শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
৫. বাঘকে খেয়ে বাঘ বড় হয় না; কেবল মানুষই মানুষকে খেয়ে ফুলে ওঠে।
–রবীন্দ্রনাথ ঠাকুর
৬. অন্যের নিকট হাত পাতার ফলে মানুষের সর্বোত্তম সম্পদ বিনষ্ট হয়ে যায়। সে সম্পদ হচ্ছে আত্মমর্যাদাবোধ।
–হযরত আলি (রা.)
৭. অভাবে যার স্বভাব ঠিক থাকে, সে-ই যথার্থ চরিত্রবান।
সিনেকা
৮. তুমি তোমার ব্যক্তিত্বকে দৃঢ় করে তোলো। কেউ তোমার উপর অন্যায় আধিপত্য করতে পারবে না।
–জন স্টুয়ার্ট মিল
৯. এক ঘণ্টা যদি গরিব লোকের দুঃখমোচনের জন্য ব্যয় করা হয়, তবে তা ছয়মাস মসজিদে বসে ইবাদত করার সমান।
–আল-হাদিস
১০. প্রতিটি মানুষের জীবনের পথ চিহ্নিত হয় তার নিজস্ব পছন্দের কবর দিয়ে।
–আলেকজান্ডার স্মিথ
১১. মানুষকে সমান করেই সৃষ্টি করা হয়েছে, স্রষ্টা তাকে কতিপয় অবিচ্ছেদ্য অধিকারে ভূষিত করেছেন। আর সেগুলোর মধ্যে রয়েছে জীবন, স্বাধীনতা ও সুখ-শান্তির সন্ধান।
টমাস জেফারসন
১২. মানুষ একে অপরের ভাই।
–আল-হাদিস
১৩. সামান্য ব্যাপারে যে বিশ্বস্ত, বড় ব্যাপারেও সে বিশ্বস্ত হবে; সামান্য ব্যাপারে যে অবিশ্বস্ত, বড় ব্যাপারেও সে অবিশ্বস্ত।
বাইবেল
১৪. পরমুখাপেক্ষিতায় মানুষের ধর্ম শিথিল, বুদ্ধি দুর্বল এবং চক্ষুলজ্জা দূর হয়ে যায়।
হযরত লোকমান (রা.)
১৫. মানুষ নিজের মাত্র অর্ধাংশ, বাকি অর্ধেক তার অভিব্যক্তি।
–এমারসন
১৬. পরোপকারার্থে যদি জীবনের অবসান হয়, তবে তাহাতে আনন্দ ছাড়া নিরানন্দের কোনো কারণ নেই।
–স্বামী দয়ানন্দ অবধূত
১৭. যে-ব্যক্তি পাপের মতো পুণ্যকেও গোপন রাখে সেই খাঁটি লোক।
সুফি ইয়াকুব
১৮. পৃথিবীতে কিছুসংখ্যক লোক আছে, তাদের যতক্ষণ অনুগ্রহ করা যায় ততক্ষণই খুশি থাকে।
–আর্নল্ড বেনেট
১৯. আত্মজয়ের চেষ্টাই সর্বশ্রেষ্ঠ জেহাদ।
–আল-হাদিস
২০. ছাঁচেঢালা মনুষ্যত্ব কখনো টেঁকে না–সজীব মনের তত্ত্বের সঙ্গে বিদ্যার তত্ত্ব যদি না মেলে তা হলে হয় একদিন ছাঁচ হবে ফেটে চুরমার, নয় মানুষের মন যাবে মরে আড়ষ্ট হয়ে। কিম্বা কলের পুতুল হয়ে দাঁড়াবে।
–রবীন্দ্রনাথ ঠাকুর
২১. ভালোবাসা, আশা, দুঃখ এবং বিশ্বাস দিয়ে গড়া মানুষের চরিত্র।রাবর্ট ব্রাউনিং
২২. মানবসন্তান স্বাধীনভাবেই এই পৃথিবীতে জন্মগ্রহণ করে। কাজেই এই স্বাধীনতা মানুষমাত্রেরই জন্মগত অধিকার।
–আল-হাদিস
২৩. জটিলতা অক্ষমতারই পরিচয়।
–রবীন্দ্রনাথ ঠাকুর
২৪. মানুষ একবার জন্মায় গর্ভের মধ্যে, আবার জন্মায় মুক্ত পৃথিবীতে।…মানুষের এক জন্ম আপনাকে নিয়ে, আরেক জন্ম সকলকে নিয়ে।
–রবীন্দ্রনাথ ঠাকুর
