–চার্লস গ্রভিল
২২৯. ক্ষুদ্র পাখিও মধুর কণ্ঠে তার গান শুনিয়ে মানুষকে পরিতৃপ্ত করতে চেষ্ট করে।
–লিন্ডসে
২৩০. মেয়েদের লাইব্রেরিতে ধর্মগ্রন্থ ও পাক-প্রণালী ছাড়া আর কোনো বই থাকা উচিত নয়।
লর্ড বায়রন
২৩১. লাইব্রেরি জাতির সভ্যতা ও উন্নতির মাপকাঠি। লাইব্রেরির সংখ্যার দিকে নজর রেখে জাতীয় উন্নতি ও সভ্যতার পরিমাপ করলে অন্যায় হয় না।
–মোতাহার হোসেন চৌধুরী
২৩২. ভাষা হচ্ছে মন্দিরের মতো, যেখানে মানুষের আত্মা পরম নিশ্চিন্তে আশ্রয় খোঁজে।
এডওয়ার্ড কোক
২৩৩. ভাষা জিনিসটা পণ্ডিতের হাতের মোরব্বা নয়, দেশের জলবায়ু ও আলোকে ইহা সুষ্ঠু হইয়া থাকে। ইহা স্বীয় জীবন্ত গতির পথে বর্জন ও গ্রহণ করিয়া চলিয়া যায়; স্বীয় ললাটলিপিতে কোনো শিক্ষকের ছাপ মারিয়া পরিচিত হইতে চায় না।
–দীনেশচন্দ্র সেন
২৩৪. ভাষা হল চিন্তার পোশাক।
–জনসন
২৩৫. মাতৃভাষা হচ্ছে মন্দিরের মতো পবিত্র, যার শুচিতা রক্ষার জন্য জীবনপণ করতে দ্বিধা করা উচিত নয়।
–আর. সি. ট্রেন্স
২৩৬. তোমার গান যদি কাউকে আনন্দ দেয়, দুঃখ ভোলায়, তবেই তুমি যথার্থ শিল্পী।
টমাস স্টুড আর্ট
২৩৭. শিল্পকলা মানবতার প্রতিবিম্বের অধিক কিছুই নয়।
হেনরি জেমস
২৩৮. সংবাদপত্র হচ্ছে সাধারণ মানুষের স্কুল-শিক্ষক। এই সমাপ্তিবিহীন পুস্তক প্রতিটি দেশের জাতীয় গৌরব।
হেনরি ওয়ার্ড
২৩৯. একটি জাতি সৃষ্টি করে সংগীত–সংগীতস্রষ্টা কেবল সেগুলো বিন্যস্ত
–মিখাইল গ্লিনকা
২৪০. সংগীতহীন জীবন একটা ভ্রান্তি। জার্মানরা ভাবে, এমনকি ঈশ্বরও গান গেয়ে থাকেন।
–নিৎসে
২৪১. সংগীতকে যদি মানবভাষায় অনুবাদ করা যায়, তা হলে এ আর অস্তিত্বশীল থাকবে না।
–নিৎসে
২৪২. একটি সংগীতকর্মের মন্তব্য হতে পারে কেবল আর একটি সংগীতকর্ম।
ইগর স্ত্রভিনস্কি
২৪৩. সংগীতের সমঝদারিত্বের প্রধান সমস্যা দাঁড়িয়েছে এই যে, লোকেরা আজকাল সংগীতকে বড় বেশি শ্রদ্ধা করে। তাদেরকে ভালোবাসতে শেখানো উচিত।
ইগর স্ত্রাভিনস্কি
২৪৪. সংগীত হইল সুর, তাল ও সঙ্গতি। মানুষের মনের উপরে ইহার প্রভাব বিদ্যুৎ প্রবাহের ন্যায়। শুনিবার সঙ্গে সঙ্গে ইহা মনকে স্নিগ্ধ করে।
মহাত্মা গান্ধী
২৪৫. সংগীতের ভাষাই সকল মানুষের ভাষা।
লংফেলো
২৪৬. সাহিত্য এমন এক সুগন্ধি যা মানুষকে সুস্থ মানসিকতা নিয়ে বাঁচার অনুপ্রেরণা দেয়।
–টমাস মিল্টন
২৪৭. সকলের সহিত মিলেমিশে যা উপভোগ করা যায় তা-ই সাহিত্য। সাহিত্যে সকল মনের সাহায্য থাকে। সাহিত্যের পাত্র-পাত্রী সবই একটা টাইপ বা নমুনা।
–ড. মুহম্মদ শহীদুল্লাহ
