প্রতিভা বসু
২৫. সমাজসেবার নামে মানুষকে ঠকিয়ো না। এর চেয়ে বড় অপরাথ আর নেই।
অলস্টন
২৬. সঙ্গীসাথিরা খারাপ হলে অপরাধপ্রবণতা ক্রমশ বৃদ্ধি পেতে থাকে।
–আর. ই. শেরউড
২৭. ভালো আইন মান্য না হলে তা ভালো সরকারকেও অক্ষম করে তোলে।
অ্যারিস্টটল
২৮. কৌশলের মধ্যে দিয়ে মিথ্যা যেন না জয়ী হয়।
ইস্কিলাস
২৯. অকর্মা আইন দরকারি আইনকে দুর্বল করে ফ্যালে।
মঁতেঙ্কু
৩০. ভালো আইন এগোয় আরও ভালো গড়ার দিকে। খারাপ আইন টেনে আনে আরও খারাপটাকে।
রুশো
৩১. যেখানে আইনের শেষ, সেখানে স্বৈরতন্ত্রের শুরু।
জন লক
৩২. যারা আইন তৈরি করেছে আইন মেনে চলায় তাদের চেয়ে বেশি পবিত্র দায় আর কারও নেই।
–অজ্ঞাত
৩৩. মামলাকারী সেই ব্যক্তি যে তার হাড়গুলো বাঁচানোর আশায় গায়ের চামড়া দান করে।
অ্যামব্রোস বিয়ার্স
৩৪. অত্যাচারীর বিরুদ্ধে অত্যাচারিতের অন্তরে যে-বিদ্বেষাগ্নির জন্ম হয়, তা অত্যাচারীকে ভস্ম করেই ক্ষান্ত হয় না, সে-আগুনের শিখায় অনেককিছুই দগ্ধীভূত হয়।
–হযরত আলি (রা.)
৩৫. কিছু-কিছু আইন লিপিবদ্ধ হয়নি, কিন্তু লিখিত আইনের চেয়ে অনেক বেশি দৃঢ়।
–সেনেকা
৩৬. আইন মাকড়সার জালের মতো, খুদে কেউ পড়লে যায় আটকে, বড়রা ছিঁড়ে বেরিয়ে আসে।
সলোন
৩৭. একজন নির্দোষ ব্যক্তিকে ভোগানোর চেয়ে দশজন দোষী ব্যক্তিকে ছেড়ে দেওয়া ভালো।
ব্ল্যাক স্টোন
৩৮. চাবুক তত বেশি আঘাত করে না, যতটা করে অনুশোচনা।
–এডগার ওয়াটসন হাউ
৩৯. ছেলেপিলেদের আরও ভীরু আর ও ন্যুজ করে তোলা ছাড়া চাবুকের অন্য কোনো প্রতিক্রিয়া আমি দেখিনি।
মতেইন
৪০. সাধারণভাবে বলতে গেলে, শাস্তি করে তোলে কঠিন আর অসাড়, তৈরি করে মনোযোগ, ধারালো করে একাকীত্বের বোধ, বাড়িয়ে দেয় প্রতিরোধের সামর্থ্য।
নিৎসে
৪১. শাসন করা তারই সাজে সোহাগ করে যে।
–রবীন্দ্রনাথ ঠাকুর
৪২. যারা আইনের শাসনের কথা বলে বেশি তারাই আইন মান্য করে না। তারাই আইনের শাসন প্রতিষ্ঠার প্রধান প্রতিবন্ধক।
ড. আহমদ শরীফ
৪৩. যে আইনের মধ্যে বাস করে, তার জন্য সব জায়গাই নিরাপদ।
হেনরি জর্জ
৪৪. যে-আইন জনগণকে সর্বোচ্চ নিরাপত্তা দান করবে, সেটাই সর্বোচ্চ আইন।
–এরন মুর
৪৫. আইনের প্রতি যে চরম অবজ্ঞা প্রদর্শন করছে, জানবে তার দুর্ভোগ অত্যান্ন।
–বেন জনসন
৪৬. বিনষ্ট কোরো না, অতিরিক্ত চেয়ো না–এটাই প্রকৃতির আইন।
জন প্লন্ট
৪৭. উগ্রতা আইনকে অত্যাচারের পর্যায়ে নিয়ে যায়।
টমাস ফুলার
৪৮. যে-মানুষ অন্যায় করে না, সে আইনের প্রয়োজন বোঝে না।
রবার্ট বার্টন
৪৯. যে-আইন প্রকৃতির বিরুদ্ধে, সে-আইন জাতির বিরুদ্ধে।
–মিলটন
