–তাসাদুক আহমদ
৩৪৪. ভালো কবিতা বাস্তবতার জন্যে এক অবদান। একটা ভালো কবিতা সহযোগিতা করে জগতের গড়ন আর তাৎপর্য বদলে দিতে, সহযোগিতা করে কারও নিজের আর তার চারপাশের জগৎ সম্বন্ধে ধারণা বাড়িয়ে দিতে।
–ডিলান টমাস
৩৪৫. মহৎ কবিরা, সত্যি যারা মহৎ কবি, পৃথিবীর সকল প্রাণীর মধ্যে সবচাইতে অকবিসুলভ। কিন্তু গৌণ কবিরা সবসময় চমকপ্রদ।
অস্কার ওয়াইল্ড
৩৪৬. কিছু বই আছে যেগুলোর স্বাদ গ্রহণ করে দেখতে হয়, আরেক ধরনের বই আছে যেগুলো গলাধঃকরণ করতে হয়। আরেক ধরনের বই আছে যেগুলো পড়ে গলাধঃকরণ করতে হয় এবং হজম করতে হয়।
ফ্রান্সিস বেকন
৩৪৭. যে লেখক হতে ইচ্ছে করে, তার প্রথমে ছাত্র হওয়া উচিত। ড্রাইডেন ৩৪৮. লেখাটা হল মানুষের সম্পূর্ণ ব্যক্তিত্বের প্রতিফলন।
শংকর
৩৪৯. নোংরা লেখার চেয়ে নোংরা জিনিস আর কিছু নেই। –জি. জে. নাথন
৩৫০. যে-লোক তার নিজের লেখা বইয়ের সম্বন্ধে কথা বলে থাকে, তাকে সে মায়ের সঙ্গে তুলনা করা চলে, যে তার নিজের ছেলের গুণ সম্বন্ধেই বেশি বড়াই করে থাকে এবং এ-কাজটা খুবই লজ্জাকর।
–ডিজরেইলি ৩৫১. একগাদা বই সংগ্রহে রাখা সেগুলো পুড়ে ফেলারই বিকল্প।–অ্যান্থনি বার্জেস
৩৫২. কেউ পড়ে চিন্তা করবে বলে–এরা হাতে গোনা; কেউ লিখবে বলে, এরা সাধারণ; আর কেউ কথা বলার জন্যে–এরাই সংখ্যাগরিষ্ঠ। চার্লস কালেব কল্টন
৩৫৩. ভালো বইগুলো পড়া যেন-বা গত শতকের মহৎ লোকদের সঙ্গে আলাপ করার মতো।
–দেকার্তে
৩৫৪. শব্দ ও ভাষাগঠনের জন্য নির্ভরশীল হতে হবে লেখকের উপর। শক্তিশালী লেখক জন্ম দেন ভাষার, সৃষ্টি করেন নতুন নতুন শব্দের। আসলে সুন্দর ভাষার জন্ম হয় লেখকের সাধনায়।
–ড. মুহম্মদ শহীদুল্লাহ
৩৫৫. দ্যাখো, হৃদয় দিয়ে উপলব্ধি কর এবং লেখো।
–টমাস মুর
৩৫৬. শিল্পসৃষ্টির জন্য আমি নারীর মতো গর্ভবতী থাকতে চাই। সবসময়ই প্রসব বেদনায় ভুগতে চাই।
অ্যান্থনি নিউলে
৩৫৭. আমার কাছে শিল্প রচনা করাটাই সোজা, জীবনটা কঠিন। লরেন্স ডারেল
৩৫৮. শিল্পে এবং সাহিত্যে সাধনা এবং একনিষ্ঠতার কোনো বিকল্প নাই। এখানে চুরি চলে না, ফাঁকি চলে না। চুরি এবং ফাঁকি চলে রাজনীতি, ব্যবসায় আর অর্থনীতিতে। সংগীতে শিল্পে আর সাহিত্যে নয়।
–আবুল ফজল
৩৫৯. যতদিন বাংলার আকাশ থাকবে, যতদিন বাংলার বাতাস থাকবে, ততদিন বাংলার সংস্কৃতি থাকবে।
–বঙ্গবন্ধু শেখ মুজিব
৩৬০. মনুষত্ব তথা মানবধর্মের সাধনাই সংস্কৃতি এবং একমাত্র সাধনাই জীবনকে করতে পারে সুন্দর সুষ্ঠু।
–আবুল ফজল
৩৬১. যে-মানুষের হৃদয়ে সংগীতের সুর আছে, প্রেম ও প্রীতি বিনিময়ে সে অদ্বিতীয়।
