• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
শনিবার, জুলাই 25, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

চক্র – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

Chakra by Shirshendu Mukhopadhyay

কী করব ভাই, তোমাদের গোমড়া মুখ দেখে ইদানীং বড্ড ভয় হত। সাহেব মেমদের দেশ থেকে এসেছ, পেটে কত বিদ্যে, আমরা তো কোন অন্ধকারে পড়ে থাকা জীব। তাই সমানে সমানে কথা কওয়ার চেষ্টা করিনি।

ঠাকরোন, আজ আর বিদ্যে-বুদ্ধি-চাকরি আমার কোনও গয়না নয়। মনে হয় ওসব দিয়ে কিছু হয় না।

বল কী গো! কিছু হয় না মানে! তোমার কি কিছু হয়নি! কত নামডাক, কত দায়িত্বের কাজ, যখন তখন বিলেত আমেরিকা চলে যাচ্ছ! তবু বলছ কিছু হয় না? আর কী হবে?

সেটাই তো ভাবছি।

তোমার সব বিদঘুটে কথা! তোমার দাদাও সেদিন বলছিল, অমলটার কী হয়েছে কে জানে, মুখে কখনও হাসি নেই। তুমি আজকাল সত্যিই হাসোনা, কেন বল তো!

আজ তো বেশ হাসিখুশিই আছি ঠাকরোন, তাই না?

তা বাপু, সত্যি কথা, বহুকাল পর আজ তোমাকে একটু হাসিখুশি দেখছি। শ্বশুরমশাইয়ের বিছানার তাহলে গুণ আছে।

অমল আস্তে আস্তে গম্ভীর হয়ে গেল। বলল, কথাটা খুব ভুল বলনি তুমি কাল নিশি-পাওয়ার মতো মাঝরাতে বেরিয়ে পাগলের মতো কোথায় কোথায় ঘুরেছি কে জানে! ফিরে এসে হঠাৎ বাবার কাশির আওয়াজ শুনে জানলাটার কাছে এসে দাঁড়ালাম। বাবার সঙ্গে বহুকাল সম্পর্কই তো নেই। জন্মদাতা বাপ, তার যে আর কোনও প্রয়োজন আছে জীবনে তাই তো ভুলে গিয়েছিলাম। কিন্তু কাল রাতে হঠাৎ ইচ্ছে হল, আচ্ছা, বাবা কী করছে একটু দেখি।

কেন হঠাৎ ইচ্ছেটা হল?

কোনও কারণ নেই। এমনই হঠাৎ ইচ্ছে হল। বাবা জেগেই ছিল। আমাকে ঘরে ডেকে এনে বসাল। কীসব কথাবার্তা হল তা ভাল মনে নেই। তারপর বাবা নিজেই বলল, আমার বিছানায় শুয়ে থাক। আর সেই কথাটা শুনেই আমার এমন লোভ হল যে আপত্তি না করে সোজা এসে শুয়ে পড়লাম। কী বলব তোমাকে, শুতে না শুতেই ঘুম। বহুকাল এমন নিশ্চিন্তে বাচ্চাছেলের মতো ঘুমোইনি।

বউদি একটু হেসে বলল, হ্যাঁ, খুব ঘুমিয়েছ বাপু। তিন-চারবার ডাকতে হয়েছে ঘুম থেকে তুলতে।

বিছানাটা মোটেই ভাল নয়। তোশক পাতলা, লেপটাও পুরনো বলে ওম নেই, শক্ত বালিশ, তবু আশ্চর্য ঘুম হয়েছে কিন্তু। বিছানার গুণই হবে, কী বল!

শোনো বাপু, তোমাদের স্বামী-স্ত্রীর ওই আলাদা শোওয়াটা মোটেই ভাল দেখাচ্ছে না। আজ থেকে দুজনে একসঙ্গে শোও।

তাতেই সমস্যার সমাধান হবে?

সমস্যা আবার কীসের? স্বামী-স্ত্রীর মন কষাকষি হয়ই, আবার মিটেও যায়। শুয়েই দেখো না। অনেক সময়ে শরীর কাছাকাছি হলে মনও কাছাকাছি হয়।

তোমাকে আজ বিছানায় পেয়েছে দেখছি। কিন্তু মোনার আর আমার মধ্যে সমস্যাটার সমাধান শুধু বিছানা দিয়ে যে হওয়ার নয় ঠাকরোন। মাঝখান দিয়ে নদী বইছে।

শুধু হেঁয়ালি কথা!

