‘উনিশ’, ‘বিশ’, প্রহরীরা গুনে চলে, তাঁদের নিজেদের দেহও এখন ঘামের জেল্লায় চিকচিক করছে। চাবুকের পনেরতম আঘাতের সাথে সাথে কড়িকাঠে ঝুলন্ত নিস্তেজ, রক্তাক্ত দেহটা ভয়ঙ্কর চিৎকার করা বন্ধ করেছে এবং অচেতন দেখায়। অনেক হয়েছে, খাজাসারা হাত তুলে বলেন। সে যেমন আছে সেভাবেই নগ্ন অবস্থায় তাকে যাও এবং বাইরের রাস্তায় তাকে ফেলে দাও। বাজারের বেশ্যাপল্লীতে সে নিজের স্বাভাবিক স্থান খুঁজে নেবে। তারপরে সে তার পদমর্যাদাসূচক দণ্ডটা সামনে ধরে আঙিনার ভিড়ের ভিতর দিয়ে এগিয়ে যেতে শুরু করলে তার পেছনে সম্মিলিত কণ্ঠের একটা দুর্বোধ্য শব্দের সৃষ্টি হয়।
মেহেরুন্নিসা কাঁপতে থাকে এবং সে সামান্য অসুস্থবোধও করতে থাকে। তাঁর তাজা বাতাস এবং ফাঁকা জায়গা দরকার। ফাতিমা বেগমকে কথাটা বলেই যে সে অসুস্থবোধ করছে, সে দ্রুত খালি হতে থাকা প্রাঙ্গণের একপ্রান্তে অবস্থিত ঝর্ণার কাছে প্রায় দৌড়ে যায় এবং ঝর্ণার মার্বেলের কিনারে বসে সে তার চোখে মুখে পানির ঝাপটা দেয়।
মালকিন, আপনি কি ঠিক আছেন?’ সে তাকিয়ে দেখে নাদিয়া দাঁড়িয়ে রয়েছে।
‘হ্যাঁ। ব্যাপারটা আসলে আমি জীবনে এমন কিছু কখনও দেখিনি। আমি জানতাম না যে হারেমের শাস্তি এমন ভয়ঙ্কর হতে পারে।
‘মেয়েটাকে ভাগ্যবান বলতে হবে। কশাঘাতের চেয়ে আরও ভয়ঙ্কর কিছু হতে পারতো। আপনি নিশ্চয়ই আনারকলির গল্প শুনেছেন।
মেহেরুন্নিসা তাঁর মাথা নাড়ে।
‘তাকে লাহোরের রাজকীয় প্রাসাদের ভূগর্ভস্থ কুঠরিতে জীবন্ত কবর দেয়া হয়েছিল। তাঁরা বলে যে রাতের বেলা আপনি যদি সেখান দিয়ে যান তাহলে তাকে বের হতে দেয়ার জন্য এখনও তার কান্নার শব্দ শুনতে পাবেন।’
“সে এমন কি করেছিল যেজন্য তাকে এভাবে মৃত্যুবরণ করতে হয়েছে?
