–মোঃ ওয়াজেদ আলী
১৯৭. থিয়েটারে না-যাওয়া হল অনেকটা আয়না ছাড়া স্নানঘর বানানোর মতো।
–শোপেনহাওয়ার
১৯৮. আমরা যার মধ্যে বাস করি, এবং কেউ যার মুখোমুখি হতে চাই না, মহৎ নাটক আমাদের সাহস জোগায় তার মুখোমুখি হতে।
থর্নটন ওয়াইল্ডার
১৯৯. আমার ব্যবসা আমার দেহকে বাঁচিয়ে রাখার জন্য এবং আমার শিল্পকর্ম আমার আত্মাকে বাঁচিয়ে রাখার জন্য।
–ওয়াল্টার ওয়াটসন
২০০. কদর্যের মধ্যে যে সৌন্দর্যের সন্ধান পায়, সে-ই সত্যিকারের শিল্পী।
–জোসেফ ক্যাপ্টেন
২০১. শিল্প একটা জিনিস নয়, একটা পথ।
–হেনরি জেমস
২০২. জাতির আশা-আকাঙ্ক্ষা, সুখ-দুঃখের প্রতিফলন ঘটে একমাত্র সংবাদপত্রেই।
–হেনরি ওয়ার্ড থ্যাচার
২০৩. সংগীত হচ্ছে শাশ্বত ভাষা, যার আবেদন দেশ, কাল পাত্রভেদে অভিন্ন।
–জে. জি. ব্রেইনার্ড
২০৪. যে সংগীত পছন্দ করে না, সে নিজের সঙ্গে প্রতারণা করে।
কীট্স্
২০৫. সংগীত যখন ভালোবাসার প্রাণ, তখন উচ্চকণ্ঠে গান গেয়ে যাও।
কীট্স্
২০৬. অন্তরের জিনিসকে বাহিরের, ভাবের জিনিকে ভাষার, নিজের জিনিসকে বিশ্বমানবের এবং ক্ষণকালের জিনিসকে চিরকালের করিয়া তোলাই সাহিত্যের কাজ।
–রবীন্দ্রনাথ ঠাকুর
২০৭. কোনো দেশকে সভ্য ও মানুষ করিবার বাসনা তোমার আছে? তাহা হইলে বিধিব্যবস্থার সঙ্গে সেই দেশের সাহিত্যকে উন্নত করিতে চেষ্টা কর। মাতৃভাষার সাহায্যে সাহিত্যকে উন্নত করিতে হইবে। বিদেশী সাহিত্যে মানব স্বাধীনতার কোনো কল্যাণ হয় না, দেশীয় সাহিত্যকে উন্নত করিতে হইলে আবার বিশ্বের উন্নত সাহিত্যের সার সংগ্রহ করিতে হইবে।
–ডা. লুৎফর রহমান
২০৮. কোনো লোকের পক্ষে নিজের বিষয়ে লিখতে যাওয়া যেমন তৃপ্তিকর, তেমনি কঠিন। নিজের কোনো অকীর্তির কথা বলতে গেলে বুকে যেমন বাজে, তেমনি আত্মপ্রশংসাও পাঠকগণের নিকট কর্ণপীড়াদায়ক।
–লিংকন
২০৯. সমস্ত গায়কের একটা সাধারণ সমস্যা আছে। যখন বন্ধুদের মধ্যে তারা থাকে, বন্ধুরা গাইতে বললে তারা গায় না; যখন গাইতে বলে না, তখন আর গান গাওয়া থামায় না।
–হোরেস
২১০. ইতিহাস ও উপন্যাসের মধ্যে তফাত কী? ইতিহাসের চরিত্রগুলো সত্য, কিন্তু ঘটনাগুলো নিজের খেয়ালখুশিমতো সাজানো। আর উপন্যাসের চরিত্রগুলো মিথ্যা, কিন্তু ঘটনাগুলো সত্য। তাই সত্য জানতে হলে উপন্যাসের উপর নির্ভর করাই বুদ্ধিমানের কাজ।
–শংকর
২১১. বাংলা ভাষার মতো এমন একটি বৈজ্ঞানিক, সুপরিকল্পিত এবং সুশৃঙ্খল ভাষা নব্য সভ্য জাতির ভাষাসমূহের মধ্যে দুর্লভ। শহীদ মোফাজ্জল হায়দার চৌধুরী।
–হোরেস।
২১২. আল্লাহ্ মানুষকে জ্ঞান দান করেছেন কলমের মাধ্যমে, আর কলমের আশ্রয়
