বিশ্বের প্রায় ৪০ মিলিয়ন মানুষ (নারী ও পুরুষ) গণিকাবৃত্তিতে যুক্ত আছেন। পরিসংখ্যান বলছে ২.৫ মিলিয়ান নারী পাচারের সঙ্গে সম্পৃক্ত। এ যেন এক চরম বাণিজ্যিক ফসল। ঝুঁকিপূর্ণ এই ব্যবসায় বলা হয়েছে, ২ মিলিয়ান শিশু পাচারের শিকার হয়। সমীক্ষকরা এক জায়গায় পাচারের শোষণের কথা বলতে গিয়ে মর্মান্তিক ঘটনার উল্লেখ করেছে। পতিতাদের নাকি রোজ ৫০ জন গ্রাহকের সঙ্গে ঘুমাতে যৌনক্রীড়া করতে হয় এবং উপার্জনের সব টাকা দিয়ে দিতে হয়। সব টাকা না দিলে কাপড় ছিঁড়ে, লাঠি দিয়ে আঘাত করে, আর ইলেকট্রিক শক দিয়ে দুর্বল করে দেওয়া হয়।
গণিকাবৃত্তিতে বয়সের গড় ১৩। কারণ এই বয়স যৌবনের আর সৌন্দর্যময় জীবনের সূত্রপাত। সময় পরিবর্তন হয়েছে, কিন্তু প্রতি ১০ জনের মধ্যে একজন এই পেশা সঙ্গে যুক্ত। তাঁর কারণ বর্তমানে প্রযুক্তির সহজলভ্যতা। এখন অনলাইনেই যৌনতা গোপনে কেনাবেচা করা যায়। অর্থ যেন শরীরসর্বস্ব হয়ে যায় এঁদের জীবনে। কিন্তু গড়ে ৮০ শতাংশ পুরুষ মহিলা ধর্ষণের শিকার হয়। এখানে গণিকাবৃত্তির অভিজ্ঞতা ধর্ষণ। ইতিহাস বলছে ধর্ষিত শ্রেণির মধ্যে সর্বাধিক শিকার হল নারী।
পাশ্চাত্য দেশগুলিতে বড়ো অঙ্কের টাকার হিসাব বলতে পুরুষদের সমানাধিকার স্বীকৃত। এটি তাদের ক্ষেত্রে এক দ্রুততম শিল্প। হাফিংটন পোস্টের রিপোর্ট অনুসারে পাঁচমাসে পাঁচ থেকে পঞ্চাশ হাজার ডলার তাদের উপার্জন করা সম্ভব। কলগার্লরা এক ঘণ্টায় ৫,৫০০ ডলার (প্রায় ৩৮৫৪৭৭ ভারতীয় রুপি) এক ঘণ্টায় উপার্জন করে। সংবেদনশীল প্রত্যাশাগুলি প্রশ্ন করে যে, সত্যিই কি ঘন্টায় এত রোজগার সম্ভব? সেখানে উত্তর আসে যে, এখানে দক্ষতা প্রয়োজন হয়। পরিসংখ্যান বলছে, পেশাভিত্তিক জীবনে এই পরিসেবার বাজার অন্যতম। পরিসংখ্যান আরও বলছে, উচ্চমানের পতিতারা ৪০,০০০ ডলারের (প্রায় ২৮০৬৩৮০ ভারতীয় রুপি) বেশি আয় করে। এমনকি একজন কলগার্ল একজন চাকরিরত পুরুষকে অবাঞ্ছিত বলে মনে করে। এক জায়গায় বলা হয়েছে যে, যৌনকর্মীরা কখনও বাড়ির বউ হবে না। কিন্তু পরিসংখ্যান বলছে, বিয়ের বাজারে উপার্জনের সুযোগে খরচ মেটানোর জন্য গণিকাবৃত্তি এক অন্যতম পেশা। তবে এই পেশার নারীরা কেবল সৌন্দর্যময়ই নয়, বরং বুদ্ধিমত্তা আর পরিশ্রমের প্রতীক। অনেকসময় এই অর্থ প্রাপ্তির জন্য মেয়েরা স্টাইলিস হয়। চুল কাটা, নিজেদের পরিচ্ছন্ন রাখা, এমনকি প্ল্যাস্টিক অস্ত্রোপচারে তাঁরা অনেক অর্থ ব্যয় করে। কিন্তু এ সত্ত্বেও অনেকে নির্যাতনের শিকার। অর্থ থেকে এই শারীরিক ব্যাবসা পণ্যের বাজারে শিল্প হিসাবে ধরা দেয়। তবে ২০১৪ সালের হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রের গণিকাবৃত্তির গড়মূল্য ঘণ্টায় ২০০ ডলার (প্রায় ১৪০৩১ ভারতীয় রুপি)। ইউরোপীয় ইউনিয়নের গড় মূল্য ঘণ্টায় ২৫০ ডলার।
