• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
সোমবার, আগস্ট 31, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

শঙ্করলাল ভট্টাচার্যের গল্প

আমরা ফের পচা কাঠের সিঁড়ি বেয়ে টুকটুক করে তেতলায় উঠলাম। অন্ধকারে হাতড়ে হাতড়ে যে-যার খাটে গিয়ে শুয়ে গায়ে কম্বল টেনে দিলাম। অনিরুদ্ধ বলল, শংকরদা, আপনার কী মনে হয়? এ ঘরে কদ্দিন কেউ থাকেনি? আমি একটা সিগারেট ধরাতে ধরাতে বললাম, বহু যুগ। তক্তপোশ এবং দেওয়ালের যা দশা। অবাক হব না যদি শুনি এই শতাব্দীতেই কেউ থাকেনি এ ঘরে। অনিরুদ্ধ ওর সিগারেটে আগুন ছোঁওয়াতে যাচ্ছিল, থেমে পড়ে বলল, বলেন কী!

বললাম, এখানকার মানুষের সংস্কার বড়ো প্রবল। কিছু একটা মাথায় গেঁথে বসলে তা থেকে নিষ্কৃতি নেই। তুমি তালাটা খেয়াল করে দেখোনি; অমন তালা এ শতাব্দীর জিনিস বলেই মনে হয় না। অনিরুদ্ধ এবার সিগারেটটা ধরিয়ে ফেলে উদাস স্বরে বলল, ঠিকই বলেছেন। এই তক্তপোশও এই শতাব্দীর নয়, জলের কলসিটাও নেই নেই করে একশো বছরের পুরোনো হবে।

আমাদের কথার ধ্বনি ভেদ করে ঘরের মধ্যে ভেসে এল দূরে কোথাও বাজানো রেডিয়োতে আজকের দিনের হিন্দি ফিলমের গান। কীরকম একটা ছন্দপতনই ঘটে গেল যেন। বাই-ঠুংরির সেরা পীঠ লখনউয়ের চৌক পল্লিতে বোম্বাইয়ের খাজা গান! আমি ‘ধুত্তোর!’ বলে সিগারেটটা ছুড়ে ফেলে বললাম, আমরা ঘুম লাগাই, অনিরুদ্ধ। এই পরিবেশে, এই সুন্দর নীল অন্ধকারে শুয়ে শুয়ে আজগুবি হিন্দি গান শোনা অসম্ভব। এর চেয়ে ঘুমিয়ে ঘুমিয়ে পুরোনো লখনউয়ের স্বপ্ন দেখাও ঢের শ্রেয়।

অনিরুদ্ধ বলল, যা বলেছেন। আমাদের লেখার পক্ষে এই জবরজং কান্ড হয়তো কাজে আসবে, কিন্তু মেজাজের পক্ষে বিপর্যয়। আমিও ঘুমোলাম, শংকরদা। সাতটার আগে ওঠা নেই।

কতক্ষণ ঘুমিয়েছিলাম খেয়াল নেই, হঠাৎ মাথার কাছে একটা হিমেল হাওয়া। কম্বলের ভেতর থেকে কোনোমতে হাতটা গুটি গুটি বার করে কপালে রাখলাম। সঙ্গে সঙ্গে টের পেলাম কপালে একটা ঈষদুষ্ণ বাতাসের ছোঁওয়া পড়ছে, যা শীতের রাতে একটা শিরশিরে ভাব ছড়াচ্ছে শরীরে। উষ্ণ হলেও হাওয়া তো, তায় শীতের রাতে। আমি উঠে বসে দেখতে পেলাম জানালা বন্ধ পায়ের দিকে, কিন্তু কপালে হাওয়া লাগছে কোত্থেকে এসে।

আর উঠে বসেই দেখলাম ঘরের অন্য তক্তপোশে কম্বল মুড়ি দিয়ে ঘাড় নীচু করে বসে আছে অনিরুদ্ধ। আমি উঠে বসেছি দেখে প্রশ্ন করল, ঘুম ভেঙে গেল, শঙ্করদা? বললাম, তুমিও তো জেগে আছ দেখছি?

—জাগব না? সেই কখন থেকে একটা বাতাস পড়ছে মাথায়!

—সে কী? তোমারও মাথায় বাতাস! আমিও তো সেইজন্যই জেগে পড়লাম। অনিরুদ্ধ চিন্তিত স্বরে বলল, কিন্তু ভেবে দেখেছেন কী যে পায়ের কাছে জানালা, অথচ মাথার ওপর হাওয়া নামছে? মাথার দিকের দেওয়ালে কি ফাটল ধরল নাকি?

