• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
সোমবার, জুন 22, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

ন হন্যতে – মৈত্রেয়ী দেবী

No Honyeta by Maitreyi Devi

একবার যাবার আগে গোছগাছ চলেছে, আমি বইগুলো স্যুটকেসে ভরছি হঠাৎ আমার ভীষণ মন কেমন করতে লাগল, উনি চেয়ারে হেলান দিয়ে বই পড়ছিলেন, আমি এসে ওর পায়ের কাছে বসে পড়ে ওর কোলের উপর মাথা রেখে কাঁদতে লাগলাম, ওর ডান হাতে বই ধরা ছিল সেটা বা হাতে নিয়ে ডান হাতটা আমার মাথার উপর রেখে বললেন, “কোনো ভয় নেই, কোনো ভয় নেই”—ঠিক তখুনি ‘সুবাবু ঘরে ঢুকলেন—ঢুকে আমায় ঐরকম ক্রন্দনরতা দেখে অপ্রস্তুত, আমি বুঝতে পারছি কবিও অপ্রস্তুত-আমার চুলের মধ্যে ওর চলমান আঙ্গুল গুলো থেমে গেছে। প্রকাশ্যে আবেগ দেখান ওর পছন্দ নয়। একটি মুহূর্ত মাত্র, তারপর উনি খুব সহজভাবে বললেন, “সু তুই আর এর সাক্ষী থেকে কি করবি বরং মীলুকে ডেকে দে”—মীলু এসেই আমার চুলের মুঠি ধরে টেনে তুলল, “কি পাগলামি শুরু করেছ? ওকে এরকম করে জ্বালাতন করলে উনি আর কোনো দিনই আসবেন না”—কবি বলছেন, “তুমি যে দেখছি উল্টা বুঝলি রাম, আমি কি অমৃতার হাত থেকে রক্ষা করতে ডেকেছি তোমায়? আমি ডেকেছিলাম ‘সু’র হাত থেকে রক্ষা করতে!”

সেদিন সন্ধ্যেবেলা আমায় তিনি একটা কথা বলেছিলেন বহুমূল্য রত্নের মত সে কথাটা আমি হৃদয়ে ধারণ করে আছি। সন্ধ্যা হয়ে এসেছে, লম্বা লম্বা গাছগুলো অন্ধকার শুষে নিয়ে কালো কালো দীর্ঘদেহ প্রেতের মত দাঁড়িয়ে আছে। পরের দিন এঁরা চলে যাবেন—আমি চুপ করে ওর পায়ের কাছে বসে আছি। তখনো সবাই বেড়িয়ে ফেরেন নি, তাই চারদিক আরো নিঃশব্দ। হঠাৎ কবি বললেন, “আমি তোমায় একটা কথা বলছি অমৃতা, এতে যদি তোমার কোনো সান্ত্বনা হয়—জীবনে আমি অনেক পেয়েছি, তবু শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসার মিলিত যে অর্ঘ্য তুমি আমাকে দিয়েছ এরকম জিনিস আমিও বেশি পাই নি। বিদায়ের আগে এ আমারও দরকার ছিল নইলে বার বার আসতুম না।”

তিনি জানতেন আমার কর্মশক্তি যে পাহাড়ের কন্দরে আটকে আছে এটাই আমার সবচেয়ে ক্ষতি। এমনিতেই আমাদের দেশে তখন মেয়েদের কর্মক্ষেত্র ছিল সঙ্কীর্ণ—ওরকম একটা স্থানে তো কথাই নেই—আমার কর্মের পথও তিনি খুঁজছিলেন—

লেখার ঘর থেকে দেখা যায় একটা পার্বত্য পথ, সেখান দিয়ে চলাচল করে মালবাহী ঘোড়া নিয়ে মজুরের দল। সেই দিকে তাকিয়ে একদিন জিজ্ঞাসা করলেন, “এখানে পাহাড়ীদের সংখ্যা কত?”

“চার পাঁচ হাজার হতে পারে!”

“তবে তোমরা একলা কেন? ওরা কি মানুষ নয়? ওদের তোমার ঘরে ডাক, ওদের কাছে যাও, মানুষের কত সমস্যা আছে, তাদের বন্ধু প্রয়োজন, ওদের বন্ধু হও না কেন?”

সেই জন্যই তার জন্মদিনে আমরা পাহাড়ীদের নিয়ে উৎসবের আয়োজন করলাম— এখানকার অর্থাৎ এ জেলার ইতিহাসে শুধু নয়, বোধ হয় সরকারী প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মচারীর বাড়িতে এই প্রথম মজুরেরা নিমন্ত্রিত হয়ে এল। চা বাগানের মতো এখানেও নিয়ম ছিল কোনো অফিসারের বাড়ির হাতায় কোনো মজুর জুতো পরে ঢুকবে না। কোনো মজুর ঘোড়া চড়ে চলেছে, অফিসারের সঙ্গে দেখা হলে তৎক্ষণাৎ নেমে পড়তে হবে। একজন নামে নি বলে রিচার্ডস তাকে বেত মেরেছিল। এই সমাজে আমি একটা নূতন কাজ পেলাম, নূতন পথের নিশানা। ক্রমে ক্রমে আমাদের ঘরের দরজা ওদের দিকে খুলে গেল।

