• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
বৃহস্পতিবার, জুন 18, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

নিষিদ্ধ লোবান – সৈয়দ শামসুল হক

Nishiddho Loban by Syed Shamsul Haque

সচকিত হয়ে ওঠে সিরাজ। এতক্ষণ সে যেন অন্য একটা জগতে ছিল। উঠে দাঁড়িয়ে বলে, বেরুবার আগে আমি বরং একবার ঘুরে দেখে আসি।

কদূর যাচ্ছ?

বেশি দূর না। মোড় পর্যন্ত। তখন পায়ের আওয়াজ পেলেন না? শান্তি কমিটির ছোকরাগুলো টহল দিচ্ছিল। ওরা যতক্ষণ আছে, মোড় পেরুনো মুশকিল। তবে, বেশিক্ষণ থাকে না, এই যা। আমি দেখে আসি।

আবার বেড়ালের মতো আঙ্গিনাটি মুহূর্তে পার হয়ে সিরাজ বেড়ার আড়ালে হারিয়ে যায়।

একবার ধক করে ওঠে বিলকিসের বুক। একবার খোকার মুখ মনে পড়ে। সে যেন স্পষ্ট দেখতে পায়, নিজের জমাট বাধা রক্তের ভেতরে মুখ থুবড়ে পড়ে আছে খোকা।

বিলকিসের চোখ থেকে পানি গড়িয়ে পড়ে।

খোকা ভাই

কলেরায় উজাড় কোনো গ্রামের মতো পড়ে আছে জলেশ্বরী। কুকুরগুলো পর্যন্ত পথে নেই। অন্ধকারে নিঃশব্দে সন্তৰ্পণে মোড়ের কাছে এসে দাঁড়ায় বিলকিস আর সিরাজ। কাপ বন্ধ একটা পানের দোকানের পেছনে গা ঢাকা দিয়ে বড় সড়কের দিকে দৃষ্টিপাত করে।

এখন চাঁদ উঠে গেছে। পেট উঁচু তার ঘোলাটে আলোয় সড়কটিকে অস্বাভাবিক স্থির এবং অন্য কোনো জনপদের বলে মনে হয়।

দূরে একটা শব্দ পাওয়া যায়।

ওরা এখনো আছে।

ফিসফিস করে ওঠে সিরাজ।

শব্দ পাওয়া যায়, কিন্তু শব্দের উৎস দেখা যায় না। ফলে সতর্ক থাকতে হয় আরো বেশি করে। কখন কোথা থেকে উদিত হয়, কে জানে!

পায়ের শব্দ মসিমস করে। নিস্তব্ধ রাতের ভেতরে সামান্য শব্দও তীব্ৰ আকার ধারণ করে। দিকভ্রম হয়ে শ্রোতার। বিলকিস আর সিরাজ অনবরত ডাইনে-বায়ে দেখে। এমনকি পেছনেও, যেখানে খাড়া দেয়াল উঠে গেছে পরিত্যক্ত কালী মন্দিরের।

মনে হচ্ছে, ভালো করেই টহল দিচ্ছে।

দেখতে পেলেও হতো।

দেখতে পেলে টুক করে পেরিয়ে যাওয়া যেত বড় সড়ক। এখন ঝুঁকি অনেক। যদি দেখে ফেলে, বন্দুক ছুঁড়তে ছুঁড়তে ওরা পেরিয়ে যাবে সত্যি, কিন্তু হুঁশিয়ার হয়ে যাবে। বেজায়গায় আটকে পড়তে হবে। তারচে অপেক্ষা করাই ভালো।

সিরাজ?

কী?

শব্দের দিকে কান রেখে ফিসফিস করে বিলকিস বলে, এখনো তুমি ফিরে যেতে পার। সিরাজ কিছু বলে না।

খোকা সত্যি নেই?

মকবুলদাও বললেন।

তুমি তো দেখে এলে, তখন লোক ছিল না।

তখন মনে হলো, কেউ নেই। এখন আবার শব্দ শুনছি।

মোক্তার সাহেব আর কী বললেন?

কীসের কথা?

খোকা।

আপনাকে বলা যাবে না।

যাবে। আমার কিছু হবে না।

সিরাজ চিন্তা করে খানিকক্ষণ। মটাস করে একটা শব্দ হয়।

ও কী?

কলা গাছের পচা পাতা খসে পড়ল।

কালী মন্দিরের ওপাশে কলা গাছের মাথাগুলো বাতাসে দোলায়।

খোকার কথা বল। কী বলেছেন মোক্তার সাহেব?

খোকার লাশের কাছে নিয়ে বলেছে, এই দ্যাখ কাদের মাস্টারের ছেলে। তারপর লাঠি দিয়ে মোক্তার সাহেবের তলপেটে বার বার খোঁচা দিয়েছে।

কেন?

