• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
শুক্রবার, জুন 5, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

উত্তরণ – আশাপূর্ণা দেবী

uttarana by Ashapurna Devi

সুদক্ষিণার তো তবু মা আছেন।

মায়ের মত মা!

আর ও বেচারী জীবনে কখনো মাকে চোখেই দেখেনি।

তবে?

সহানুভূতি না এসে পারা যায়?

ভাল না বেসে পারা যায়?

এ সহানুভূতি, এ ভালবাসা চৈতালীর ওপরও কাজ করছে বৈকি। দূরীভূত করছে তার নিজেকে সরিয়ে রাখবার প্রচেষ্টাকে আর কাঠিণ্যকে।

সুলক্ষণার স্নেহ তাকে আশ্রয় দিয়েছে, মর্যাদা দিয়েছে, কিন্তু অনেকখানিটা জায়গা দিতে পারেনি, দিতে পারেনি নিজেকে নিশ্চিন্তে মেলে ধরবার মত অনেকটা পরিসর। যেন সুলক্ষণার একান্ত নিজস্ব বস্তু ছিল ও সুলক্ষণার হাতের খুঁটি। এই খুঁটিটি নিয়ে সুলক্ষণা ওঁর ছেলেমেয়ের সঙ্গে খেলার ছক্ পেতে বসেছেন।

সুলক্ষণার ইচ্ছা আর নির্দেশে নিয়ন্ত্রিত হয়ে চৈতালী নামক খুঁটিটি সুলক্ষণাকে জয়ের গৌরব এনে দেবে।

তাই সুলক্ষণার স্নেহগণ্ডির পরিসরের মধ্যে আবদ্ধ থেকে সেই দায়ের ভার বহন করছিল চৈতালী, সুদক্ষিণা আর কৌশিক সেই স্বল্পপরিসর ঠাই থেকে টেনে বার করে আনছে দায়হীন খোলা হাওয়ার দেশে।

তবু ভেসে যায় না চৈতালী।

সুলক্ষণাকেই আঁকড়ে থাকে।

শুধু মনের মধ্যে এক বিচিত্র আলোর খেলা চলে।

সুদক্ষিণা বলে, দেখ, বয়েস হিসেবে তোমাকে দিদি টিদি গোছের কিছু একটা বললে ভাল দেখাত, কিন্তু সে সব আমার কেমন আসে না। তাই নাম ধরেই ডাকি। কিছু মনে কর না তো?

চৈতালী কৃতার্থতায় রঙিন হয়ে ওঠে।

বলে, কী যে বলেন।

কৌশিক বলে, দেখ ক্ষে, অত ঘটা করে ক্ষমা চাওয়ার ফার্সটা না করে ওর এই সব আপনি আজ্ঞে গুলো বন্ধ করলে পারতিস। অন্তত সেটাই ভাল দেখাত। বয়সে খুব মারাত্মক একটা ডিফারেন্স আছে বলে তো মনে হয় না।

সুদক্ষিণা একটু লাল হয়ে উঠে বলে, জানি না তো বাপু। দেখে একটু বড় মনে হয়, তাই বলছি। তোমার বয়েস কত গো চৈতালী?

চৈতালী আস্তে বলে, একুশ।

তবে? সুদক্ষিণা কৌশিকের দিকে তাকিয়ে বলে ওঠে, আমার তো সবে কুড়ি সুরু হয়েছে।

মেয়েরা তো কখনো ঠিক বয়েস বলে না– কৌশিক মন্তব্য করে।

মেয়েদের সম্পর্কে এত জ্ঞান সঞ্চয় করলি কী করে ছোড়দা? সুদক্ষিণা বলে, তবে এখনো একটু কাঁচা আছিস। এ জ্ঞানটুকু জন্মায়নি ঠিক বলে না বলে, বয়েস বাড়িয়ে বলে। চৈতালী–

আহা ওর কথা কে বলছে? আমি বলছি তোর কথা–

আমার কথা? বড্ড তোর সাহস বেড়েছে দেখছি ছোড়দা, আমায় রাগাতে আসছিস। আমি বয়েস কমাচ্ছি?

অসম্ভব কি?

ওঃ তাই তো! আমার বয়েস জানিস না তুই?

দেবতা জানে না, তো আমি কোন্ ছার!

বেশ, বেশ, আমি বলছি আমার বয়েস দশ! হল তো?

