• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
বৃহস্পতিবার, জুন 4, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

সাহেব বিবি গোলাম – বিমল মিত্র

Saheb Bibi Golam By Bimol Mitro

ভূতনাথ দেখতে লাগলো! কী অপূর্ব যে লাগলো দেখতে। এত যে অবস্থার পরিবর্তন হয়েছে বড়বাড়ির, সে ঐশ্বর্য নেই, সে নামডাক নেই, নেই সেই ভোগ, কিন্তু আশ্চর্য, বৌঠানের রূপের যেন পরিবর্তন হতে নেই। প্রথম যেদিন বৌঠানকে দেখেছিল এই ঘরে, আজ এত বছর পরেও সে-রূপ যেন তেমনি আছে। তেমনি অটুট, তেমনি উজ্জ্বল, তেমনি মাথাভরা চুল। তেমনি দুধ-সোনা রং। তেমনি গড়ন, তেমনি স্বাস্থ্য। সত্যি, জগদ্ধাত্রীর মতো রূপ। যে বলেছিল—সে একতিল বাড়িয়ে বলেনি। পায়ের আঙুল থেকে মাথার চুল পর্যন্ত একটু কি কোনো খুত থাকতে নেই! ভগবান মানুষকে এমন নিখুত করে এই বুঝি প্রথম গড়েছে। মনে হয়— আজকাল যেন বয়েস আরো কমে এসেছে বৌঠানের, রূপ যেন আরো ফেটে পড়েছে শরীরে। দুঃখে কষ্টে রূপ যেন খুলছে বৌঠানের আরো।

ভূতনাথ বললে—আমি এসেছি বৌঠান।

—ওমা, তুই? হঠাৎ চমকে উঠে ঘুরে দাঁড়িয়েছে বৌঠান।

ভূতনাথ এমন সুস্থ অবস্থায় অনেকদিন দেখেনি বৌঠানকে।

—দেশে যাসনি ভূতনাথ?

ভূতনাথ বললে—না।

—তবে যে বললি যেতেই হবে, না গেলে চলবে না—বলে বৌঠান মেঝের ওপর বসলো।

ভূতনাথও বসলো সামনে। বললে—দেশে যাবার কাজ এখানেই মিটে গেল, তাই আর গেলাম না—কিন্তু আমি আর একটা কথা বলতে এসেছি বৌঠান। এবার ভাবছি এখান থেকে চলে যাবো–অনেকদিন তো রইলুম তোমাদের গলগ্রহ হয়ে।

বৌঠান কী যেন ভাবলে। তারপর বললে—যাবি? কোথায় যাবি?

ভূতনাথ বললে—কোথায় যাবে তা ঠিক করিনি এখনও—কিন্তু যাবো-অনেকদিন কষ্ট দিলুম তোমাদের।

বৌঠান রেগে গেল। বললে—মিথ্যে কথা বলতে তোর মুখে বাধলো না ভূতনাথ?

–মিথ্যে নয় বৌঠান—আর এখানে থাকা ভালো দেখায় না।

বৌঠান কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বললে—নিজের সংসার-ধর্ম করতে ইচ্ছে হচ্ছে বুঝি?

ভূতনাথ মুখ নিচু করে বললে—যদি হয়, তাতে কিছু অন্যায় আছে কি?

—অন্যায় কিছু নেই, কিন্তু সংসার-ধর্ম এ-বাড়িতে থেকেও তো হয়, এ-বাড়িতে এত ঘর পড়ে আছে, বিয়ে করে এখানেই থাকবি, আমি তোকে সাজিয়ে-গুজিয়ে বিয়ে করতে পাঠাবো, আমার বাড়ির বউ আসবে, দুধে আলতায় পা ঠেকিয়ে বউকে বরণ করে ঘরে তুলবো, এ যে আমার বহুদিনের সাধ রে ভূতনাথ।

—কিন্তু তোমার এ-সাধ কোনো দিন পূর্ণ হবে না বৌঠান।

–কেন?

—হবে না, তোমার ভাগ্যে নেই বলে। কিন্তু সে কথা থাক, আমি যাবোই, আমাকে আর তুমি ঠেকিও না বৌঠান, হাসিমুখে আমাকে যেতে দিও, নইলে আমার আর যাওয়া হবে না। তোমাকে কাঁদিয়ে আমি বোধহয় স্বর্গে গিয়েও সুখ পাবে না।

বৌঠান হাসতে লাগলো। বললে—কিন্তু তোকে যদি আমি যেতে না দিই ভূতনাথ?