২৫. উৎকৃষ্ট বীর থেকেই উত্তম বৃক্ষ জন্ম নেয়।
–জন গে
২৬. যেখানেই জন্মাক মানুষ মানুষই।
মার্টিন লুথার কিং
২৭. কোনো প্রাণীকেই নীচ প্রকৃতির বলা চলে না,–নীচতা হল কেবলমাত্র মানুষের বৈশিষ্ট্য।
–জিম করবেট
২৮. প্রত্যক মানুষের মধ্যেই কিছু পশুপ্রবৃত্তি থাকে। মাঝে মাঝে সে প্রবৃত্তির প্রকাশ হওয়া দরকার। যারা প্রথমের দিকে প্রকাশ করে না, চেপে রাখে, পরবর্তী জীবনে তারাই আগ্নেয়গিরির মতো ফেটে পড়ে।
নিমাই ভট্টাচার্য
২৯. আমরা যখন তৃষ্ণার্ত নই তখন জল পান করা এবং সকল মরসুমে ভালোবাসাবাসিতে মেতে থাকা–এসবই অন্যান্য পশুদের থেকে মানুষকে আলাদা বৈশিষ্ট্য দিয়েছে।
–বিউমার কাইস
৩০. তোমার শত্রু যদি ক্ষুধিত হয়, তাহাকে আহার করাও, যদি সে পিপাসিত হয়, তাহাকে পান করাও।
বাইবেল
৩১. খাঁটি যে-মানুষ তার একার অন্তরের শক্তিকে পৃথিবীর কোনো সাম্রাজ্যের সশস্ত্র বাহিনীও হার মানাতে পারে না। সেই একটি মানুষই শেষ পর্যন্ত হবে জয়ী। ম্যাকসুইনি
৩২. মানুষমাত্রই মানবকল্যাণের কথা চিন্তা করতে পারে না। মানবকল্যাণের আদর্শে উদ্বুদ্ধ যিনি, কেবল তিনিই মানবকল্যাণের বিষয়ে ভাবনা-চিন্তা করতে সক্ষম।
–শোপেনহাওয়ার
৩৩. নম্রতা ও ভদ্রতাগুণ দুটো মানুষের জীবনের পুরাতন ঐশ্বর্য।
জন স্টুয়ার্ট মিল
৩৪. মনের উদারতার সাথে ঐশ্বর্যের তুলনা করা চলে না।
মার্শাল
৩৫. কর্তৃত্বের অধিকারই মনুষ্যত্যের অধিকার।
–রবীন্দ্রনাথ ঠাকুর
৩৬. মানুষের কল্যাণের জন্য করা প্রতিটি কাজই সম্মানজনক।
রিচার্ড বাক্সটার
৩৭. খারাপ লোকেরা তাদের অন্যায় কাজকে বারবার ক্ষমা করতে থাকে আর ভালো লোকেরা পরিত্যাগ করে।
বেন জনসন
৩৮. সারা বিশ্বের জন্যে কারও পক্ষে কাঁদা সম্ভব নয়। ব্যাপারটা মানুষের ক্ষমতার বাইরে। মানুষকে তাই বেছে নিতেই হয়।
–জা সানুই
৩৯. পৃথিবী কণ্টকময় হচ্ছে তার অকৃতজ্ঞ সন্তানদের জন্য।
টামাস বার্থ
৪০. যে-ব্যক্তির বেশভূষার মধ্যে শৃঙ্খলা নেই, সে মানসিকভাবে অসুস্থ।
–বেন জনসন।
৪১. অকৃতজ্ঞ মানুষ পরিপূর্ণরূপে মানুষ নয়।
স্টামাস হার্ডি
৪২. মানুষের শ্রদ্ধার জন্য লালয়িত হয়ো না, তুমি শুধু তোমার কাজ করে যাবে। সাধনাপথে শ্রদ্ধা-সম্মানের জন্য লালায়িত হলে তোমার সাধনা পণ্ড হয়ে যাবে।
–ডা. লুৎফর রহমান
৪৩. জীবনের মহৎ বিকাশের জন্য সুখ ও সম্পদ আমাদের সহায় নহে, কেবল আঘাত ও দুঃখ দ্বারাই মানুষ শক্তি সঞ্চয় করিয়া জগতের উপর তাহার প্রভাব বিস্তার করে।
–জগদীশচন্দ্র বসু
৪৪. দোসর খুঁজি ও বাসর বাঁধিগো
জলে ডুবি বাচি পাইলে ডাঙা।
কালো আর ধলো বাইরে কেবল
ভিতরে সবারি সমান রাঙা।
