আমার কথা শুনে আদিনা মুখে কাপড় চাপা দিয়ে এমনভাবে হেসে উঠেছিল যে, হাসির কাঁপুনিতে তার পিঠটা নুয়ে পড়েছিল। সে হাসতেই হাসতেই আশেপাশে পেছনে চেয়ে দেখছিল, শেষে কেউ আবার আমাদের স্বামী-স্ত্রীর হাসাহাসিটা দেখে ফেলে এ ভয়ে আদিনা তটস্থ। আমাদের বিয়ে হয়েছে আজ সাতদিন। সামাদের ঠাট্টামস্করা মুরুব্বিরা কেউ দেখে ফেললে ভারি শরমের ব্যাপার হবে বলে আদিনা মনে করে। অথচ আদিনাকে ঠিক গ্রামের মেয়ে বলা যায় না। বাপ-মা সহ আদিনারা কুমিল্লা শহরে বাসাবাড়ি করে আছে। আমাদের পাশের বাড়িটাই তাদের বাসা। পনের বছর ধরে তারা আছে আমাদের পাশে তার আব্বা গোমতীর বাঁধের নি নম্বর তদারকি অফিসার। পাঁচটি সন্তান নিয়ে একটি পরিশ্রমী পরিবার। বড় দুই ভাই মোটর, বাইসাইকেল, রিক্সা ইত্যাদির খুরা পার্টসের একটি ছোটখাটো দোকান কষ্টে সৃষ্টে চালিয়ে যায়। আদিনার ছোট দুই বোন স্কুলে পড়ে। আর আদিনা কলেজে। এবারই ম্যাট্রিক পাশ করে কলেজে ভর্তি হয়েছে। আর ভর্তি হবার পর আমাদের বিয়ে, আমার বৌ।
আমি দেখলাম ধনেশ পাখির ঠোঁটের আশায় আদিনা আমের ছায়ায় দাঁড়িয়ে নেই। আর মুখ ঘুরিয়ে সামনের দিকে তাকিয়ে দেখি আমার লক্ষ্যবিন্দুটি, আমাকে এভাবে দাঁড়িয়ে তাকাতে দেখে গলা বেশ লম্বা করে দেখছে। হাবভাবটা চকিত হয়ে উঠেছে। আমার আর দেরি করা ঠিক হবে না। আমি আমার একনলা বন্দুকটা সোজাসুজি সামনের দিকে তাক করলাম। আশ্চর্য, পাখিটা কী ভেবে যেন তার ভয়ের ভাবটা মুছে ফেলে আবার পানির দিকে মুখ নামিয়েছে। গুলি করলাম। পাখিটা তাসের ঘরের মতো ফানির ওপর শাদা দুটি বড় পাখা খুলে বিছিয়ে দিল। একটুও নড়ছে না।
বন্দুকের আওয়াজ বেশি বড় হল না। কিম্বা হয়তো বেশ জোরেই হয়েছে, আমি ঠিক ধরতে পারিনি। স্ব শিকারিরই গুলি করার মুহূর্তে স্নায়ু উত্তেজিত থাকায় কর্ণকুহরে শব্দের ধাক্কা কোনরূপ ক্রিয়া করে না বলে জানি। আমারও বোধহয় তেমনই ঘটল। আমি বন্দুকটা ভাগ করে কার্তুজের খোলসটা ফেলে পেছনে তাকালাম। হ্যাঁ, বন্দুকের শব্দে আদিনা আমার দুই শালীকে নিয়ে আমগাছের নিচে এসে দাঁড়িয়েছে। শালীরা হাত নেড়ে কী যেন বলছে। আমিও হাত তুলে সাড়া দিলাম।
আর ঠিক তখনই কালো পাখিটাকে দেখলাম। চানধল বিলের পাশ দিয়ে যে ছোট খালটা মেঘনায় গিয়ে মিশেছে, সেই খালের কিনারায় নাওবাঁধার একটা শুকনো বাঁশের আগায় পাখিটা উড়ে এসে বসল। কালো একটা বড় সাইজের পানকৌড়ি। আমার অবস্থান থেকে বাঁশটা পঁচিশ গজও হবে না। পাখিটা বসার সময় একটা সুন্দর শব্দ করছিল আর ভেজা পাখা নাড়ছিল।
