“তবে যে উনি বললেন, মদ-টদে আগ্রহ নেই ওঁর। সোমনাথ একটু আশ্চর্য হলো।
“আপনি অচেনা-অজানা লোক, তাছাড়া আপনাকে কী বলবে? যা দিনকাল পড়েছে, যাকে-তাকে বলা যায় না—আমার বিনা পয়সায় মাল খেতে ভালো লাগে। আপনি সত্যিই হাসালেন সোমনাথবাব।”
নটবরবাবু সামনের দিকে একটু ঝকে পড়ে ফিসফিস করে বললেন, “এ-লাইনে আমার চোখ ডাক্তার বি সি রায়ের মতো। পাটির হাঁচি শুনলেই বলতে পারি মনে কী রোগ হয়েছে। আপনার ঐ গোয়েঙ্কাকেও বুঝে নিয়েছি। এক ডোজ ওষুধেই বনের হাতি পোষ মেনেছে! মিস্টার গোয়েঙ্কা এখন আমার ফ্রেন্ডের মতো হয়ে গেছেন।”
“তাই তো বললেন, মিস্টার গোয়েঙ্কা। আপনার খুব প্রশংসা করলেন।” সোমনাথ জানালো।
বেশ সন্তুষ্ট হলেন নটবর মিটার। গর্বের সঙ্গে বললেন, “অথচ দেখুন, মোটে তিন্ন টাকা মালের বিল হয়েছিল। আপনাদের বাড়ির মিস্টার মেহতা তো হিন্দুস্থান হোটেলে নিয়ে গিয়ে ওই গোয়েঙ্কার পিছনে সাড়ে তিনশ’ টাকার ফরেন হইস্কি ঢেলেছিল—কিন্তু পারলো কিছু করতে?”
চুপ করে রইলো সোমনাথ। নটবর বললেন, “অত ঘাবড়াচ্ছেন কেন মশাই? সেল করতে গেলেই কিছু, ট্যাক্সো গুণতে হয়—এসব খরচকে সেলস ট্যাক্স মনে করে এ লাইনের লোকেরা।”
সোমনাথের ব্যবসা সম্পর্কে নটবর মিটার এবার আরও কিছু প্রশ্ন করলেন। তারপর বললেন, “খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি আপনার কেসটা খুব শক্ত। কিছু কাঁচা টাকা ঢেলে আপনি গোয়েঙ্কাকে মাল গছাতে পারবেন না। কারণটা অ-আ-ক-খর মতো সিম্পল। ওই যে অপথালমিক হোয়াইটনার এবং একটা কেমিক্যাল আপনি বেচতে চাইছেন তার জন্যে আমারই এক জানাশোনা, পার্টির কাছ থেকে গত তিন বছর ধরে গোয়েঙ্কা একশ’ টাকায় তিন টাকা করে নমস্কার পেয়ে আসছে। আপনি নিজেই তো আড়াই পারসেন্টের বেশি কমিশন পাবেন না। তাহলে নিজের পকেট থেকে আরও আধ পারসেন্ট দিতে হয়। মাওজীর হাতে-পায়ে ধরে আপনি সমান রেট দিলেও ফল হবে না। কোন দুঃখে গোয়েঙ্কা নিজের দেশওয়ালী ভাই ছেড়ে আপনার কাছে আসবে?”
উঠতে যাচ্ছিল সোমনাথ। নটবর বললেন, “আপনি একেবারে হতাশ হবেন না। বাবারও বাবা আছে—হাইকোর্টের ওপরে যেমন রয়েছে সুপ্রীম কোর্ট। গোয়েঙ্কাকে অন্যপথে নরম করতে হবে। আমি তো কাল সকালেই অন্য একটা কাজে গোয়েঙ্কার সঙ্গে দেখা করতে যাচ্ছি। দেখি আপনার জন্যে কোনো পথ বার করতে পারি কিনা।”
সোমনাথ বললো, “মনে হলো, আপনার ওপর ভদ্রলোকের খুব বিশ্বাস আছে। যদি আমার সম্বন্ধে একটু বলে দেন। আমি যে বিশ্বাসযোগ্য লোক সেটাও যদি উনি জানেন।”
নটবর একগাল হেসে বললেন, “অত ছটফট করছেন কেন? বসুন। চা খান। যখন এ-লাইনে প্রথম এলেন তখন বর্ষার পইডগার মতো তাজা কচি মখখানা ছিল। এই কদিনেই শকিয়ে গেলো কেন?”
