• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
শুক্রবার, আগস্ট 7, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

হাঙর নদী গ্রেনেড – সেলিনা হোসেন

Hangor Nodi Grened by Selina Hossain

ওদের কথা শুনে অভিভূত হয়ে যায় বুড়ি। আবেগে চোখ ছলছল করে।

–তোরা ঠিকই বলেছিস বাবা। তোরা এতো কথা ভাবলি কখন?

কাদের আর হাফিজ হাসে।

–তোমরা সবাই ভাব আমরা ছোট। স্কুল পেরিয়েছি কেবল।

–ওরে নারে না। তোরা আমার বুকের মানিক। তোরাই তো পারবি। বুড়ো হাবড়াদের দিয়ে কি কিছু হবে?

সে রাতে কাদের আর হাফিজ ঘুমোতে গেলে অনেকদিন পর বুড়ি বুক ভরে শ্বাস নেয়। এক ঘুমে রাত পার হয়ে যায়। বারবার ঘুম ভাঙে না।

মাঝে মাঝে বুড়ি বাঁশবনে গিয়ে দাঁড়ায়। পথের দিকে তাকিয়ে থাকে। যদি সলীম ফিরে আসে ঐ পথে। দূরের বিন্দুটা যদি কাছে আসতে আসতে সলীম হয়ে যায়। দিন গড়ায়। বুড়ির আকাঙ্ক্ষা আর সত্য হয় না। পুকুর ঘাটে গিয়ে বসে। দেখে নারকেল গাছের ছায়া আস্তে আস্তে কেমন ছোট হয়ে যায়। হাঁসের দল গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ায় পাড়ে। শ্যাওলা সবুজ জল নীতার কথা মনে করিয়ে দেয়। নীতা আর আসেনি। বেঁচে আছে কি না তাও জানে না। ওকে একবার কাছে পেলে হতো। নিঃশব্দ মুহূর্তগুলো আর সহ্য হয় না। নীতা এখনো হয়তো কণ্ঠে ভালোবাসার গান নিয়ে একখান থেকে আর একখানে ছুটে বেড়াচ্ছে। অখিল বাউল ওকে নতুন জীবন দিয়েছে। বুড়ির দিনগুলো বালিহাঁসের পাখার মত ধূসর। রাতের ভাষা আরো নিঃশব্দ। বুড়ির চেতনার আকাশ ছায়াপথ যেন।

মাসখানেক পর কাদের আর হাফিজ এসে বুড়ির দরজায় টোকা দেয়। তখনো ভোর হয়নি। আঁধার দ্রুত সরে যাচ্ছে। বুড়ির বুক ধড়ফড়িয়ে ওঠে। কি আবার হলো? চকিতে মনে হয় গুলির শব্দ, আগুন, রক্ত, মৃত্যু ইত্যকার বিবিধ ভাবনা। অনেকক্ষণ বুড়ি নড়তে পারে না। মনে হয় কলীমের মা ডাকের তীব্র চিৎকার। সঙ্গে সঙ্গে একরাশ গুলির শব্দ। বুড়ির কান ঝাকিয়ে দেয়। বাইরে ওরা অস্থির হয়ে ওঠে। দেরি করার সময় নেই। এদিক ওদিক হলে বাতাসও শত্রুতা করতে পারে। কাদের আর হাফিজের। কিছু হলো না তো? বুড়ি স্থির হয়ে থাকে। বাইরে ওদের অস্থির কণ্ঠ উচ্চ হয়।

–চাচি, ও চাচি?

সেই ডাকে বুড়ির রক্ত নাড়া দিয়ে ওঠে।

–কিরে এতো রাতে কি?

–আমরা যাচ্ছি।

–কোথায়?

–মুক্তিবাহিনীতে যোগ দিতে। আমরা যুদ্ধ, করব। আপনাকে বলেছিলাম না? কাউকে কিছু বলিনি। শুধু আপনাকে বলে যাচ্ছি। আপনি বাবাকে বুঝিয়ে বলবেন।

বুড়ির মনে হয় অবিকল সলীমের কণ্ঠ। এমনি করে সলীম একদিন চলে গিয়েছে। বুড়ির ঠোঁট কাঁপে থর থর করে।

–আমাদের দোয়া করেন চাচী যেন বুক ফুলিয়ে আবার ফিরে আসতে পারি।

ওরা পায়ে হাত দিয়ে সালাম করে। বুড়ি অভিভূত হয়ে যায়। ওরা যে সত্যি এতটা সাহসী হয়ে উঠতে পারবে কাছে বসে ভাবতেই পারেনি তা। ওদের গায়ে মাথায় হাত বুলিয়ে দেয়। দেবদূতের আলোর মতো ওরা এখন উজ্জ্বল। জিজ্ঞাসা উঁকি দেয়, ফেরেশতা কি এমনি হয়? এমনি জ্যোতির্ময়? আরো মনে হয় ওদের শরীর থেকে কেমন একটা গন্ধ আসছে। অপার্থিব গন্ধ। সেই মোহিনী গন্ধ বুড়িকে পাগল করে দেয়। ছেলে দুটোর হাত উঠিয়ে নাকের কাছে নিয়ে শুকে দেখে। না কোন বিশেষ জায়গা থেকে নয়। চারদিক থেকে একটা অদ্ভুত গন্ধ ভেসে আসছে।

