• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
শুক্রবার, জুন 19, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

বাউল ফকির কথা – সুধীর চক্রবর্তী

Baul Fakir Katha By Sudhir Chakraborty

দেশ ভরেছে বাবু বাউলে

তারা জামা জোড়া পরছে এখন

ডোর কৌপীন খুলে ফেলে—

দ্যাখো বাবু বাউলে।

কোথায় গেল সে আংরাখা

কোথায় গেল মালা

কোথায় গেল পায়ের নূপুর

কোথায় গেল ঝোলা।

তারা ঘুরছে এখন পার্কে লেকে

রেডিও নিয়ে বগলে।

বটের বাউল কোথায় পাব

বট ভেঙেছে ঝড়ে

সাধনা নাই শখে সবাই

বেতারে গান করে।

রাধাময় কয় যা আছে তা

ক্যামনে রাখি আগুলে।

শেষ পঙ্‌ক্তির আর্তিটুকু সত্য ও মর্মন্তুদ— যা আছে, এখনও যা আছে, তা কেমন করে আগলে রাখা যাবে?

আসলে তো জীবনচর্যাটাই বদলে গেছে চলে গেছে— ধ্যান ও অন্তর্বীক্ষণের গভীর নির্জন প্রহর। রাধাময় দাসদের মতো বিচিত্র সাধকদের সন্ধান কে আর দেবে? তাই তার কথা একটু বলি।

বর্ধমানের অন্তর্গত খাসপুরে রশীদ ডাক্তারের যে পুত্রসন্তান জন্মায় ১৯৩০ সালে তার নাম রাখা হয় কাজী নুরুল ইসলাম। বীরভূমের খুজুটিপাড়ায় কাটে নুরুলের ছাত্রজীবন। পরে কবি কুমুদরঞ্জন মল্লিকের সান্নিধ্যে জেগে ওঠে সৃজন প্রতিভা নিজের লেখক নাম নেন কুমুদকিঙ্কর। তারপরে বর্ধমান শহরে সংক্ষিপ্ত বসবাসকালে তিনি জড়িয়ে পড়েন সুভাষপন্থী রাজনীতিতে—পরে তাতে বীতশ্রদ্ধ হয়ে চলে আসেন সেই পুরনো খুজুটিপাড়ায়। সেখানে আলাপ ও ভাবসম্পর্ক গড়ে ওঠে সেখানকার সরকারি হাসপাতালের নার্স আশালতার সঙ্গে। এই আশালতা একজন ব্রাহ্মণকন্যা। বীরভূমের কুণ্ডলা গ্রামের তারকনাথ মুখোপাধ্যায় তার পিতা। বিয়ে হয় সিউড়ির ধ্বজাধারী চট্টরাজের সঙ্গে। আঠারো বছর বয়সেই ঘটে আশালতার বৈধব্য এবং সেইসঙ্গে পিতৃবিয়োগ। এরপরে সেবিকাবৃত্তি ও খুজুটিপাড়ায় নুরুলের সঙ্গে প্রণয়। ইত্যবসরে নুরুল ইসলাম পেয়ে গেছেন ভাব-জগতের দিশা। তাই সংসার, সমাজ ও ধর্মের বন্ধন কাটিয়ে মুর্শিদাবাদের রাধার ঘাটে নিতাই খ্যাপার কাছে তার আশ্রমে নেন মন্ত্ৰীক্ষা ও সন্ন্যাস। নুরুল ইসলামের নতুন নাম হয় রাধাময় গোস্বামী। আশালতাকে ধর্ম ও সাধনসঙ্গিনী করে কেন্দুলিতে আশ্রম গড়েন রাধাময়। ১৯৮৯ সালে সেখানেই তার প্রয়াণ ঘটেছে। এমন বিচিত্র জীবনকাহিনি কত যে আমার সংগ্রহে আছে!

যেমন ধরা যাক, মাস কয়েক আগে হঠাৎ লোকমুখে খবর পেলাম বলহরি দাস দেহ রেখেছেন। এতবড় এই দেশে এটা কী আর এমন খবর? কিন্তু আমার কাছে অনেকটাই। বছর তিনেক আগে উত্তরবঙ্গের রায়গঞ্জের অন্তর্গত সুভাষগঞ্জে তরণীসেন মহান্ত-র আস্তানায় বলহরিকে প্রথম দেখি। তখনই বেশ বৃদ্ধ।

বলহরিকে যখন দেখি তখন তিনি আশি ছুঁই ছুঁই বয়সের। ধবধবে ফরসা পাঞ্জাবি ও ধুতি-লুঙ্গি পরনে। গলায় একগাদা মালা— স্ফটিক-প্রবাল-পদ্মবীজ ও রুদ্রাক্ষের। সুদর্শন, চমৎকার নম্ৰ কণ্ঠস্বর। মানুষটি রসিক। বললেন, ‘কারুর নাম বলহরি শুনেছেন? আসলে বাবা-মা জন্মকালেই আমার স্বরূপ তত্ত্ব বুঝে খরচের খাতায় নাম তুলে দিয়েছিলেন। নইলে শ্মশানযাত্রায় যে বুককাপানো হুংকার তোলে মানুষ সেই বলহরি নাম দেবেন কেন? তা আমিও হয়ে গেলাম জ্যান্তে-মরা অর্থাৎ বাউল। কিন্তু সে তো অনেক পরে, যৌবন পেরিয়ে… তার আগে খুব মজার লাইফ আমার।’

