• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
শনিবার, জুন 13, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

নারী এবং নদীর পাড়ে বাড়ি – অতীন বন্দ্যোপাধ্যায়

Nari Ebong Nodir Pare Bari by Atin Bandyopadhyay

পিতাঠাকুর ঠাকুরঘর থেকে মুখ বাড়িয়ে দেখতেই, কেমন আহ্লাদে পূজা—আর্চার কথা ভুলে বাইরে বের হয়ে বলেছিলেন, তুই, তুই আশরাফ না।

জি!

জি তোমার বের করছি। বেরো বাড়ি থেকে। বেরো—বলছি। বলা নেই কওয়া নেই, চলে গেলি! তুই কিরে।

তারপর যা হয়, পিতাঠাকুর কেঁদে ফেলেছিলেন, ঠাকুর তুমি আমার মুখ রক্ষা করেছ। আশরাফ আবার ফিরে এসেছে।

জগদীশের জননী পুকুরঘাট থেকে ছুটে এসেছিলেন, আশরাফ ফিরে এসেছে। তারপর যা হয়, আশরাফের উপর কড়া হুকুম জারি হয়ে গিয়েছিল, বাড়ি থেকে না বলে কয়ে বের হলে ঠ্যাঙ ভেঙে দেওয়া হবে।

আশরাফ হাসতে হাসতে বলেছিল, জ্যাঠাবাবা আমার কাজ ফেলে থাকি কী করে। বাড়ি থেকে বের হতে না দিলে আমার মনিব মানবে কেন! কিছু একটা করে খেতে হবে বলেই বের হয়ে গেছি। লসকরের কাজ নিয়েছি জানতে পারলে তখনই যে খড়মপেটা করতেন। আমার কী দোষ বলেন!

আশরাফের কাজ হয়েছে শুনে পিতাঠাকুর কিছুক্ষণ গুম মেরে বসেছিলেন। তারপর বলেছিলেন, এলি যখন, দুটো দিন থেকে যা। তুই না থাকায় বাড়িটা আমার কত খালি হয়ে গেছে বুঝবি না আশরাফ!

আশরাফ জ্যাঠাবাবার কথা ফেলে কী করে! সে থেকে গেল। পুকুরে জাল ফেলে মাছ ধরল, পাড়া প্রতিবেশীদের কাছে গেল, দোয়া ভিক্ষা করল, এবং সে যে একসময় বাড়ির ভালোমন্দের সঙ্গে জড়িয়ে গিয়েছিল, বাড়িটা ঘুরে ঘুরে সব ঠিক আছে কিনা দেখতে গিয়ে না বলে পারল না, ঘাটের জামগাছটা নেই কেন?

ঝড়ে পড়ে গেছে।

গোপাটের জমিতে তামাকপাতার চাষ বন্ধ কেন?

কে করবে! কে এত খাটবে।

বাগানের সব বাঁশ দেখছি সাফ হয়ে গেছে।

বিক্রি করে দেওয়া হল। অজন্মার বছরে বাঁশ আর রাখা গেল না। সংসার চলবে কী করে! খাব কী দিয়ে!

পুকুরপাড়ের কয়েতবেল গাছটাও নেই?

সেবার প্লাবন হল, জলে ডুবে গেল পুকুরপাড়। গাছটা মরে গেল।

আশরাফ যে বাড়িরই একজন, হম্বিতম্বি করতে ছাড়ল না। বিধুভূষণকে বলল, বিধু তুই যখন তখন গামছা পেতে শুয়ে ভোঁস ভোঁস করে ঘুমাস, গোরুর খোঁটা পালটাস না, তোকে রেখে হবেটা কী!

জগদীশের সবই মনে পড়ছিল—কিঞ্চিৎ ম্রিয়মাণ তিনি। তবু কেন যে তাঁর মুখে সামান্য হাসি ফুটে উঠল। কোথাকার আশরাফ এককালে তাদের বাড়ি এসে উঠেছিল, সেই আশরাফ স্টিমার চালিয়ে নদী ধরে কতদূরে চলে যায়, বন্দরের কাছে নদীর পাড়ে বাড়িও করেছে, আশরাফের সংসার হয়ে যাওয়ায় সে আর দু ক্রোশ হেঁটে বারদীতে নেমে তাঁর বাড়ির সঙ্গে কোনোই যোগাযোগ রাখতে পারে না—দেখা হলে আপ্যায়নের শেষ থাকে না—বাড়ি থেকে বের হওয়ার সময় অথবা তিনি দু ক্রোশ রাস্তা ধরে অরুকে নিয়ে যে হেঁটে এলেন, একবারও কেন যে আশরাফের কথা মনে হয়নি ভেবেই হেসে দিয়েছেন। ম্রিয়মাণ হাসি—আশরাফ ঠিকই বলেছে, এক জায়গায় কেউ থাকে না।

