ম্যাক্স লার্নার
৭৬. ধার করা ভিক্ষা অপেক্ষা অধিকতর উন্নত নয়।
–লেস সিং
৭৭. অর্থই সকল অনর্থের মুল।
প্রবাদ
৭৮. পৃথিবীর সকল সম্পত্তিতে পৃথিবীর সকল মানুষের অধিকার সমান।
লেনিন
৭৯. অপচয়কারীরা ক্ষণিকের সুখ আনন্দের মোহে তাদের নিজের যেমন তেমনি সন্তানদের ভবিষ্যও নষ্ট করে।
বার্ট্রান্ড রাসেল
৮০. মানুষ ব্যয় করে বাঁধা নিয়মে, অপব্যয় করে নিজের খেয়ালে।
–রবীন্দ্রনাথ ঠাকুর
৮১. ধনী হওয়া ধনের উপর নির্ভর করে না, নির্ভর করে মনের তৃপ্তির উপর।
–আল-হাদিস
৮২. জীবনের সর্বক্ষেত্র থেকে অনাবশ্যক সবকিছু হেঁটে ফেলাই শ্রেয়।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
৮৩. অপব্যয় কোনো সুনাম বা ধনাট্যের প্রমাণ নয়–তা নেহাতই বোকামি।
টমাস হার্ডি
৮৪. অপব্যয়কারী প্রয়োজনের সময় প্রয়োজনীয় ব্যয় করতে পারে না।
কোরনেলি
৮৫. অমিতব্যয়ী লোকের জীবনে কখন দুর্দশা ঘনিয়ে আসে, বোঝা যায় না।
সিনেকা
৮৬. পৃথিবীতে অভাব আর অসত্য থাকিবেই, উচ্চ অবস্থা অতি অল্প লোকেরই ভাগ্যে ঘটে; বাকি সকলেই যদি অবস্থাপন্ন লোকের সহিত ভাগ্য তুলনা করিয়া মনে মনে অমর্যাদা অনুভব করে, তবে তাহা আপন দীনতায় যথার্থ ক্ষুদ্র হইয়া।
–রবীন্দ্রনাথ ঠাকুর
৮৭. পূর্বপুরুষের অতুল সম্পদের আস্ফালনে ভিক্ষাজীবী বংশধরের লাভ?
–ড. আহমদ শরীফ
৮৮. ঐশ্বর্য মানুষের একমাত্র স্বপ্ন। ঐশ্বর্যের পদপ্রান্তে পাপ ও পুণ্য ধর্ম ও অনাচার, সভ্যতা ও বর্বরতা, প্রেম ও প্রবঞ্চনা ভিড় করিয়া দাঁড়াইয়াছে। ঐশ্বর্য এমন একটি বস্তু যাহার জাত বিচার নাই। শাঠ্য ও সভ্যতা, নীচতা, ন্যায়, মাৎসর্য ও মানবতা সবকিছুকেই সে একসঙ্গে আলিঙ্গন করিয়াছে। ঐশ্বর্যই কীর্তি, ঐশ্বর্যই ধ্বংসের প্রতীক।
প্রবোধকুমার সান্যাল
৮৯. যেদেশে ক্রেতা-বিক্রেতা সবাই চোর, যেখানে সরকারি কর্মচারীরা অধিকাংশ ঘুষখোর, সেখানে নিয়ন্ত্রণ করা মাত্রই কালোবাজারের সৃষ্টি করে।
–বনফুল
৯০. কার্পণ্য ত্যাগ করো নতুবা তোমার আপনজনরা তোমার জন্য লজ্জিত হবে এবং অপরে তোমাকে ঘৃণা করবে।
–হযরত আলি (রা.)
