• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
সোমবার, জুন 15, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

সম্পাদকের বৈঠকে – সাগরময় ঘোষ

Sampadaker Baithake By Sagarmoy Ghosh

বিকালে বড়বাজার থেকে চার নম্বর বাসে চড়ে ঠিক ছটার সময় হাজরার মোড়ে নেমেই দেখি গেরুয়া পাঞ্জাবি পরে বিনয় ঘোষ আমারই জন্যে অপেক্ষা করছেন।

আমাকে দেখতে পেয়ে বিনয়বাবু আশ্বস্ত হয়ে বললেন–যাক, আপনি এসেছেন, আমি নিশ্চিন্ত হলাম। এই একটু আগেই ওদের বাড়ি থেকে আসছি। ওদের বলে এসেছি যে আপনি ছটার সময় আসছেন, শুনে সবাই খুশী শুধু দিব্যেন্দুই একটু লজ্জা পাচ্ছিল আপনার সঙ্গে দেখা করতে। আমি বিশেষ করে বলে এসেছি ও যেন থাকে, বেরিয়ে না যায়।

আমি বললাম–সে কি, আমি আরও উল্টোটাই শুনেছি। সে নাকি পকেটে ছোরা নিয়ে হন্যে হয়ে আমাকে খুঁজে বেড়াচ্ছে। আমার অপরাধ, প্রভাতের গল্প আমি ছেপেছি।

বিনয়বাবু দুঃখের সঙ্গে বললেন–ছি ছি ছি, তা কখনও সম্ভব? দিব্যেন্দু উত্তেজনার বশে একটা অন্যায় কাজ করে ফেলেছে, তার জন্যে অনুশোচনার শেষ নেই। কোন লজ্জায় তাদের কাছে মুখ দেখাবে বলে অফিস যাওয়া বন্ধ করেছে, আর ঠিক একই কারণে সে আপনার সামনেও উপস্থিত হতে লজ্জা পাচ্ছে। তবু আমি অনেক করে বুঝিয়ে বলে এসেছি যে আপনি আমাদেরই একজন, আপনার কাছে লজ্জা পাবার কিছু নেই।

হাজরা রোড ধরে পশ্চিম দিকে কথা বলতে বলতে আমরা এগিয়ে চলেছি, হঠাৎ বাঁদিকের একটা রাস্তায় মোড় নিয়েই বিনয়বাবু বললেন–আমরা এসে গিয়েছি, এই যে এই বাড়ি।

রাস্তার উপরেই সদর দরজা, ছোট্ট একতলা বাড়ি। বিনয়বাবু কড়া নাড়তেই দরজা খুলে গেল, হাসিমুখে সেই ভদ্রলোক আমাদের অভ্যর্থনা জানালেন। পরনে মালকোচা দেওয়া ধুতি, গায়ে আস্তিনগোটানো শার্ট। মুখে সেই সরল আন্তরিক হাসি।

রাস্তা থেকে সিঁড়ি দিয়ে উঠেই ছোট একটি ঘরে প্রবেশ করলাম। ঘরের মাঝখানে একটা সাদা পর্দা টাঙানো, পর্দার এ-পাশে অর্থাৎ রাস্তার দিকে ছোট্ট একটি টেবিল আর খান দু-তিন চেয়ার পেতে বসবার ঘর করা হয়েছে। আসবাবপত্রর বাহুল্য কিছুই নেই, সাধারণ গৃহস্থঘরের প্রয়োজনীয় যেটুকু সে-টুকুই আছে। বসবার ঘরের এক পাশে একটা কেরোসিন-কাঠের শেলফ এ পকেটবুক এভিশানের কিছু ইংরিজী বই, কিছু বাংলা বইও আছে আর আছে একতাড়া পত্রপত্রিকা ও খবরের কাগজ।

মেয়েলী-হাতের ফুললতাপাতার নক্শা ভোলা টেবিলক্লথ তোরঙ্গ-ঢাকনি। দেয়ালে অমাবশ্যা-পূর্ণিমা-একাদশী নির্দেশিত বাংলা ক্যালেণ্ডার।

ঘরে ঢুকেই বিনয়বাবু একটা চেয়ারে বসলেন, ওঁর গা ঘেষেই পাশের চেয়ারে আমি বসে পড়লাম। বিনয়বাবু বললেন–কই, দিব্যেন্দুকে দেখছি না কেন? পালিয়েছে বুঝি।

ভদ্রলোক বিনয়বাবুকে বললেন–আপনিও বেরিয়েছেন, মিনিট পনেরো বাদে সিগারেট কিনবার নাম করে ও বেরিয়েছে। ফেরে কিনা সন্দেহ। আমার দিকে তাকিয়ে বললেন—ওকে আমি কত বললাম যে আপনার কাছে লজ্জা পাবার কোন কারণ নেই, তবু বেরিয়ে গেল।

