খুররম কালো রঙের আঁটসাট জ্যাকেট পরিহিত একজন আক্রমণকারীর উদ্দেশ্যে প্রচণ্ড জোরে তরবারি চালায় যে নিজের বিশাল দুই ছিলাবিশিষ্ট ধনুক দিয়ে আবারও তীর নিক্ষেপের প্রস্তুতি গ্রহণ করছিল। লোকটা সেরকম কিছু করার আগেই তরবারির ধারালো ফলা তার বুকের উপরে আড়াআড়ি আঘাত করে এবং নোকটা ধনুক ছেড়ে দিয়ে পেছনের দিকে উল্টে পড়ে যায়। খুররমের চারপাশে তার বেশ কয়েকজন লোক পর্যাণ থেকে আহত কিংবা নিহত অবস্থায় ছিটকে পড়ে। খুররম কানের ভিতরে যুদ্ধের দামামা ঝড় তুলতে শুরু করতে সে নিজের দু’জন দেহরক্ষীকে নিয়ে সরাসরি গ্রামের দিকে এগিয়ে যেতে শুরু করে এবং পথে একটা নিচু চালাঘর পাশ কাটিয়ে যায়। চালা ঘরের ভেতর থেকে একটা ছাগল দৌড়ে বের হয়ে এসে তাঁর দেহরক্ষীদের একজনের ঘোড়ার সামনের পায়ের নিচে এসে পড়ে। ঘোড়াটা ছাগলের উপর হোঁচট খায় এবং তার আরোহী একপাশে কাত হয়ে তালগাছের পাতার উপরে পড়ে যা দিয়ে চালা ঘরের ছাদ তৈরি করা হয়েছে। তার দেহের ভারে ছাদটা দেবে গিয়ে সে তাঁদের দৃশ্যপট থেকে হারিয়ে যায়।
খুররম আর অবশিষ্ট দেহরক্ষীর ঘোড়াগুলো বাধাপ্রাপ্ত হয় এবং ফলে আরো একবার তাঁদের অগ্রসর হবার গতি হ্রাস পায়। খুররম অবশ্য প্রায় সাথে সাথেই নিজের খয়েরী ঘোড়াটাকে গতিশীল করে এবং শীঘই গ্রামের একমাত্র সরু প্রধান সড়কে পৌঁছে যায়। তাঁর দৃষ্টি একমুহূর্তের জন্য সাদা রঙ করা একটা মন্দিরে আটকে যায় যেখানে লাল রঙ করা হিন্দুদের বহুভূজা দেবী কালির প্রতিকৃতি রয়েছে, দেবীর গলায় কমলা রঙের ফুলের একটা মালা। কিন্তু তারপরেই সড়কের শেষপ্রান্তে–বিশাল একটা বটবৃক্ষের পাতা আর ডালপালার কারণে সৃষ্ট ছায়ার আড়ালে আংশিকভাবে ঢাকা পড়া অবস্থায় খুররম একটা কামান দেখতে পায় একটা লোক বারুদের গর্তে এখনই আগুন দেবে। তাঁর পক্ষে যত জোরে লাগাম টেনে ধরা সম্ভব ধরে খুররম সড়কের পাশে দুটো ছোট বাসার মধ্যবর্তী ফাঁকা স্থানে তার খয়েরী ঘোড়াটাকে মোচড় দিয়ে প্রবেশ করলে, বেশ কয়েকটা হাড় জিরজিরে মুরগীর ময়লা খুটে খাওয়া বাধাপ্রাপ্ত হয়, যারা পাখা ঝাঁপটে আর্তস্বরে প্রতিবাদ জানায়।
সে প্রায় সাথে সাথে কামানটা থেকে গোলাবর্ষণের আওয়াজ পায় এবং সাদা ধোঁয়ার কুণ্ডলী বাড়ির উপরে ভেসে উঠতে দেখে, এর পরেই একটা ভোতা শব্দ আর আর্তনাদ ভেসে আসে। তার একজন অশ্বারোহী আঘাত প্রাপ্ত হয়েছে। তার ঠিক পেছনে অবস্থানরত দেহরক্ষী না–সেও তার সাথেই বাড়ির মাঝে ঢুকে পড়তে পেরেছে। খুররম এখন কামানের তোপচিদের বিস্মিত আর আক্রমণ করার অভিপ্রায়ে যাতে তারা পুনরায় কামান দিয়ে গোলা বর্ষণ করতে না পারে সে আর তাঁর দেহরক্ষী তাদের বাহন নিয়ে দ্রুত গতিতে কয়েকটা কাঁটাঝোঁপের ভিতর দিয়ে যা গৃহপালিত পশুর খোয়ারের দেয়াল হিসাবে কাজ করে এগিয়ে যায় এবং বাড়ির পিছনের উঠোনে থাকা দড়ির চারপায়া আর মাটির রান্নার বাসনপত্রের ভিতর দিয়ে তাঁরা এঁকেবেকে রাস্তা করে নেয় যেখান থেকে সেখানের বাসিন্দারা বহু আগেই পালিয়ে গিয়েছে।
সড়কের শেষ বাড়ির পেছনের কোণায় পৌঁছে এবং সেটাকে পাশ কাটিয়ে খুররম তাঁর ঘোড়া নিয়ে ঘুরতে সে বটবৃক্ষের ছায়ায় অবস্থিত কামানটা আর মাত্র কয়েক গজ দূরে রয়েছে দেখতে পায়। কামানের কাছে দাঁড়িয়ে থাকা তোপচিদের উর্ধ্বাঙ্গ নিরাভরণ এবং মধ্যাহ্নে প্রচণ্ড দাবদাহে তারা ঘর্মাক্ত অবস্থায় কামানের নলে বারুদ আর গোলা প্রবেশ করাবার জন্য সাহসিকতার সাথে চেষ্টা করছে যখন তিন কি চারজন তবকী বটবৃক্ষের চওড়া কাণ্ডের সুরক্ষার পেছনে অবস্থান করে প্রধান সড়ক দিয়ে অগ্রসরমান তাঁর লোকদের উদ্দেশ্যে গুলিবর্ষণ করছে তোপচিরা কামানে গোলা ভরার সময় তাঁদের দূরে সরিয়ে রাখতে। কোনো কিছু চিন্তা না করে এবং হাত আর হাঁটু দিয়ে খয়েরী ঘোড়াকে সামনে যাবার জন্য তাড়া দিয়ে খুররম কামানটা লক্ষ্য করে ছুটে যায়, তার সাথের একমাত্র দেহরক্ষী তাকে অনুসরণ করে। তাদের এগিয়ে আসতে দেখে তিনজন তোপচির ভিতরে দুইজন ঘুরে দাঁড়িয়ে দৌড়ে পালাতে শুরু করলে তাঁর দেহরক্ষীর বর্শার অগ্রভাগ অনায়াসে তাঁদের পরপর বিদ্ধ করে। তৃতীয় তোপচি সাহসিকতার সাথে দাঁড়িয়ে নিজের হাতের ইস্পাতের লম্বা শলাকাটা দিয়ে খুররমকে ঘোড়ার উপর থেকে ফেলে দিতে চেষ্টা করে। লোকটার অনভ্যস্ত আঘাত লক্ষ্যভ্রষ্ট হয় আর খুররম নিজের তরবারি বের করে তার নগ্ন কাঁধে প্রাণপণে আঘাত করে। তরবারির ফলা মাংসপেশী আর তন্তু ভেদ করে গভীরে প্রবেশ করে লোকটা কামানের নলের উপরে লুটিয়ে পড়তে রক্ত তাঁর ক্ষতস্থান থেকে নির্গত হয়ে চারপাশ ভিজিয়ে দিতে শুরু করে।
ইত্যবসরে, একজন তবকি তাঁর গাদাবন্দুকের নল ঘুরিয়ে নিয়ে খুররমকে নিশানা করতে চায় কিন্তু বন্দুকের নলটা লম্বা–প্রায় ছয়ফিট–আর লোকটা উত্তেজিত। গুলি করার সময় বন্দুকটা তাঁর হাতে কাঁপতে থাকায় সীসার গুলিটা খুররম এবং তার পেছনের দেহরক্ষী দুজনকেই আঘাত করতে ব্যর্থ হয়ে তাঁদের মাথার উপর দিয়ে শিস তুলে নির্দোষভঙ্গিতে উড়ে যায়। খুররম তবকির মাথায় এত জোরে তরবারি দিয়ে আঘাত করে যে খুলির সাথে অভিঘাতের ফলে আরেকটু হলেই তরবারিটা তার হাত থেকে পড়ে যেত এবং লোকটার খুলি পাকা তরমুজের মত ফাঁক হয়ে গিয়ে, রক্ত আর মগজ ধূলোয় ছিটকে পড়ে।