–প্লেটো
৩৬২. ভাষা হচ্ছে বিজ্ঞানের একমাত্র বাহন। আর শব্দ কেবল ভাবনার ইশারা।
স্যামুয়েল জনসন
৩৬৩. যে সংগীতকে ভালোবাসে তার নিঃসঙ্গ সময় মধুরতর হবে।
–রাওল্যান্ডি হিল
৩৬৪. জীবন আর সংগীত ওতপ্রোতভাবে জড়িত। সংগীতের মাঝে মানুষ বেঁচে থাকার অনুপ্রেরণা পায়।
সুইফট
৩৬৫. সাহিত্যের প্রধান লক্ষ্য হচ্ছে মানবজীবনের সম্পর্ক। মানুষের মানষিক জীবনকর্ম কোনখানে? সেখানে আমাদের বুদ্ধি এবং হৃদয়, বাসনা এবং অভিজ্ঞতা সব গলে গিয়ে, মিশে গিয়ে একটি সম্পূর্ণ ঐক্য লাভ করেছে। সেখানে আমাদের বুদ্ধি, প্রবৃত্তি এবং রুচি সম্মিলিতভাবে কাজ করে। এক কথায় যেখানে আদত মানুষটিই আছে, সেইখানেই সাহিত্যের জন্মলাভ।
–রবীন্দ্রনাথ ঠাকুর
৩৬৬. কাব্যের আনুষঙ্গিক ফল যাহাই হউক কাব্যের উদ্দেশ্য উপকার করিতে বসা নহে। যাহা সত্য, যাহা সুন্দর তাহাতে উপকার হইবার কথা। কিন্তু সেই উপকারিতার পরিমাণের উপর তাহার সত্যতা ও সৌন্দর্যের পরিমাণ নির্ভর করে না। সৌন্দর্য আমাদের উপকার করে বলিয়া সুন্দর নহে, সুন্দর বলিয়াই উপকার করে।
–রবীন্দ্রনাথ ঠাকুর
৩৬৭. সংসারে অন্যান্য যাবতীয় কর্মের মতো সাহিত্যসৃষ্টিও একটা কর্ম এবং এই অর্থে একজন সাহিত্যকর্মী একজন চাষী মজুরের সঙ্গে একই শ্রেণীতে দাঁড়ায়।
–অচিন্তেশ ঘোষ
৩৬৮. বইয়েরা নির্দোষ, কেননা সচেতনভাবে কেউ এদের দ্বারা আক্রান্ত হয় না।
টি. এস. এলিয়ট
৩৬৯. বাজে বই লেখা ভালো বই লেখার মতোই কঠিন; একই সতোর সঙ্গে লেখকের আত্মা থেকে জন্ম হয় এর।
–অলডাস হাক্সলি
৩৭০. ভালো বই পড়েও আমরা ততক্ষণ পর্যন্ত সেটি ভালোমতো উপলব্ধি করি না, যতক্ষণ না লেখকের সঙ্গে একই তালে আমরা এগিয়ে যাই।
জন কীটস্
৩৭১. প্রিয় কবি হতে চাও লেখো ভালোবাসা যা পড়ে গলিয়া কবে পাঠকের মন, তার লাগি চাই কিন্তু দু’টি আয়োজন জোর করা ভাব আর ধার করা ভাষা।
–প্রমথ চৌধুরী
৩৭২. একজন লেখকের সবচেয়ে বড় পুরস্কার, সবচেয়ে বড় প্রাপ্তি, সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তাঁর পাঠক।
ইমদাদুল হক মিলন
৩৭৩. একজন ভাল কবিমাত্রই আত্মার শিল্পী।
–আইজ্যাক ডিজরেইলি
৩৭৪. মানুষের আন্তরিকতা ও তার দৃষ্টির গভীরতাই তাকে কবি করে তোলে।
–কার্লাইল
৩৭৫. কবি হল নিঃশব্দ কবিতা; আর কবিতা হল এমনি একটি ছবি যা কথা বলে।
–সিমোনিডোস
৩৭৬. সাহিত্য সবসময় সুগন্ধে পরিপূর্ণ।
–ওয়াল্ট হুইটম্যান
৩৭৭. যে মানুষ খুন করে, সে আসলে খুন করে যুক্তিশীল এক প্রাণীকে, ঈশ্বরের প্রতিমাকে; কিন্তু যখন কেউ ধ্বংস করে ফেলে কোনো বই, তখন সে খুন করে যুক্তিকে।
