• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
শুক্রবার, জুন 19, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

মানবজমিন – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

Manobjomin by Shirshendu Mukhopadhyay

তৃষা খুব খর দৃষ্টিতে শ্রীনাথের মুখের দিকে চেয়ে বলল, পুলিস পারুক বা না-পারুক ছেলে দুটো ধরা পড়বেই। মরা বা জ্যান্ত।

৪৬. মরা বা জ্যান্ত

মরা বা জ্যান্ত!—বলে শ্রীনাথ খুব অবাক চোখে তৃষার দিকে চায়। একটু তেলা জিভে জিজ্ঞেস করে, ধরতে পারলে তুমি ওদের মেরে ফেলবে নাকি?

না।—তৃষা ঠান্ডা গলায় বলে, জ্যান্ত ধরতে পারলে মারব কেন? যদি জ্যান্ত ধরা না যায় তা হলে দরকার হলে মেরে ফেলব।

তুমি!—বলে বিস্ফারিত চোখে অনেকক্ষণ পলক ফেলে না শ্রীনাথ। তারপর যেন চুপসে হতাশ হয়ে হাল ছেড়ে দিয়ে বলে, তুমি সব পারো।

ভুলে যেয়ো না ওরা আমাকেই মেরে ফেলতে চেয়েছিল।

শ্রীনাথ আর-একটা বিড়ি ধরায়। খুব ঘন ঘন বিড়ি খাচ্ছে এখন সে। তৃষার কথাটা শুনে একটু ভেবে বলল, কথাটা শুনতে কিছু অদ্ভুত। তবু বলি, তোমাকে মেরে ফেলতে চেয়েছিল বলেই যে ওরা বধের যোগ্য তা কিন্তু নয়।

আমিও তা বলিনি। যদি ধরা পড়ে তা হলে যা করার পুলিস বা আইন আদালত করবে। যদি তারা উপযুক্ত শাস্তি না দেয় বা খালাস দেয় তখন আইন আবার আমরা হাতে নেব। কিন্তু সে অন্য কথা। আমাকে মারতে চেয়েছিল বলেই যে আমি তাদের মারব তা আমি এখনও বলছি না।

শ্রীনাথের গলার স্বর থেকে আত্মবিশ্বাস বিদায় নিয়েছে। কেমন মিনমিনে শশানাচ্ছে তাকে। তেমনি এক ভেজা ভিতু গলায় সে বলে, তুমি আগে আর কাউকে খুন করিয়েছ তৃষা?

তৃষা আজ রাতে নানা কারণেই কিছু বিভ্রান্ত। তবু এখন শ্রীনাথের মুখের দিকে চেয়ে তার একটু করুণা হল। সে মাথা নেড়ে বলল, না। কিন্তু আমার সম্পর্কে তোমার জ্ঞান এত কম কেন?

শ্রীনাথ একটা ঢোক গিলে বলল, জ্ঞান? না, আমার আর জ্ঞানের দরকার নেই। আমি আর কিছু জানতে চাই না।

বলতে বলতে শ্রীনাথের দাঁতে একটু খটখটি হল। সে যে অত্যন্ত ঘাবড়ে গেছে তা বুঝতে তৃষার কোনও কষ্ট হচ্ছে না। এ লোক যে তৃষাকে খুন করানোর জন্য তোক লাগাতে পারে না, তা বুদ্ধি দিয়ে বুঝতে পারছে তুষা। কিন্তু সন্দেহের একটা আলপিন তবু ফুটে থাকে তার মনের মধ্যে। সে শান্ত কিন্তু কঠিন এক গলায় বলে, লোককে ঘরের কথা বলে বেড়ানো তোমার স্বভাব। কিন্তু তা বলে লোককে বলতে যেয়ো না যে, আমি বোমাওলাদের মেরে ফেলার তালে আছি। যদি বলল তা হলে তোমার ভাল হবে না।

শ্রীনাথ ভয় পেয়েছে ঠিকই, কিন্তু তা বলে তৃষার এই প্রচ্ছন্ন চোখরাঙানোটাও তার সহ্য হয় না। সে আবার বিড়ির আগুন থেকে নতুন বিডি ধরিয়ে নেয়। বলে, আমি বললেই যে লোকে বিশ্বাস করবে এমন নয়। মাতাল বদমাশদের কথা লোকে রেখে-ঢেকে অর্ধেক ধরে, অর্ধেক ফেলে দেয়। আজকাল তাই বলাবলি ছেড়ে দিয়েছি। কিন্তু লোকে যদি আমার কথা বিশ্বাস করত তবে বলতাম।