সৈয়দ মুজতবা আলী
২১৩. বই মনের জন্য এক উন্নতমানের ক্লোরোফর্ম।
রবার্ট চ্যাম্মার
২১৪. বই পড়ে মানুষ জ্ঞানী হয়, অজ্ঞানী, এমনকি পাপিষ্ঠ পর্যন্ত।
মুনীর চৌধুরী
২১৫. সাহিত্যচর্চা বিলাস-পরিতৃপ্তি নহে–বিশ্রাম সময়ে বিশ্রম্ভালাপ নহে। সাহিত্য জীবনের সাধ, সাহিত্য জীবনের সাধনা, সাহিত্য আরাধনার ধন। এ যে প্রেমের যোগ, কল্যাণের সাধনা।
–এয়াকুব আলী চৌধুরী
২১৬. সাহিত্য অমৃতায়মান শান্তির উৎস, শক্তির কল্প ফলের রস, তাই এই চির আধিব্যাধি-বিজড়িত, কর্মপতপ্ত, নিরাশা-তুহিনাচ্ছন্ন সংসারে জাতি ইহা পান করিয়া মরণ-তন্দ্রার মধ্যে বাঁচিয়া উঠে, অবসাদের মধ্যে শক্তি পায়।
–এয়াকুব আলী চৌধুরী
২১৭. সবচাইতে চমৎকার ছন্দগুলো অপ্রত্যাশিত এবং জটিল; আর সবচাইতে মনোহর সূরগুলো সরল এবং নিশ্চিত।
ডব্লিউ এইচ অডেন
২১৮. যা অর্থহীন নয়, তার পক্ষে সংগীতের পাশাপাশি যাওয়া সম্ভব নয়।
যোসেফ এডিসন
২১৯. সংগীত আমাদের অঙ্গ। হয় তা আমাদের আচরণ উন্নত করে, নয়তো টেনে নামায় নিচে।
–বোয়েথিয়াস
২২০. যেখানে আছে সংগীত, অশুভ সেখানে নেই।
–কার্ভেন্টিস
২২১. সংগীতের সঙ্গে নৈশভোজ রাঁধুনি আর বেহালাবাদক দুজনের জন্যই অপমানজনক।
–জি. কে. চেস্টারটন
২২২. মাতৃদুগ্ধের অমৃতধারা মাতৃভাষার মধ্যে সঞ্চারিত আছে; তাই মাতৃভাষার সাহায্যে সাহিত্যে যে ভাবপ্রবাহ ফুটে, তাহা জাতির প্রাণের মধ্যে স্পন্দন যোগায়, তাহার প্রত্যেক শোণিতবিন্দু চঞ্চল ও অধীর করিয়া তুলে। সাহিত্য প্রাণের ভাষায় প্রাণের কথা কয়; তাই প্রাণে প্রাণে প্রেরণা ছুটায়।
–এয়াকুব আলী চৌধুরী
২২৩. কবিতা শব্দের ঐকতান; সংগীত স্বরের।
–জন ড্রাইডেন
২২৪. কলম হাঁকিয়া ফেরা
সকল রোগের সেরা।
তাই কবি মানুষেরা
অস্থিচর্মসার।
–রবীন্দ্রনাথ ঠাকুর
২২৫. কবি এই বিশ্বজগতে তাঁহার হৃদয়ের দৃষ্টি দিয়া একটি অরূপকে দেখিতে পান, তাহাকেই তিনি রূপের মধ্যে প্রকাশ করিতে চেষ্টা করেন। অন্যের দেখা যেখানে ফুরাইয়া যায়, সেখানেও তাহার ভাবের সৃষ্টি অবরুদ্ধ হয় না। সেই অপরূপ দেশের বার্তা তাঁহার কাব্যের ছন্দে নানা আভাসে বাজিয়া উঠিতে থাকে।
জগদীশচন্দ্র বসু
২২৬. বৈজ্ঞানিক ও কবি, উভয়েরই অনুভূতি অনির্বচনীয় একের সন্ধানে বাহির হইয়াছে। প্রভেদ এই, কবি পথের কথা ভাবেন না, বৈজ্ঞানিক পথটাকে উপেক্ষা করেন না।
–জগদীশচন্দ্র বসু
২২৭. কবিরা কালের সাক্ষী আর কালের শিক্ষক
কবিরা অমৃত আর কবিরা অমর।
নবীনচন্দ্র সেন
২২৮. একটি কলমের সাহায্যে যেভাবে হৃদয়ের কথা উৎসারিত হয়, তেমনটি আর কিছুতেই হয় না।
