–ম্যাক্সিম গোর্কি
২৬২. পরমাত্মা-তত্ত্ব সদা করহ চিন্তন,
অনিত্য ধনের চিন্তা করহ বর্জন,
ক্ষণকাল সাধুসঙ্গ কেবল সংসারে
একমাত্র তরী ভবসিন্ধু তরিবারে।
শংকরাচার্য
২৬৩. যে-ব্যক্তি মুখে সাধু ও মিষ্টি কথা বলে, অথচ তদনুসারে কাজ করে না, তার সঙ্গ পরিত্যাগ করো।
–গৌতম বুদ্ধ
২৬৪. কেউ তোমাকে মুক্ত হবার জন্য সাহায্য করতে পারবে না, আপনার সাহায্য আপনি করো, নিজের প্রচেষ্টায় নিজমুক্তি সাধনের চেষ্টা করো।
–গৌতম বুদ্ধ
২৬৫. মূর্খ ও জ্ঞানহীন মানুষের ধার্মিক হইবার অধিকার নাই। সে ধার্মিক হইতে পারে না।
–ডা. লুৎফর রহমান
২৬৬. কোনো বিষয়ে মনের কেন্দ্রীয়করণের নামই ধ্যান। এক বিষয়ে একাগ্র করতে পারলেই সে-মনকে যে-কোনো বিষয়ে হোক না কেন, একাগ্র করতে পারা যায়।
–স্বামী বিবেকানন্দ
২৬৭. প্রাচীন ও আধুনিক দুনিয়ার প্রায় প্রত্যেক প্রখ্যাত নাস্তিকই সুজন, সুনাগরিক ও মনীষী। মানুষ হিসেবে এঁদের সামাজিক দায়িত্বজ্ঞান, কর্তব্যবোধ ও কল্যাণবুদ্ধি অপরের চাইতে তীক্ষ্ণ ও তীব্র। কিন্তু বাঁধা-পথের যাত্রীদের চোখে এঁদের এ চেহারা ধরা পড়ে না।
ড. আহমদ শরীফ
২৬৮. পাপ পতনের পদক্ষেস্বরূপ।
রবার্ট বার্টন
২৬৯. পাপ তার নিজের জন্য নরক নিজেই তৈরি করে, আর পুণ্য তৈরি করে স্বর্গ।
মেরি বেকার হার্ডি
২৭০. পাপস্বীকার অনুশোচনার প্রথম স্তর।
–এডমণ্ড গাইটন
২৭১. বেদে সাপকে ঝাপির ভিতর পুরিয়া রাখে, তার বিষদাঁত ভাঙে, বিষের থলি গলাইয়া ফেলে, কিন্তু বিষের উৎস তাহার নিঃশেষ হয় না। দিনদিন আবার সে বিন্দু বিন্দু করিয়া সঞ্চয় করে। দুনিয়ার প্রচলিত বিধানে পাষাণের অবরোধে পাপীকে আবদ্ধ করিয়া শিকলের পেষণে শাসক তাহার পাপকে বিনাশ করিতে চায়। কিন্তু তা হয় না।
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
২৭২. সৎ স্বভাব ও সুন্দর আচরণই পুণ্য। আর যে-বিষয় সম্পর্কে তোমার মনে দ্বিধা জাগে এবং লোকসমাজে যা প্রকাশ হওয়া তুমি অপছন্দ কর, তা-ই পাপ।
–আল-হাদিস
২৭৩. পুণ্য কাজ করা কষ্টকর, কিন্তু সে-কষ্টটা ক্ষণস্থায়ী, আর পুণ্য কাজটি চিরস্থায়ী। মন্দ কাজ সুখকর, কিন্তু এ-সুখটা ক্ষণস্থায়ী, আর মন্দ কাজটি দীর্ঘস্থায়ী।
প্লেটো
২৭৪. যারা বিশ্বাস করে খোদায় ও শেষ দিনে, আদেশ করে ভালো কাজে, নিষেধ করে মন্দ কাজে এবং হিতসাধনে তৎপর হয়, তারাই পুণ্যবান।
–আল-কোরআন
২৭৫. পুণ্য জিনিসটা কী? না, পুণ্য হচ্ছে একটি হ্যাঁন্ডনোট যাতে ভগবান আমাদের কাছে ঋণ স্বীকার করছেন, কোনো একরকম টাকায় তিনি কোনো এক সময় সেটা পরিশোধ করে দেবেন।
–রবীন্দ্রনাথ ঠাকুর
২৭৬. হে আল্লাহ্, আমি অক্ষমতা, অলসতা, ভীরুতা, কৃপণতা, অতি বৃদ্ধবয়স এবং কবরে আজাব হইতে তোমার নিকট আশ্রয় চাই। যে-বিদ্যায় কোনো উপকার হয় না তাহা হইতে, যে-হৃদয় নত নয় তাহা হইতে, যে-ইন্দ্রিয় সন্তুষ্ট হয় না তাহা হইতে, যে-প্রার্থনা কবুল হয় না তাহা হইতে তোমার আশ্রয় চাই।
–আল-হাদিস
২৭৭. হে খোদা আমার অন্তরের
একমাত্র আকাঙ্ক্ষা
ছড়িয়ে দাও আমার দৃষ্টির আলো সবার উপর।
–আল্লামা ইকবাল ২৭৮. আমি আল্লাহকে সবচেয়ে ভয় পাই। তার পরেই ভয় পাই সেই মানুষকে যে আল্লাহকে মোটেই ভয় পায় না।
–শেখ সাদি
২৭৯. মুসলমানগণের মধ্যে যাহার স্বভাব সর্বাপেক্ষা ভালো সেই সর্বপেক্ষা খাঁটি মুসলমান এবং তোমাদের মধ্যে যাহারা আপন স্ত্রীর সহিত সর্বাপেক্ষা ভালো ব্যবহার করে তাহারাই তোমাদের মধ্যে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ ব্যক্তি।
–আল-হাদিস
২৮০. একজন খাঁটি মুসলমান কা’বা ঘর হইতে উত্তম।
–আল-হাদিস
২৮১. আরব আমার ভারত আমার
চীনও আমার নহে গো পর
মুসলিম আমি সারা দুনিয়ায়
ছড়িয়ে রয়েছে আমার ঘর।
–আল্লামা ইকবাল
২৮২. যে যত বেশি দুর্বল, অসহায় ও অসমর্থ, তার জীবনে দৈবশক্তির প্রভাবও তত অধিক।
–ড. আহমদ শরীফ
২৮৩. ভগবানের কাজে সাহায্য করা মানুষের একটি প্রধান কর্তব্য। মানুষ যতই ক্ষুদ্র এবং তুচ্ছ জীব হউক না কেন, তাহার মধ্যে ঐশী শক্তির বিকাশ রহিয়াছে।
শ্রী ক্ষিতিনাথ ঘোষ
২৮৪. মানুষ নিজের জন্য, বিধাতা সকলের জন্য।
–কার্ভেন্টিস
২৮৫. যে বিপদে ধৈর্যধারণ করে, আল্লাহ্ তাকে উত্তমরূপে পুরস্কৃত করেন।
–আল-কোরআন
২৮৬. যে-নামাজে হৃদয় নম্র হয় না, সে-নামাজ আল্লাহর নিকট নামাজ বলিয়াই গণ্য হয় না।
–আল-হাদিস
২৮৭, খাঁটি অলৌকিকতা দেখায় মানুষেরাই, এখন তারা ব্যবহার করে ঈশ্বরের দেয়া সাহস আর বুদ্ধি।
জ্যাঁ আনুই
১৮৮. বিস্ময় সমস্ত দর্শনের ভিত্তি, অনুসন্ধান তার অগ্রগতি, আর অবজ্ঞায় সমাপ্তি।
মতেইন
১৮৯. ধর্মের মূল কথাই হচ্ছে মানুষ হিসাবে মানুষের সেবা করা।
–টমাস ফুলার
১৯০. এ জগতে তুমি মানুষকে যা কিছু দাও না, জ্ঞান দান অপেক্ষা শ্রেষ্ঠ দান আর নেই। পতিতকে পথ দেখান, জ্ঞানান্ধকে জ্ঞান দান করাই শ্রেষ্ঠ ধর্ম।
–ডা. লুৎফর রহমান
০৪. মানুষ ও মনুষ্যত্ব
১. মানুষই হল একমাত্র প্রাণী যারা খাদ্যবস্তু রান্না করে খায়।
ব্রুক
২. মানুষ আপনাকে যা বলে জানে, মানুষ তা নয়; সেইজন্যই এত অঘটন ঘটে।
–রবীন্দ্রনাথ ঠাকুর
৩. নিজেদের পছন্দমাফিক সমাজ ব্যতীত মানুষ কখনও পরিতৃপ্ত হয় না।
–জেফারসন
৪. মৃত্যুর ভয় থেকে মুক্তি পাওয়াকেই মানুষ হওয়া বলে।