ভাইবোনের এই কৌতুক কলহে হেসে ফেলে চৈতালী আর বোধ-করি স্থানকাল-পাত্র বিস্মৃত হয়েই বলে ওঠে, মেয়েদের বয়েস লুকোনো নিয়ে আমার মেসোমশাই যা মজার একটা গল্প বলতেন। বিলেতের গল্প অবিশ্যি। ওখানের একজন ধনীলোক কাজে অবসর নেবার পর গ্রামে বাস করতে গেলেন। থাকতে থাকতে তার ইচ্ছে হল, গ্রামে বিখ্যাত হবার জন্যে কিছু একটা করবেন। ভেবে চিন্তে তাই ঘোষণা করলেন, গ্রামে যদি কোন একশো বছরের বুড়ি থাকে, তাকে তিনি তাঁর বাকী জীবন মাসে পঁচিশ পাউন্ড করে পেনসন দেবেন।

দেখা গেল, ঘোষণা শুনে সেই পেনসনের দাবীদার হয়ে কেউ এল না।

তিনি ধরে নিলেন গ্রামে একশো বছরের বুড়ি নেই। তখন আবার ঘোষণা করলেন গ্রামের আশী বছরের বুড়িরা ওই পেনসন পাবে।

দেখা গেল তাতেও একজনও সাড়া দিল না। ধনী ভদ্রলোক ক্ষুব্ধ হয়ে ভাবলেন, গ্রামের মহিলারা সকলেই কি অল্পজীবী?

অতঃপর তিনি বললেন, ষাট বছর বয়সের মহিলা মাত্রেই তার ওই পেনসনটা পেতে পারবেন। এমন আশ্চর্য তাতেও গ্রাম নীরব। উনি চটে মটে বললেন, ব্যাপার কি? এখানে কি পাইকারি হারে বয়স্থা মহিলারা খুন হন? নচেৎ এ রকমটা হবে কেন?

রেগে গিয়ে ভদ্রলোক চল্লিশ বছরের মহিলাদের ওপর পেন ধার্য করলেন, এবং তাতেও সেই পুরনো ফলই পেলেন। এবারে ভদ্রলোক আর রাগও করলেন না। আর হতাশও হলেন না। খুব কৌতুক অনুভব করলেন। সেই কৌতুকের বশবর্তী হয়ে বললেন, পঁচিশ বছরের মেয়েদের এই পেনটা দেবেন তিনি।

এইটি ঘোষণার সঙ্গে সঙ্গেই দলে দলে মহিলা আসতে সুরু করলেন তাঁর বাড়িতে। পঁয়ত্রিশ থেকে পঁচানব্বই পর্যন্ত। ভদ্রলোক তো দিশেহারা।

ঝোঁকের মাথায় গল্পটা বলে ফেলে ভারী কুণ্ঠিত হয়ে পড়লো চৈতালী। এসে পর্যন্ত একসঙ্গে এর সিকি কথাও কোনদিন বলেনি। তা ছাড়া তার কি এখন মজার গল্প বলার সময়? কী না জানি ভাবল এরা।

এরা কিন্তু কিছুই ভাবল না। বরং হেসে উঠল এবং কৌশিক সপ্রশংস হাসি-হাসি মুখে প্রশ্ন করল, কার কাছে শুনেছিলে এ গল্প?

আমার মেসোমশাই।

বলে আরও জড়সড় হয়ে পড়ে চৈতালী। তার যে একটা অতীত ছিল, এবং সেখানে তার আত্মীয়স্বজনের উপস্থিতি ছিল, একথা কি প্রকাশ করবার? অন্তত এদের কাছে প্রকাশ করবার? সেই অতীতকে নিশ্চিহ্ন করে মুছে ফেলবার সংকল্পই তো করেছে সে, বাপের মৃতদেহের সামনে।

কিন্তু এরা এতসব বোঝে না।

বরং এরা অবাকই হয়, আর বোধকরি কিছুটা লজ্জিতও।

ইস্, সুদক্ষিণা আবার জিগ্যেস করেছিল বাংলা বই পড়তে পারে কি না, অন্তত ছোটদের বই-টই।

কৌশিকও আগে ভাবেনি, এমন গুছিয়ে সুন্দরভাবে গল্প বলার মত বুদ্ধি ওর থাকতে পারে। এমন এক উৎকট পরিবেশের মধ্যে দেখা গিয়েছিল মেয়েটাকে!

সন্দেহ নেই, সত্যিই ভাল ভদ্রঘরের মেয়ে, কোন একটা দৈব-দুর্বিপাকে পড়েই

Page 13 of 45
Prev1...121314...45Next
Previous Post

একটি সন্ধ্যা একটি সকাল – আশাপূর্ণা দেবী

Next Post

সেবাধর্মে নারী – আশাপূর্ণা দেবী

Next Post

সেবাধর্মে নারী - আশাপূর্ণা দেবী

সমাজ জীবনে নারীর দায়িত্ব - আশাপূর্ণা দেবী

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In