–কিমার
১৪৯. ভদ্র হতে হলে নম্র হতে হবে। কেননা, বীজ মাটিতে না পড়লে অঙ্কুরোদগম হয় না।
–শেখ সাদি
১৫০. শ্রদ্ধা করতে জানলেই অন্যের শ্রদ্ধাভাজন হওয়া যায়।
–জন রে
১৫১. শ্রেষ্ঠ মানুষ এবং শ্রেষ্ঠ সত্য সবসময়ই সরল হয়ে থাকে।
–এ. ডব্লিউ. হেয়ার
১৫২. লোক যদি তোমাকে অভদ্র বলে তবে তোমার শিক্ষা, আভিজাত্য ও অর্থের কোনো মূল্যই রইল না।
–জি. জে. নর্থান
১৫৩. সুন্দর পোশাক পরিহিত ব্যক্তিমাত্রই ভদ্রলোক নয়।
–জন রে
১৫৪. কোনো মহৎ ব্যক্তির জীবনই নিরর্থক নয়। পৃথিবীর ইতিহাস বৃহৎ ব্যক্তিবর্গের ইতিহাস ছাড়া আর কিছুই নয়।
–কার্লাইল
১৫৫. কোনো মহৎ লোকের জীবনই বৃথা যায় না, সেখানে কেউ সহজে প্রবেশ করতে পারে না।
–জন ড্রিংক ওয়াটার
১৫৬. মর্যাদা লাভ হয় জ্ঞানের মাধ্যমে, রক্ত-সম্পর্কের মাধ্যমে নয়; সৌন্দর্যের সুষমা বিকশিত হয় শিষ্টাচারের মাধ্যমে, উত্তম পোশাকে নয়।
–ইমাম গাজ্জালি (রহ.)
১৫৭. যে বিশ্বমানবের হিতসাধন করে সে-ই শ্রেষ্ঠ মানুষ।
–আল-হাদিস
১৫৮. আমি আমার পরিবার-পরিজনের চাইতে আমার দেশকে অধিক ভালবাসি; আর ততোধিক ভালোবাসি মানবজাতিকে।
ফেনিলোনা
১৫৯. অভাবেও যার স্বভাব ঠিক থাকে, সে-ই যথার্থ চরিত্রবান।
–সেনেকো
১৬০. চরিত্র ছাড়া মানুষের গৌরব করার কিছুই নেই। মানুষের শ্রদ্ধা যদি মানুষের প্রাপ্য হয়, মানুষ যদি মানুষকে শ্রদ্ধা করে, সে শুধু চরিত্রের জন্য। অন্য কোনো কারণে মানুষের মাথা মানুষের সামনে নত হবার দরকার নেই।
–ডা. লুৎফর রহমান
১৬১. তোমার প্রতিবেশীর ঘরে যখন আগুন জ্বলে, তোমার নিজেরই নিরাপত্তা তখন বিপন্ন।
–হোরেস
১৬২. যে-প্রতিবেশী তোমার নিকট শান্তি প্রত্যাশা করে তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়ো না।
-হযরত সোলায়মান (আ.)
১৬৩. অপরের জন্য উৎসর্গীকৃত জীবনই হচ্ছে সার্থক জীবন।
–আইনস্টাইন
১৬৪. মহৎ কারণে যার মৃত্যু ঘটে, সে অপরাজেয়।
–বায়রন
১৬৫. সূর্য যেমন অনন্তকাল ধরে মাথার উপরে আলো দান করে যাচ্ছে, তেমনি মহৎ কাজ চিরদিন মানুষের মনে শ্রদ্ধার সঙ্গে বিরাজ করবে।
লঙফেলো
১৬৬. যা ন্যায় নয়, তেমন কোনোকিছুই সত্যিকারভাবে মহৎ হতে পারে না।
–জনসন
১৬৭. মানুষের প্রধান লক্ষণ এই যে, মানুষ একলা নয়। প্রত্যেক মানুষ বহু মানুষের সঙ্গে যুক্ত, বহু মানুষের হাতে তৈরি।
–রবীন্দ্রনাথ ঠাকুর
১৬৮. তুমি যদি অভুক্ত কোনো কুকুরকে তুলে নাও এবং তাকে আদরযত্ন করে সমৃদ্ধ কর তা হলে সে তোমাকে কামড়াবে না। এখানেই মানুষ ও কুকুরের সাথে আদর্শগত পার্থক্য।
–মার্ক টোয়েন
