• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
রবিবার, জুন 14, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

নারী এবং নদীর পাড়ে বাড়ি – অতীন বন্দ্যোপাধ্যায়

Nari Ebong Nodir Pare Bari by Atin Bandyopadhyay

মানে পাঁচটি ভাইবোন নিয়ে তিথি বিমাতার সংসারে থাকে।

তিথির কথা ভেবে অরুর খারাপই লাগল।

আসলে সে যে চালাকি করে তিথির বাবা—মার কথা বলে আটকে রেখেছে বুঝতেই দিল না। কথা বললে মেয়েটা নড়তেই চায় না। শিকারের সেই মৃত হাঁসটা দেখানোর আগ্রহ যেন আর তিথির মধ্যে নেই। তাঁকে সামান্য ভালোবেসে কথা বললে, এমন চোখে তাকিয়ে থাকে যে কিছুতেই আর অবহেলা করা যাবে না।

তিথি ঠিক অরুর পাশের চকিতে বসে পা দোলাচ্ছে। রোগা এবং কিছুটা লম্বা, অরুর মতোই লম্বা হবে, সংকোচ সংশয় কোনওকিছুই যেন তার মধ্যে নেই। চোখ দুটো বড় তাজা। খুবই ফর্সা, মুখের গড়নটা সরল সুন্দর এবং কিছুটা গম্ভীর। মেয়েটা চুপচাপ থাকলে দেবী বিসর্জনের বাজনা বেজে ওঠে। চুল কোঁকড়ানো, কপাল বেশ চওড়া এবং ঘন চুলে নারকেল তেলের গন্ধ।

অরু দেখল, সামান্য কথাবার্তা বলায় তিথি খুব খুশি। তারপরই কেন যে বলল, তুমি ওঠো তো। বিছানাটা একেবারে করে দিয়ে যাই। খেয়ে এসে শুয়ে পড়বে। বালিশ চাদর ওয়াড় সব কেচে রেখেছি। কাকার মশারিটা ছোট। দু’জনের হয় না। বলে কয়ে কাকাকে দিয়ে তোমার আলাদা মশারি আনিয়েছি। কাকার শুতে শুতে অনেক রাত হবে।

এখন বিছানা করতে হবে না। বাবা আসুক।

তিথি বলল, তা হলে আমি যাই। বলেই সিঁড়ি ধরে লাফিয়ে নেমে গেলে অরু দৌড়ে দরজার কাছে চলে গেল।

এই যাস না। আমি তোর সঙ্গে যাব।

এসো না। আমি তো দাঁড়িয়েই আছি।

কোথায় দাঁড়িয়ে আছিস! দেখতে পাচ্ছি না!

নেমে এসো, দেখতে পাবে।

দরজা বন্ধ করে দেব।

শিকল তুলে দাও না!

অরু শিকল তুলে দিতেই তার চারপাশ রাতের অন্ধকার ঘিরে ধরল। কিছুই চেনে না। বড় বড় আমগাছের ছায়ায় জায়গাটা কীভাবে কতটা ছড়িয়ে আছে কিছুই বোঝা যাচ্ছে না। জানালা দিয়ে সামান্য আলো এসে বাইরে পড়েছে। সেদিকে তাকিয়েও কিছু বুঝতে পারল না। একবার ভাবল দরকার নেই তিথির সঙ্গে গিয়ে, কোথায় দাঁড়িয়ে আছে বুঝতেই পারছে না, সে ঘাবড়ে গেলে তিথি আরও মজা পেয়ে যাবে।

সে সিঁড়িতে উঠে শিকল খুলতে গেলেই, তিথি কোথা থেকে ডাকল, এই তো আমি। তুমি আমাকে দেখতে পাচ্ছ না!—ঠিক যেখানে জানালার আলো এসে পড়েছে, তিথি সেখানে দু—হাত তুলে দাঁড়িয়ে আছে।

সে ফের ঘরে শেকল লাগিয়ে জানালার আলোর দিকে এগিয়ে গেল।

না, তিথি নেই।

পাশেই সাড়া পাওয়া গেল, এসো।

অরু অন্ধকারে খুঁজছে তিথিকে। কোনও গাছের আড়াল থেকে যেন কথা বলছে। যতই অন্ধকার হোক, আবছামতো কিছু তো দেখা যাবেই। একটা কুকুর দৌড়ে গেল। ঘেউ ঘেউ করছে।

অরুর মহা মুশকিল। এখন ইচ্ছে করলেই সে যেন আর ঘরে ফিরতে পারবে না। আমবাগানের এলাকাটা যে অনেকটা জায়গা জুড়ে তিথিকে খুঁজতে গিয়ে টের পেল। কোনও আলো পর্যন্ত চোখে পড়ছে না। শুধু তিথির এক কথা, আমি তো তোমার সঙ্গেই আছি। এসো না।

