ভেক্তরের নির্দেশমতো ওরা বিস্কো ও শাঙ্কোর সামনে এসে দাঁড়াল। বিস্কো কোনো আপত্তি করল না। ক্রুদ্ধস্বরে বলল—শাঙ্কো চলো। বিস্কো নীচে নামবার সিঁড়ির দিকে চলল। শাঙ্কোও চলল ওর পেছনে পেছনে। ভেক্তরের সঙ্গীরা খোলা তলোয়ার হাতে ওদের পেছনে পেছনে চলল। অন্য দুজন ডেক থেকে সমস্ত অস্ত্র তুলে নিয়ে চলল।
যেতে যেতে পেছন ফিরে বিস্কো বন্ধুদের বলল—ভেক্তরদের সঙ্গে কেউ লড়াই করতে যাবে না। সামনের কোনো বন্দরে আমরা নেমে যাবো। অপেক্ষা করবো অন্য জাহাজের জন্যে। জাহাজ পেলে আমরা ফিরে যাবো সিরাকস বন্দরে। সব করতে হবে শান্তিতে। বন্ধুদের রক্তপাত মৃত্যু আমরা চাইনা। বিস্কোরা সিঁড়ি দিয়ে নেমে গেল। বিস্কোর কেবিনঘরে বিস্কো আর শাঙ্কোকে বন্দি করে রাখা হল। দরজায় তালা দিয়ে পাহারাদার দাঁড়াল। অস্ত্র রেখে অস্ত্রঘরেও তালা লাগানো হ।
বিস্কো বিছানায় আধশোয়া হল। ওর মাথায় তখন অনেক চিন্তা। যদি ওর দলের বন্ধুরা ভেক্তরদের সঙ্গে লড়াইয়ে নামে তাহলে রক্তপাত মৃত্যু অনিবার্য। যে করে হোক এই লড়াই হতে দেওয়া চলবে না। কিন্তু এখন তো ও নিজে বন্দি। কিছু যদি ঘটে যায় ও কিছুই করতে পারবেনা। ভয় আশঙ্কা এখানেই।
তখন বেলা হয়েছে। সমুদ্রে বাতাস পড়ে গেছে। জাহাজের পালগুলো নেতিয়ে পড়েছে। জাহাজের গতি অনেক কমে গেছে।
বাঁ দিকে লিপারি দ্বীপের তটভূমি দেখা গেল। ছোটো একটা বন্দর মতো জায়গা থেকে একটা জাহাজ বিস্কোদের জাহাজের দিকে আসছে দেখা গেল। জাহাজ চালকের পাশেই সশস্ত্র ভেক্তর দাঁড়িয়ে ছিল। ও ঠিক বুঝল না ঐ জাহাজটা কাদের। এটাও বুঝল
জাহাজটা ওদের জাহাজ লক্ষ্য করেই আসছে কিনা। জাহাজটা ওদের জাহাজের পাশ কাটিয়ে চলে যাবে বলেই ভেক্তরের মনে হল। হয়তো তাই যেত। ঐ জাহাজটা ছিল সেনাপতি এলাইমোর সৈন্যদের। মোরাবিত আর সাভোনার বিদ্রোহী বন্ধুদের বিদ্রোহ দমনকরে ওরা ফিরে আসছিল। জাহাজটা বিস্কোদের জাহাজের পাশ দিয়ে চলে যাচ্ছিল।
তখনই এলাইমোর সৈন্যদের দলপতি লক্ষ্য করল বিস্কোদের জাহাজে ওদেরই মতো অস্ত্র পোশাক সজ্জিত ভেক্তর আর ওর বন্ধুদের কয়েকজনকে। ওরা ঠিক বুঝল না—এরা কারা? জাহাজে ভাইকিংদের পোশাক পরা জনা কয়েককেও ওরা দেখল। দলপতি বুঝল কিছু বিদেশিও ঐ জাহাজে আছে। দলপতির সন্দেহ বাড়ল। ও দাঁড়িদের নির্দেশ দিল দাঁড় বাইবার জন্যে। সিঁড়ি নেমে দাঁড়িরা ছুটল দাঁড় ঘরের দিকে। সারি সারি কাঠের আসনে বসে পড়ল দাঁড় তুলে নিল। সমুদ্রের জলে দাঁড় পড়তে লাগল—ছপ—ছপ। জাহাজের গতি বাড়ল। দ্রুত ছুটল বিস্কোদের জাহাজ লক্ষ্য করে।