ইতস্তত করে সিরাজ।

কেন খোঁচা দিয়েছে?

লাশের ওপর প্রস্রাব করতে বলে।

সিরাজ বলে, অনেকবার খুঁচিয়েছে। তারপর উনি অজ্ঞান হয়ে যান। ওরা হয়তো করেছে।

শিউরে ওঠে বিলকিস। নিঃশব্দ অস্থিরতায় সে মাথা এপাশ-ওপাশ করতে থাকে। তবু চোখের ওপর থেকে সরে যায় না। খোকার মুখ সে দেখতে পায়।

ও কী করেছিল। সিরাজ? ওদের এত রাগ কেন?

ঠোঁটের ওপর তর্জনী রাখে সিরাজ। কান খাড়া করে। এক পা এগিয়ে যায়। দোকানের আড়াল থেকেই গলা বাড়িয়ে দেখে। তার পর হাত নেড়ে ইশারা করে বিলকিসকে।

চলে আসুন। আমি আগে যাচ্ছি। ওপারে গিয়ে হাত দেখালে আসবেন।

প্রায় হামা দিয়ে সড়কটা পার হয়ে যায় সিরাজ। মিলিয়ে যায় ওপারের দুবাড়ির মাঝখানে আটকে পড়া অন্ধকারে। আবার তাকে দেখা যায়, খুব অস্পষ্টভাবে। সিরাজ গলা বাড়িয়ে আবার ডাইনে-বায়ে দ্যাখে। তারপর হাত তুলে সংক্ষিপ্ত ইশারা করে অন্ধকারে গলা টেনে নেয়।

ঘোলাটে চাঁদের আলোর ভেতরে সড়কটা পেরুতে গিয়ে মুহূর্তের জন্যে নিজেকে জীবন ও মৃত্যুর মধ্যে স্তম্ভিত বলে বোধ হয় বিলকিসের। অন্ধকারের নিরাপত্তা উষ্ণ মনে হয়। সিরাজ তার হাত ধরে, কোনো কথা না বলে দু বাড়ির ফাঁক দিয়ে দ্রুততর করে টেনে নিয়ে যায়। অনেকটা দূরে গিয়ে একটা জলা জায়গা পড়ে। পাকের পচা গন্ধ নাকে এসে জ্বালা ধরায়।

দূরে একটা কুকুর ডেকে ওঠে।

সড়কে টহলদারের পায়ের মসমস শব্দ ছাড়া এই প্রথম জীবিত কারো সাড়া পাওয়া গেল। কান খাড়া করে রাখে তারা। কুকুরটা হয়তো এক্ষুনি ঘেউ ঘেউ করে উঠবে। সন্দিগ্ধ হয়ে উঠবে টহলদারেরা।

চাপা গলায় সিরাজ বলে, এইজন্যেই সোজা ছুটে এসেছি। এদিকে সরে না এলে ভয় ছিল।

একটা বিপদ পেরুবার উল্লাস লক্ষ করা যায় সিরাজের গলায়।

কুকুরটা ডাকে না।

যাক, এমনিতেই ডেকে ছিল।

আপা, এই জলার ধার ঘেঁষে যেতে হবে। মোটেই জায়গা নেই। ফসকালেই পাঁকে গিয়ে পড়বেন।

জলার ওপারে কবেকার সিংহ বাবুদের লাল একতলা দালান। বহু দিন আগেই কলকাতায় চলে গেছে। ওরা। বাড়িতে কালী মন্দিরের পুরোহিত থাকত। তার কোনো খোঁজ নেই। চাদের আলোয় দরোজা-জানালা ভাঙা দালানটিকে এক ধরনের নির্মাণ বলে বোধ হয়।

আমার হাত ধরুন।

প্রথমে খুব ধীরে পা ফেলে ওরা। তারপর সাহস বাড়ে কিংবা অভ্যোস হয়ে যায়, গতি কিছুটা দ্রুতি পায়।

জলা পেরিয়ে কাছারি পাড়ার পেছন দিয়ে অনেকটা যাওয়া যাবে। প্রায় অর্ধেক রাস্তা।

পাঁকের ভেতর হঠাৎ পা বসে যায় বিলকিসের। অস্ফুট ধ্বনি করে উঠতেই সিরাজ তাকে দুহাতে টান দেয়। কাদায় সংক্ষিপ্ত মন্থর শব্দ উঠে আবার সব নীরব হয়ে যায়। বিলকিসের দ্রুত শ্বাস নেবার শব্দ শোনা যায়।

Page 12 of 24
Prev1...111213...24Next
Previous Post

দেয়ালের দেশ – সৈয়দ শামসুল হক

Next Post

বালিকার চন্দ্রযান – সৈয়দ শামসুল হক

Next Post

বালিকার চন্দ্রযান - সৈয়দ শামসুল হক

রক্তগোলাপ - সৈয়দ শামসুল হক

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In