ওর কথার জবাব দেওয়ার ফুরসত পাইনি, তার আগেই দু-জনের খাটের মাঝখানে একটা ভারী নিঃশ্বাসের আওয়াজ পেলাম। অনেকক্ষণ চেপে রাখার পর নিঃশ্বাস ত্যাগ করলে যেমনটি শোনায় কোনো নিঃশব্দ কক্ষে তেমন একটা নিঃশ্বাস আমাদের মাথার পাশ থেকে ধীরে ধীরে সরে গিয়ে পায়ের কাছে ঝরে পড়তে লাগল। তারপর নিঃশ্বাসটা চলতে শুরু করল আমার তক্তপোশের পায়ের দিকে এবং আসতে আসতে এগিয়ে এল আমার খাটের বাঁ-পাশে। অনিরুদ্ধ আর আমি দু-জনে এতক্ষণ নিঃশ্বাস আটকে বসেছিলাম, ধ্বনিটা আমার বাঁ-দিকে এসেছে দেখে ধরা গলায় অনিরুদ্ধকে বলতে শুনলাম, কী ব্যাপার বলুন তো, শংকরদা!

গলা শুকিয়ে এসেছে আমারও, তবুও দম নিয়ে বললাম, কেউ একটা ঘরে হেঁটে বেড়াচ্ছে বলে মনে হয় না? অনিরুদ্ধ বলল, ঠিক তাই! কিন্তু লোকটা ঢুকল কী করে ঘরে? নাকি আগে ঘরে ঢুকে বসেছিল? আমরা তো অন্ধকারে দেখিইনি খাটের তলায় কেউ কোথাও সেঁধিয়ে আছে কি না!

ফের নিঃশ্বাসটা এগিয়ে আসছে আমাদের খাটের মাঝখানে, মাথার দিকে। তারপর আওয়াজ হল কলসির মাথার গেলাস ওঠানোর, জল ঢালার, শেষে কলকল কলকল করে জল খাওয়ার। এ সময়ই আমরা আওয়াজ পেলাম চুড়ির। কলসির মাথায় গেলাস বসিয়ে ফের নিঃশ্বাসটা একটু একটু করে সরে যেতে লাগল পায়ের দিকে। যখন অনিরুদ্ধ চাপা স্বরে প্রশ্ন করে উঠল, কে! কে আপনি; সঙ্গে সঙ্গে আমিও বলে উঠলাম, কে? কে?

তৃতীয়বার ‘কে?’ বলা আর হল না। ততক্ষণে মৃদুমন্দ ঘুঙুরের আওয়াজ ছড়িয়ে পড়তে শুরু করেছে। ছম ছম ছম ছম ছম … আমরা দুজনেই মাথার বালিশ বুকের কাছে টেনে নিয়ে টান টান হয়ে দেয়ালে পিঠ ঠেসে বসলাম। যেকোনো মুহূর্তে একটা অভাবনীয় কিছু হওয়ার আশঙ্কায় দু-জনেই স্তব্ধ হয়ে আছি। আমি অনুভব করলাম যে, ওই কঠিন শীতের রাতেও আমার কপাল জুড়ে ঘাম ঝরছে। কানের কাছগুলো অসম্ভব গরম হয়ে উঠেছে। আর পায়েলের আওয়াজ মিলিয়ে যেতে মগজ জুড়ে ধ্বনিত হচ্ছে আমার হৃৎস্পন্দের আওয়াজ।

এরপরই একটা গোঙানির মতো আওয়াজ এল, ক্ষণিকের মধ্যে খেয়াল হল ওটা অনিরুদ্ধর কণ্ঠস্বর। ও কিছু বলতে যাচ্ছিল আমাকে, সেই কথাটাই গলায় আটকে গিয়ে গোঙানির চেহারা নিয়েছে। আমি উদবিগ্ন হয়ে জিজ্ঞেস করতে গেলাম, কী হয়েছে, অনিরুদ্ধ? কিন্তু আমার গলাতেও স্বর আটকে গেল। মনে হল আমিও গোঙাতে শুরু করেছি। শরীরটা কীরকম অবশ হয়ে আসছে, পিঠের বালিশ হেলে পড়ল, আমি বালিশটা টানতে গিয়ে শুনলাম অনিরুদ্ধ ধপাস করে শুয়ে পড়েছে ওর বিছানায়। আমিও কীরকম হড়কে হড়কে পড়ে যাচ্ছি খাটে। আর ঠিক তখনই আপনা থেকে জ্বলে উঠল ঘরের আলোটা অহেতুকভাবে। আমরা দুজনে দু-জনের দিকে চেয়ে বসে রইলাম।

Page 166 of 251
Prev1...165166167...251Next
Previous Post

লালসালু – সৈয়দ ওয়ালিউল্লাহ

Next Post

স্বামীজীকে যেরূপ দেখিয়াছি – ভগিনী নিবেদিতা

Next Post

স্বামীজীকে যেরূপ দেখিয়াছি - ভগিনী নিবেদিতা

বিবিধ - শঙ্খ ঘোষ

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In