• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
শনিবার, জুন 6, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

আঁখি এবং আমরা ক’জন – মুহম্মদ জাফর ইকবাল

Akhi Abong Amra Kojon by Muhammed Zafar Iqbal

আঁখি যেখানে ফিল্ডিং দিচ্ছে আমরা তার কাছাকাছি দাঁড়িয়ে খেলা দেখছিলাম। ঝুনঝুন বলটা যখন কাছে আসে তখন আঁখি তার শব্দ শুনতে পায়, যখন দূরে থাকে তখন সে কিছুই বলতে পারে না। আমরা আঁখির কাছাকাছি দাঁড়িয়ে তাকে সাহায্য করার চেষ্টা করছিলাম। যখন বলটা তার দিকে আসছে তখন চিৎকার করে তাকে সাবধান করি, বলি, “আঁখি আসছে, বল আসছে।” কিংবা বলি”একটু ডান দিকে” বা”একটু বাম দিকে!” আঁখি তখন ডানে বামে গিয়ে বলটা ধরে ফেলে। আঁখির কারণেই স্কুলের বেশির ভাগ ছেলেমেয়ে আমাদের পক্ষে। তাই আশরাফ বল করে যখন ক্লাস টেনের একটা ছেলেকে বোল্ড আউট করে ফেলল তখন পুরো স্কুল আনন্দে চিৎকার করে উঠে নাচানাচি করতে লাগল।

দশ ওভারের খেলা, পাঁচ ওভারে সাতাশ রান হল, এভাবে খেলা চললে ক্লাস টেন প্রায় ষাট রান করে ফেলবে। কিন্তু দেখা গেল ছেলেরা আউট হয়ে যাবার পর তাদের খেলা প্রায় শেষ হয়ে গেল। আমাদের টিমের মেয়েরা দৌড়াদৌড়ি করে খেলে কিন্তু ক্লাস টেনের মেয়েরা একেবারেই লুতুপুতু। নিয়ম করে দেওয়া আছে যে প্রতি টিমে তিনজন মেয়ে থাকতে হবে সেই জন্যেই তাদের রাখা হয়েছে কিন্তু তারা একেবারেই খেলতে পারে না। আমাদের রিতু একাই বল করে দুজনকে বোল্ড আউট করে ফেলল। শেষ মেয়েটা যখন রানআউট হয়েছে তখন তাদের মোট রান বত্রিশ।

আমাদের ওপেনিং ব্যাটসম্যান হিসেবে খেলতে নামল বজলু আর রিতু। দুজনেই খুব ভালো খেলতে লাগল। আমরা চেঁচিয়ে মাঠ গরম করে রাখলাম। আমাদের স্কুলে এমনিতে বাইরের মানুষ আসতে পারে না, আজকে খেলা উপলক্ষে বাইরের মানুষকে আসতে দেওয়া হয়েছে। মাঠে তাই অনেক ভিড়। শুধু মানুষজন নয় ঝালমুড়ি চিনাবাদাম আর আমড়াওয়ালারাও চলে এসেছে। আমি হঠাৎ করে অবাক হয়ে দেখি মাঠের এক কোনায় আমার সেই কমবয়সী মুচি দাঁড়িয়ে আছে। আমার কাছে খেলার খবর শুনে সেও তার কাজ বন্ধ করে খেলা দেখতে চলে এসেছে। আমাদের দলের কেউ রান করলেই তার মুখে হাসি ফুটে উঠছে সে জোরে জোরে হাততালি দিচ্ছে। প্রথম দিকে আমরা খুবই ভালো খেলছিলাম কিন্তু মাঝামাঝি সময়ে আমাদের খেলায় ধস নামল। একজন মাঠে যায় আর আউট হয়ে ফিরে আসে। দেখতে দেখতে আমরা সবাই আউট হয়ে গেলাম, বাকি আছে শুধু আঁখি! আমাদের তখন মাত্র তেইশ রান হয়েছে। মাঠে আছে সুজন আর আঁখি। তারা দুজন মিলে দশ রান করতে পারবে সেরকম আশা নেই। ক্লাস টেনের একটা ছেলে দুর্দান্ত বল করে, সেই বলের সামনে দাঁড়ানোই মুশকিল।

