• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
বুধবার, জুলাই 29, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

বেগম মেরী বিশ্বাস – বিমল মিত্র

Begum Meri Biswas by Bimal Mitra

কোথায় কোথাকার কোন মিঞাসাহেব, কোন মিঞাসায়েবকে যে শাবাশ দিয়ে উঠল মেহেদি নেসার সাহেব তা বুঝতে পারলে না বশির মিঞা। ফিরিঙ্গিদের দিকটা আমগাছের আড়াল পড়েছে। আর নবাবের ফৌজের দিকটা একটু ফাঁকা ফাঁকা।

বশির মিঞার ভয় লেগে গেল। হঠাৎ জিজ্ঞেস করে ফেললে ফিরিঙ্গি সাহেবরা জিততে পারবে জনাব?

তুই থাম বেটা বেল্লিক, তুই লড়াইয়ের কী জানিস?

বহুদিন বোধহয় জায়গাটায় মানুষজন পা দেয়নি। বিরাট বিরাট আম গাছ। সেপাইদের কামানের পেতলগুলো কচি রোদ লেগে ঝকঝক করতে লাগল। মেহেদি নেসার চলে যেতে যেতেও পেছন ফিরে ফিরে দেখতে লাগল। নবাব তখনও ছাউনির ভেতর ঘুমোচ্ছে। তুমি ঘুমোও নবাব মির্জা মহম্মদ সিরাজ-উ-দ্দৌলা আলমগির। ঘুমিয়ে ঘুমিয়েই তুমি স্বপ্ন দেখো ভবিষ্যতের। জেগে উঠে তুমি মিরজাফর আলি সাহেবকে বাংলা-বিহার-উড়িষ্যা থেকে তাড়িয়ে দিয়ো। রাজা দুর্লভরাম, ইয়ার লুফৎ খাঁ সাহেব, তাদেরও কোতল কোরো। তুমি মহতাপ জগৎশেঠজির টাকাও ফৌজ দিয়ে লুঠ করে দিল্লির বাদশার সঙ্গে সেটাকা ভাগাভাগি করে নিয়ো। আজ যদি তোমার ঘুম ভাঙে তো জেগে উঠে যা তোমার খুশি তাই কোরো আলি জাঁহা। আর তারপর যখন মিরজাফর আলি সাহেব নবাব হবে, তখন আমাকে আর ইয়ার বলে ডাকতেও সাহস হবে না তোমার। তখন আমি মিরজাফর সাহেবের সনদ পেয়ে দেওয়ান-খালসাশরিফা মহম্মদ মেহেদি নেসার খাঁ সাহেব হয়ে গেছি। আমার সঙ্গে মোলাকাত করতে হলে তোমাকে তিনবার কুর্নিশ ঠুকতে হবে।

কী বললি?

বশির মিঞা বললে–কই, আমি তো কিছু বলিনি মেহেরবান

তুই কিছু বলিসনি? তা হলে কে যেন কী বললে–মনে হল!

কিছুই কেউ বলেনি। কিন্তু তবু মেহেদি নেসারের সন্দেহ হল কেউ যেন কিছু বললে। হাজার-হাজার সেপাইয়ের প্রাণ নিয়ে টানাটানি। পঁয়ত্রিশ হাজার পায়দল-ফৌজ একদিকে তলোয়ার উচিয়ে দাঁড়িয়ে আছে, পনেরো হাজার ঘোড়সওয়ার আর চল্লিশটা কামানের ধোঁয়ার ভিড়ে এমন সকলেরই হয়। নবাব সিরাজ-উ-দ্দৌলারও হয়, মিরজাফর আলি সাহেবেরও হয়। যারা এই অদৃশ্য ইঙ্গিত উপেক্ষা করে, তারাই শুধু অবাক হয়ে যায়, তারাই শুধু ভাবে–কে যেন ডাকলে? কে যেন কী বললে–মনে হল?

তখনও পূর্বদিকের সূর্যটা লাল হয়ে রয়েছে। মেহেদি নেসার সাহেব আবার আকাশের দিকে চাইলে। তারপর বললে–চল, বেশি সময় নেই, যাব আর আসব ।

বশির মিঞা আগে আগে চলছিল। মেহেদি নেসারও চলতে লাগল। বেশি দূর নয়। নবাবের ছাউনিটা পেছনে ফেলে রেখে একটু এগিয়ে গেলেই দাদপুর। দাদপুরেই নৌকো তৈরি রেখেছিল বশির মিঞা। সেই নৌকোতে উঠে বশির মিঞা জোর তাগিদ দিলে–একটু জলদি বেয়ে চলো ভাই, বড় জরুরি কাম–

মেহেদি নেসারের চোখে তখনও আকাশের লাল সূর্যটা ভাসছে।

.