৯১. মুখে অনেকেই টাকা অতি তুচ্ছ, অর্থ অনর্থের মূল বলিয়া থাকেন কিন্তু জগৎ এমন ভয়ানক স্থান যে, টাকা না থাকিলে তাহার স্থান সমাজে নাই, কোথাও নাই। স্বজাতির নিকটে, জ্ঞাতির নিকটে, ভ্রাতা-ভগ্নির নিকটে কথাটির প্রত্যাশা নাই অর্থাৎ টাকা না থাকিলে স্ত্রী-পুত্র, আত্মীয়, বন্ধু-বান্ধব কেহই ভালোবাসে না, সাধারণ মান্য করে না, বিপদে জ্ঞান থাকে না। জন্ম মাত্র টাকা, জীবনে টাকা, জীবনান্তে টাকা, জগতে টাকারই খেলা।
মীর মোশাররফ হোসেন
৯২. টাকাকড়ির মূল্য যে কত তা যদি যাচাই করতে চাও, তা হলে কারও কাছ থেকে টাকা ধার নিতে চেষ্টা করো।
ফ্রাংকলিন
৯৩. টাকা টাকা আনতে পারে, কিন্তু সম্মান আনতে পারে না।
স্কট
৯৪. নগদ টাকা আলাদিনের চেরাগের তুল্য।
বায়রন
৯৫. যার পকেটে টাকা নেই, তার পকেটে অবশ্যই মধু থাকতে হবে।
র্যাল্যান্ড আটকিন
৯৬. মেয়েছেলে টাকার দাম বুঝতে শেখে যখন রোজগার করে।
–প্রবোধকুমার সান্যাল
৯৭. দারিদ্রের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করো। কেননা, ইহার অভিশাপ মানুষকে কাফেরে পরিণত করে।
–আল-হাদিস
৯৮. দরিদ্রদের নিয়ে ভাবে অনেকে, কিন্তু তাদের জন্য কিছু করে খুব স্বল্পসংখ্যক লোক।
রবার্ট বার্টন
৯৯. বিধাতার সৃষ্ট জীবের মধ্যে মানুষই একমাত্র দরিদ্র।
টমাস লোয়েন
১০০. টাকা মানুষের শ্রম আর সত্তার বিচ্ছিন্ন সারমর্ম; এই সারমর্ম নিয়ন্ত্রণ করে মানুষকে, আর মানুষ একে করে উপাসনা।
কার্ল মার্কস
১০১. টাকা যখন থাকে, সত্য থাকে নীরব।
রুশি প্রবাদ
১০২. কিছু না থাকার অর্থ দরিদ্র নয়।
–জন গাওয়ার
১০৩. দারিদ্রকে যে মাথা পেতে গ্রহণ করে, সে ব্যক্তিত্বহীন পুরুষ।
লঙফেলো
১০৪. দক্ষিণ হস্ত যাহা প্রদান করে বাম হস্ত তাহা জানিতে পারে না, এইরূপ দানই সর্বোৎকৃষ্ট।
–আল-হাদিস
১০৫. দানের সঙ্গে শ্রদ্ধা বা প্রেম মিলিয়ে তবেই তাহা সুন্দর ও সমগ্র হয়।
–রবীন্দ্রনাথ ঠাকুর
১০৬. দরিদ্রকে দান করিলে সেই দানের জন্য একটি পুরুস্কার আছে। কিন্তু অভাবগ্রস্ত আত্মীয়স্বজনকে দান করিলে সেই দানের জন্য দুইটি পুরস্কার আছে, একটি দানের জন্য, অন্যটি আত্মীয়কে সাহায্য করার জন্য।
–আল-হাদিস
১০৭. সকলের কিছু-না-কিছু দান করিবার চেষ্টা করা উচিত। তবে একটা কথা আছে দিব বলিয়া না দেওয়া, না দেওয়ার চেয়েও দোষাবহ।
ভূদেব মুখোপাধ্যায়
১০৮. খোয়া যাওয়া আর কিছুই নয়, নিছক পরিবর্তন; আর পরিবর্তন প্রকৃতির আনন্দ।
মার্কাস অরেলিয়ার
১০৯. এমন অনেক সময় আসে যখন কিছু অর্জন করার চাইতে কছু হারানো ভালো।
–পুটাস
১১০. যে খোয়া যাওয়ার কথা অজানা, সেটা খোয়া যাওয়াই নয়।
–পাবলিলিয়াস সাইরাস
১১১. যা-কিছু তুমি খোয়াতে পার, তাকে পাত্তা দিয়ো না।
–পাবলিলিয়াস সাইরাস
১১২. অযাচিত দানই দান, চাহিলে অনেক সময় চক্ষুলজ্জায় লোকে দান করে, কিন্তু সে দান নহে।
–হযরত আলি (রা.)
১১৩. উহাই শ্রেষ্ঠ দান যাহা হৃদয় হইতে উৎসারিত হয় এবং রসনা হইতে ক্ষরিত হইয়া ব্যথিতের ব্যথা দূর করে।
–আল-হাদিস
১১৪. অভাবগ্রস্ত যে, তার চিত্তে স্বাধীনতা থাকে না। তুমি মিতব্যয়ী হও, তোমার মনের স্বাধীনতা বেড়ে যাবে।
