• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
শুক্রবার, জুন 5, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

বিবিধ রচনা – তসলিমা নাসরিন

সোর্স : বাংলাদেশ প্রতিদিন, ১৩ এপ্রিল, ২০১৭

কেন আত্মঘাতী বোমারু হতে ইচ্ছে করে

যখন বাংলাদেশের আত্মঘাতী বোমারুর কথা ভাবছিলাম, তখনি শুনি সেন্ট পিটার্সবুর্গের এক মেট্রো স্টেশনে আকবরজন জালিলভ নামের ২২ বছরের এক যুবক আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটিয়ে ১৪ জনকে নিহত আর ৫০ জনকে আহত করেছে। মনে আছে ১৯৯৪ সালে দেশ ত্যাগ করতে বাধ্য হওয়ার পর ইউরোপের বিভিন্ন দেশে যখন আমন্ত্রিত হচ্ছিলাম, অনেকে আমাকে জিজ্ঞেস করেছিল, তোমাদের দেশে কি সুইসাইড বোম্বার আছে? আমি অনেকক্ষণ হতবাক তাকিয়ে থেকে মাথা নাড়তাম। না নেই। ওরা স্বস্তির শ্বাস ফেলতো। আজ আর আমি বলতে পারছি না যে বাংলাদেশে আত্মঘাতী বোমারুর অস্তিত্ব নেই।

কী ঘটছে এই পৃথিবীতে? কেন এত মানুষ নিজেকে হত্যা করছে শুধু অন্যদের হত্যা করার জন্য? আত্মঘাতী হামলা নতুন কিছু নয়। তবে এককালে খুব কম ঘটতো এই হামলা। ঘটতো মূলত যুদ্ধের সময়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের কামিকাজে বৈমানিকেরা করেছেন আত্মঘাতী হামলা। মরবেন জেনেও শত্রুদের জাহাজের ওপর নিজের বোমা ভরা বিমান ছুড়ে বিস্ফোরণ ঘটিয়েছেন।

কিন্তু আশির দশক থেকে আত্মঘাতী হামলা অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছে। গত তিরিশ বছরে প্রায় চল্লিশটি দেশে প্রায় পাঁচ হাজারের মতো আত্মঘাতী হামলা হয়েছে, ওতে নিহত হয়েছে প্রায় পঞ্চাশ হাজার মানুষ। আশির দশকে বছরে ৩টি হামলা হতো, নব্বই দশকে মাসে ১টি, ২০০১ থেকে ২০০৩ পর্যন্ত সপ্তাহে ১টি, আর ২০০৩ থেকে ২০১৫ পর্যন্ত দিনে ১টি। মূলত আফগানিস্তান, ইরাক, ইসরাইল, প্যালেস্টাইন, পাকিস্তান, শ্রীলঙ্কায় হামলা হয়েছে। তালিকায় এখন বাংলাদেশ যোগ হলো। জাতীয়তাবাদ এবং জিহাদ এই দুটোই আত্মঘাতী সন্ত্রাসী হামলার পেছনে কাজ করছে। নিজের দেশকে বহিরাগত শত্রু থেকে মুক্ত করার জন্য অনেকে আত্মঘাতী সন্ত্রাসী হামলা করেছে। এটির কারণ জাতীয়তাবাদ। তরুণ-তরুণীদের মগজ ধোলাই করে বিশ্বাস করানো হয়েছে যে জিহাদ করতে গিয়ে কারও মৃত্যু হলে তারা জীবন ভর নামাজ রোজা ইবাদত ইত্যাদি করা ছাড়াই, আখেরাতে কোনও রকম বিচার ছাড়াই, বেহেস্তবাসী হওয়ার সুযোগ পাবে। জিহাদিরা বিধর্মীদের, ইসলামের সমালোচক এবং নিন্দুকদের এবং মুসলমান হয়েও অনৈসলামিক কাজ যারা করে, তাদেরও হত্যা করে। ১৪০০ বছর আগে যা ঘটেছে, তা এখন যে করেই হোক, আত্মহত্যা করে হলেও ঘটাতে হবে বলে অনেকের বিশ্বাস। এই ধারণা যে করেই হোক, প্রচুর মুসলমানের মধ্যে ঢুকে গেছে। এটা অনেকটা ভাইরাসের মতোই। সংক্রামক রোগের মতো।