বলহরি দাসের ‘লাইফ’ জানার আগে এটা কবুল করা দরকার যে, বীরভূম-বাঁকুড়া-মুর্শিদাবাদ-বর্ধমানে যেসব গেরুয়াধারী বাউল দেখি বলহরি সে-গোত্রের নন। তার বহির্বাস শ্বেতশুভ্র, কারণ তিনি উত্তরবঙ্গের বাউল। উত্তরবঙ্গের বাউল কথাটা স্বরিরোধী কারণ ওই অঞ্চলে স্বাধীনতার আগে এবং বেশ কিছুকাল পরেও কোনও বাউল-ট্রাডিশন ছিল না। জলপাইগুড়ি, রায়গঞ্জ, কোচবিহার, মালদহ, পশ্চিম দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং এসব জায়গায় বাউল আখড়া, বাউল গান, বাউল সাধনা খুঁজে পাওয়া কঠিন। অঞ্চলের জনবিন্যাসে মিশ্র সংস্কৃতির ভূমিপুত্রদের সঙ্গে মিশে আছে ওপার বাংলার উদ্বাস্তুরা— তাদের জীবনে বাউল সংস্কৃতি তেমন ছিল না, যদিও লালন সমকালে অর্থাৎ দুশো বছর বা তার আগে কুষ্টিয়া-পাবনা-রাজশাহী-রংপুর ধরে বাউলদের একটা ধারা ছিল। কিন্তু মৌলবাদী আলেম মুসলমানরা এ অঞ্চলে বাউলখেদা আন্দোলনে দুর্বার ছিল। হয়তো সেই কারণে আত্মগোপনকারী বাউলরা ছড়িয়ে গেছে নানাদিকে।

দেশত্যাগী যেসব বাউল এখন উত্তরবঙ্গে বা বিশেষ করে পশ্চিম দিনাজপুরে বেশ নাম করা তাদের কয়েকজনের নাম ও জন্মস্থানের পরিচয় দিলে বোঝা যাবে ওই অঞ্চলের বাউলদের পরিচয়। বলহরি দাসের জন্ম রাজশাহীর নওগাঁ মহকুমার মান্দা থানার ঘাটকৈর গ্রামে। নৃপেন্দ্রনাথ বা খেড় ঘোষ জন্মেছেন নওগাঁ মহকুমার বদলগাছি থানার রথপাড়া গ্রামে, তরণীসেন মহান্ত-র জন্ম পাবনা জেলার অষ্ট মুনিষাগ্রামে, গোবিন্দদাসের জন্ম বগুড়া জেলায় গোবিন্দপুর গ্রামে, বিনয় মহন্ত জন্মেছেন উত্তর করিঞ্জির মাকৈল গ্রামে, ধীরেন মোহন্ত জন্মেছেন রংপুর জেলার বদরগঞ্জে। এঁরা এবং এঁদের মতোই বেশ কিছু উদ্বাস্তু মানুষ গত এক দুই দশকে গড়ে তুলেছেন উত্তরবঙ্গের বাউলসমাজ। এঁদের একটা বড় বাৎসরিক সমাবেশ (সূচনা ১৯৮৯) হয় রায়গঞ্জের সুভাষগঞ্জে ১লা বৈশাখ তারিখে প্রধানত তরণীসেন মহান্তর উদ্‌যোগে। পশ্চিমবঙ্গ সরকার সেখানে একটা স্থায়ীমঞ্চ গড়ে দিয়েছেন। বলহরি সেই মঞ্চের ভেতরদিকে একটা প্রকোষ্ঠে বসে কথা বলছিলেন। তার কথা বলবার আগে জানা দরকার যে উত্তরবঙ্গের বাউলরা সংযত স্বভাবের ভক্তপ্রাণ ব্যক্তি। কেউই গেরুয়া পরেন না, সকলেই শুভ্রতার অনুরাগী। মাথায় চুড়া করে ধম্মিল্ল বাঁধেন না, নৃত্যের পরম্পরা নেই বলা যায়। এঁরা প্রধানত সংসারী ও শান্ত। গানের চটকের চেয়ে গানের তত্ত্ব বিষয়ে বেশি আগ্রহী, তাই আসরে প্রশ্নোত্তরমূলক (যেমন ‘গুরু-শিষ্য,’ ‘শরিয়ত-মারফত’, ‘ভক্ত-ভগবান’) গানের পাল্লাদারি খুব জনপ্রিয়। এঁরা কেউ বিদেশ যাননি বা সাহেব মেমদের পাল্লায় পড়েননি। বাড়ি গাড়ির বা প্যান্ট শার্টের দেখনদারি নেই। হাতে বড়জোর একটা হাতঘড়ি। এবারে শোনা যাক বলহরি-বৃত্তান্ত।

Page 42 of 155
Prev1...414243...155Next
Previous Post

গভীর নির্জন পথে – সুধীর চক্রবর্তী

Next Post

স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা – প্রথম খণ্ড

Next Post

স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা – প্রথম খণ্ড

স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা – দ্বিতীয় খণ্ড

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In