• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
রবিবার, জুন 21, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

বেগম মেরী বিশ্বাস – বিমল মিত্র

Begum Meri Biswas by Bimal Mitra

মরালী মনে মনে হাসল। এই মাঝিরা পর্যন্ত তাকে মরিয়ম বেগম বলেই জানে! সাহেব হয়তো তাদের কাছে সেই পরিচয়ই দিয়েছে। তা দিক, এক-একটা করে নতুন নতুন পরিচয়েই তাকে চিনুক সবাই। কেউ জানুক সে মরিয়ম বেগম। বেঁচে থাকলে আরও কত নতুন নাম তার হবে, কে জানে!

*

মিরদাউদ রাজমহলের ফৌজদার। মিরজাফর আলির ভাইও বটে। তারই হুকুম তামিল করত মিরকাশিম সাহেব। ফৌজদারের ফৌজের কর্তা। মিরদাউদের দাদার জামাই। নিকট সম্পর্ক।

কিন্তু শুধু ফৌজদার হয়ে সুখ নেই। মিরজাফর সাহেব নবাবের বিষনজরে পড়েছে। সঙ্গে সঙ্গে মিরজাফরের যারা রিস্তাদার তাদের ওপরেও নবাবের বিষনজর।

রাজমহলের ফৌজদারের হাবেলিতে বসে আফশোস করত মিরদাউদ। আর শুনত মিরকাশিম।

মিরদাউদ সাহেব বলত–খোদাতালার দুনিয়ায় আসলি চিজের কোনও কদর নেই ভাই

মিরকাশিম বলত–খাঁটি বাত বলেছেন জনাব

শ্বশুর-জামাইয়ের খেদ খোদাতালার কানে পৌঁছোত কি না কে জানে। দুনিয়ার মানুষের সব খেদ যদি খোদাতালার কানেই পৌঁছোবে তো খোদাতালা মিছিমিছিই খোদাতালা হয়েছে। হাজার মানুষের হাজার আর্জি, হাজার ফরিয়াদ। সব খেদ শুনতে গেলে কি খোদাতালাগিরি চলে?

কিন্তু দেখা গেছে দৈবাৎ এক-একটা আর্জি খোদাতালার কানে পৌঁছেও যায়।

যখন চারদিকে লোক ছুটেছে নবাবকে খোঁজবার জন্যে তখন মিরদাউদ সাহেবের কাছেও খবরটা গেছে। কিন্তু তখন কে জানবে কোন সড়ক দিয়ে নবাব পালিয়েছে? সড়ক তো আর একটা নয়। মুর্শিদাবাদ থেকে সোজা হাটাপথে ভগবানগোলার দিকে যাওয়া যায়। সেখান থেকে পদ্মা নদী ধরে। একেবারে জাহাঙ্গিরাবাদে। যদি পালিয়েই গিয়ে থাকে নবাব তো এদিকে আসবে কেন? এই রাজমহলের দিকে, যেখানকার ফৌজদার মিরজাফর সাহেবের ভাই, যেখানকার মিরবকশি মিরজাফর সাহেবের জামাই? অত দোয়া কি খোদাতালা করবে? তবু চেষ্টা করতে কসুর করলে চলবে না। চেষ্টা চলল খুব। কিন্তু নবাবের পাত্তা নেই।

শেষকালে একদিন দুপুরবেলা খবর এল। জোর খবর। মানুষটা ফকির। রাজমহলের ঘাটের কাছে একটা মসজিদ বানিয়ে থাকে।

বললে–আমার হুজুর সন্দেহ হচ্ছে লোকটা নবাব

মিরদাউদ খাঁ জিজ্ঞেস করলে-কীসে সন্দেহ হচ্ছে?

হুজুর, লোকটার পায়ে সোনার জরিদার চটি

জরিদার চটি তো খানদানি সওদাগররাও পরতে পারে।

হুজুর, দুধ কিনতে একটা মোহর দিলে মবলক

তাও রেইস আদমিরা দিতে পারে। সঙ্গে কে কে আছে?

