জ্যাঁ জিরাদু
২৬৮. নাটক চায় বিশ্বাসযোগ্যতা। এটি সত্য নিয়ে নাড়াচাড়া করে না, করে প্রতিক্রিয়া নিয়ে।
–সমারসেট মম
২৬৯. আজকার দিনের সত্যিকারের বিশ্ববিদ্যালয় হল বইকে সমষ্টিগত বা একত্রীভূত
–কার্লাইল
২৭০. পাঠাগার নিঃসন্দেহে লিখিত ভাষার সঞ্চয়কেন্দ্র। এখানে মানুষ বিপুল পৃথিবীর সঞ্চয়ের সঙ্গে পরিচিত হন।
–সৈয়দ আলী আহসান
২৭১. পাঠাগারের সংখ্যা কোনো জাতির সংস্কৃতির মান নির্ণয়ের অন্যতম মাপকাঠি।
–আনোয়ারুল হক
২৭২. বই হচ্ছে শ্রেষ্ঠ আত্মীয়, যার সঙ্গে কোনোদিন ঝগড়া হয় না, কোনোদিন মনোমালিন্য হয় না।
প্রতিভা বসু
২৭৩. জাতিকে সঠিক পথে চালনার দিশারি হল বই।
–আজহারুল হক
২৭৪. বই পড়ে যে-জ্ঞান অর্জন করা হয়, তার সঙ্গে চোখে দেখার অভিজ্ঞতা যুক্ত হলে তা পূর্ণতা পায়।
–চার্লস ল্যাম
২৭৫. বই কিনে কেউ কোনোদিন দেউলে হয় না।
–প্রমথ চৌধুরী
২৭৬. সুখে-দুঃখে, সুন্দর-কুৎসিতে, ভাল-মন্দে মানুষের জীবন। আর এক-একটা বই এক-একটা জীবনের প্রতিবিম্ব।
–ড. মুহাম্মদ এনামুল হক
২৭৭. একটি চলচ্চিত্র হচ্ছে চিন্তার ঘনীভূত ঝরনা।
জ্যাঁ ককতো
২৭৮. মার্কিন চলচ্চিত্রগুলো অর্ধশিক্ষিতরা তৈরি করেন অর্ধবোদ্ধাদের জন্যে।
জন এরভিন
২৭৯. যে সব বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী
সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি ॥
দেশী ভাষা বিদ্যা যার মনে ন জুড়ায়।
নিজ দেশ ত্যজি কেন বিদেশ ন যায় ॥
–আবদুল হাকিম
২৮০. মাতৃভাষার প্রতি ঘৃণা প্রকাশ করা, বাঙ্গালী হইয়া নিজেদের মাতৃভাষা উর্দু বা আরবী বলিয়া পরিচয় দেয়া, কিংবা বাঙ্গালা জানি না ভুলিয়া গিয়াছি এরূপ বলা–এই মারাত্মক রোগ কেবল এক শ্রেণীর মুসলমানের মধ্যেই দেখা যায়। যাহারা এরূপ আচরণ করে তাহারা যে আপন মাতা ও মাতৃভূমির প্রতি নিন্দা প্রকাশ করে এবং নিজ মায়ের এবং দেশের দীনতা জ্ঞাপন করে তাহাতে কিছুমাত্র সন্দেহ নাই।
ড. মুহাম্মদ শহীদুল্লাহ
২৮১. কাব্যে ভাষার একটি ওজন আছে, সংযম আছে, তাকেই বলে ছন্দ। গদ্যের বাছ-বিচার নেই, সে চলে বুক ফুলিয়ে।
–রবীন্দ্রনাথ ঠাকুর
২৮২. ভাষা হচ্ছে ইতিহাসের দলিল এবং কবিতার জীবাত্মা। ইমারসন ২৮৩. মা এবং মায়ের মুখের ভাষা দুটোর মূল্যই সমান।
বেঞ্জামিন হ্যারিসন
২৮৪. ভাষা ও বক্তৃতা দেয়ার শক্তি হল সরাসরি ঈশ্বরের দান।
–ওয়েবস্টার
২৮৫. মায়ের মুখের ভাষাকে আমি যেমন শ্রদ্ধা করি, তেমনি করে অশ্লীল প্রয়োগকে মনেপ্রাণে ঘৃণা করি।
টমাস ডিবডিন
২৮৬. শিশুর পালন যথা মা-বাপের কর্ম
সমাজ পালনে তথা ভাষা আর ধর্ম।
ধনজন স্বাধীনতা গেলে থাকে আশা
