• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
শনিবার, জুন 6, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

সহভূমিকা – বিমল কর

নীলেন্দু বলল, তোর কি অসুখ-বিসুখ করেছে?

বুলবুল অস্বীকার করল না, বলল পেটে একটা ব্যথা হয়, জ্বরও হয় মাঝে মাঝে। সব সময় কেমন গাবমি গা বমি লাগে।

দেখ আবার আলসার-টালসার হল কিনা! …যাকগে, এখন আমায় কী করতে হবে বল।

বুলবুল অদ্ভুত মুখ করে বলল, তুমি আমায় কোথাও থাকার ব্যবস্থা করে দাও। যেখানে থোক কলকাতায় নয় বাংলা দেশের বাইরে যেতেও আমি রাজি।

নীলেন্দু অপলকে বুলবুলকে দেখতে লাগল। বেচারির সমস্ত মুখ এমন দেখাচ্ছে, মনে হচ্ছে যেন এই মুহূর্তে সে কোথাও পালিয়ে যেতে পারলে বেঁচে যায়।

কী করা যায় নীলেন্দু ভাবতে লাগল। কলকাতায় এক-আধটা দিন হয়তো বুলবুলকে রাখা যায়, কিন্তু তাতে ছেলেটা স্বস্তি পাবে না। পুলিশের ভয় আর তাড়া থেকে বাঁচবার জন্যে সে কোনও নিরাপদ জায়গায় যেতে চায়। বিজুর আত্মহত্যার পর পুলিশ যে ওই বাড়িটার বাকি তিনজনকে খুঁজে বেড়াচ্ছে তাতে সন্দেহ নেই। বুলবুলদের যথার্থ পরিচয় জানতে বেশি সময় লাগবে না।

নীলেন্দু বলল, আজ রাত্রে তুই কোথায় যাবি? এখানেই থেকে যা। …দেখি, ভেবে দেখি কী করা যায়।

বুলবুল শূন্য চোখে নীলেন্দুর দিকে তাকিয়ে থাকল।

.

আরও খানিকটা রাত্রে নীলেন্দু আর বুলবুল অন্ধকার ছাদে আলসের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে ছিল। আকাশের সেই একফালি চাঁদ মেঘের আড়ালে চলে গেছে। এখন আকাশে ভাঙা ভাঙা মেঘগুলো আবার যেতে শুরু করেছে। হয়তো মাঝরাতে বৃষ্টি নামতে পারে।

বাতাসটা ঠাণ্ডা। বুলবুল সারাদিন পরে এবাড়িতে স্নান করতে পেরেছে। খাওয়া-দাওয়া সেরেছে। অবশ্য তার খিদে মরে গিয়েছিল, তবু বাড়ির রান্না খেয়ে তার চোখে হঠাৎ জল এসে পড়ছিল, অনেক কষ্টে সামলে নিয়েছে। খেতে বসে বুলবুল একটা জিনিস বেশ লক্ষ করেছে। নীলুদা একেবারে গম্ভীর, মুখ নিচু করে তাড়াতাড়ি খাচ্ছিল, যেন ব্যাপারটা চুকিয়ে উঠে পড়তে পারলেই বাঁচে। নীলুদার কাকিমারা কিছু না বললেও বুলবুলকে যে অন্য চোখে নজর করছে সেটাও সে বুঝতে পারছিল। হয়তো নীলুদার এই সব চেনাজানা ছেলেদের ব্যাপারটা বাড়ির লোক জানে।

অন্ধকারে চুপচাপ দাঁড়িয়ে থাকতে থাকতে বুলবুল সারাদিনের ক্লান্তি, উৎকণ্ঠা, ভীতির ভার অনুভব করতে করতে শব্দ করে হাই তুলল।

নীলেন্দু কখনও আকাশ দেখছিল কখনও কাছাকাছি বাড়ির ছাদের ভাঙাচোরা চেহারা। আসলে সে কিছুই দেখছিল না, ভাবছিল। ভাবছিল, বুলবুলকে কোথায় পাঠানো যায়? পাকুড়ে জয়ার এক দেওর থাকে, কিন্তু সে তেমন বিশ্বস্ত নয়। আসানসোলে গোপীজীবন থাকে, সে এ ধরনের ঝামেলা ঘাড় পেতে নিতে চাইবে না।

কোথায় পাঠানো যায় বুলবুলকে? মহীদার কাছে? কিন্তু…

নীলেন্দু হঠাৎ জিজ্ঞেস করল, তুই মহীদার নাম শুনেছিস?

কে মহীদা?

শুনিসনি?

না। সে কে?

তুই চিনবি না। …যাক গে, কলকাতায় এমন কোনও জায়গা নেই যেখানে চার-পাঁচটা দিন থাকতে পারিস?