থাইল্যান্ডের শহরে গণিকাবৃত্তিতে নিবিষ্ট গ্রামীণ নারীরা বছরে তাঁদের উপার্জন থেকে ৩০০ মিলিয়ন মার্কিন ডলার গ্রামে তাঁদের পরিবারের কাছে পাঠান। ১৯৯৩-১৯৯৪ সময়কালে দেশগুলি গণিকাবৃত্তি থেকে বছরে ২২.৫ বিলিয়ন থেকে ২৭ বিলিয়ন মার্কিন ডলার উপার্জন করে।
গণিকাবৃত্তি থেকে কত রাজস্ব সংগ্রহ হয় সারা বিশ্বে? এই গণিকাবৃত্তি ফলে বিশ্বব্যাপী রাজস্ব (Revenue) সংগ্রহ হয় প্রায় ১৮৬ বিলিয়ন ডলার। গণিকাবৃত্তি রাজস্ব যেখানে দেশগুলির কাছ থেকে আনুমানিক বাজার মূল্য যুক্ত করে ‘Havocscope’ বিশ্বের গণিকাবৃত্তির আয় হিসাব করে। রাজস্বের অনুমানগুলি জনস্বাস্থ্য কর্মসূচি, আইন প্রয়োগকারী উদ্যোগ এবং অন্যান্য ফৌজদারি বিচার প্রোগ্রামগুলির পাশাপাশি মিডিয়া রিপোর্টগুলির একটি বিস্তৃত উৎস থেকে আসে। আমরা এখন দেখব কোন্ দেশ কত পরিমাণ রাজস্ব সংগ্রহ করে–(১) চিন ৭৩ বিলিয়ন ডলার, (২) স্পেন ২৬.৫ বিলিয়ন ডলার, (৩) জাপান ২৪ বিলিয়ন ডলার, (৪) জার্মানি ১৮ বিলিয়ন ডলার, (৫) আমেরিকা ১৪.৬ বিলিয়ন ডলার, (৬) দক্ষিণ কোরিয়া ১২ বিলিয়ন ডলার, (৭) ভারত ৮.৪ বিলিয়ন ডলার, (৮) থাইল্যান্ড ৬.৪ বিলিয়ন ডলার, (৯) ফিলিপিনস ৬ বিলিয়ন ডলার, (১০) তুরস্ক ৪ বিলিয়ন ডলার, (১১) সুইজারল্যান্ড ৩.৫ বিলিয়ন ডলার, (১২) ইন্দোনেশিয়া ২.২৫ বিলিয়ন ডলার, (১৩) তাইওয়ান ১.৮৪ বিলিয়ন ডলার, (১৪) ইউক্রেন ১.৫ বিলিয়ন ডলার, (১৫) বুলগেরিয়া ১.৩ বিলিয়ন ডলার, (১৬) ব্রিটেন ১ বিলিয়ন ডলার, (১৭) নেদারল্যান্ড ৮০০ মিলিয়ন ডলার, (১৮) ইতালি ৬০০ মিলিয়ন ডলার, (১৯) কাম্বোডিয়া ৫১১ মিলিয়ন ডলার, (২০) ইসরায়েল ৫০০ মিলিয়ন ডলার, (২১) আয়ারল্যান্ড ৩২৬ মিলিয়ন ডলার, চেক প্রজাতন্ত্র ২০০ মিলিয়ন ডলার, (২২) জামাইকা ৫৪ মিলিয়ন ডলার, (২৩) অস্ট্রেলিয়া ২৭ মিলিয়ন Golf (Source : Prostitution: Prices and Statistics of the Global Sex Trade)
২০০৭ সালে কোরিয়াতে ১৪ ট্রিলিয়ন দক্ষিণ কোরিয়ান যৌন-বাণিজ্যের মাধ্যমে অর্জন করেছে ১৩ বিলিয়ন ডলার (আনুমানিক), যা দেশটির মোট দেশীয় উৎপাদনের মোট ১.৬%। কোরিয়া বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল কলেজ পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, ২৩.১% পুরুষ এবং ২.৬% নারীর যৌনপেশার মধ্য দিয়ে তাঁদের প্রথম যৌন অভিজ্ঞতা হয়েছে। একই সময়ের মধ্যে জনসংখ্যার যৌনকর্মীদের সংখ্যা ১৮%। অর্থাৎ ২,৬৯,০০০ ছাড়িয়ে গেছে। ২০০৭ সালে যৌন-ব্যাবসার লেনদেনের পরিমাণ ছিল ৯৪ মিলিয়ন ডলার, যা ২০০২ সালে ১৭০ মিলিয়ন ডলার থেকেও কম।
