• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
শনিবার, জুলাই 25, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

চক্র – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

Chakra by Shirshendu Mukhopadhyay

উনি আমাকে জিজ্ঞেস করছিলেন তোমার সঙ্গে আমার ঝগড়া হয়েছে কিনা।

কে জিজ্ঞেস করছিল?

শ্বশুরমশাই। কী লজ্জার কথা বলো তো!

লজ্জা! লজ্জার কী আছে? তুমি কি ওদের পরোয়া কর?

করি না। কিন্তু তুমি ওঁর ঘরে গিয়ে শেলটার নিলে কেন?

ব্যাপারটা ওরকম নয়।

কীরকম?

আমার ভাষার জোর কম, এক্সপ্রেশনও হয় না। ভাবছি তোমাকে বোঝাতে পারব কিনা। এসব অদ্ভুত কথা বুঝতে গেলে তোমাকেও অনেকটা এগিয়ে আসতে হবে। তার চেয়ে থাক। ধরে নাও আমাকে একটা পাগলামিতে পেয়ে বসেছিল।

পাগলামি তোমাকে যে পেয়ে বসছে তা বুঝতে পারছি। মাঝরাতে তুমি কোথায় গিয়েছিলে? টু এনি গার্ল ফ্রেন্ড? পারুল নয় তো! শুনেছি ওর হাজব্যান্ড চল গেছে।

ভারী অবাক হয়ে চেয়ে থাকে অমল। পারুল! মোনা কি এখনও পারুলের সঙ্গে তাকে সন্দেহ করে? তার ধারণা ছিল পারুল সম্পর্কে মোনার কোনও সন্দেহ নেই। পারুল যে একজন দেবী তা মোনা বুঝতে পেরেছে। কিন্তু আজ সকালে এ কী শুনছে সে?

ব্যথাতুর মুখে অমল বলল, তাই কি হয়! ওরকম ভাবতে নেই।

বাধ্য হয়ে ভাবছি। তুমিই ভাবিয়ে তুলছ।

মাথা নেড়ে ম্যান্তামারা অমল শুধু দিশাহারার মতো বলল, ভাবতে নেই, ওরকম ভাবতে নেই।

তাহলে কী ভাবব তা তুমিই বলে দাও।

বেরিয়ে পড়েছিলাম। অনেকটা হটলাম। ফিরে এলাম। বাবা ডেকে বলল, আমার বিছানায় শুয়ে থাক। আমিও বাচ্চা ছেলের মতো গিয়ে শুয়ে পড়লাম। ঠিক এইরকম ঘটেছিল।

আমার আর এখানে থাকতে ইচ্ছে করছে না। আজই কলকাতায় যেতে চাই।

আজই? এখনও কয়েকদিন ছুটি আছে।

ছুটি থাকলেই কি এখানে পড়ে থাকতে হবে নাকি? আমার আর এখানে ভাল লাগছেনা। আমি যাব।

কলকাতায় গেলেই কি সব সমাধান হয়ে যাবে!

না, তা হবে না। তোমার সঙ্গে আমার আর রি-কনসিলিয়েশন হওয়ার নয়, জানি। কিন্তু আমার আর এ জায়গাটা ভাল লাগছে না। সোহাগকে নিয়েও প্রবলেম হচ্ছে।

ঠিক আছে।

আমি গোছগাছ করছি কিন্তু।

করো।

মোনা চলে যাওয়ার পর রোদে ভরা বিছানাটায় চুপ করে বসে রইল অমল। না, গ্রাম ছেড়ে কলকাতায় যেতে হচ্ছে বলে তার কোনও প্রতিক্রিয়া হচ্ছে না। ম্যান্তামারা অমলের এখন আর তেমন কোনও পছন্দ-অপছন্দ নেই। সবই সমান বলে মনে হয়।

জানালা দিয়ে রোদ আসছে, ঠান্ডা হাড়কাঁপানো হাওয়াও আসছে। শরীর কেঁপে যাচ্ছে শীতে। তবু গায়ে কোনও চাপা দিল না সে। জানালা দিয়ে বাবার ঘরের পিছন দিককার বাগানটার দিকে চেয়ে রইল সে। বাগানে হলুদের বন্যা বইছে, গাঁদা ফুল ফুটে আছে মেলা। একটা বারোমেসে শিউলি গাছও রয়েছে বেড়ার কাছ ঘেঁষে। শরতে গাছ ভরে ফুল ফুটত, অন্য সময়ে কম হলেও সারা বছরই দু-চারটে করে ফুল হত। পুরনো গাছটা মরে গেছে। তার বীজ বা কলম করে আবার গাছ বানানো হয়েছে। খুব মন দিয়ে গাছটাকে দেখছিল সে। ফুলে ফুলে ছেয়ে আছে গাছ, তলায় বিছিয়ে আছে সাদা কার্পেটের মতো।

বাবা!