না।

হুট করে কোথাও পাঠাবার আগে একবার জেনে নিতাম…

আমার কোথাও থাকার জায়গা নেই, নীলুদা! ..কী রকম অবিচার দেখো! আমি কিছু করিনি, আমি আর মানু একেবারে ইনোসেন্ট, আমরা কোনওদিন একটা খারাপ কিছু করিনি–শুধু ওদের সঙ্গে মেলামেশাই ছিল, তাতেই পাড়া রেড করার সময় আমাদের তাড়া করল। কুকুরের মতন সব তেড়ে এল, পাড়ার লোক আর পুলিশ। না পালিয়ে কী করব! তারপর মাসের পর মাস লুকিয়ে দিন কাটাচ্ছি। বিজুটা আত্মহত্যা করে আরও ফাঁসিয়ে দিল…

নীলেন্দু কিছু বলল না। সে জানে। বুলবুল তো একা নয়, এরকম অজস্র রয়েছে, জেলে পচছে, লুকিয়ে লুকিয়ে দিন কাটাচ্ছে। নীলেন্দুকজনকে আর চেনে। বুলবুলকেও তার চেনার কথা নয়, তাদের পুরো দলটাকেই নীলেন্দু আগে চিনত না; চিনেছে পরে, অনেক পরে।

নীলেন্দু বলল, চল শুবি চল, আমি একটু ভেবে নিই।

.

১০.

নীলেন্দুর ঘুম আসছিল না। রাত ঠিক কত বোঝা যায় না, হয়তো দেড়টা দুটো হবে, একপশলা পাতলা বৃষ্টি হয়ে থেমে গেছে, বাতাস ভিজে, আবার কোনও সময়ে ঝপ করে বৃষ্টি এসে যেতে পারে।

বুলুবুল ঘুমোচ্ছে। মাটিতে। নীলেন্দুর খাট দুজনের শোবার মতন নয়, সে অবশ্য বুলবুলকে খাটে শুতে বলে মাটিতে একটা শতরঞ্জি আর ময়লা চাদর বিছিয়ে নিয়েছিল শোবার জন্যে কিন্তু বুলবুল কিছুতেই খাটে শুতে রাজি হল না, মাটিতে শুয়ে পড়ল। ছেলেটা সারাদিন এত ছোটাছুটি করেছে, ভয়ে বিহ্বলতায় এমনই দিশেহারা হয়ে ছিল যে শোবার খানিকটা পরেই ঘুমিয়ে পড়েছে। আসলে তার শরীর মন আর তাকে টানতে পারছিল না। বুলবুলের নিশ্চিন্ত ঘুম দেখে নীলেন্দুর মনে হচ্ছিল, ছেলেটা যেন তার সমস্ত দায় দুশ্চিন্তা নীলের হাতে সঁপে দিয়ে নির্ভার হয়ে ঘুমিয়ে পড়েছে।

নীলেন্দু নিজে ঘুমোতে পারছিল না। বুলবুলকে কোথায় পাঠানো যায় ভাবতে ভাবতে তার মাথা ভার হয়ে উঠল। কোনও জায়গা সে খুঁজে পেল না। আজকাল জায়গা পাওয়া মুশকিল, সবাই সাবধান হয়ে গেছে, পুলিশের ভয়, পাড়ার ছেলেদের ভয় তাদের ভীষণ সাবধান করে দিয়েছে। যে রঞ্জিৎ বুলবুলকে নীলের কাছে পাঠাল–সেই রঞ্জিতেরই একসময় কত জানাশোনা ছিল, আজ সে আর কাউকে বিশ্বাস করে না, তার সাধ্যে কিছুই আর কুলোয় না।

কিন্তু নীলেন্দুই বা বুলবুলকে কোথায় পাঠাবে? তন্নতন্ন করে খুঁজেও কাউকে পাওয়া যাচ্ছে না। এক মহীদার কাছে বুলবুলকে পাঠানো যেতে পারে। পারে মানে উপায় নেই বলেই পাঠানো যায়। নীলেন্দু নিজে যে এটা পছন্দ করছে তা নয়, কেননা মহীদা বা দেবীদি ব্যাপারটা ভাল মনে নেবে না, তারা মনে করবে নীলেন্দু জেনেশুনেও তাদের ঘাড়ে একটা বিপদজনক ঝুঁকি চাপিয়ে দিল। হয়তো অন্য কিছুও ভাবতে পারে–যেমন দেবীদি ভাবতে পারেনীলেন্দু ইচ্ছে করেই তাদের কোনও খুঁটির সঙ্গে জড়িয়ে রাখার চেষ্টা করেছে।

Page 38 of 46
Prev1...373839...46Next
Previous Post

স্বর্গখেলনা – বিমল কর

Next Post

পূর্ণ অপূর্ণ – বিমল কর

Next Post

পূর্ণ অপূর্ণ – বিমল কর

সরস গল্প – বিমল কর

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In