‘সে ছিল সম্রাট আকবরের সবচেয়ে প্রিয় এবং কাঙ্খিত রক্ষিতা কিন্তু সে তাঁর সন্তান, আমাদের বর্তমান সম্রাট জাহাঙ্গীরকে, নিজের প্রেমিক হিসাবে বরণ করেছিল।
মেহেরুন্নিসা পরিচারিকার দিকে নিস্পলক চোখে তাকিয়ে থাকে। আনারকলি নিশ্চয়ই সেই রক্ষিতার নাম যার আলিঙ্গণের কারণেই জাহাঙ্গীরকে কাবুলে নির্বাসনে যেতে হয়েছিল। মুহূর্তের দুর্বলতার কারণে কি চরম মূল্যই না দিতে হয়েছে… ‘নাদিয়া, ঘটনাটা আসলে কি ঘটেছিল? গল্পের সুযোগ দেখে পরিচারিকার মুখ উজ্জ্বল হয়ে উঠে। সে স্পষ্টতই গল্পটা বলতে পছন্দ করে। অন্যকারো চেয়ে আনারকলির জন্য আকবরের আকর্ষণটা বেশি ছিল। সে একবার আমাকে বলেছিল যে তারা দু’জনে যখন একলা থাকতো তখন তিনি তাকে নগ্ন অবস্থায় কেবল দেয়া অলঙ্কার পরিহিত হয়ে তাঁর নাচ দেখতে পছন্দ করতেন। গুরুত্বপূর্ণ নওরোজ উৎসবের একরাতে তিনি বিশাল এক ভোজসভার আয়োজন করে সেখানে তার এবং তাঁর অভিজাতদের সামনে আনারকলিকে তিনি নাচতে আদেশ করেন। আকবরের সন্তান যুবরাজ জাহাঙ্গীরও অতিথিদের একজন ছিলেন। তিনি আগে কখনও তাকে দেখেননি এবং আনারকলির সৌন্দর্য তাকে এতই মোহিত করে ফেলে যে সে তার আব্বাজানের রক্ষিতা হওয়া সত্ত্বেও তিনি তাকে পাবার জন্য মরীয়া হয়ে উঠেন। তিনি সেই সময়ের হেরেমের খাজাসারাকে ঘুষ দেন যে আকবর যখন দরবারে থেকে দূরে ছিলেন তখন আনারকলিকে তাঁর কাছে নিয়ে আসে।
‘আর তাদের কেউ দেখে ফেলেছিল। ‘প্রথম প্রথম কেউ দেখেনি, নাহ্। কিন্তু আনারকলির জন্য জাহাঙ্গীরের কামনা বৃদ্ধি পাবার সাথে সাথে তাঁর হঠকারিতাও বৃদ্ধি পেতে শুরু করে। খাজাসারা সবকিছু দেখে ভয় পেয়ে গিয়ে সম্রাটের কাছে সবকিছু বলে দেয়। তিল তিল করে মৃত্যুর বদলে পুরষ্কার হিসাবে দ্রুত তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। সম্রাট তারপরে আনারকলি আর জাহাঙ্গীরকে তার সামনে হাজির করার আদেশ দেন। আকবরের দেহরক্ষীদের একজন ছিলেন আমার চাচাজান এবং তিনি সবকিছু দেখেছিলেন। তিনি আমাকে বলেছেন আনারকলি নিজের জীবন ভিক্ষা চেয়ে অনুনয় বিনয় করেছিল, অশ্রুতে তার চোখের কাজলে সারা মুখ লেপ্টে গিয়েছিল, কিন্তু তার ব্যাপারে আকবর চোখ কান বন্ধ করে ছিলেন। এমনকি জাহাঙ্গীর পর্যন্ত যখন চিৎকার করে বলে যে আনারকলি নয়, সেই দোষী সম্রাট তাকে চুপ করে থাকতে বলেন। তিনি আনারকলিকে একটা ভূগর্ভস্থ কক্ষে রেখে দেয়াল তুলে দিতে বলেন এবং সেখানেই ক্ষুধা তৃষ্ণায় মৃত্যুবরণ করার জন্য ফেলে রাখেন।
‘যুবরাজের ভাগ্যে আমার চাচাজান বলেছেন যে সম্রাটের অভিব্যক্তি দেখে সবাই ধরে নিয়েছিল যে আকবর তার মৃত্যুদণ্ডের আদেশ দেবেন। আনারকলিকে টেনেহিঁচড়ে সেখান থেকে সরিয়ে নেয়ার পরে উপস্থিত অমাত্যদের মাঝে একটা থমথমে নিরবতা বিরাজ করতে থাকে। কিন্তু তার আসল অভিপ্রায় যাই হোক, তাঁর ক্রোধ যতই প্রবল হোক, শেষ মুহূর্তে আকবর নিজের সন্তানকে মৃত্যুদণ্ড দেয়া থেকে কোনো মতে নিজেকে বিরত রাখেন। তিনি এরবদলে যুবরাজকে নির্বাসিত করেন কেবল তার দুধ-ভাই তার সাথে সঙ্গী হিসাবে গমন করে।
মেহেরুন্নিসা মাথা নাড়ে। আমি জানি। আমার আব্বাজান যখন কাবুলের কোষাধ্যক্ষ ছিলেন তখন তাকে সেখানে পাঠান হয়েছিল।
‘কিন্তু আনারকলির গল্পের এখানেই সমাপ্তি নয়, অন্তত আমার মনে হয় না ব্যাপারটা এভাবে…’
‘তুমি কি বলতে চাও?