ফকিরটা বললে–আজ্ঞে বিবি আছে, লেড়কি আছে, বহিন আছে, বাঁদি আছে দুজন, মাঝিমাল্লা আছে দুটো নৌকোয়। দুটো নৌকোই ঘাটে বাঁধা আছে লাগোয়া। সবাই খিচুড়ি বানিয়ে খাচ্ছে–আমি দেখে এসেছি ।

মিরকাশিম সাহেবও শুনছিল। বললে–চলুন না জনাব, দেখে আসি খোদাতালার মর্জি থাকলে মাল মিলতেও পারে

তা এই-ই হল সূত্রপাত। সামান্য সন্দেহ, সন্দেহ থেকে একেবারে গ্রেফতার। আর তারপর থেকেই হুলস্থুল কাণ্ড বেধে গেল মুর্শিদাবাদে। খবরটা যখন মনসুরগঞ্জ হাবেলিতে গিয়ে পৌঁছোল তখন সবাই চমকে গিয়েছে। এই খবর এল নবাব আসছে ল’সাহেবকে নিয়ে, আবার এই উলটো খবর এল।

কেমন উলটোপালটা সব খবর। চেহেল্‌-সুতুনে যখন খবর এল ফৌজ নিয়ে নবাব মুর্শিদাবাদের দিকে আসছে, তখন ধরপাকড়ের পালা শুরু হয়ে গেছে। সারা মুর্শিদাবাদে তখন শোরগোল চলেছে। নবাবের সেরা ভক্ত মোহনলাল। মোহনলাল লঙ্কাবাগ থেকে এসে নিজের বাড়িতেই ছিল। কোথাও বেরোচ্ছিল না, কারও সঙ্গে দেখা করছিল না। কথাটা তার কানেও গিয়েছিল যে নবাব আসছে।

সেখানেও মিরজাফরের লোক গিয়ে হাজির।

মহারাজ কোথায়?

বাড়ির লোক বেরিয়ে এসে বললে–মহারাজ বাড়িতে নেই—

আলবাত বাড়িতে আছে।

বলে সেপাইরা জোর করে বাড়িতে ঢুকে পড়ল। তন্ন তন্ন করে দেখলে সব ঘর, সব গলিখুঁজি। কিন্তু কোথাও পাওয়া গেল না মোহনলালকে। তা হলে মোহনলালও কি নবাবের মতো পালিয়েছে?

মিরজাফরের লোক তাকেও খুঁজতে বেরোল মুর্শিদাবাদের বাইরে। যাবে কোথায়? বাংলা মুলুক ছেড়ে যেখানে যাবে সেখানেই বিশ্বাসঘাতকরা ওত পেতে আছে। দুনিয়ায় বিশ্বাসঘাতকের কখনও অভাব হয়েছে, ইতিহাসে এমন নজির কোথাও পাওয়া যায়নি।

ততক্ষণে মিরনের লোক চেহেলসূতুনেও ঢুকে পড়েছে। পিরালি খাঁ’র ওপর হুকুম হয়ে গেল। নজর মহম্মদ,বরকত আলির ওপরেও হুকুম হয়ে গেল। সব বেগমসাহেবাদের নজরবন্দি করে রাখতে হবে।

মরিয়ম বেগমসাহেবা! মরিয়ম বেগমসাহেবা!

কান্তর তন্দ্রা এসেছিল একটু। কদিন থেকে নিজের মহল থেকে বেরোয়নি একবার। মেহেদি নেসার সাহেব সেই যে তাকে মতিঝিল থেকে এনে এখানে পুরে রেখেছে সেই থেকে নিজের ঘরের মধ্যে বসে বসেই দিন কাটিয়েছে, রাত কাটিয়েছে। বাইরে যাবার ক্ষমতাও নেই, অন্ধকার ঘরের ভেতরে বসে একমনে শুধু প্রার্থনা করেছে, যেন মরালী আরও দূরে চলে যেতে পারে। বারবার ভগবানকে ডেকেছে। বিশ্বভুবনের সমস্ত দেবতাকে উদ্দেশ করে তার অন্তরের আকুতি জানিয়ে বলেছে–মরালীকে তুমি দেখো ভগবান, সে যেন নিরাপদে থাকে, সে যেন এই পাপের ছোঁয়াচ থেকে অনেক দূরে থাকে, সে যেন সুখী হয়, সে যেন শান্তি পায়…

মরিয়ম বেগমসাহেবা, মরিয়ম বেগমসাহেবা!

ঝনঝন করে দরজায় শেকল খোলার শব্দ হল।

কান্ত বললে–কে?

আমি নজর মহম্মদ, বেগমসাহেবা। আমার সঙ্গে চলুন। মিরন সাহেবের হুকুম!

কোথায়?

Page 398 of 439
Prev1...397398399...439Next
Previous Post

বিমল মিত্রের গল্পসমগ্র – বিমল মিত্র

Next Post

বঙ্গসুন্দরী- বিহারীলাল চক্রবর্তী

Next Post

বঙ্গসুন্দরী- বিহারীলাল চক্রবর্তী

সারদামঙ্গল - বিহারীলাল চক্রবর্তী

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In