কথা বলতে বলতে শ্রীনাথের একটু শ্বাসকষ্ট হচ্ছিল। সে উঠে গিয়ে কাঠের আলমারি থেকে একটা ব্র্যান্ডির বোতল বের করে ছিপিতে ঢেলে কয়েকবার খেয়ে নিল। একটা বিদঘুটে সেঁকুর তুলে মুখটা বিকৃত করে আবার ইজিচেয়ারে বসে পড়ল। মুখটা বোকাটে, ঘাবড়ানো এবং সন্ত্রস্ত।

তৃষা বলল, লোকে তোমাকে বিশ্বাস না করলেও কেচ্ছাকে বিশ্বাস করে। তাদের কাছে কে বলেছে সেটা বড় কথা নয়, কী বলছে সেটাই বড় কথা। তাই বলছি বোলো না। তোমাকে সাবধান করে দিচ্ছি।

অসহায় মুখে শ্রীনাথ বলে, খুন-টুন আমি সইতে পারি না।

তুমি পুরুষমানুষ হয়ে যখন পারো না, আমি মেয়েমানুষ হয়ে কি পারি?-তৃষা যেন বাচ্চা ছেলেকে ভোলাচ্ছে এমনভাবে কথাটা বলল। একটু দীর্ঘশ্বাস ফেলে বলল, কিন্তু অনেক ঠেকে শিখেছি, আমি বিপদে পড়লে বাঁচানোর মতো কেউ নেই। আমার দুঃখ হলে পাশে এসে কেউ দাঁড়াবে না। তাই বিপদ-আপদ বা দুঃখ-টুঃখকে আমি কাছে আসতে দিই না। তার আগেই নিকেশ করি। মাঝরাতে দুটো ছেলে এসে বাড়িতে ঢুকে বোমা মেরে আমাকে উড়িয়ে দিয়ে যাবে, এতকাল তো এত কষ্টের জীবন শুধু সেজন্য বয়ে বেড়াইনি! কাজেই যারা মারতে এসেছিল তাদের একটু সমঝে দেওয়া ভাল। যদি আর কারও মনে ওরকম ইচ্ছে থেকে থাকে তবে তারাও হুঁশিয়ার হবে।

হয়তো তোমাকে মারতে চায়নি। হয়তো অন্য কাউকে-–

কী করে বুঝলে?

সেদিন স্টেশনের কাছে দুটো ছেলেকে সরিৎ চেন দিয়ে মেরেছিল! তারাও হতে পাবে। হয়তো সরিতের ওপর শোধ নিতে এসেছিল।

সরিৎ আমার ভাই। তাকে মারতে এলেই বা আমি ছাড়ব কেন? সে আমার আশ্রয়ে আছে, তার দায়দায়িত্ব আমার, সেটা ভুললেও তো চলবে না।

শ্রীনাথের আর কিছু বলার থাকে না। সে চুপ করে রইল।

তৃষা জিজ্ঞেস করে, সরিৎ যাদের মেরেছিল তাদের তুমি চেনো?

না। মুখচেনা।

সোমনাথ বহুকাল এদিকে আসছে না। তবু আমাকে সব খবরই নিতে হবে।

সোমনাথ! সোমনাথ এর মধ্যে নেই তৃষা। আমি বলছি।–খানিকটা আতঙ্কের সঙ্গে বলে ওঠে শ্রীনাথ।

নেই কী করে জানলে? সোমনাথ নিজে না থাকলেও তার অনেক সিমপ্যাথাইজার আছে এখানে।

ওকে এখানে কেউ চেনেই না। তা ছাড়া বুলু এখন তার বউকে নিয়ে ব্যস্ত।

তুমি কোনও খবরই রাখো না। ওদের বাচ্চাটা পেটেই নষ্ট হয়ে গেছে সেই কবে! সোমনাথ বাবাকে একটা চিঠিতে লিখেছে, আমিই নাকি কোন তান্ত্রিককে ধরে বাণ মেরে ওই কাণ্ড করিয়েছি।

বুলু লিখেছে?

হ্যাঁ। বাবার তোষকের নীচে চিঠিটা ছিল। তোষক রোদে দিতে গিয়ে চিঠিটা বৃন্দার হাতে পড়ে। সে আমাকে দেয়।

বুলুটা পাগল।

তাই হবে।—বলে তৃষা ওঠে। চারদিকে চেয়ে বলে, তুমি ঘুমোও। রাত আর বেশি নেই।

Page 167 of 264
Prev1...166167168...264Next
Previous Post

রাজনীতিবিদগণ – হুমায়ুন আজাদ

Next Post

সব কিছু ভেঙে পড়ে – হুমায়ুন আজাদ

Next Post

সব কিছু ভেঙে পড়ে - হুমায়ুন আজাদ

শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In