অরু হয়তো নিজের মতো একদিন তার পৃথিবীটাকে খুঁজে নেবে। বাড়ির সঙ্গে সেও তার নাড়ির সম্পর্ক হারিয়ে ফেলতে পারে। স্টিমারে সে যে তাঁর সঙ্গে দূরদেশে যাচ্ছে কে বলবে? সারাটা দিন স্টিমারের এ—মাথা ও—মাথায় দৌড়াচ্ছে। লাফালাফিরও শেষ নেই। রেলিং—এ ভর দিয়ে সিঁড়ি ধরে আপার—ডেকে উঠে গেছে। আবার লোয়ার—ডেকে নেমে গেছে। তার বাবা স্টিমারে আছে, না তাকে ফেলে নেমে গেছে, নেমে যেতেই পারেন, ভুলভাল তো মানুষেরই হয়, অরুর সে ব্যাপারে কোনোই ভ্রূক্ষেপ নেই। জগদীশ অরুকে নিয়ে যতটা দুশ্চিন্তায় ছিলেন এমনকি, হাঁটাপথে তাকে যতটা ক্লান্ত দেখাচ্ছিল, এখন দেখলে মনে হয় না সে ক্লান্ত। আশরাফ কিছুতেই অরুকে তার কেবিনে নিয়ে যেতে পারেনি। কেবিনের বাঙ্কে ইচ্ছে করলেই গড়াগড়ি দিতে পারত, অন্তত আর কিছু না হোক, অরুর বিশ্রাম হত কিছুটা, অরু ওর কেবিনে ঢুকেছে, বাঙ্কে শুয়ে ঘুমিয়ে নিতে বললে, সে আবার লাফিয়ে বের হয়ে এসেছে। কখনও বিশাল চিমনিটার পাশে দাঁড়িয়ে থেকেছে চুপচাপ, অথবা ইঞ্জিন রুমে যে লোকটা কয়লা মারছিল বয়লারে তার বলিষ্ঠ শরীর এবং আগুনের সঙ্গে যুদ্ধ করছে লোকটা, সোজা কথা—সে কিছুতেই তার পাশ থেকে সরে আসতে চাইছিল না।

একসময় মদনগঞ্জ ঘাটও চোখে ভেসে উঠল দূর থেকে।

সেখানে একটিমাত্র থামের উপর বড় গ্যাসবাতি জ্বালিয়ে রাখা হয়। রাতে সেই গ্যাসবাতির আলোতে স্টিমারটা চিনতে পারে, কাছে এসে গেছে মদনগঞ্জের ঘাট।

নদীর দু—পাড়ে অন্ধকারে টিমটিম করে আলো জ্বলছে। কোথাও কুপির আলো, কোথাও বা হারিকেনের আলো। মদনগঞ্জের সড়ক ধরে মানুষজন যে হেঁটে যাচ্ছে বোঝা যায়। লোকজন রাস্তায় বের হলে সঙ্গে হয় টর্চবাতি, না হয় হারিকেন হাতে রাখে। অন্ধকারে গাছপালার ছায়ায় রাস্তার কিছুই দেখা যায় না। সড়কের সুরকির রাস্তা বড়ই এবড়োখেবড়ো। বাবুদের প্রাসাদ এখনও চোখে পড়ছে না—স্টিমার তার গতি কমিয়ে দিয়েছে। এতক্ষণ পুবের দিকে মুখ ছিল স্টিমারের এখন তার মুখ উত্তরদিকে ঘুরে গেছে। শান বাঁধানো নদীর পাড়ে স্টিমারটা এবার ভিড়বে।

আলোগুলো জ্বালিয়ে দিতেই মনে হল জগদীশের একটা জ্যান্ত শহর হয়ে গেছে যেন স্টিমারটা। উজ্জ্বল আলোর নিচে যাত্রীরা তাদের লটবহর গুছিয়ে নিচ্ছে। অরু যে কোথায়! এবার তো নামতে হবে।

তিনি ব্যস্ত হয়ে অরুকে খোঁজাখুঁজি শুরু করে দিলেন। আশরাফ বোধহয় নোঙরের ঘরে ঢুকে গেছে। তার দায় মেলা। সে যে কেবিনে নেই জগদীশ জানেন। আর তা ছাড়া আশরাফ খুবই ব্যস্ত মানুষ, তাকে অরু সম্পর্কে কোনও কথা বলতেও সঙ্কোচ হচ্ছিল। স্টিমারের এদিকটায় মুরগির মাংসের গন্ধ উঠছে। স্টিমারে উঠলে তার কেন জানি গন্ধটা সহ্য হয় না। লোয়ার ডেকের শেষ দিকটায় তিনি সেজন্য কখনই যান না। ইলিশ মাছের ঝোল ভাত প্লেটে করে নিয়ে যাচ্ছে কেউ। কোনওরকমে নাকে রুমাল দিয়ে কিচেনের দিকটা পার হয়ে গেলেন। যদি কৌতূহল বশে অরু গেরাফি ফেলার ঘরটার পাশে গিয়ে দাঁড়িয়ে থাকে। না সেখানেও নেই। কিছুটা সন্ত্রস্ত হয়ে উঠলেন—তারপর না পেরে ফরোয়ার্ড পিকে উঠে গেলেন। যেখানটায় স্টিমারের সার্চলাইট নদীর জল ঘেঁষে দূরে চলে গেছে, অবাক হয়ে দেখলেন, সার্চলাইটের ঠিক নিচে অরু দাঁড়িয়ে আছে। নদীর বুকে আলো পড়ে যে রহস্য তৈরি হয়েছে চুপচাপ দাঁড়িয়ে তাই দেখছে অরু।

Page 8 of 51
Prev1...789...51Next
Previous Post

নগ্ন ঈশ্বর – অতীন বন্দ্যোপাধ্যায়

Next Post

মানুষের হাহাকার – অতীন বন্দ্যোপাধ্যায়

Next Post

মানুষের হাহাকার - অতীন বন্দ্যোপাধ্যায়

শেষ দৃশ্য - অতীন বন্দ্যোপাধ্যায়

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In