গণিকাবৃত্তি ছিল প্রাচীন এবং আধুনিক বিশ্বের প্রায় সমস্ত সংস্কৃতির অংশ। গণিকাবৃত্তির ইতিহাস অত্যন্ত জটিল এবং এটি শুধুমাত্র সহজ জীবনধারণের পছন্দ বা দুর্ভাগ্যজনক পরিস্থিতির ফল হিসাবেই সহজ এবং বোঝা কঠিন। গণিকাবৃত্তির প্রথম দিকের তথ্যগুলি প্রাচীন মেসোপটেমিয়ায় সুমেরীয় সংস্কৃতির দিনগুলির সঙ্গে সম্পর্কিত, যেখানে ব্যাবসা এবং নাবিকদের আকর্ষণ করে এমন বাজার-এলাকা বিকাশের পাশাপাশি গণিকাপেশাও সমৃদ্ধ হয়েছিল।
সুমেরীয় দেবী ইন্নানা, যিনি ‘ইশতার’ নামে সুপরিচিত। তিনি মধ্য প্রাচ্য জুড়ে অন্যতম প্রধান ধর্মীয় উপাসনা ছিলেন। অন্যান্য বিষয়গুলির মধ্যে গণিকা এবং সরকারি কাজের পৃষ্ঠপোেষক ছিলেন। গণিকাবৃত্তি প্রাচীন গ্রিক সমাজের অংশ ছিল, যেখানে এটি যুক্তিসংগতভাবে গৃহীত হয়েছিল। খ্রিস্টপূর্ব চতুর্থ এবং পঞ্চম শতাব্দীর মধ্যবর্তীকালে অ্যাথেন্সে গণিকাবৃত্তি আইনি ছিল এবং অন্য যে-কোনো পেশার মতোই। যৌনপেশার সঙ্গে যুক্ত প্রত্যেককেই তাঁদের আয়ের উপর রাজস্ব দিতে হত। এখানে দুই ধরনের গণিকা বা যৌনকর্মী ছিল—পাই এবং হিটেইরা। পর্নাই শব্দটি ‘ক্রয়যোগ্য হিসাবেও অনুবাদ করা যায় এবং এটি আধুনিক ইংরেজি ভাষায় ‘পর্নোগ্রাফি’ শব্দের উৎসও।
গ্রিসের বেশিরভাগ গণিকাদের মুক্তাঙ্গন ছিল এই পর্নাই শহর, এই পর্নাইরা ছিল রাস্তায় কাজ করা সাধারণ গণিকা। তাঁদের মধ্যে বেশিরভাগই ছিল ক্রীতদাস বা সীমিত অধিকার সহ বিদেশি হিসাবে বিবেচিত হত। সকলেরই যৌন-পরিসেবা দিয়ে অর্থোপার্জনের সুযোগ ছিল। পর্নাই গণিকারা কেবল একটি কৌশল আয়ত্ত করেছিল, সেটা হল চরম যৌন আনন্দ দেওয়া। রাস্তায় যারা কাজ করত তাঁরা নতুন ক্লায়েন্টকে শহরের নির্দিষ্ট জায়গায় প্রলুব্ধ করার জন্য অত্যন্ত উদ্ভাবনী বিপণনের কৌশল অবলম্বন করত, বিশেষ স্যান্ডেল পরত, ‘আমাকে অনুসরণ করুন’ বার্তাটি রাখত। কথিত আছে যে, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে এথেনিয়ার একজন রাষ্ট্রপতি ও আইনবিদ সোলন (Solon) পর্নাইয়ে গিজগিজ করা গণিকালয়গুলিকে বিশাল অঙ্কের তহবিল দিয়েছিলেন। পেশাটি ‘গণতান্ত্রিক’ হওয়ায় দাস-গণিকারা তাঁদের স্বাধীনতাকে কিনতে পারত। বেশিরভাগ উচ্চাভিলাষীরাই তাঁদের নিজস্ব গণিকালয় খুলত।
প্রাচীন গ্রিসে কোনো পুরুষের ৩০ বছর বয়সি হওয়ার পরেই তাঁরা বিয়ে করা আশা করত। কিন্তু যৌনকামনা নিবৃত্তির জন্য তাঁরা প্রায়শই গণিকাদের সঙ্গ উপভোগ করত। কখনো-কখনো পুরুষরা দীর্ঘ সময় ধরে একজন রক্ষিতা বা উপপত্নী কাছে রাখত। সেই রক্ষিতার সঙ্গে কেমিস্ট্রি জমে উঠলে কখনো-কখনো তাঁরা বিয়েও করে নিত। যাই হোক, যদি এইরকম একটি বিয়ে যেখানে শিশুর জন্ম দেয়, সেইসব সদ্যজাত শিশুদের নাগরিক হিসাবে স্বীকৃত ছিল না। সুতরাং দুর্ভাগ্যক্রমে সেইসব শিশুদের মেরে ফেলা হত। এরকম হত্যাকাণ্ড একটি সাধারণ অভ্যাস ছিল।
