• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
বুধবার, জুন 17, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

নির্বাচিত কলাম – তসলিমা নাসরিন

Nirbachito Column by Taslima Nasrin

আমরা অভ্যেস করি না বলেই পারি না। শিশুকে দাঁড়াবার, দৌড়েবার অভ্যেস করানো হয় বলেই শিশু দাঁড়ায়, দৌড়োয়। নারী তো একপ্রকার শিশুই, যাকে কেবল গায়ে-গতরে ছাড়া আর কিছুতেই বাড়তে দেওয়া হয় না। এই প্রতবন্ধি নারীরা পরিপূর্ণ হয়ে উঠুক বোধ ও প্রজ্ঞার পুরুষ্ট্র বিকাশে। নারী একবার নিজেকেই নিজের সহায় বলে মানুক।

৫৬. নারী যখন রাজনৈতিক ক্ষমতায়

বাংলাদেশ সম্পর্কে কথা হচ্ছিল এক বিদেশি ভদ্রলোকের সঙ্গে। এদেশের প্রধানমন্ত্রী একজন নারী শুনে তিনি বিষম উচ্ছসিত, বললেন—তোমাদের দেশে নারী-স্বাধীনতা এত বেশি যে নারীও এখানে প্রধানমন্ত্রী হয়! লোকটির কথায় আমি আচমকা বোকা বনে গেলাম। নারী-স্বাধীনতা আছে বলেই কি দেশের প্রধানমন্ত্রী নারী, বিরোধী দলের নেত্রী নারী? এর অর্থ কি এই যে, দেশে নারী-পুরুষে আর ভেদ নেই, অধিকারে কোনও হেরফের নেই?

তা নয়। মোটেও তা নয়। আমি ভিনদেশি ভদ্রলোককে বুঝিয়ে বললাম রাজনীতির উঁচু পদ ওঁরা পিতা ও স্বামীর গুণে পেয়েছেন, নিজের গুণে নয়। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কী বলেন, এবং একই সঙ্গে বিরোধী দলের নেত্রী? আপনিও কি একথা অস্বীকার করবেন? আপনারা যদিও পিতা এবং স্বামীর নাম ভাঙিয়ে ওপরতলায় উঠেছেন, দেশের শাসনতন্ত্র এখন আপনাদেরই হাতের মুঠোয়, আমি তবু গর্বিত। গর্বিত এইজন্য যে আপনারা নারী। কিন্তু নারী হয়ে কী লাভ, যদি আইন নাড়লেন কিন্তু পাল্টালেন না, যদি রাষ্ট্রের নানা অব্যবস্থার ভেতর দিয়েই এগোলেন কিন্তু কিছুরই পরিবর্তন হল না, সকল নিয়মই অশিষ্ট এবং অসুস্থই রইল। সংবিধান সংশোধনী বিল, ইনডেমনিটি বিল, ভাট, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ইত্যাদি সমস্যার কথা আমি বলছি না। আমার সমস্যা নারী। তৃতীয় বিশ্বের ক্লান্ত, ক্লিষ্ট, জীর্ণ, রুগ্ন, মূখ, অন্ধ, বধির নারী।

রাজনীতিতে নেমেই আপনারা মাথায় আঁচল তুলে দিয়েছেন। পুরুষ-নেতারা কিন্তু মাথায় টুপি লাগাননি। ইসলাম যদি মেয়েদের মাথায় কাপড় দেবার কথা বলে, ইসলাম পুরুষের টুপি দাড়ির কথাও বলে। কিন্তু এদেশে নারীকে যতটা ধর্ম পালনে বাধ্য করা হয়, পুরুষকে ততটা নয়; কী বলেন প্রধানমন্ত্রী এবং সেই সঙ্গে বিরোধী দলের নেত্রী? আমি জানি, মাথা ঢাকতে আপনারা কেউই অভ্যস্ত নন। যে মেয়ে কলেজ ইউনিভার্সিটিতে পড়াশুনা করেছে, যে মেয়ে একজন লেফটেনেন্ট জেনারেলের স্ত্রী, সে নিশ্চয় শাড়ির আঁচলে চুল ঢেকে চলাফেরা করে না। আপনারা এখন চলছেন কারণ আপনাদের সহযাত্রী পুরুষেরা শিখিয়ে দিয়েছে মাথায় ঘোমটা না দিলে এদেশের সাধারণ মানুষের মন পাওয়া যাবে না। তাই ঘোমটায় মস্তিষ্ক আড়াল করে আপনারা সাধারণের পক্ষপাত কামনা করছেন।