তুই আমার সঙ্গে নেই? গাছের আড়াল থেকে কথা বলছিস! কতদূর! আমি তো কিছুই বুঝতে পারছি না। আমাকে তুই ভয় দেখাবি না বলে দিচ্ছি।

সামনে একটা সুপারি বাগান পড়বে। বাগানটা নদীর পাড়ে চলে গেছে। রাস্তা হারিয়ো না অরুদা। আমার পিছু পিছু চলে এসো। আমি ভূত নই, আমাকে ভয় পাবার কিছু নেই।

মেয়েটি ভারী বজ্জাত। তাকে বেকুব বানাবার তালে আছে। জমিদারবাড়ি বিশাল এলাকা নিয়েই হয়ে থাকে সে জানে। যেমন এই আমবাগান কিংবা সুপারিবাগানের ভেতর দিয়ে যেতে যেতেই হয়তো কোনও সাদারঙের বাড়ি আবিষ্কার করে ফেলবে। কারণ স্টিমারের আলোতে সুপারিবাগানের ভেতর দিয়ে সে যেন সত্যি একটা সাদারঙের বাড়ি দেখে ফেলেছিল।

বাবা তাকে কোথায় এনে তুললেন! সে কার পাল্লায় পড়ে গেল! মা নদীর জলে ভেসে গেছে, বাপ বাজারে জিলিপি ভাজে—তিথির ভাইবোনও আছে, কোন দিকটায় তিথি তার বাবার সঙ্গে থাকে তাও সে বুঝতে পারছে না। চারপাশে গাছ, কোথাও জঙ্গল, সুপারির গাছগুলো সোজা দাঁড়িয়ে আছে। সামান্য ঝড়বৃষ্টি হয়ে যাওয়ায় টুপটাপ পাতাও ঝরছে না, দু—একটা মরা ডাল পায়ে লাগতেই সে উবু হয়ে বসে পড়ল। তিথি তাকে যেন কোনও অশরীরী আত্মার পাল্লায় ফেলে দিচ্ছে।

এই অরুদা, বসে পড়লে কেন।

যেন একেবারে পাশ থেকে বলছে।

বিশাল একটা গাছের কাণ্ড তার সামনে রাস্তা রুখে দাঁড়িয়ে আছে। সে এগোতে পারছে না।

এত পাঁচিল। ঐ তো দরজা।

অরু বলল, তুই কোথায়?

এই তো আমি।

তিথি একেবারে সামনে এসে তার বুকে ঝাঁপিয়ে পড়ল।

এই ছাড়। কী হচ্ছে।

কিছু হচ্ছে না। তুমি এত ভীতু। নদীর জল কল কল শব্দ—শুনতে পাচ্ছ না। সুপারিগাছের ফাঁক দিয়ে দেখ না, ঘাটে নৌকায় কত লণ্ঠন জ্বলছে।

তুই আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস?

নদীর পাড়ে।

কেন?

এমনি এমনি।

আমি যাব না। তোর ইচ্ছে হয় তুই যা। বাবা আসুক, সব না বলছি তো। তুই না আমাকে অন্দরে নিয়ে যাবি বললি। গিন্নি মা আমাকে দেখতে চেয়েছেন, পাখি শিকার, মেজদা, রান্নাবাড়ি কত কিছু না বললি!

আমি তো তোমাকে সেখানেই নিয়ে যাচ্ছি।

এত দূর!

দূর, কী বলছ! ঐ তো দেখা যাচ্ছে। সাদামতো বাড়ি দেখতে পাচ্ছ না আবছামতো। বৈঠকখানায় সেজবাতি জ্বলছে। রকে হারিকেন জ্বালিয়ে রাখা হয়েছে। দেখতে পাচ্ছ না! নদীর পাড় ধরে গেলে তুমি খুব খুশি হতে অরুদা। সেখানে কত বড় আকাশ, কত নক্ষত্র আকাশে, কত সব জেলে ডিঙ্গি নদীর ঢেউ—এ ভাসছে, আমার যে কেবল মনে হয় খুব বর্ষায় কোনও ডিঙ্গিতে নদীর ঢেউয়ে ভেসে যাই। ঝড়বৃষ্টি নদীর ঢেউ ফুলেফেঁপে উঠবে, লম্বা ছিপনৌকায় আমি বসে থাকব। চারপাশে ঘন আঁধার, ঝিরঝির করে কুয়াশার মতো বৃষ্টি ঘিরে থাকবে আমাকে, কেউ দেখতে পাবে না, কেউ না, তুমি ছাড়া।

Page 14 of 51
Prev1...131415...51Next
Previous Post

নগ্ন ঈশ্বর – অতীন বন্দ্যোপাধ্যায়

Next Post

মানুষের হাহাকার – অতীন বন্দ্যোপাধ্যায়

Next Post

মানুষের হাহাকার - অতীন বন্দ্যোপাধ্যায়

শেষ দৃশ্য - অতীন বন্দ্যোপাধ্যায়

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In