আশা নাই যদি যায় ধর্ম আর ভাষা।
–ভূদেব চৌধুরী।
২৮৭. জীবনের সকল সময়ই মধুর সংগীত দোলা দেয় না, সময়বিশেষে দুঃখ, বিদ্রোহ এবং উন্মাদনা-সৃষ্টিকারী সংগীতের প্রয়োজন অনুভূত হয়।
সুইনবার্ন
২৮৮. পঞ্জিকা হোক কিংবা বোর্ডে-বাঁধানো দাবখেলার ছকই হোক, যা-কিছু মলাটে মোড়া ছাপা জিনিস, তা সবই বই তথা সাহিত্য।
–চার্লস ল্যাম
২৮৯. যেখানে সংগীত আছে, সেখানে বেঁচে থাকার আনন্দ আছে।
–এডমন্ড স্মিথ
২৯০. আমি মুসলমান। সকালে ঘুম থেকে উঠে আল্লাহকে স্মরণ করার পরই আমি ‘জয় বাংলা’ বলি। মৃত্যুর সময়ও আমি আল্লাহর নাম নিয়ে ‘জয় বাংলা’ বলে ইহধাম হতে বিদায় নিতে চাই।
বঙ্গবন্ধু শেখ মুজিব
২৯১. কিছু একটা বুঝাইবার জন্য কেহ তো কবিতা লেখে না। এজন্য কবিতা শুনিয়া কেহ যখন বলে বুঝিলাম না তখন বিষম মুশকিলে পড়িতে হয়। কেহ যদি ফুলের গন্ধ শুকিয়া বলে, ‘কিছু বুঝিলাম না’, তাহাকে এই কথা বলিতে হয়, ইহাতে বুঝিবার কিছু নাই, এ যে কেবল গন্ধ।
–রবীন্দ্রনাথ ঠাকুর
২৯২. কবিতা অদৃশ্যের যাজক।
–ওয়ালাস স্টিভেন্স
২৯৩. জ্ঞান দিয়ে কবিরা কাব্য রচনা করেন না, রচনা করেন প্রকৃতির উপহারে, আর পয়গম্বর ও দৈবীপুঁথির সমান এক প্রেরণায়।
সক্রেটিস
২৯৪. কবিতা তা-ই কাব্যের ভেতরে যা তোমাকে হাসায়, কাঁদায়, খোঁচায়, কাপিয়ে তোলে পায়ের নখ, তোমাকে প্ররোচিত করে এই করতে, সেই করতে অথবা কিছুই না করতে, জানায় এই পৃথিবীতে তুমি একা, তোমার আনন্দ আর দুঃখ চিরকাল ভাগ করে নেয়ার এবং চিরকাল একা বইবার।
–ডিলান টমাস
২৯৫. গ্রন্থ শুধু পথনির্দেশের আলোর সংকেতই নয়, সময়ে তা বারুদের চেয়েও বিস্ফোরক এবং সম্রাট বা সেনাপতির কীর্তির চেয়েও দীর্ঘস্থায়ী।
ড. সৈয়দ সাজ্জাদ হোসেন
২৯৬. আমার মনে হয় এদেশে লাইব্রেরির সার্থকতা হাসপাতালের চাইতে কিছু কম নয় এবং স্কুল-কলেজের চাইতে একটু বেশি।
–প্রমথ চৌধুরী
২৯৭. পাঠাগার মানুষের জ্ঞানের অক্ষয় ভাণ্ডাস্বরূপ–চিত্ত-বিকাশের শ্রেষ্ঠ বিহার ক্ষেত্র। আমাদের দেশে পাঠাগার স্থাপনের প্রয়াস যত বেশি হবে, আমাদের ততই মঙ্গল।
মুহম্মদ আবদুল হাই
২৯৮. যদি বইটা হয় পড়ার মতো, তবে তা কেনার মতো বই। –জন রসকিন ২৯৯. বই পড়তে যে ভালোবাসে, তার শত্রু কম।
–চার্লস ল্যাম
৩০০. দেশে সুনাগরিক গড়ে তোলার প্রধান উপায় একটাই–তা হল সুলিখিত এবং সৃষ্টিশীল ও মননশীল বই।
ক্যালিভন কলিজ
৩০১. আমি তাকে সোনা কিংবা রূপা দিইনি, কিন্তু আমি তার চেয়েও মূল্যবান জিনিস বই দিয়েছি।
–জর্জ ম্যাকডোনাল্ড
৩০২. একটি ভালো বই হল বর্তমান ও চিরদিনের জন্য সবচেয়ে উৎকৃষ্ট বন্ধু।
