• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
শনিবার, জুন 20, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

বেগম মেরী বিশ্বাস – বিমল মিত্র

Begum Meri Biswas by Bimal Mitra

হঠাৎ যেন তুমুল ঝড় উঠল। মানুষের ভিড় চকবাজারের রাস্তা পেরিয়ে স্রোতের মতো এগিয়ে চলল গঙ্গার ঘাটের দিকে।

ও দাদা,কী হল? কোথায় যাচ্ছ?

সামনে যাকে পায়, তাকেই জিজ্ঞেস করে সবাই।

শোনোনি,নবাবকে গ্রেফতার করেছে যে!

ঠিক বলছ?

শুনছি তো, তাই দেখতে যাচ্ছি

ঊর্ধ্বশ্বাসে সবাই ছুটছে সেই দিকে। কথা বলবার সময় নেই কারও। মনসুরগঞ্জের ফটকের সামনের লোকগুলোও তখন দৌড়োতে আরম্ভ করেছে। নবাবকে গ্রেফতার করেছে। নবাবের হাতে হাতকড়া দিয়েছে। এমন তাজ্জব কাণ্ড আর কখনও দেখেনি কেউ। বাপ-খুডোর চোদ্দোপুরুষও এমন ঘটনার কথা কানে শোনেনি! চলল ইয়ার, জলদি চলো

বাংলা মুলুকের একদিন যারা মালিক হবে, আর শুধু বাংলা মুলুকই বা কেন, সারা হিন্দুস্থানের মাথায় উঠে বসবে, তারা সেদিন মুর্শিদাবাদের মনসুরগঞ্জ গদির ভেতরে চুপ করে বসে ছিল। এক এক করে সব খবরই কানে এসেছে। সবাই এসে দেখা করে গেছে। জগৎশেঠজি এসে ক্লাইভ সাহেবের সঙ্গে কথা বলে গেছে। পাশে বসে ছিল উমিচাঁদ সাহেব, আর নবকৃষ্ণ মুনশি।

খানিক পরে উমিচাঁদকেও উঠে যেতে বললে–ক্লাইভ। বললে–তুমি এখন যাও উমিচাঁদ—

উমিচাঁদ বললে–আমার কী হবে তা হলে সাহেব?

ক্লাইভ বললে–যা হবে, তা দেখতে পাবে। টাকা তো এখনও পাইনি।

শেষকালে কলা দেখাবে না তো সাহেব?

কলা? হোয়াট ইজ কলা?

বলে মুনশির দিকে চাইলে ক্লাইভ। নবকৃষ্ণ বুঝিয়ে দিলে। বললে–হুজুর, কলা মানে প্ল্যানটেন

ও, ব্যানানা? তা ব্যানানা আমি কোথায় পাব?

নবকৃষ্ণ বললে–না, হুজুর, উমিচাঁদসাহেব তা বলছেন না। বলছেন ওকে ফাঁকি দেবেন না তো আপনি?

ক্লাইভ বললে–ফাঁকি দেব কেন আমি? দলিলে যদি লেখা থাকে তো নিশ্চয়ই টাকা পাবে তুমি!

লেখা নেই মানে?

ক্লাইভ বললে–ঠিক আছে, আমি যখন চেহেল্‌-সুতুনে যাব, তখন দেখা যাবে; এখন তুমি যাও এখান থেকে, আমার মুনশির সঙ্গে আর্জেন্ট কথা আছে।

ঠিক আছে। আমি তোমার মুনশিকে জোগাড় করে দিলাম, আর এখন আমি কেউ নই, মুনশি নবকৃষ্ণই হল তোমার সব! ঠিক আছে। আমার টাকা নিয়ে সম্পর্ক! ফেলো কড়ি মাখো তেল, তুমি কি আমার পর?

রাগে গজরাতে গজরাতে উমিচাঁদ ঘর থেকে বাইরে বেরিয়ে গেল। বাইরে বেরিয়েই লম্বা বারান্দা। বাইরে ফিরিঙ্গিদের ফৌজের লোকজন ঘোরাফেরা করছে। বিরাট হাবেলি। ফৌজের লোকের মধ্যে দিশি-বিলিতি সবাইকে মিরজাফর এই বাড়িতে থাকতে দিয়েছে।

উমিচাঁদ মিরজাফর সাহেবের মহলের দিকে গেল। মহলের বাইরে পাহারা দিচ্ছিল সেপাই।

কোথায়, মিরজাফরসাহেব কোথায়?

বাইরে গেছে হুজুর!

ও, তা তার ছেলে মিরনসাহেব? মিরনসাহেব কোথায় গেল?