৫০. আইনের আশ্রয় নেওয়ার অর্থ হল একটি বিড়ালের জন্য একটি গরু হারানো।
চীনা প্রবাদ
৫১. মানুষের ইচ্ছাই সবচেয়ে বড় আইন।
–উইলিয়াম এস গ্রান্ট
৫২. তুমি আমাকে আইনসম্মতভাবে মারো তাতে আমার কিছু বলার থাকবে না।
–জন সেলডেন
৫৩. আইন মান্য করতে না জানলে আইন ভাঙাটা সমীচীন নয়।
জর্জ ইলিয়ট
৫৪. আত্মরক্ষা করা প্রকৃতির প্রথম আইন।
বাটলার
৫৫. দেশে যত বেশি অনাচার দেখা দেয় তত বেশি আইনও দেখা দেয়।
–টেসিটাস
৫৬. স্বভাবতই আইন শক্তিমানের সহায়।
ডেমোক্রিটাস
৫৭. সভ্যসমাজে ব্যক্তিস্বাধীনতার জন্ম হয় আইন থেকে।
–জেমস স্মিথ
৫৮. আইন জানি না–আইন মানতে না পারার পক্ষে এটা কোনো যুক্তি নয়। ধরে নিতে হবে আইন সবাই জানে। আইন জানতাম না–এ-কথা আদালতে গ্রাহ্য হয় না।
–গাজী শামছুর রহমান
৫৯. আইন হল ইঁদুর মারার কলের মতো, এর শরণাপন্ন হওয়া খুব সহজ, কিন্তু এর থেকে বের হওয়া তত সহজ নয়।
বালফোর
৬০. পারস্পরিক ন্যায়বিচারই আইনের নিশ্চয়তা।
ডেমোক্রিটাস
৬১. জনগণের নিরাপত্তাই হচ্ছে সর্বোচ্চ আইন।
সিসেরো
৬২. অন্যায় আদেশ পালন অন্যায়কে প্রশ্রয় দেয়। সৎ লোক কখনো অন্যায় আদেশ পালন করে না।
–গোল্ডস্মিথ
৬৩. যার আত্মবিশ্লেষণী শক্তি আছে, সে কখনো অন্যায় করতে পারে না। তার সাফল্য সম্মান অবশ্যম্ভাবী।
পানিন
৬৪. দুষ্কর্মের প্রকৃত অনুতাপকারী এবং যে কখনো দুষ্কর্ম করে নাই ইহাদের মধ্যে কোনো পার্থক্য নাই।
–আল-হাদিস
৬৫. নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হলেই দোষমুক্ত হওয়া যায়।
কল্টন
৬৬. রবি শশী তারা প্রভাত সন্ধ্যা
তোমার আদেশ কহে–
এই দিবারাতি আকাশ বাতাস
নহে একা কারো নহে।
এই ধরণীর যা সম্বল–
বাসে-ভরা ফুল, রসে-ভরা ফল–
সুস্নিগ্ধ মাটি, সুধাসম জল
পাখীর কণ্ঠ গান–
সকলের এতে সম অধিকার,
এই তার ফরমান।
কাজী নজরুল ইসলাম
৬৭. অন্যায় যে করে
আর অন্যায় যে সহে
তব ঘৃণা তারে যেন
তৃণ সম দহে।
–রবীন্দ্রনাথ ঠাকুর
৬৮. বিচারের ভয়ে যে পালিয়ে বেড়ায় সে তার নিজের অপরাধ স্বীকার করে।
সাইরাস
৬৯. তারাই বড় অপরাধী যারা মারণাস্ত্র বিক্রি করে বা কিনে ব্যবহার করে।
রবার্ট ই. শেরউড
৭০. আমার অপরাধের শক্তি যত, ক্ষমার শক্তি তোমার আরো অনেক গুণ বড়ো।
–রবীন্দ্রনাথ ঠাকুর
৭১. অবিচার করার চেয়ে অবিচার সহ্য করা অধিক অসম্মানজনক।
প্লেটো
৭২. অবিচারের শিকার হওয়া ভালো; কিন্তু অবিচার করা ভালো নয়।
লংফেলো
৭৩. রেখে দাও তব আপনার রচা
আইন-কানুন তাকে,
ভঙ্গুর যে তাহা, যদি সে আইনের
ধর্ম নাহিকো থাকে।
আবু বকর
৭৪. কোনো পাপী যদি সুখী হয়, তবে বুঝতে হবে তার মধ্যে অপরাধপ্রবণতা নেই।