একটু হেঁয়ালি যে থেকেই যাচ্ছে।

হ্যাঁ গো ঠাকুরপো, চাটুজ্যে বাড়ির মেয়েটার কথা কি তুমি এখনও ভুলতে পারনি?

অমল একটু চুপ করে থেকে বলল, মোনারও ধারণা আমি মনে মনে পারুলের কথাই ভাবি। কিন্তু পারুল কোনও বাধা নয়, পারুল কোনও কারণ নয়।

তোমার আর মোনার মধ্যে তো ঝগড়াও হয় না কখনও। শুধু মিলমিশের একটু অভাব।

ঝগড়া হলে তো বুঝতাম ভাবও আছে। কিন্তু ওই যে বললাম, মাঝখানে নদী বইছে।

আবার হেঁয়ালি! এখন ওঠো, ঘরে যাও। মোনা হয়তো রাগ করে আছে।

ও সবসময়ই রাগ করে থাকে।

আর এক কাপ চা খাবে?

দেবে?

কেন দেব না? ওপরে যাও, পাঠিয়ে দিচ্ছি।

অমল উঠল। হাই তুলল, আড়মোড়া ভাঙল।

ধীরে ধীরে দোতলায় উঠে এল অমল। সামনেই প্রথম ঘরটা মোনার। দরজায় মোটা পর্দা ঝুলছে। সন্তর্পণে ঘরটা পেরিয়ে পাশের ঘরে ঢুকল অমল।

ঢুকেই থমকে গেল। ঘরে মোনা দাঁড়িয়ে।

তুমি কি বাড়ির লোকের কাছে এটাই প্রমাণ করতে চাও যে, তোমার আর আমার সম্পর্ক ভাল নয়?

অমল অবাক হয়ে বলে, সেটা কীসে প্রমাণ হল?

শুনলাম তুমি মাঝরাতে শ্বশুরমশাইয়ের ঘরে গিয়ে তাকে তুলে দিয়ে তার বিছানায় শুয়েছিলে?

হ্যাঁ। অনেকটা তাই।

তোমার কি কাল রাতে খুব নেশা হয়েছিল?

খুব বেশি নয়। কেন, কী হয়েছে?

লোকে কী ভাবল সেটা ভেবে দেখেছ?

কথাটা ম্যান্তামায়া না ম্যাদামারা? যা-ই হোক, কথাটার মানে আগে বুঝতে পারত না অমল। আজকাল একটু একটু পারে। ম্যান্তামারা মানে বোধ হয় ঠান্ডা মেরে যাওয়া ফ্রিজ বা ফ্রিজিড হয়ে যাওয়া মানুষ, যার কোনও ব্যাপারেই তেমন কোনও তীব্র বা মৃদু প্রতিক্রিয়াও হয় না। যেমন গাছ বা ইট কাঠ। সকালের তেরছা তীব্র রোদের মস্ত চৌখুপি বিছানা জুড়ে এবং বিছানা ছাড়িয়ে ঘরের মেঝে অবধি এসে পড়েছে। ঝলমল করছে ঘর। তার আলোয় মধ্যবয়সি, প্রায় যুবতী এবং অসম্ভব ফর্সা মোনালিসাকে খুব তীব্র দেখাচ্ছে। কাটা কাটা মুখ-চোখের মোনাকে সুন্দরীই বলতে হবে। যদিও লাবণ্য জিনিসটার অভাব আছে। সে যাই হোক, মোনা এক তীব্র রূপের নারী এবং এখন তার চোখে অপমান এবং তজ্জনিত রাগ ঝলসাচ্ছে। অমলের এক ব্রিটিশ বন্ধু ড্যান তাকে প্রায়ই বলত কিস হার, এ কিস সলভস এভরিথিং। মুষ্টিযোগটা বহুবার প্রয়োগ করে দেখেছে অমল। কখনও কাজ হয়েছে, কখনও হয়নি। প্রেমহীন চুম্বনের বোধহয় কোনও বার্তা নেই।

এখন অবশ্য চুমু খাওয়ার প্রশ্ন ওঠে না। নিজের ভিতরে ভিজে, স্যাঁতা ম্যান্তামারা ভাবটা এমন পাথর হয়ে আছে যে মনে হয়, এত উদ্যোগ নেওয়ার কোনও মানেই হয় না। চুম্বনও যেন শ্রম। কঠোর শ্রম।

Page 93 of 300
Prev1...929394...300Next
Previous Post

ঘুণপোকা – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

Next Post

ছায়াময়ী – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

Next Post

ছায়াময়ী - শীর্ষেন্দু মুখোপাধ্যায়

জীবন পাত্র - শীর্ষেন্দু মুখোপাধ্যায়

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In