• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
শুক্রবার, আগস্ট 7, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

স্বপ্নে ও দুঃস্বপ্নে বেচে আছি – শামসুর রাহমান

Swapne o duswapne benche achi by Shamsur Rahman

কবির মিনতি

থাকেন আপন মনে নিঝুম স্টাডিতে
নিমগ্ন পুস্তকপাঠে, কখনওবা কবিতা লেখায়। কয়েকটি
কবুতর রোজ তার আতিথেয়তায়
তৃপ্ত ওড়ে কাছের আকাশে
প্রফুল্ল ডানায়, ওড়ে রোদ্দুরের ঢেউ হয়ে। কবুতর
অকস্মাৎ রক্তধারা রূপে বয়ে যায় হাওয়ার চাদরে।

এ কেমন ভ্রান্ত কাল এল, ভাবলেন নিতি বই
থেকে দৃষ্টি সরিয়ে, মনের নানা স্তরে
নানান ভাবনা ভিড় করে। দৃষ্টিপথে
তার ভাসে সন্ত্রাসের রক্তচক্ষু, লালাসিক্ত জিভ,
রিক্সাচালকের শ্রমনিষ্ঠ শরীরে-ধরানো ক্ষিপ্ত আগুনের
মরণকামড়; চৌরাস্তায়, অলিতে গলিতে আজ
জাঁহাবাজ, উলঙ্গ অস্ত্রের স্বৈরাচার। এ কেমন
ভুল সময়ের বাঁকে দাঁড়ালেন তিনি? বড় প্রশ্নাকুল কবি।

বেদনার্ত, বিচলিত তিনি গোধূলিতে
পুস্তক, কবিতা থেকে নিজেকে সরিয়ে বড় একা
নামলেন পথে, হেঁটে হেঁটে অস্ত্রের বাজারে এসে
থামলেন। একে একে সকল সফল
অস্ত্র-বিক্রেতার কাছে করজোড়ে অস্ত্রের বেসাতি
বন্ধের মিনতি জানালেন। সমবেত অট্রহাসির তরঙ্গে
কবির কাতর নিবেদন করুণ খড়ের কুটো,
তবু তার কণ্ঠে আজ কবিতার পঙ্‌ক্তি নয়, প্রার্থনার স্বর।

অস্ত্রের দোকানপাট আরও বেশি জ্বলজ্বলে, মুদ্রাস্ফীতি হয়,
কবির মিনতি শুধু অরণ্যে রোদন। অনন্তর
তাকে মারণাস্ত্রে তৈরি ক্রূসে বিদ্ধ করে
অসংখ্য খঞ্জরে অস্ত্র-বিক্রেতারা মাতে অপূর্ব প্রদর্শনীতে
আলোকসজ্জায়, নৃত্যগীতে মশগুল! ক্রুশবিদ্ধ, অসহায়
কবির বুকের রক্তধারা ঝরে ধূসর ধূলায়, বয়ে যায়
নর্দমায়। কবিতার পঙ্‌ক্তিমালা শোকগাথা হয়ে ঢাকে
কবির নিষ্পন্দ ক্ষতময় শরীর, দূরের আসমানে ঝোলে
নৈর্ব্যক্তিক চাঁদ, যেন ফাঁসি হয়ে গেছে ওর আর শহরের
গৃহকোণে একা অন্য নব্য কবি লেখে অস্ত্রবিরোধী কবিতা।
১৩.২.৯৯

কাঁটার মুকুট

প্রত্যহ পাথর ছুঁড়ে মারবার লোকের অভাব নেই এই
চৌরাস্তায়্য, অলিতে গলিতে। ডাকলেই বেশ কিছু
লোক জুটে যায়, হৈ-হল্লায়
মেতে ওঠে, করে নিতে চায় হাতের প্রভূত সুখ। কেউ কেউ
বর্জ্য, বিষ্ঠা মেখে দেয় কারও কারও দেহমনে আর
কেউ বা ফাটায় মাথা লাঠির আঘাতে।

নির্যাতনে দড় ওরা, কখনও কখনও
জিহ্বার প্রখর এস্তেমালে ক্লান্তিহীন, তুখোড় মোড়ল
আর তার স্যাঙ্গাতেরা মিথ্যা অপবাদের পেরেক
ঠুকে ঠুকে যাকে ওরা ক্রমে
সেঁটে দেয়, তার রক্তবিন্দুগুলি
তপ্ত ধুলো বালিতে বিলীন নিমেষেই।

লোকটা নিভৃত ঘরে শব্দের আতশবাজি জ্বেলে
অনিন্দ্য শোভার ধ্যানে কাটাতো সময়
আর সঙ্গোপনে গড়ে নিয়েছিল নিজস্ব জগৎ,
দ্যুতি যার পড়তো ছড়িয়ে সবখানে। অথচ সে
বহুরূপী মুখের ঝামটা আর প্রতিবেশীদের তিরস্কার
সয়েছে অনেক, শেষে পরানো হয়েছে তাকে কাঁটার মুকুট!
১২.১২.৯৮

 কাল রাতে

কাল রাতে স্বপ্নের ভেতরে
কী-যে দেখেছিলাম, কিছুই স্পষ্ট মনে নেই। তবে
এটুকু দেখেছি বলে মনে হয়, কয়েকটি পাতাহারা বড়
নগ্ন গাছ পথপ্রান্তে বিশীর্ণ দাঁড়ানো ছিল কংকালের মতো।