হিটেইরা গণিকারা যৌনশিল্পে যাত্রীদের এথেন্সে বেশিদিন থাকার জন্য প্ররোচিত করত। কিন্তু এর ফলে শহরটি কুখ্যাত হয়ে উঠেছিল। স্থানীয় এবং বিদেশি উভয়ই যৌন-পরিসেবা, পাশাপাশি বিবাহিত পুরুষদেরও উপভোগ করত তাঁরা। গ্রিসের বিবাহিত মহিলাদের তেমন স্বাধীনতা ছিল না এবং তাঁরা তাঁদের স্বামীদের অন্যায় সম্পর্কে খুব বেশি কিছু করতেও পারেনি। একটি মামলার প্রমাণ আছে, যেখানে অ্যাথেন্সের এক মহিলা বিবাহবিচ্ছেদের জন্য একটি মামলা দায়ের করেছিলেন। কারণ হিসাবে উল্লেখ করা ছিল–তাঁর স্বামী গণিকার সঙ্গে জড়িত। যেখানে গণিকাবৃত্তির ব্যাবসার সঙ্গে জড়িত মহিলারা বেশি স্বাধীনতা ভোগ করত এবং তাঁদের নিজের জীবনের উপর নিয়ন্ত্রণের ক্ষমতা ছিল এবং তাঁরা অর্থ উপার্জন করতে পারত এবং নিজস্ব ব্যাবসা শুরু করতে পারত এবং তাঁরা কী করতে চায় তা স্থির করতে পারত, সেখানে বিবাহিত মহিলারা ছিল ঠুটো জগন্নাথ।
থিসপিয়ায় (বুয়েটিয়া) অ্যাপিকেলের মেয়ে ছিলেন ফ্রেইন (Phryne)। তবে তাঁর জীবনের বেশিরভাগ সময় তিনি এথেন্সে কাটিয়েছিলেন। যদিও আমরা তাঁর জন্ম ও মৃত্যুর সঠিক তারিখগুলি জানি না, বিভিন্ন ঐতিহাসিকরা অনুমান করেন যে, তিনি জন্মগ্রহণ করেছিলেন খ্রিস্টপূর্ব ৩৭১ সালে। থিবেস লেপ্যাক্টার যুদ্ধের অনেকটা সময় পরে থিপসিয়াকে ধ্বংস করেছিলেন এবং সেখানকার অধিবাসীদের বহিষ্কার করেছিলেন। তাঁর অসাধারণ সৌন্দর্যের জন্য তিনি বিভিন্ন চিত্রশিল্পী এবং ভাস্করদের কাছে দুর্দান্ত মডেল হয়ে ওঠেন, দুর্দান্ত প্রক্সিটেলস (যিনি তাঁর ক্লায়েন্টদের একজনও ছিলেন) সহ। ফ্রেইনের সৌন্দর্য অনেক প্রাচীন গ্রীক পণ্ডিতদেরও ভাবনার বিষয় হয়ে উঠেছিল, যাঁরা তাঁর সুন্দর চেহারার প্রশংসা করেছিলেন, অ্যাথেনিয়াস ফ্রিইনের জীবনের বিস্তারিত বিবরণ দিয়েছিলেন—“ফ্রেইন সত্যই সুন্দরী মহিলা ছিলেন। এমনকি ব্যক্তির সেই অংশগুলিতেও, যা সাধারণত দেখা যায় না, কোনোভাবেই তাকে উলঙ্গ দেখা সহজ ছিল না। কারণ তিনি এমন একটি পোশাক পরতেন, যা তাঁর পুরো শরীরকে ঢেকে রাখত এবং সে কখনও প্রকাশ্যে স্নান (সে সময়ে প্রকাশ্যে স্নান করার রীতি ছিল) করত না। কিন্তু ইলেউসিনিয়ার উৎসব এবং পোসেইডোনিয়ার উৎসব উপলক্ষে, তখন তিনি একত্রিত সমস্ত গ্রিকদের সামনে নিজের পোশাকটি খুলে রাখতেন এবং চুল সরিয়ে তিনি সাগরে স্নান করতে যেতেন। আর এঁর থেকেই অ্যাপেলস তাঁর নগ্ন ছবি এফ্রোডাইট আনাদ্যোমিনে তুলেছিলেন এবং প্র্যাক্সাইটেলস ভাস্কর। যিনি তাঁর প্রেমিক ছিলেন, তাঁর দেহ থেকে স্নিডাসের অ্যাফ্রোডাইটকে মডেল করেছিলেন। থিয়েটারের মঞ্চের নীচে অবস্থিত তাঁর ইরোসের মূর্তির পাদদেশে তিনি এই শিলালিপিটি লিখেছিলেন—