২৪৮. সাহিত্য কোনো ব্যক্তিবিশেষের ভাবরাজ্যের প্রতিষ্ঠান নয়, এটি সমগ্র জাতির অভ্যন্তরীণ প্রতিচ্ছবি। সাহিত্যের মূল উপাদান জাতীয় চরিত্র, ধর্মতত্ত্ব এবং সভ্যতা।
–কুর থোপ
২৪৯. কবিতা কবির গোপন আর নিজস্ব অনুভবের উন্মোচন পাঠক যা নিজের বলে শনাক্ত করেন।
–সালভাতোরে কোয়াসিমোদো
২৫০. বিজ্ঞান তাদের জন্যে যারা শেখেন, কবিতা যারা জানেন।
–যোসেফ রু
২৫১. কবিতা একটি দরজা খোলা আর বন্ধ করে দেয়া যাতে ভেতরের লোকেরা অনুমান করে নিতে পারে পলকেই কী দেখা গেল।
–কার্ল স্যান্ডবার্গ
২৫২. কবি একটি দোয়েল, যে অন্ধকারে বসে মিষ্টি সুরে আমোদিত করে তোলে নিজেরই একাকীত্ব।
–শেলি
২৫৩. কবিতা হচ্ছে সাহিত্যের বাণী।
–টমাস স্পার্ট
২৫৪. গণমানুষকে জাগিয়ে তোলার জন্য কবিতা অস্ত্রস্বরূপ।
কাজী নজরুল ইসলাম
২৫৫. পৃথিবীতে যা-কিছু সুন্দর, যা-কিছু মহৎ, কবিতা তাকে চিরঞ্জীব করে রাখে।
–শেলি
২৫৬. লাইব্রেরি আমাদের চিত্তের বিশ্রাম-নীড়, কর্মক্লান্ত জীবনের শ্রান্তিহারা।
–অজ্ঞাত
২৫৭. যেটা বলিবার কথা সেটা পুরা বলা যায় না, ভাষার বাধাবশত কতক বলা যায় এবং কতক বলা যায় না; কিন্তু তবু সৌন্দর্যকে ফুটাইয়া তুলিতে হইবে, কবির এই কাজ।
–রবীন্দ্রনাথ ঠাকুর
২৫৮. কবি হচ্ছে বুলবুলি পাখির মতো, যে অন্ধকারে বসেও তার মিষ্টি-মধুর কলতানে চারদিক মুখরিত করে তোলে।
–শেলি
২৫৯. কবি হচ্ছে সবচেয়ে খাঁটি ঐতিহাসিক।
–জেমস অ্যান্থনি
২৬০. একজন মহৎ কবি একটা জাতির সবচেয়ে মূল্যবান রত্ন।
–বিটোফেন
২৬১. কবিতা সমস্ত শিল্পকলার জ্যেষ্ঠ ভগিনী এবং সব ভাবধারার জন্মদাত্রী।
–উইলিয়াম করজার্ভ
২৬২. কবিতা হল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের হাতিয়ার। কবিতা যুদ্ধের বিরুদ্ধে শান্তির শাণিত অস্ত্র।
–সন্তোষ গুপ্ত
২৬৩. অন্য মানুষের সঙ্গে কবিদের তফাত কী জান? বিধাতার নিজের হাতে তৈরি শৈশব কবিদের মন থেকে কিছুতেই ঘোচে না। কোনোদিন তাদের চোখ বুড়ো হয় না। মন বুড়ো হয় না। তাই চিরদিন তারা ছোটদের সমবয়সী হয়ে থাকে।
–রবীন্দ্রনাথ ঠাকুর
২৬৪. মিথ্যা কথা বলার জন্য কবিদের অনুজ্ঞা বা লাইসেন্স দেয়া হয়েছে।
প্লিনি দি ইয়ংগার
২৬৫. কলম হল যন্ত্রপাতির মধ্যে সবচেয়ে ভয়ানক। এটা তরবারির চেয়ে ধারালো, চাবুক বা লোহার ডাণ্ডার চেয়ে ভয়াবহ।
–জন টেইলার
২৬৬. আমাদের দেশে যাহারা প্রকৃত শ্রোতা, গানটাকে শুনিলেই তাহারা সন্তুষ্ট থাকে, ইউরোপে শ্রোতারা গান গাওয়াটাকে শোনে।
–রবীন্দ্রনাথ ঠাকুর
২৬৭. মঞ্চ-নাটক একটা মামলা, প্রতিহিংসা নয়। আত্মা এখানে খুলে যায়, নিন্দুকের সংখ্যাবিন্যাসের মতো, শব্দের চাপে। এর জন্যে লোহাগলানো আগুনের প্রয়োজন পড়ে না।