সেসব গাছের খুব কাছে
দাঁড়িয়ে আমি কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম কারও
জন্যে নাকি বৃক্ষের সবুজ
পরখ করার কোনও জরুরি তাগিদ ছিল? পথ
ভুলে গিয়ে সেখানে হাজির হওয়া ছিল কি আমার
মনের গহন কোনও স্তরের বাসনা? সম্ভবত
এরকম কিছু নয়, বস্তুত চেয়েছি
নিজেরই অজ্ঞাতসারে তৈরি করে নিতে ছায়া ছায়া কিছু কথা।

কাল রাতে স্বপ্নের ভেতরে আরও আলাদা রকম
গূঢ় দৃশ্যাবলী দেখবার সাধ ছিল;
হয়নি তো দেখা, শুধু ঘোর
স্তব্ধ কুয়াশায়
কে যেন যাচ্ছিল হেঁটে, বুকে তার উদ্ভট হরফে
লেখা ছিল ‘মরণ’ এবং
সে দাঁড়াল ঘুরে, হিম কুয়াশায় ভরা দু’টি চোখের কোটর।
৬. ১.৯৯

কুয়াশায়

ভীষণ কুয়াশা চতুর্দিকে, কাছে দূরে সব কুছি
দৃষ্টির বাইরে, আছে শুধু
প্রবল হোঁচট খাওয়া। মনে হয়, ভেজা মাটি ফুঁড়ে
আসছে বেরিয়ে দ্রুত মানুষ সদৃশ প্রাণী, তবে
প্রকৃত মানব নয়। ওরা চন্দ্র, সূর্য, তারা
চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, শীতার্ত, রোমশ অন্ধকারে ডুবে যাই।

আমার পাশেই ছিল জ্যোতির্ময়ী একজন, মন্ময় যাত্রায়
সমর্পিতা; যতই বাড়াই হাত, তার
হাত দূরে রয়ে যায় স্পর্শাতীত। মাটি কাঁপে, না কি
নিজেই টলছি খুব। গলা ছেড়ে ডেকে
ওঠার বাসনা তীব্র, অথচ হঠাৎ যেন হারিয়ে ফেলেছি
কণ্ঠস্বর; আমার জীবন আজ শব্দহীন ধু ধু আর্তনাদ।

শূন্যতাই চায় সারাক্ষণ
কখনও অস্ত্রের নাচ হয়ে,
কখনওবা অসংখ্য বৃশ্চিকময় খাদ রূপে, হায়,
আমাকে দখল করে নিতে। শূন্যতার দাঁত
আমার সত্তায় তীক্ষ্ণ বসে যায় বেলা অবেলায়। অকস্মাৎ
রোদ ওঠে, একটি কি দু’টি পাখি কাঁটাঝোপে
গান গায়, চোখ পড়ে নিজের জামার দিকে, এ কি!
সমস্ত শরীর জুড়ে কবরের ভেজা মাটি না কি?

 কে একজন

হল্‌দে পাখির নরম বুকের মতো বিকেল বিশ্রামের
আমেজে বুঁদ ছিল। চোখ বুজে এসেছিল প্রায়, হঠাৎ
সে কী ঠোকর কাদাখোঁচা আর বাজপাখির; ঠোকরে
ঠোকরে বিকেলের পেলব হলুদ অমাবস্যা হয়ে যায়।
অমাবস্যায় হাওয়ার গোর মাস্তানি, বিয়ারের ক’টি
খালি ক্যান ক্ষুধার্ত ধুলোয় গড়াতে গড়াতে ডান
থেকে বামে। জিনস্‌-এর একজন কামার্ত ট্রাউজার
একজন লাজনম্র ভড়কে-যাওয়া শাড়ির দিকে ধায়।
আকাশের কম্পমান নক্ষত্রসমাজ ফ্যালফ্যাল চোখে
তাকিয়ে থাকে; গাছের ডালপালাগুলো বড় বোবা
আর্তনাদে নিথর! একজন ধনকুবের, লাম্পট্যের সেরা
প্রতিকৃতি, হাতের তালেবর দশ আঙুলের দশটি
সুতো নাড়ছে লোভাতুর আন্ধারে। শহর সেই সুতোর জালে
জড়িয়ে গিয়ে ভয়-বিহ্বল হরিণ, বেজায় লুণ্ঠিত এবং ক্রূর
অন্ধকারের থাবা ওকে অন্ধ করে ফেলে। কে একজন,
আহা কী কান্তিমান, হাতে তারাবাতি নিয়ে খেলতে
খেলতে চৌরাস্তায় দাঁড়ায়; দু’চোখে তার স্বপ্নের গোধূলি
এবং চারদিকের ধুলোয় সে গোলাপ আর পদ্ম ফোটায়।
১৯.১২.৯৮

Page 5 of 12
Prev1...456...12Next
Previous Post

সৌন্দর্য আমার ঘরে – শামসুর রাহমান

Next Post

স্বপ্নেরা ডুকরে উঠে বারবার – শামসুর রাহমান

Next Post

স্বপ্নেরা ডুকরে উঠে বারবার - শামসুর রাহমান

হরিণের হাড় - শামসুর রাহমান

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In