উনিশ শ’ বেয়াল্লিশের দুর্ভিক্ষের সময় ইংরেজদের আসল মূর্তিটি দেখলাম–আমাদের উপর তো বিরুদ্ধতা ছিলই, চক্রান্ত করে গুর্খাদের রাগিয়ে তুলল এখানে যে কয় ঘর বাঙ্গালী আছে তাদের বিরুদ্ধে ও এ জেলার সমস্ত বাঙ্গালীদের বিরুদ্ধে। ইংরেজরা এই কাজে কত দড় তা সে সময় বুঝলাম। ওরা তো তখন হিন্দুমুসলমানের দাঙ্গায় উস্কানী দিয়ে দিয়ে বিভেদের গহ্বর খুঁড়ে খুঁড়ে ক্ষতবিক্ষত করে দিয়েছে এই বিশাল দেশের চিত্তভূমি, এখন ওদের নূতন করে রাগের কারণ এই যে বাঙ্গালী মন্ত্রিসভা হয়েছে—ভারতীয়করণ চলেছে এবং বাঙ্গালীরা বিদ্যায় ওদের চেয়ে বড় হওয়ায় ওদের মাথার উপর চলে গেছে, যাচ্ছে–উচ্চপদ পাচ্ছে। অতএব আবার সেই একই অস্ত্রে শাণ দাও। ওরা মজুরদের ক্ষেপিয়ে তুলছে, বলছে, আগেও তো যুদ্ধ হয়েছিল তখন কি চালের দাম এতো হয়েছিল? এখন বাঙ্গালীর রাজত্ব হচ্ছে বলেই এই দশা, এরপরে যখন আমরা অর্থাৎ ইংরেজরা চলে যাব তখন তোমাদের গুর্খাদের কি হবে অবস্থা বুঝতে পারছ? কেউ আর চাকরী পাবে না, এরা বাঙ্গালী এনে এনে পাহাড়টা ভরিয়ে ফেলবে। অতএব ঠেঙ্গাও বাঙ্গালীদের, এরাই তো ইংরেজ তাড়াচ্ছে, অতএব শেষ কর এইবেলা এদের।

অথচ আমরা এ সব কিছু টের পাচ্ছি না। আমরা সরল ভালোমানুষ পড়য়া, রাজনীতির কিছু জানি না।

ভোরবেলা উঠে আমার স্বামী মিটিং-এ চলে গেছেন—চাল কেন পাওয়া যাচ্ছে না তার কৈফিয়ৎ দিতে হবে! দুপুরবেলা যখন ওকে নিয়ে এল তখন সারা শরীর রক্তে ভাসছে—উনি কিন্তু হাসছেন—“ভয় পাবার কিছু নেই—বিশেষ কিছু নয়–”

সেই সময়ে ভালো করে দেখলাম পুলিশের সঙ্গে যোগ রেখেই চক্রান্তটা হয়—নৈলে ব্যাপক দাঙ্গা হতেই পারে না। রটেছিল রাত্রে সমস্ত বাঙ্গালীদের পুড়িয়ে মারা হবে, দুটি শিশু নিয়ে আমি তো তারি অপেক্ষায় ছিলাম, তবুও সাহেব এস. পি এসে সাহেবদের সঙ্গেই কথা বলে চলে গেল। কিছুতেই থাকল না—তার স্ত্রী নাকি ডিনারে অপেক্ষা করছে। সে আবার স্বামী পাশে না থাকলে খেতেই পারে না। সেই সময়ে বুঝতে পেরেছিলাম, দাঙ্গাকারী যারা হাতে অস্ত্র নিয়ে মানুষ মারে তাদের দোষ নেই বললেই হয় কারণ তারা একটা কিছু করা উচিত মনে করে, তার জন্য নিজেরাও বিপদের সম্মুখীন হচ্ছে—অপরপক্ষে যারা চক্রান্ত করছে তারা নিজে কোনো দায়িত্ব না নিয়ে অন্যকে বিভ্রান্ত করে নিজে ফলটা ভোগ করতে চাইছে। তারপর থেকে সর্বদাই এই দেখলাম মানুষকে হিংস্র করে তোলবার কাজে যারা হাত পাকাচ্ছে তারাই মুখে বড় বড় কথা বলে সেজেগুজে সভায় এসে বসে…আসলে এটা ইংরেজদের একচেটিয়া নয়। যে সুবিধা পাবে সেই করবে।

Page 72 of 97
Prev1...717273...97Next
Previous Post

কে কথা কয় – হুমায়ূন আহমেদ

Next Post

নির্বাচিত প্রবন্ধ – মোতাহের হোসেন চৌধুরীর

Next Post

নির্বাচিত প্রবন্ধ - মোতাহের হোসেন চৌধুরীর

রবীন্দ্রনাথ এখানে কখনও আসেননি - মোহাম্মদ নাজিম উদ্দিন

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In