–কি চাচি? কাদের আর হাফিজ অবাক হয়।

–কিছু না। দোয়া করি–দোয়া করি। বুড়ির ঠোঁট কাঁপে। আর কিছু বলতে পারে না।

–যাই চাচি। বুকে বল রাখবেন। আপনার কিছু ভয় নাই। সময় সুযোগ মতো আমরা আসব আপনার কাছে। কোন দরকার হলে বাবাকে বলবেন। এ আঁধারের গায়ে মিলেমিশে ছেলে দুটো চলে যায়। বুড়ির মনে হলো ওর চারপাশে এখন আর কোন আঁধার নেই। দুহাতে আলো ছড়াতে ছড়াতে ওরা ফেরেশতার মতো চলে গেলো। ওরা এখন স্বর্গের সন্ধানে ব্যস্ত। বুড়িকে নতুন করে বেঁচে থাকার সাহস দিয়ে গেলো। মনে হয় এখন আর ওর তেমন ভয় করছে না। সমস্ত ভয় ধানের কুঁড়োর। মতো ঝেড়ে ফেলে দিল। ওরা চলে যাবার পর নিশ্চিন্তে ঘুম এলো ওর। বিছানায় শুয়ে শুনলো দূরে গুলির শব্দ। এখন নিবিড় ভাবনায় মগ্ন হয়ে বুড়ি প্রার্থনা করে, আল্লা আরো মানুষ দাও। সাহসী বেপরোয়া মানুষ দাও। বানে-ডোবা হলদী গাঁয়ের মতো মানুষের বানে ভাসিয়ে দাও আমাদের।

বুড়ি আবার নিঃসঙ্গ হয়ে পড়ে। কাদের হাফিজের সঙ্গে কথা বলে তবু কিছুটা সময় কাটতো। এখন কথার জন্যে ব্যাকুল হয়ে ওঠে। অসহ্য নীরবতাকে চিরে দুটুকরো করে ফেলতে ইচ্ছে করে। মনে পড়ে রমিজার মাছ-কাটা বঁটির কথা। খুব ধারালো ছিল বঁটিটা। পোচ দিলেই কচ্ করে কেটে যেতো। কিন্তু নীরবতাকে কি কাটা যায়? নীরবতা কেনো মাছের মতো একটা জীবন্ত কিছু নয়? কুটুম পাখি আর ডাকে না।

অথবা ডাকলেও বুড়ির মাথায় তা তেমন করে ঢোকে না। হঠাৎ করে দুএকটা শালিক। কিচকিচ্ করে ওঠে রান্নাঘরের চালের ওপর। ওর মনে হয় অলৌকিক কণ্ঠস্বরের মতো। কে যেন অলিখিত ভাষায় ভীষণ কিছু পাঠ করে যাচ্ছে। বুড়ি তা বুঝতে পারছে না। অথচ ঐ শব্দটুকুর জন্যে যেন কতো কালের প্রতীক্ষা বুড়ির। দূরে যখন কোথাও বোমা ফাটে, যখন পুল ভেঙে যায় তখন বুড়ির নিশ্বাস দ্রুত হয়। ঐ শব্দগুলো মনে হয় নিজের অস্তিত্বের চাইতে বেশি, শ্বাস-প্রশ্বাসের চেয়েও মূল্যবান।

তিন-চারদিন পর দক্ষিণ দিকের ঘরের ছেলেটি এসে বুড়ির পায়ে হাত দিয়ে সালাম করে।

–খালা দোয়া কর মুক্তিবাহিনীতে যাচ্ছি।

বুড়ি দোয়া করে। হাসিমুখে বিদায় দেয়। মনে মনে আশ্বস্ত হয়। এক দুই করে অনেক ছেলে চলে গেছে। আল্লা বুড়ির কথা শুনছে। আল্লা বুড়িকে মানুষ দিচ্ছে। স্রোতের মতো ওরা আসছে। চারপাশের ছেলেগুলোর ভেতর এতো তেজ ছিল তা একবারও টের পেলো না কেনো? তাহলে বুড়ির উপলব্ধিতে কোথাও কি কোন ফাঁক ছিল? দৃপ্ত ভঙ্গিতে চলে যাওয়া ছেলেটির গমন পথের দিকে তাকিয়ে থাকে। ও পিছু তাকায় না। কোনদিকে খেয়াল করে না। সামনে লক্ষ্য করে এগিয়ে যাচ্ছে। পুরো হলদী গাঁ এখন ঐ ছেলেগুলোর শক্তির ওপর ভর করে দাঁড়িয়ে আছে। ওদের কাছে। নিজেকে খুব তুচ্ছ মনে হয় বুড়ির। বুড়ি কোন কাজেই আসে না। ওদের মতো অমন করে ছুটে বেরিয়ে পড়তে পারে না। ওর শক্তি নেই, সে বয়সও নেই। অথচ বুড়ি কাজ চায়। হলদী গাঁ-র জন্যে কিছু করতে চায়? হলদী গা-যে বুড়ির প্রাণের চাইতেও প্রিয়।

Page 41 of 50
Prev1...404142...50Next
Previous Post

সেলিনা হোসেনের গল্প

Next Post

অলীক মানুষ – সৈয়দ মুস্তাফা সিরাজ

Next Post

অলীক মানুষ - সৈয়দ মুস্তাফা সিরাজ

কর্নেলের গল্প - সৈয়দ মুস্তাফা সিরাজ

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In