আজ্ঞে, কেউ নেই হাবেলিতে।

দুর ছাই, সবাই যে-যার কাজে বেরিয়ে গেছে। সবাই টাকার ধান্দায় বেরিয়েছে হয়তো।

নন্দকুমারকে সেইজন্যেই একদিন উমিচাঁদ বলেছিল–যা পারো টাকা কামিয়ে নাও নন্দকুমার, লড়াইতে কে জেতে কে হারে ঠিক নেই, দু’দলের কাছেই টাকা খাও। শেষে যার জিত হবে, তার দলেই ভিড়ে যাবে

বারান্দা দিয়ে চলতে চলতে গুরু নানকের উদ্দেশে একটা নমস্কার করে নিলে উমিচাঁদ সাহেব। জয়। গুরুজি, গুরুজি কি ফতে!

বলে আর দাঁড়াল না সেখানে। সামনের দিকে এগোতেই বাইরের ফটকের দিক থেকে একটা আওয়াজ এল। সকাল থেকেই সেখানে ভিড় জমেছিল মানুষের। ক্লাইভ সাহেব এখানে আসবার সঙ্গে সঙ্গেই। এখন আবার নতুন করে কীসের আওয়াজ এল!

কীসের আওয়াজ? কে?

কে একজন যাচ্ছিল, তাকে ডেকে উমিচাঁদ সাহেব জিজ্ঞেস করলে।

লোকটা ফৌজের দলের। বললে–নবাবকে ধরে এনেছে গ্রেফতার করে

তাই নাকি?

হঠাৎ যেন উমিচাঁদ সাহেবের রক্ত চনমন করে উঠল। জয় গুরুজি, তা হলে গুরুজিকে নমস্কার করার ফল হাতে-হাতেই ফলল সত্যি সত্যি! এই মনসুরগদি তো নবাবেরই তৈরি। বাংলা মুলুকের মানুষের কাছ থেকে আবওয়াব আদায় করে এই গদি নবাব আলিবর্দি খাঁ সাহেব মির্জা মহম্মদের জন্যে বানিয়ে দিয়েছিলেন। আর তারই ভেতরে আজ বসে আছে ফিরিঙ্গি সাহেব রবার্ট ক্লাইভ! জয় গুরুজি, এ সবই তোমার মেহেরবানি, এ সবই তোমার মর্জি!

ক্লাইভ সাহেব বললে–এবার দরজাটা বন্ধ করে দাও মুনশি, নইলে উমিচাঁদ আবার ঢুকে পড়বে কোন সময়

মুনশি নবকৃষ্ণ উঠে দরজাটা বন্ধ করে দিয়ে এল। তারপর সাহেবের পায়ের কাছে এসে বসল। বললে–হুজুর, আমার একটা আর্জি আছে হুজুরের শ্রীচরণে।

ক্লাইভ বললে—বলো

নির্ভয়েই বলি হুজুর, আমি গত মাসের মাইনে পাইনি!

কেন? মাইনে পাওনি কেন? কত টাকা মাইনে তোমার?

নবকৃষ্ণ বললে–হুজুর, মাত্তর ছটাকা

ক্লাইভ হাসল। বললে–মুনশি, একদিন আমারও মাইনে ছিল তোমার মতো ছ’ টাকা। কিন্তু আজ আমি ইস্ট-ইন্ডিয়া-কোম্পানিতে সবচেয়ে বেশি মাইনে পাই। কী করে এমন হল জানো?

মুনশি বললে–হুজুরের গুণপনার জন্যে! হুজুরের গুণের কি সীমা আছে?

ক্লাইভ বললে–না, তা নয় মুনশি। এই সবকিছু হয়েছে তোমাদের জন্যে! তোমরাই আমার মাইনে বাড়িয়ে দিয়েছ মুনশি। তোমাদের জন্যেই আমি আজ কর্নেল!

মুনশি কৃতার্থ হয়ে সাহেবের পা ছুঁয়ে মাথায় ঠেকাল। বললে–কী যে বলেন হুজুর

না, আমি ঠিক বলছি মুনশি। তোমরা যদি বিশ্বাসঘাতকতা না করতে তো আমি কোথায় থাকতুম? তোমাদের ছটাকা কেন, ছ’হাজার টাকা করে দিলেও কোম্পানি তোমাদের বিশ্বাসঘাতকতার দেনা শোধ করতে পারবে না। টাকার জন্যে তুমি ভেবো না মুনশি, তুমি কত টাকা পেলে খুশি হবে?

Page 405 of 439
Prev1...404405406...439Next
Previous Post

বিমল মিত্রের গল্পসমগ্র – বিমল মিত্র

Next Post

বঙ্গসুন্দরী- বিহারীলাল চক্রবর্তী

Next Post

বঙ্গসুন্দরী- বিহারীলাল চক্রবর্তী

সারদামঙ্গল - বিহারীলাল চক্রবর্তী

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In