এ কি নিজেকেই ফাঁকি দেওয়া নয়, যেমন আপনারা দিচ্ছেন। নিশ্চয়ই আপনারা একথা ভুলে যাননি, আর এ তো ভুলবার নয়, কারণ মেয়ে হয়ে জন্মালে এ সমাজ তাকে হাড়ে হাড়ে টের পাইয়ে দেয় যে সে মেয়ে, সে মেয়ে বলে তার ডানে নিষেধ, তার বামে নিষেধ, তার ঈশানে নিষেধ, তার নৈঋতে নিষেধ—এ কথা তো ভুলে যাবার কথা নয় যে তারা সেই নানা নিষেধের মধ্যে বেড়ে ওঠা মানুষ। এবং একবারও কি যাবতীয় নিষেধের জন্য আপনাদের ক্ষোভ হয়নি? আমি জানি, হয়েছে। মেয়েমাত্রই হয়। যদি হয়েই থাকে, তবে এখন কি করণীয় কিছু নেই তাবৎ নিষেধের বিরুদ্ধে, কর্তৃত্ব তো আপনাদের হাতে, ক্ষমতা এখন আপনাদের হাতের মুঠোয় নারী। এ যদি সত্য না হয় গুটিকয় পুরুষ-নেতার অঙ্গুলি নির্দেশে আপনারা চলছেন, ফিরছেন, কথা বলছেন তবে নারীকে অবদমনের নানা ব্যবস্থার বিরুদ্ধে আপনারা একবার রুখে উঠন না কেন? আপনাদের কি লজ্জা হয় না, সাক্ষী দিতে দাঁড়ালে কলিমুদ্দিন অথবা রইসউদ্দিন একাই যে কথা বলতে পারে, আপনাদের যে কোনও একজনের সে কথা খাটবে না, দুজন লাগবে। অর্থাৎ খালেদা হাসিনা দু’জন মিলে একজন আবুল কালাম হয়।

আজ এসিড, কাল ধর্ষণ, পরশু খুন—এ কিন্তু এদেশের নিত্যদিনের ঘটনা। আর এ জাতীয় ঘটনার নানা ফাক ফোকর দিয়ে বেরিয়ে যাচ্ছে আসল অপরাধী। এই ফোকরগুলো এখনও কি তেমন খোলাই পড়ে থাকবে? মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বীরাঙ্গনা বলে আমাদের খুব গর্ব হয়। আপনার জন্য এ মুহুর্তে নিবেদন করছি সর্বোত্তম শ্রদ্ধা।

সামনে পেছনে পুঁ পুঁ বাজিয়ে গাড়ি যায় আপনার জন্য। আমাদের ওসব পাহারার ব্যবস্থা নেই। একবার আসুন না শহরের রাস্তায়, সন্ধ্যার অন্ধকারে ফুটপাতে একবার হাঁটতে আসুন—গণিকা ভেবে আপনাকে কেমন খামচে ধরে পুরুষের লোভাতুর থাবা দেখুন, আমি আপনাকেও বলছি বিরোধীদলের নেত্রী। এই শহরের ফুটপাতে কত অসংখ্য নারী দশ বিশ টাকায় বিক্রি হচ্ছে নিজ চোখে দেখেছেন কখনও? দেখে কি মনে হয় না এ আসলে নিজেদেরই জলের দরে বিক্রি হয়ে যাওয়া? মনে হয় না নারী আসলে পটল কুমড়ো আলু জাতীয় কিছু? এবং আপনারাও, যত ওপরেই উঠুন না কেন, আসলে এর বাইরে নন।

দেশ থেকে পতিতালয় উঠিয়ে মেয়েদের পুনর্বাসনের ব্যবস্থা যদি নারী হয়ে না নিন, তবে নেবে কে? আপনার প্রতিনিধিত্ব করছেন একজন স্বামীর, একজন পিতার। যদি ও দু’জনের মৃত্যুর শোধ নিতেই ক্ষমতার প্রয়োজন হয়, সে আলাদা কথা। যদি আরও কিছু বোধের জন্ম হয়, আরও কিছু চেতনার সঞ্চার, যদি মনে হয় এ দেশের গ্রামে-গঞ্জে, শহরে—বাল্যবিবাহ, বহুবিবাহ বধূহত্যা, অপহরণ, ধর্ষণ, নারী-পাচার রোধ করা প্রয়োজন—তবে আমার গভীর বিশ্বাস এই যে, এ বিষয়ে যতটা না পুরুষ শাসক উদ্যোগী হবে, তার চেয়ে অধিক উদ্যোগী হবেন আপনারা, এবং সেটিই সঙ্গত।

Page 56 of 81
Prev1...555657...81Next
Previous Post

নিষিদ্ধ – তসলিমা নাসরিন

Next Post

ছোট ছোট দুঃখ কথা – তসলিমা নাসরিন

Next Post

ছোট ছোট দুঃখ কথা - তসলিমা নাসরিন

নারীর কোনও দেশ নেই - তসলিমা নাসরিন

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In