১৬৯. আমি বিশ্বাস করি প্রত্যেক অধিকারের মধ্যে নিহিত রয়েছে একটা দায়িত্ব। প্রত্যেক সুযোগ-সুবিধার মধ্যে একটি নৈতিক বাধ্যবাধকতা, প্রত্যেক স্বত্বাধিকারের মধ্যে একটা কর্তব্য।
জন. ডি. রকফেলার জুনিয়র
১৭০. মানুষকে সমান করে সৃষ্টি করা হয়েছে। স্রষ্টা তাকে কতিপয় অবিচ্ছেদ্য অধিকারে ভূষিত করেছেন; আর তাদের মধ্যে রয়েছে জীবন, স্বাধীনতা ও সুখ-শান্তির সন্ধান।
–টমাস জেফারসন
১৭১. মানুষ যখন কষ্ট সহ্য করতে পারবে, তখনই মনে করতে হবে সে নৈতিক চরিত্রের দিক দিয়ে অনেক উন্নততর হয়েছে।
–জন স্টুয়ার্ট মিল
১৭২. চরিত্রগঠনের কাজ শিশুকাল থেকে মরণের আগ পর্যন্ত চলতে থাকে।
–মিসেস ফ্রাংকলিন ডি. রুজভেল্ট
১৭৩. প্রত্যেক ব্যক্তির প্রত্যহ কমপক্ষে একটি গান শোনা, একটি কবিতা পড়া, একটি সুন্দর চিত্র দেখা এবং সম্ভব হলে কিছু সৎ বাক্য বলা উচিত।
গ্যেটে
১৭৪. শত্রুর সঙ্গে সবসময় ভালো ব্যবহার করলে সে একদিন বন্ধুতে পরিণত হবে।
–এডমন্ড বার্ক
১৭৫. বন্ধুর সাথে এরূপ ব্যবহার করো যাতে বিচারকের শরণাপন্ন হতে না হয়, আর শত্রুর সাথে এরূপ ব্যবহার করো যাতে বিচারকের দ্বারস্থ হলে তুমিই জয়ী হও।
–প্লেটো
১৭৬. মানুষের সাথে নিষ্ঠুর ব্যবহার করে যে খোদার সাথে প্রেম করতে চায়, তার বুদ্ধি খুব কম।
–ডা. লুৎফর রহমান
১৭৭. ভালো ব্যবহার করতে গেলে ছোট ছোট স্বার্থ ত্যাগ করতেই হবে।
–ইমারসন
১৭৮. ধার্মিক হবার আগে ভদ্র হবার চেষ্টা করুন।
–ডা. লুৎফর রহমান
১৭৯. তুমি যদি অন্য কোনো কাজ করতে না পার তবে প্রতিবেশী বৃদ্ধাকে জল তুলতে সাহায্য করো।
–ওয়েন মেরিডিল
১৮০. মানুষ প্রকৃতিগতভাবেই অকৃতজ্ঞ, অবিশ্বাসী, ধোঁকাবাজ, মিথ্যাবাদী ও স্বার্থান্বেষী হতে চায়।
–মেকিয়াভেলি
১৮১. মানুষ হল রাজনৈতিক জীব।
–প্লেটো
১৮২. এমন কোনো মানুষ নেই, যাকে দুঃখ এবং রোগ স্পর্শ করেনি।
ইউরিপাইডাস
১৮৩. যে মানুষ হিসেবে ভালো, সে নাগরিক হিসেবেও ভালো।
সুইনবার্ন
১৮৪. প্রত্যেক মানুষই অদ্ভুত।
–শেক্সপীয়ার
১৮৫. ঈশ্বর নিশ্চয়ই সাধারণ লোককে ভালোবাসেন, এজন্য তিনি তাদের এত বেশি করে তৈরি করেছেন।
লিংকন
১৮৬. মানুষ চার ধরনের হয়ে থাকে। যে লোক অজ্ঞ এবং সে জানে না যে সে অজ্ঞ–সে বেওকুফ, তাকে পরিত্যাগ করো। যে অজ্ঞ এবং যে জানে যে সে অজ্ঞ–সে। সরল লোক। যে জানে এবং সে জানে যে সে জানে–সে জ্ঞানী; তাকে অনুসরণ করো।
আরবি প্রবাদ
১৮৭. কিছুটা পাগলামো ছাড়া বড় কোনো প্রতিভাবানের দেখা মেলে না।
অ্যারিস্টটল
১৮৮. নশ্বরদের মধ্যে প্রতিভাবানরা সবচেয়ে ভাগ্যবান এজন্যে যে তারা যা অবশ্যই করবে তারা সবাই সেটিই করতে চায়।