ওদিকে ভেক্তর বুঝতে পারল যে ঐ ছুটে আসা জাহাজটা যাদেরই হোক তারা ওদের জাহাজটা ধরতেই আসছে। ভেক্তর তাড়াতাড়ি চিৎকার করে বলল—দাঁড়ঘরে যাও। প্রাণপণে দাঁড় বাও। ঐ জাহাজটা আমাদের কাছে আসার আগেই আমাদের পালাতে হবে। কিন্তু ভেক্তরের দলের লোক তো বেশি নয়। তবু তারা ছুটল দাঁড়ঘরের দিকে। দাঁড় বাওয়াও শুরু হল। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে।
অল্পক্ষণের মধ্যেই এলাইমোর সৈন্যদের জাহাজ বিস্কোদের জাহাজের গায়ে এসে লাগল। কেঁপে উঠল দুটো জাহাজই। দলপতির সঙ্গে আট দশজন সৈন্য বিস্কোদের জাহাজে উঠে এলো দলপতি ডেক-এরওপর দাঁড়ানো ভাইকিংদের দেখল। তখনই ভেক্তর চাপাস্বরে পাশের ভাইকিংকে বলল—শিগগির যাও। অস্ত্রঘরের আর বিস্কোদের ঘরের পাহারাদারদের এক্ষুণি ডেক-এ আসতে বলল। ওরা সশস্ত্র। লড়াই হলে ওদের থাকতেই হবে। ভাইকিংটি দ্রুত পায়ে ছুটল নীচে নামার সিঁড়ির দিকে।
নিজেদের কেবিনঘরে বন্দি বিস্কো আর শাঙ্কো ঘরের বাইরে ভেক্তরের দলের লোকদের দ্রুতপায়ে ছুটোছুটির শব্দ শুনল। বুঝল-ডেক-এ কিছু একটা হয়েছে। কিন্তু বুঝল না কী ঘটেছে।
তখনই ওদের কেবিনঘরের দরজায় ধাক্কা দিল কারা। দুজনেই বিছানা ছেড়ে উঠে দ্রুত দরজার কাছে এলো। ওদিকে কয়েকজন ভাইকিং বন্ধু দরজার তালার ওপর হাতুড়ির ঘা মারতে লাগল। কয়েকটা প্রচ ঘা পড়তেই তালা ভেঙে পড়ে গেল। দরজা খুলে গেল। বন্ধুরা ঘরে ঢুকল। জাহাজের বৈদ্যিও ঢুকল ওদের সঙ্গে। বিস্কোর দিকে তাকিয়ে বলল—বিস্কো—তুমি একটা সাংঘাতিক ঘটনা জানোনা। বিস্কোরা ওর দিকে সপ্রশ্ন দৃষ্টিতে তাকাল।
—বিস্কো—ভেক্তরের দল আমার বিষাক্ত ওষুধ খাইয়ে এলাইমোর আটজন সৈন্যকে মেরে ফেলেছে। বৈদ্যি বলল।
বিস্কো বিস্ময়ে হতবাক হয়ে গেল। তারপর বলল—কী সাংঘাতিক। কিন্তু তুমি ওষুধ দিলে কেন?
—ভেক্তর চাইল। বলল আহত হলে লাগবে। বৈদ্যি বলল।
—কী মারাত্মক ভুল করেছো ভেক্তরকে বিশ্বাস করে। বিস্কো মাথা ঝাঁকাতে আঁকাতে বলল। এবার একদল ভাইকিং বন্ধু ভেক্তরেরা কী নৃশংসভাবে এলাইমোর সৈন্যদের হত্যা করেছে সেসব কথা বলল।
বিস্কো বলে উঠল-ইস!—ভেক্তররা শেষ পর্যন্ত এই নিষ্ঠুর কাজ করল। আমরা যুদ্ধ করেছি আমার বন্ধুরা সামনাসামনি লড়াই করে প্রাণ দিয়েছে কিন্তু কক্ষণো এইরকম নিষ্ঠুরভাবে নিরপরাধ সৈন্যদের বিশ্বাস উৎপাদন করিয়ে এভাবে মারেনি। ভেক্তররা ভাইকিং জাতির কলঙ্ক।
একজন ভাইকিং বন্ধু তাড়া দিল বিস্কো শঙ্কে ডেক-এ চলো। একদল সৈন্য জাহাজে চড়ে এসে আমাদের জাহাজে উঠেছে। মনে হচ্ছে ওরা এলাইমোর সৈন্য। শিগগির চলো!