উঃ! বলে গভীর অন্যমনস্ক চোখ ফেরাল অমল।

মা বলছে আমরা নাকি আজ কলকাতায় যাচ্ছি।

সোহাগকে যেন কতদিন পর দেখল অমল। মেয়েটা যেন একটু রোগা আর লম্বা হয়ে গেছে। রুখু চুল, পরনে একটা ধূসর নাইটি।

হ্যাঁ।

ডিসিশনটা কার?

তোমার মায়ের।

আমরা কেন যাচ্ছি?

তা তো জানি না। তোমার মা যেতে চাইছেন।

সেখানে তো আমাদের এখন কোনও কাজ নেই। তোমারও তো ছুটি।

হ্যাঁ।

তাহলে?

তুই কি এখানে থাকতে চাস?

আমার তো এখানটাই ভাল লাগছে।

ওঃ। তাহলে সেটা তোর মাকে বলে দেখ।

মা খুব অ্যাডামেন্ট।

অমল জলে-পড়া মুখ করে অসহায়ের মতো বলে, তাহলে?

আমি তাহলে এখানে একাই থাকব। পারমিশন দেবে?

খুব অবাক হয়ে যেন পারমিশন কথাটা জীবনে এই প্রথম শুনছে– এমন মুখ করে অমল বলে, পারমিশন!

হ্যাঁ। তোমাদের যদি আপত্তি না থাকে তাহলে আমি আরও কয়েকদিন এখানে থাকতে চাই।

ও! তাতে অসুবিধে কী?

তা তো বুঝতে পারছি না। মা আমাকে নিয়ে যেতে চাইছে।

তাহলে?

তুমি মাকে বলো।

মেয়ের মুখের দিকে খুব নিবিষ্টভাবে চেয়ে থেকে অমল বলে, তোর কি এ-জায়গাটা ভাল লাগছে?

হ্যাঁ। খুব ভাল লাগছে।

তোর মা বলছিল তোর নাকি কীসব প্রবলেম হচ্ছে এখানে।

কোনও প্রবলেম হচ্ছে না তো!

হচ্ছে না?

না।

অ্যান্টিসোশ্যাল ছেলেরা কি ডিস্টার্ব করছিল?

হ্যাঁ। কিন্তু তারা এখন আমার বন্ধু হয়ে গেছে।

বন্ধু?

হ্যাঁ। দাদু, পিসি, জেঠিমা সকলের সঙ্গেই আমার বেশ ভাব। আমার কোনও প্রবলেম হচ্ছে না।

ও। বলে অমল ফের অসহায়ের মতো চেয়ে থাকে। ঘটনার লাগাম তার হাতে নেই। সোহাগ কি তা জানে না? তবু শিখণ্ডীর মতোই তাকে ব্যবহার করতে চাইছে।

তুমি, মা, বুডঢা তোমরা চলে যাও। আমি এখানে বেশ থাকতে পারব কয়েক দিন।

একা থাকবি?

একা! একা কোথায়! বাড়ি ভর্তি এত লোক!

হ্যাঁ, তা তো ঠিকই। কিন্তু ওদের সঙ্গে তো আমাদের ঠিক অ্যাডজাস্টমেন্ট ছিল না।

মার সঙ্গে এখনও নেই। কিন্তু আমার সঙ্গে হয়ে গেছে।

সামান্য কৌতূহল বোধ করে অমল প্রশ্ন করে, তুই কি সকলের সঙ্গে কথা বলিস?

কেন বলব না?

ঘরে-টরে যাস!

হ্যাঁ তো। সকলের ঘরে যাই। কত গল্প হয়।

অমল অবাক হয়ে বলে, খুব আশ্চর্যের কথা।

কেন, অবাক হওয়ার কী আছে?

না, আমি ভেবেছিলাম আমার লোকজনের সঙ্গে চলতে তোদের খুব অসুবিধে হবে।

আমার অসুবিধে হচ্ছে না। তুমি মাকে একটু বুঝিয়ে বলবে?

বলব। তবে হয়তো আমার কথাটার গুরুত্ব হবে না। আমি কাউকে কিছু বুঝিয়ে বলতে পারি না। কেউ বুঝতে চায়ও না।

Page 94 of 300
Prev1...939495...300Next
Previous Post

ঘুণপোকা – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

Next Post

ছায়াময়ী – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

Next Post

ছায়াময়ী - শীর্ষেন্দু মুখোপাধ্যায়

জীবন পাত্র - শীর্ষেন্দু মুখোপাধ্যায়

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In