আঁখি যখন মাঠে খেলতে নেমেছে তখন পুরো স্কুল তার জন্যে হাততালি দিতে থাকে। রিতু তাকে মাঠে নিয়ে স্ট্যাম্পের সামনে দাঁড় করিয়ে দিল। রিতু সেখানে দাঁড়িয়ে কান পেতে চারপাশে কী হচ্ছে শোনার চেষ্টা করল, তারপর খেলার জন্যে প্রস্তুত হল। বোলার ছুটে এসে বল করল, স্ট্যাম্প থেকে বেশ দূর দিয়ে বল এসেছে আঁখি তাই খেলার চেষ্টা করল না। পরের বলটা এলো একেবারে স্ট্যাম্পের সোজাসুজি, আঁখি শেষ মুহূর্তের জন্যে অপেক্ষা করে তারপর ব্যাট ঘুরিয়ে মেরে বসে, আর কী আশ্চর্য সেটা বাউন্ডারি হয়ে গেল।

পুরো স্কুল আনন্দে চিৎকার করে উঠে। আমরা সবাই লাফাতে থাকি, ছোট ছোট ছেলেমেয়েগুলো নাচতে থাকে। ক্লাস টেনের ছেলেমেয়েদের মুখ কালো হয়ে যায়, আঁখি যদি এভাবে বাউন্ডারি মারতে থাকে তা হলে তাদের সম্মানটা থাকে কেমন করে।

আমি হঠাৎ লক্ষ করলাম, ক্লাস টেনের সব ছেলেমেয়েরা আঁখির কাছাকাছি এসে দাঁড়িয়েছে। কেন দাঁড়িয়েছে প্রথমে বুঝতে পারিনি, বোলার বল করার সাথে সাথে আমি কারণটা বুঝতে পারলাম। আঁখি বল দেখতে পায় না তাকে খেলতে হয় ঝুনঝুন শব্দ শুনে। ক্লাস টেনের ছেলেমেয়েরা আঁখিকে সেই শব্দ শুনতে দিবে না, যখনই বল আসতে থাকে তখন তারা সবাই চিৎকার করতে থাকে শব্দ করতে থাকে। তাদের এই কাজকর্ম দেখে আমরা ছুটে ড্রিল স্যারের কাছে গিয়ে নালিশ করলাম, স্যার এসে তাদের নিষেধ করলেন কিন্তু কোনো লাভ হল না তারা শব্দ করতেই লাগল। মাঠ বোঝাই মানুষজন তাদেরকে শান্ত করা চাট্টিখানি কথা নয়।

আঁখি অত্যন্ত বিপজ্জনক দুটি বল টিকে গেল। এই ওভারের শেষ বলটি যদি টিকে যায় তা হলে সুজন ব্যাট করতে পারবে। আমরা নিশ্বাস বন্ধ করে অপেক্ষা করে আছি। ক্লাস টেনের দুর্দান্ত বোলার বল করল, বলটা সোজাসুজি স্ট্যাম্পের দিকে যাচ্ছে, আঁখি শুনতে পাচ্ছে কী না আমরা জানি না। আমরা দেখলাম ব্যাট তুলে সে মেরে বসেছে, আর কি আশ্চর্য, ঝুনঝুন বলটা একেবারে আকাশে উঠে গেল। ক্যাচ ধরার জন্যে একটা লম্বা ছেলে ছুটছে কিন্তু বল একেবারে সীমানার বাইরে! অবিশ্বাস্য ব্যাপার আমাদের আঁখি ছক্কা মেরে দিয়েছে। আমরা জিতে গেছি। চিৎকার করতে করতে আমরা মাঠে ঢুকে গেলাম, আঁখিকে ঘাড়ে তুলে আমরা আনন্দে লাফাতে লাগলাম–আঁখি চিৎকার করতে লাগল, “ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। আমি পড়ে যাব তো!”

আমরা কেউ তার চিৎকারে কান দিলাম না!

খেলা শেষ, এখন পুরস্কার বিতরণী। আমরা সবাই গোল হয়ে দাঁড়িয়েছি। আমাদের নতুন ম্যাডাম পুরস্কার দিবেন। পুরস্কার দেবার আগে দুই একটা কথা বলতে হয় তাই ম্যাডাম হাত তুলে আমাদের থামালেন, তারপর কথা বলতে শুরু করলেন। ম্যাডাম বললেন, “আমরা অনেক ক্রিকেট খেলা দেখেছি কিন্তু আজকের খেলাটা ছিল একেবারে অন্যরকম, কেন তোমরা বলতে পারবে?”

Page 26 of 45
Prev1...252627...45Next
Previous Post

কাবিল কোহকাফী – মুহম্মদ জাফর ইকবাল

Next Post

আবারো টুনটুনি ও আবারো ছোটাচ্চু – মুহম্মদ জাফর ইকবাল

Next Post

আবারো টুনটুনি ও আবারো ছোটাচ্চু - মুহম্মদ জাফর ইকবাল

আমার বন্ধু রাশেদ - মুহম্মদ জাফর ইকবাল

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In