ভারতের একজন কৃষক খরার কারণে ফসল না হওয়ায় আর ধারদেনা বেড়ে যাওয়ায় আত্মহত্যা করেছে, অমনি তার দেখাদেখি এক এক করে লক্ষ কৃষক আত্মহত্যা করেছে। আত্মঘাতী বোমা হামলায় শত্রু হত্যা করতে পারলে সরাসরি বেহেস্তে হাওয়ার সুযোগ জুটবে— এই তথ্যটি গভীরভাবে বিশ্বাস করে একজন আত্মঘাতী বোমারু হলো, এক এক করে তারপর অনেকেই হলো। একজন মৃত্যু ভয় কাটিয়ে উঠছে দেখলে অনেকেই ভয়টা কাটিয়ে ওঠে। কেউ একজন শহীদ হলো, আরো লোক শহীদ হওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ে। ধর্মীয় বিশ্বাসের জন্য কেউ শহীদ হতে চাইলে হতেই পারে। কিন্তু মুশকিলটা হচ্ছে যখন নিরীহ মানুষদের সঙ্গে নিয়ে মরতে চায় তারা। আরো ভয়ঙ্কর, যখন শিশুদের গায়ে আত্মঘাতী বোমা বেঁধে বাবা মা’ই ওদের মরতে বলে। সেদিন সিরিয়ার আট আর দশ বছরের দুটো শিশুকন্যাকে এভাবেই সাজিয়ে দিয়েছে বাবা-মা, দামাস্কাসের পুলিশ-স্টেশনে ঢুকে যেন ওরা বোমার বোতামে চাপ দেয়। শিশুদের গালে চুমু খেয়ে শেষ বিদেয় জানিয়েছে তারা। বলেছে, বেহেস্তে গিয়ে দেখা হবে তাদের। এরা কি সত্যি বাবা-মা? এরা সত্যি বাবা-মা। এরা বিশ্বাস করে জিহাদে যাদেরই মৃত্যু হচ্ছে, তাদের জন্য বেহেস্ত নিশ্চিত। বাংলাদেশেও সম্প্রতি আত্মঘাতী বোমারুদের দেখেছি নিজের সন্তানদের হত্যা করতে তারা সামান্যও দ্বিধা করে না। ধর্মীয় উন্মাদনা এদের নিষ্ঠুর, অবিবেচক, হিংস্র, নৃশংস, লোভী, স্বার্থপর, খুনি বানিয়েছে। ধর্মের উত্পত্তির কারণ যাই হোক না কেন, মানুষ ধর্মকে মানবিক হিসেবেই দেখতে চায়। কিন্তু দিন দিন যেন ধর্মকে খুন-খারাবির ধর্ম হিসেবে দেখছে কিছু মানুষ। বেশ কিছু আত্মঘাতী বোমারু তরুণ তো বলেই ফেলেছে ইহকালের ইতি ঘটিয়ে পরকালে পরমানন্দে বেহেস্তের সুন্দরী হুরদের সান্নিধ্য পেতে যাচ্ছে। একটা অদ্ভুত রূপকথার জগৎ তারা কল্পনা করে নেয়। অনেকে বলে যারা আত্মহত্যা করে অন্যকে হত্যা করার উদ্দেশে, যারা বিশ্বাস করে তারা এই অপকর্মটি করলে পুরস্কৃত হবে, তারা মানসিক রোগী। আমার কিন্তু ওদের মানসিক রোগী বলে মনে হয় না। মানসিক হাসপাতালের যারা রোগী, তারা কিন্তু কেউ ধর্মান্ধ নয়, ধর্মের কারণে কাউকে খুনও করে না।

এই খুনোখুনিটা বিশ্বাসের কারণে ঘটে। যুক্তিবুদ্ধি বিসর্জন দিয়ে কিছুকে বিশ্বাস করলে বিপদ বাধে। ১৪০০ বছর আগে যুদ্ধ দরকার ছিল বলে যুদ্ধ এখনো দরকার, তা তো নয়। এখন পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ধর্ম ইসলাম, ইসলাম বিশ্বাসী মানুষের সংখ্যা বাড়ছে সবচেয়ে দ্রুতগতিতে। ইসলামকে শত্রুর হাত থেকে বাঁচাতে হবে, এই সংকল্প করার কোনও কারণ নেই। পিউ রিসার্চ বলেছে ২০৫০ সালের দিকে ইসলাম পৃথিবীর বৃহত্তম ধর্ম হয়ে উঠবে। ইসলাম নিয়ে দুশ্চিন্তা করার মুসলমানদের কোনও কারণ নেই। পৃথিবীকে দারুল ইসলাম বানানোর জন্য এখনই জিহাদে নামলে এ লাভের চেয়ে বরং ক্ষতিই করবে। দুনিয়াতে মুসলিমদের নিয়ে অনেকের এখন ভয়। ভয় জাগিয়ে সামনে এগোনোর চেয়ে ভালোবেসে সামনে এগোনো নিশ্চয়ই ভালো। মন্দ কাজ করে অর্থাৎ খুন খারাবি করে বেহেস্তে যাওয়ার চেয়ে ভালো কাজ করে, মানুষের উপকার করে বেহেস্তে যাওয়া নিশ্চয় অনেক বেশি স্বস্তিকর। ইসলামকে একটি খুনের নিষ্ঠুরতার বর্বরতার ধর্ম হিসেবে প্রমাণের চেষ্টা করছে সন্ত্রাসীরা। ইসলামের যারা ভালো চায়, তাদের সবার আগে যে কাজটি করতে হবে, তা হলো, এই সন্ত্রাসীদের হাত থেকে ইসলামকে বাঁচাতে হবে। নাস্তিকেরা ধর্মকে ধ্বংস করে না, করতে পারে না। ধর্মের সর্বনাশ করে ধর্মান্ধ সন্ত্রাসীরা।

Page 17 of 228
Prev1...161718...228Next
Previous Post

তারিণী মাঝি – তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

Next Post

নিষিদ্ধ – তসলিমা নাসরিন

Next Post

নিষিদ্ধ - তসলিমা নাসরিন

নির্বাচিত কলাম - তসলিমা নাসরিন

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In