ভূতনাথ বললে—ঠিক জানি না বৌঠান, কিন্তু তুমি যেতে না দিলে আমার বোধ হয় আর যাওয়াই হবে না।

বৌঠান বললে—তবে আর যাস নে ভাই, তবু জানবো মরবার সময় আমার জন্যে একজন লোকও কাঁদবে। গুরুদেব বলেছিলেন পটু সিঁথেয় সিঁদুর নিয়ে মরবে, তাই যদি হয় তো ভালো, কিন্তু তা কি হবে? আমার কপালে তা কি সইবে! দিনরাত তো তাই আমার যশোদাদুলালকে বলি যেন ছোটকর্তাকে রেখে আমি আগে যেতে পারি। তোকে বলে রাখলুম, সেদিন তুই আমায় তোর মনের মতো করে সাজিয়ে দিস ভূতনাথ, আমার সিঁথিতে জবজবে করে সিঁদুর লাগিয়ে দিবি, পায়ে আলতা পরিয়ে দিবি, আমার প্যাটরা থেকে বিয়ের দিনের বেনারসীটা পরিয়ে দিবি, গয়নাগাটি সর্বাঙ্গে পরিয়ে দিয়ে আমায় সোনায় মুড়ে দিবি। লোকে যেন বলে—সতীলক্ষ্মী বউ গেল।

ভূতনাথ চুপ করে শুনতে লাগলো। তারপর হঠাৎ বললে— আচ্ছা, আমি যাবো না বৌঠান, কিন্তু…

–কিন্তু কী রে?

—কিন্তু বলছিলাম, যদি আমি ব্রাহ্ম বউ নিয়ে আসি, তাকে ঘরে নেবে তুমি?

–ব্রাহ্ম? কেন রে।

–ধরো যদি তাই-ই হয়, তুমি ঘরে নেবে না তাকে?

—কেন নেবে না, আমার বউকে আমি ঘরে নেবে তাতে কে কী বলবে? তুই বিয়ে করতে পারবি, আর আমি ঘরে নিতে পারবো না—এ তুই কী বলছিস রে?

—তবে আমি বউ আনববা বৌঠান।

–সত্যি তুই বিয়ে করবি ভূতনাথ?

–বিয়ে আমি করেছি বৌঠান।

–করেছিস? কবে রে? আমায় বলিস নি তো?

—তোমায় বলবো কি বৌঠান, আমি নিজেই জানতাম না, আমার তখন পাঁচ-ছ’ বছর বয়েস… বলে সমস্ত ঘটনাটা আগাগোড়া বলে গেল ভূতনাথ। সমস্ত। সমস্ত কিছু বাদ দিলে না। সেই ‘মোহিনী-সিঁদুরে’র আপিসে চাকরির পর থেকে কেমন করে পরিচয়, তারপর ঘনিষ্ঠতা, সুবিনয়বাবুর মৃত্যু। তারপর কেমন করে নন্দজ্যাঠার কাছ থেকে সমস্ত জানতে পারা।

বৌঠান বললে—তবে আন, আজকেই নিয়ে আয় ভূতনাথ, আমার বহুদিনের সাধ রে যে, বড়দি’র মতো আমিও বউ ঘরে আনবে। তা হলে বংশীকে বল—জিনিষপত্তোর যোগাড় করুক, ধান, দুর্বো, মিষ্টি, কাপড়, গয়না—এখন নতুন করে কখন আর গয়না গড়াবো, আমার শাশুড়ীর সেই জড়োয়া চিকটা দিয়ে তা হলে বউ-এর মুখ দেখবো-কী বলিস–ওরে চিন্তা…

ভূতনাথ বললে—কিন্তু বৌঠান, আজ বউ না এনে একবার বরানগরে গেলে হয় না?

-না, বরানগরে যাওয়া থাক, আজ আমি আমার বউ-এর মুখ দেখবো ভূতনাথ।

 

৪৮. সেদিন চাঁদনীর হাসপাতালে শুয়ে ভূতনাথ

সেদিন চাঁদনীর হাসপাতালে শুয়ে ভূতনাথ আবার এই সক কথাই ভেবেছিল। হয় তো বৌঠান নতুন করে বাঁচতে চেয়েছিল সেদিন। ভূমিপতি চৌধুরীর আমল থেকে বংশপরম্পরায় যে-পাপ জমে-জমে পাহাড় হয়ে উঠেছিল, তার বুঝি সন্ধান রাখতে না বৌঠান। ১৮২৫ সালে প্রথম যেদিন কলের জাহাজ এসেছিল, প্রথম রেল লাইন পাতা হয়েছিল দেশের মাটিতে, সেই নতুন যুগের সঙ্গে খাপ খাওয়াতে পারলে না বলে একটা বংশ এমন করে ধাপেধাপে নেমে এসেছিল। তখন বুঝি আর তার ওঠবার উপায় নেই। বৌঠান একা চেষ্টা করে কী করবে! হাসপাতালে শুয়ে-শুয়ে সমস্ত ইতিহাসটা আলোচনা করতে গিয়ে বার-বার কেবল পটেশ্বরী বৌঠানের মুখটি মনে পড়তো! অমন করে এত ভালোবাসা ভূতনাথ আর কারোর কাছ থেকে জীবনে পায়নি! কোথায় কেমন করে কবে যে বৌঠানের মনের কোণে একটু ঠাঁই করে নিতে পেরেছিল তা আজ আর মনে নেই। তার জন্যে যতটুকু কৃতিত্ব তা পুরোপুরি বৌঠানেরই। ভূতনাথ তার সামান্যতম অংশও দাবি করতে পারে না যেন।

Page 206 of 218
Prev1...205206207...218Next
Previous Post

নবনীতা দেব সেন গল্প সমগ্র

Next Post

বনগীতি – কাজী নজরুল ইসলাম

Next Post

বনগীতি - কাজী নজরুল ইসলাম

বিজয়া - কাজী নজরুল ইসলাম

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In