সোমনাথ বললো, “কিছুতেই কিছু লাগাতে পারছি না, নটবরদা। মিস্টার মাওজী একটা সুযোগ দিলেন—সেটাও যদি হাতছাড়া হয়ে যায়।”
নটবর মিটার লোকটার অন্তর আছে। সোমনাথের কথা শুনে জলে উঠলেন। বললেন, “আপনি কিছুই ভাববেন না। আমার উপর বিশ্বাস করে ছেড়ে দিন, মহাত্মা মিলের গোয়েঙ্কাকে আমি কজা করে দিচ্ছি। আপনার কোনো চিন্তার কারণ নেই—আপনার কাছ থেকে আমি এই কেসে কোনো চাজ করবো না।”
নটবর মিত্তির কী করতে কী করে ফেলবেন কেউ জানে না। তবু সোমনাথ.. আপত্তি করলো না। তার মধ্যে হতাশা আসছে। মনে হচ্ছে এসপার-ওসপার একটা কিছু হয়ে যাক।
০. সোমনাথকে ডেকে পাঠালেন নটবর মিত্তির
পরের দিন বিকেলে ফোনে সোমনাথকে ডেকে পাঠালেন নটবর মিত্তির।
বেজায় খুশী মনে হচ্ছে ভদ্রলোককে। নিজের টাকে হাত বুলিয়ে নটবর বললেন, “আপনার কপাল বোধহয় খললো মিস্টার ব্যানার্জি। গোয়েঙ্কাকে যা-বলবার বলে এসেছি।”
ভীষণ উৎসাহিত বোধ করছে সোমনাথ। প্রথমেই আন্তরিক ধন্যবাদ জানালো নটবরবাবুকে।
নটবরবাবু দার্শনিকভাবে বললেন, “শুধু টাকাতেই সব কাজ হাসিল হয় না, মিস্টার ব্যানার্জি। আমাদের এই লাইনে টাকার ওপরেও জিনিস রয়েছে। সুপ্রীম কোর্টের পরেও যেমন আছে রাষ্ট্রপতির কাছে মার্সি পিটিশন।”।
এবার সামনের দিকে ঝুঁকে পড়লেন নটবর মিটার। বললেন, “গোয়েঙ্কা সম্পর্কে একটু বাইরে খোঁজখবর নিলম। ফরেনে একেই বলে ফিল্ড রিসার্চ। গোপন অনুসন্ধানের খবর অনুযায়ী গোয়েঙ্কার নাড়ি টিপতেই সুড়সড় করে সব খবর বেরিয়ে এলো। ইউ উইল বি প্ল্যাড টু নো গোয়েঙ্কার মনে অনেক দুঃখ আছে। পয়সার লোভে কেজরিওয়ালের খোঁড়া মেয়ে বিয়ে করেছে। অমন কার্তিকের মতো চেহারা, কিন্তু শরীরের অনেক সাধআহJদ পূরণ হয় না।”
কান লাল হয়ে উঠছে সোমনাথের। নটবরবাবু তা লক্ষ্য করলেন না। তিনি বলে চললেন, “কমবয়সী মেয়েদের ওপর খু-উব লোভ আছে। কিন্তু ভীষণ ভয়ও আছে। আমিও চান্স বুঝে টোপ ফেলে দিয়েছি, আপনার নামে। চালাক লোক তো-আন্দাজে সব বুঝে নিয়েছে। বলেছি, যেদিন কলকাতায় আসবেন, শুধু দয়া করে ফোনটা তুলে ব্যানার্জিকে জানিয়ে দেবেন। আর সন্ধ্যেটা ফ্রি রাখবেন।
নটবর মিত্তির আশা করেছিলেন, সোমনাথ এই দুরহ কাজের জন্য তাকে ধন্যবাদ দেবে। তিনি বলতে গেলেন, “অনেক সস্তায় কাজ হয়ে যাবে আপনার। সব ব্যবস্থা করে দেবো আমি—আপনার কোনো চিন্তা থাকবে না।”
প্রায় আতিনাদ করে উঠলো সোমনাথ। “এ আপনি কী করলেন, মিস্টার মিটার? এসব কথা আপনাকে কে বলতে বললো। ভদ্রলোকের ছেলে ব্যবসায় নেমেছি।”
