• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
রবিবার, জুন 21, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

বেগম মেরী বিশ্বাস – বিমল মিত্র

Begum Meri Biswas by Bimal Mitra

অন্ধকারের সুড়ঙ্গ বেয়ে দুটো আলতা-পরা পা আর জাহাঙ্গিরাবাদের জরি-পাড় শাড়ি দিয়ে মোড়া একটি যৌবন পালকির ভেতরে এসে ঢুকল আর পালকির দরজার দুটো পাল্লা সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল। অন্ধকারের সুড়ঙ্গ বেয়েই আবার সে-যৌবন বেহারাদের কাঁধে চড়ে নিঃশব্দে এগিয়ে চলল আর এক অন্ধকার সুড়ঙ্গের দিকে। সে-সুড়ঙ্গে পাপ-পুণ্য, ন্যায়-অন্যায়, ধর্ম-অধর্ম সব একাকার হয়ে গেছে। সে সুড়ঙ্গের ভেতরে ষড়যন্ত্র আর ষড়যন্ত্রণা নিঃশব্দ আর্তনাদ করে মাথা কুটে মরলেও কেউ প্রতিকার করবার নেই। সেখানেই তার ভূমি-সমাধি হয়ে যাবে চিরকালের মতো। তাকে আর কেউ চিনবে না, জানবে না। বাইরের পৃথিবীতে তার নাম-ধামকুল-গোত্র-পরিচয় চিরকালের মতো মুছে গিয়ে নিঃশেষ হয়ে যাবে।

অন্ধকারে কেউ সেদিন শাঁখও বাজাল না, উলুও দিল না। একদিন যে এ-বাড়িতে বধূ হয়ে এসেছিল, অনেক আচার-অনুষ্ঠানের অনেক মাঙ্গলিক-মন্ত্রের অনুশাসন পালন করে, সে-ই আবার আজ নিঃশব্দে গোপনে সিংদরজা পেরিয়ে উলটোপথে বাড়ির বাইরে চলে গেল। তাকে বার করে দিয়েই, তাকে দূরে তাড়িয়ে দিয়েই যেন এই হাতিয়াগড়ের রাজবাড়ির পবিত্রতা সুনাম সম্মান বেঁচে গেল। তার ছোঁয়াচ থেকে এবাড়ির প্রত্যেকটা পাথর, প্রত্যেকটা ইট, প্রত্যেকটা প্রাণী যেন নিরুপদ্রব হল।

সেদিন সেই রাত্রের পঞ্চম প্রহরে কোথায় কোন গাছের কোটর থেকে একটা তক্ষক হঠাৎ কর্কশ স্বরে ডেকে রাত্রির স্তব্ধতাকে ভেঙেচুরে খানখান করে দিলে। আর সে-ঘটনার সাক্ষী হয়ে রইল শুধু বুঝি সেই নিস্তব্ধ রাত্রির একটা তক্ষক। আর কেউ নয়। আর যদি কেউ কিছু শুনে থাকো, কিছু দেখে থাকো, কিছু বুঝে থাকো তো সমস্ত ভুলে যাও। এ-ঘটনা যদি কখনও তোমার মুখ দিয়ে উচ্চারিত হয় তো সেদিন বুঝবে, তোমারও চরম সর্বনাশ। সেদিন তোমাকেও এ-পৃথিবী থেকে সেই অবধারিত সুড়ঙ্গের অন্ধকারে নির্বাসনদণ্ড ভোগ করতে হবে। তুমিও এই আজকের রানিবিবির মতো নাম-ধাম-গোত্র পরিচয়হীন হয়ে মুর্শিদাবাদের হারেমের মধ্যে নিঃশেষ হয়ে যাবে!

হঠাৎ যেন একটা শব্দে কান্ত চমকে উঠল।

চুপ করে খাড়া রইলে কেন বাবুজি, চলো, চলো

সেপাই দুটোর কথায় যেন এতক্ষণে ঘুম ভাঙল কান্তর। দাঁড়িয়ে দাঁড়িয়েই যেন এতক্ষণ স্বপ্ন দেখছিল সে৷ তারপর স্বপ্নের ঘোরেই আবার সকলের পেছন পেছন চলতে লাগল। যেখানে বর্তমান মুহূর্ত ইহকালে গিয়ে মিশেছে, যেখানে আজকের বাস্তবতা আগামীকালের ইতিহাস হয়ে উঠেছে, সেইদিকে লক্ষ করেই যেন চলতে লাগল কান্ত। সেই বুড়োশিবের মন্দির পেরিয়ে ছোটমশাইয়ের তরকারির খেত, তার পাশ দিয়েই রাস্তা। সেই রাস্তা পেরিয়েই ছাতিমতলার ঢিবি। তারপর জায়গাটা ঢালু হয়ে নেমে গেছে সোজা একেবারে নদীর ঘাটে। সেখানে ডিহিদারের বজরা দাঁড়িয়ে আছে। বজরার পাল খাঁটিয়ে মাঝিমাল্লারা তৈরি। রানিবিবি বজরায় উঠলেই তারা বদর-বদর বলে কাছি খুলে দেবে। আর ইতিহাসের পাখায় ভর করে হাতিয়াগড়ের যৌবন নিরুদ্দেশের দিকে উধাও হয়ে যাবে

