সেসময় ভাবতাম, বাংলাদেশের অর্ধ-গোলার্ধ দূরে বসে আমি হতাশ্বাস ছাড়া কিই বা ফেলতে পারি। তারপরেই উঠে দাঁড়িযে নিজেকেই বলতাম– বসে বসে হতাশ্বাস ফেলার চেযে যতটুকু পারি তো করার চেষ্টা তো করি। মনে পড়ে যায় হেলেন কেলারের বিখ্যাত উক্তিটা—
‘I am only one, but still I am one. I cannot do everything, but still I can do something; and because I cannot do everything, I will not refuse to do something that I can do’.
[‘আমি একা, সর্বক্ষণই একা। আমি সব কিছু একা করতে পারি না। কিন্তু কিছু তো করতে পারি। আমি কখনোই সব কিছু করতে পারব না, কিন্তু তার মানে এই না। যে, যা অল্প কিছু আমি করতে পারি, তা করা থেকেও আমি বিরত থাকব’]।
বাংলাদেশের এই চারজন ব্লগারকে আন্তর্জাতিকভাবে কেউ চিনত না। আমি উদ্যোগী হয়ে তাদেরকে পরিচিত করার চেষ্টা করলাম। আন্তর্জাতিকভাবে কাউকে পরিচিত করাতে হলে তা ইংরেজিতেই করতে হবে। বাংলা লেখায় আমি যতটা স্বতঃস্ফূর্ত, ইংরেজিতে তা নই। তারপরেও আমি বুঝেছিলাম, আন্তর্জাতিক চাপ তৈরি করতে হলে এই মুহূর্তে ইংরেজিতে লেখা ছাড়া গতি নেই। আমি নিজে লিখা শুরু করলাম। অন্যান্যদেরও বললাম। বিশেষ করে জার্মানিতে বসবাসরত মুক্তচিন্তক দম্পতি ফারজানা কবীর খান স্নিগ্ধা এবং ওমর ফারুক লুক্স ফেসবুকে এবং অন্যত্র জোরালো ভাষায় যেভাবে লেখালিখি শুরু। করলেন, এবং অন্যদেরও উদ্বুদ্ধ করলেন, তা এক কথায় ছিল অনন্য। মুক্তমনা ব্লগার (অধুনা প্রয়াত) ড. জাফর উল্লাহ একটা চমৎকার লেখা লিখেছিলেন সে সময় ‘Muzzling the voice of freethinking bloggers: An alarming development in Bangladesh’ শিরোনামে’[৬৭]। মুক্তমনা থেকেও আমরা একটা স্টেটমেন্ট দিয়েছিলাম– “Bangladesh government squishing freedom of speech’ বলে[৬৮]। আমাদের স্টেটমেন্ট এবং প্রথমদিককার লেখাগুলোই ছিল আন্তর্জাতিক মিডিয়ার জন্য প্রাথমিক সূত্র। সেগুলো টুইটারে এবং ফেসবুকে অসংখ্যবার শেয়ার করা হয়েছিল। মুক্তমনায় আমরা ব্লগারদের মুক্তি চেয়ে ব্যানার করেছিলাম। খুব কম সময়ের মধ্যে চমৎকার কিছু ব্যানার তৈরি করে দিয়েছিলেন আসমা সুলতানা মিতা এবং কাজী মাহবুব হাসান।
আমাদের প্রচেষ্টা আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছুতে দেরী হল না। ‘ইন্টারন্যাশনাল হিউম্যানিস্ট এন্ড এথিকাল ইউনিয়ন (IHEU) আন্তর্জাতিকভাবে মুক্তচিন্তক এবং মানবতাবাদীদের সবচেয়ে বড় সংগঠন হিসেবে পরিচিত। ১৯৫২ সালে প্রতিষ্ঠিত এ সংগঠনটি যুক্তিবাদী, সংশয়বাদী, অজ্ঞেয়বাদী, নাস্তিক, মানবতাবাদী এবং মুক্তমনাদের জন্য একধরণের ‘আম্ব্রেলা অর্গানাইজেশন’ হিসেবে কাজ করে তারা গ্রেফতারকৃত ব্লগারদের জন্য সাহায্যে এগিয়ে এলো। এপ্রিলের চার তারিখে দেওয়া প্রথম বিবৃতিতে তারা খুব কঠোরভাবে বাংলাদেশ সরকারের সমালোচনা করলেন[৬৯]। দীর্ঘ বিবৃতিতে তারা সুস্পষ্টভাবে বলেছে বর্তমান সরকার ‘নাস্তিক ব্লগারদের গ্রেপ্তার করে মৌলবাদীদের পাতা ফাঁদে হাঁটছে। আমার সাক্ষাৎকার গ্রহণ করে সেটা তাদের সেই বিবৃতিতে প্রকাশ করেছিল এভাবে :
“Avijit Roy is a Bangladeshi freethinker, founder of Mukto-Mona, an online platform for freethinkers, rationalists, skeptics, atheists, and humanists of mainly Bengali and South Asian descent. The group includes authors, scientists, philosophers, and human rights activists from around the world, as well as at least two of the bloggers arrested in recent days. Roy told IHEU:
“In February and March this year Bangladesh saw a popular movement known as the Shahbag Movement or Protest. This was organized by bloggers and on social networks, demanding justice over crimes against humanity committed during the 1971 Bangladeesh Liberation War, in which Jamaat-e-Islam and its leaders were strongly implicated. A section of Islamists including Jamaat-e-Islam and Hifazat-e-Islam have since waged a disinformation campaign to brand the bloggers ‘atheists’ and ‘blasphemers’ and stir up anger and legal proceedings against them on that basis. With these arrests, the government is now trying to appease these Islamists.
“The government has made a list of bloggers and online forum participants who they labeled atheists and defamers of Islam. In an interview given to popular press, a spokesperson for the government has announced that the government will arrest and prosecute these “errant” bloggers. Although there is no law against atheism in Bangladesh, the government is persecuting these bloggers on charges of offending Islam and its Prophet.
Government thinks that if they put several freethinking bloggers in jail, it will keep the fundamentalists happy for time being. The government has taken this easy route to appease a handful of mullahs whose support they need to win the upcoming election”.