ভদ্রলোকের কথা শেষ হতে না হতেই সাদা কাপড়ের পার্টিশনটা সরিয়ে একটি তরুণী আমাদের সামনে এসে দাঁড়ালেন। উজ্জ্বল গৌরবর্ণ, নিটোল স্বাস্থ্য, ধীর স্থির দুটি কালো চোখের চাহনিতে যেন স্বপ্ন মাখানো। চওড়া লাল-পাড়ের সাদা শাড়ি সাধারণ ভাবে পরা। মাথার মাঝখান থেকে ঘোমটাটি এমনভাবে টেনে আনা যেন লাল-পাড়ের ফ্রেম-এর মাঝে পটে আঁকা একখানি ছবি। দা-ভিঞ্চির মোনালিসা-র হাসি আপনারা সবাই দেখেছেন। সে-হাসির অর্থ নিয়ে দুই শতাব্দী ধরে অনেক গবেষণাই রসিক সমালোচকরা করেছেন, আজও করছেন, তবু সে-হাসির রহস্য অজানাই থেকে গিয়েছে। আমার সামনে মূর্তিমতী যে নারী এসে দাঁড়ালেন তার মুখের স্মিতসুন্দর হাসির ব্যাখ্যা করা আমার কলমের সাধ্য নয়। শুধু মনে হয়েছিল মোনালিসার সেই অপার রহস্যময়ী হাসির জীবন্তরূপ নিয়ে তিনি আমার সামনে দাঁড়িয়ে আছেন। . বিস্ময়ের ঘোর কাটল যখন, তখন ভদ্রলোক বললেন—এই হচ্ছে দিব্যেন্দুর বোন, আমার ইয়ে

ভদ্রমহিলা খিলখিল করে হেসে উঠলেন, বললেন—আহা, পরিচয় করিয়ে দেবার কি ছিরি। স্বামীর দিকে তাকিয়ে বললেন–যাও তো, হাজরা পার্কে গিয়ে একবার খুজে এস। দাদা নিশ্চয় পার্কে বসে আছে।

ভদ্রলোক দিব্যেন্দুর খোঁজে বেরিয়ে যেতেই আমার দিকে তাকিয়ে বললেন—জানেন, দাদাকে নিয়েই আমাদের যত মুশকিল। বাড়ি থাকতে ভাল লাগে না, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। রাত্রে ঘুমোত পারে না, এই হিমের মধ্যে পার্কে গিয়ে বসে থাকে রাত বারোটা পর্যন্ত। শেষকালে এই ভদ্রলোককেই গিয়ে পার্ক থেকে দাদাকে ধরে আনতে হয়। আমি তো দাদাকে সব সময় বলছি—তুমি এবার বিয়ে কর, এসব ব্যক্তি তোমার বউ এসেই সামলাক। মা বুড়ো মানুষ, কেবল চিন্তা ছেলে বুঝি পাগল হয়ে গেল। আমার কর্তাটির কথা আর বলবেন না। বিশ্বকুঁড়ে। আপনার কাছে যেতে কি চায়? আমিই তো জোর করে সেদিন সকালে আপনার বাড়ি পাঠিয়ে ছিলাম। কি বিনয়দা, ঠিক কথা কি না বলুন।

ভদ্রমহিলার স্বতঃস্ফুর্ত ও সপ্রতিভ কথাবার্তায় আমার আড়ষ্টতা কেটে গেছে। বিনয়বাবু কিছু বলবার আগেই আমি বললাম-এটা ঠিক যে, উনি সেদিন সকালে আমার বাড়ি না গেলে এখানে আসার আমি কোন উৎসাহই পেতাম না। ওঁর একটা মস্ত গুণ, অল্প আলাপেই অচেনাকে চির-চেনা করে ফেলতে পারেন।

ভদ্রমহিলা কপট কোপ প্রকাশ করে চোখ ঘুরিয়ে বললেন–ই, গুণ না ছাই। আচ্ছা পেলে বিশ্বসংসার ভুলে যান, আমি তো কোন ছার। এই নিয়ে আমার সঙ্গে নিত্যি খটাখটি লেগেই আছে।

আমি বললাম—ভাগ্যিস খটাখটি লাগে, তা না হলে জীবনটা আলুনি তরকারির মত স্বাদহীন হয়ে যেত।

Page 50 of 91
Prev1...495051...91Next
Previous Post

একটি পেরেকের কাহিনী – সাগরময় ঘোষ

Next Post

আরেকটা কলকাতা – সুপ্রিয় চৌধুরী

Next Post

আরেকটা কলকাতা – সুপ্রিয় চৌধুরী

গভীর নির্জন পথে – সুধীর চক্রবর্তী

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In