একটু দাঁড়ান, শাড়িটা আটকে গেছে। ঘাট থেকে বজরায় ঠিকই উঠেছিল রানিবিবি। কিন্তু বজরায় উঠে ছই-ঢাকা ঘরের মধ্যে ঢুকতে গিয়েই জাহাঙ্গিরাবাদের শাড়ির জরির পাড়টা আটকে গেছে ছইয়ের বাঁশের খোঁচায়।

কান্ত তাড়াতাড়ি নিচু হয়ে শাড়িটা খুলে দিলে। সেই অন্ধকারেও নজরে পড়ল সুগোল একটা টুকটুকে ফরসা পায়ের গোছ, আর সেই পায়ের পাতারই চারপাশ ঘিরে টাটকা আলতার রেখা।

রানিবিবি বোধহয় একটু লজ্জায় পড়ে গিয়েছিল। লজ্জায় মাথার ঘোমটাটা আর একটু টেনে দিয়ে ভেতরে গিয়ে ঢুকে পড়ল। তারপর বজরা ছেড়ে দিলে।

এ-ঘটনার অনেকদিন পরে কান্ত যখন রানিবিবির জীবনের সঙ্গে ষড়যন্ত্রের জালে আরও জড়িয়ে গিয়েছিল, তখন একদিন বলেছিল–জানো, সেদিন তোমার পা দেখে আমার খুব ভাল লেগেছিল

আমার পা?

কথাটা শুনে রানিবিবি প্রথমটায় অবাক হয়ে গিয়েছিল।

হ্যাঁ, তোমার পা। তোমার শাড়ির জরির পাড়টা বাঁশের খোঁচায় আটকে যেতেই আমি ধরে ফেলেছিলাম, নইলে দামি শাড়িটা সেদিন ছিঁড়ে যেত–

রানিবিবি বলেছিল–কিন্তু পা কখন দেখলে তুমি?

তখনই তো। তোমার শাড়িটা আটকে যেতেই খানিকটা পা বেরিয়ে পড়েছিল, নজরে পড়ল তোমার আলতা-পরা একটা পায়ের পাতা আর গোল পায়ের গোছ, সেদিন এত ভাল লেগেছিল যে কী বলব…

রানিবিবি বলেছিল–ছিঃ, ওকথা বলতে নেই–অমন করে বোলো না

কান্ত বলেছিল–বলতুম না, কিন্তু তখন তো জানতুম না তুমি কে, তোমার আসল পরিচয় কী! তখন জানতুম, হাতিয়াগড়ের রানিবিবিকেই বুঝি নিয়ে চলেছি আমি! অথচ দেখো, তোমাকে নিয়ে যাবার ভার আর কারও ওপর পড়তেও তো পারত, তা না পড়ে কপালের দোষে আমার ওপরই বা সে-ভার পড়ল কেন?

তা কপালের দোষ বলছ কেন?

কপালের দোষ নয়? কপালের দোষ না থাকলে কেউ বিয়ে করতে গিয়ে দেরি করে ফেলে? কপালের দোষ না থাকলে কারও নিজের ঠিক করা বউয়ের সঙ্গে অন্য লোকের বিয়ে হয়ে যায়?

কপালের দোষ না থাকলে এত চাকরি থাকতে শেষকালে আমাকে এই চরের চাকরি করতে হয়? আর তা ছাড়া কপালের দোষ না থাকলে…

রানিবিবি বলেছিল–থাক, আর কপালের দোষ দিতে হবে না–আমি অত কপালটপাল মানিনে তোমার মতো!

Page 55 of 439
Prev1...545556...439Next
Previous Post

বিমল মিত্রের গল্পসমগ্র – বিমল মিত্র

Next Post

বঙ্গসুন্দরী- বিহারীলাল চক্রবর্তী

Next Post

বঙ্গসুন্দরী- বিহারীলাল চক্রবর্তী

সারদামঙ্গল - বিহারীলাল চক্রবর্তী

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In