পাখিটার বসায়, পাখা নড়ায়, গায়ের কুচকুচে কালো রঙে একটা জীবিকাবিজয়ী প্রাণীর দর্প ফুটে বেরুচ্ছিল। সতর্কতামিশ্রিত একধরনের দৃষ্টিপাতে, যা কেবলমাত্র বুনো পাখ-পাখালিরাই পারে, পানকৌড়িটা আমাকে একবার দেখে নিয়ে খালের পানির দিকে তাকাল। আমি মুহূর্তে অনেক দূরে দাঁড়ানো আদিনাকে ভুলে গিয়ে পাখিটাকে নিরীক্ষণ করতে লাগলাম। দেখামাত্রই পাখিটাকে, আমার বেশ ভালো লেগেছে। বলা যায়, পাখিটার স্বতঃস্ফূর্তি ও সৌন্দর্য আমার মন কেড়ে নিল। কোথা যেন আদিনার সাথে পাখিটার একটা মিল আছে। আমি শাদা বগাটার পানিতে ভেসে থাকা শরীরটার দিকে একবার তাকিয়েই চোখ ফিরিয়ে নিলাম। আদিনার সাথে পানকৌড়িটার কোথায় অমন মিল আছে আমি ধরতে পারছিলাম না। অথচ পাখিটা যই পালক ঝাড়ছে, গ্রিবা দুলিয়ে এপাশ ওপাশ দেখছে ততই মনে হচ্ছে আমি আদিনার মধ্যে এরূপ ভাবভঙ্গি দেখেছি। অথচ আদিনার ডানা অথবা চঞ্চ থাকা একটা অসম্ভব ব্যাপার। নেইও। অবশ্য আদিনার গায়ের রঙ ময়লা। ময়লা বললে যেমন একটা মায়ামমতাময় কালোরঙকে বোঝায়, আমার স্ত্রীর একটা মিল খুঁজে পাচ্ছিলাম। সেটা তাজা একটা সতেজ ভাব। আদিনা কালো হলেও যেমন তার চামড়ায় সতেজ ভাবটা সময় লেগে থাকে, পাখিটার কালো তেলতেলে পালকের মধ্যেও তেমনি ভাবটা দেখেই আমি নিতে পেরেছি। মাঝে মাঝে সকালবেলার শিশিরভেজা ঘাসেও এই প্রলঔজ্জ্বল্য আমার মন ভুলিয়ে দিলে আমি আদিনার কথা ভাবি।
আমি যখন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ইন্টারমিডিয়েটে ভর্তি হয়েছি তখন ফ্রকরা একটি শ্যামলা মেয়েকে দেখতাম আমার বিধবা মায়ের সাথে বেশ ভাব জমিয়ে বারান্দায় কথা বলছে। মেয়েটি পাশের বাসার আকিল সাহেবের মেয়ে। আদিনা। রোব্বার সে প্রায়ই মায়ের কুটনো কুটায় সাহায্য করতে আসত। কখনো দেখতাম আমার মায়ের আধপাকা চুল বিলি করে দিতে দিতে শুকনো আচার চুষছে।
যে বয়সে কিশোরীরা তাদের হঠাৎ গড়ে ওঠা শরীর সম্বন্ধে সচেতন থাকে না, আদিনার ছিল সে বয়স। বড় জোর দশ কি এগার। বার ত্রেও হতে পারে, আমি ঠিক জানিনা। দেখতে যদিও সে হালকা পাতলাই ছিল সু তার বাহু ও বক্ষবিতান সুডৌল হয়ে উঠেছিল। সে কমলারঙের খাটো ফ্রক পরত বলে একদিন আমি তার উতও দেখে ফেলেছিলাম। সে নীলডাউনের মতো হয়ে বারান্দায় মায়ের চুল আঁচড়ে দিচ্ছিল। ঠিক সেসময় মায়ের চালতার আচারে কাউয়া এসে বসলে, মা কাউয়া তাড়াতে উঠলেন। পড়ার ঘর থেকে আমি তখন নীলডাউন অবস্থায় থাকা আদিনার উরুযুগল দেখেছিলাম। কারুকার্যময় খিলানের বিশাল দুটি থামের মতো মনে হয়েছিল হাঁটুর ওপরের অংশকে। আদিনা তার খাটো ফ্রকটাই আবার শাড়ির আঁচল গোঁজার মতো করে দুপাশ থেকে জমিয়ে নাভির ওপর বেঁধে কাজ করত বলে, আমি দেখার সুযোগটা পেয়ে যাই।