দূর থেকে বশির মিঞা আঙুল দিয়ে দেখালে ওই, ওই যে—

ওরই ভেতরে মরিয়ম বেগমসাহেবা আছে?

আজ্ঞে হ্যাঁ, জনাব। আমি তো পেরিন সাহেবের বাগানে গিয়েছিলাম। সেখানে গিয়েই শুনলাম, মরিয়ম বেগমসাহেবাকে ওরা ধরে রেখে দিয়েছিল ঘরে তালাচাবি বন্ধ করে। কিন্তু সেই তালা ভেঙে বেগমসাহেবা নাকি মাঝরাত্তিরে পালিয়ে গেছে।

তারপর?

তারপর ছুঁড়তে ছুঁড়তে কঁহা কঁহা গেলাম। ত্রিবেণীর ঘাটে দেখলাম ওই বজরাটা রয়েছে। তারপর ভাল করে নজর করে দেখি, আমাদের কান্তবাবু বাইরে বসে আছে। অন্ধকারে আমাকে ঠাহর করে দেখতে পায়নি। আমি…

কান্তবাবু কে?

জনাব, যাকে আমি নিজামতের দফতরে নোকরি করে দিয়েছিলাম। সেই হারামির বাচ্চা! সে তো এখন মরিয়ম বেগমসাহেবার খপ্পরে। মরিয়ম বেগমসাহেবা তাকে নবাবের জলুসখানায় কাম করে দিয়েছে। এখন তো আর চরের কাম করে না।

তা গরহাজির বলে তার নোকরি খতম হয় না কেন?

জনাব, মরিয়ম বেগমসাহেবার পেয়ারের আদমির নোকরি কে খাবে? কার এত কলিজার পাটা?

এই কথা?

মেহেদি নেসার যেন কান্তর চরম সর্বনাশ করবার আগে একবার দম নিয়ে নিলে। তারপর বললে–নবাব লড়াই থেকে ফিরে গেলে ওকে বরখাস্ত করে দিতে হবে।

জনাব, মরিয়ম বেগমসাহেবার লোক বলে এতদিন ওকে কিছু বলতে পারিনি।

এবার আর ওকে ছাড়ব না। কই, বাইরে কারা বসে আছে যেন মালুম হচ্ছে?

আজ্ঞে, ও-বজরার মাঝিমাল্লা। কান্তবাবু এখন ভেতরে মরিয়ম বেগমসাহেবার সঙ্গে মেহফিল করছে।

বলতে বলতে নৌকোটা একেবারে বজরার গায়ে এসে ভিড়ল। ভিড়তেই বশির মিঞা লাফিয়ে বজরার ওপর উঠেছে কান্ত, এই কান্ত

মেহেদি নেসার সাহেবও একেবারে পেছন পেছন এসেছে।

বশির মিঞা বললে–একটু হুশিয়ার থাকবেন জনাব, বেগমসাহেবার পেট কাপড়ে ছোরা থাকে—

দুত্তোর ছোরার নিকুচি করেছে বলে মেহেদি নেসার আরও এগিয়ে গেছে।

মাঝিমাল্লারা প্রথমে হাঁ হাঁ করে উঠেছিল। তারপর নবাবি-নিজামতের কোনও আমির-ওমরাহ ভেবে পেছিয়ে এল।

বশির ভেতরে উঁকি মেরে দেখলে কেউ নেই কোথাও। মাঝিদের জিজ্ঞেস করলে–বেগমসাহেবা কোথায় লুকোল? আর সেই কান্তবাবু তোদের কোথায় গেল?

বৃন্দাবন অবাক।

আজ্ঞে, বেগমসাহেবা তো কেউ নেই কর্তা। কান্তবাবু বলেও কেউ নেই। এ তো ছোটমশাইয়ের বজরা।

ছোটমশাই? ছোটমশাই কে? কোথাকার ছোটমশাই?

আজ্ঞে কর্তা, হাতিয়াগড়ের জমিদার ছোটমশাই–কেমন যেন শুকিয়ে গেল বশির মিঞার মুখটা। মেহেদি নেসার সাহেবকে এত দূর টেনে এনে এমন বোকা বনতে হবে বুঝতে পারেনি।

Page 324 of 439
Prev1...323324325...439Next
Previous Post

বিমল মিত্রের গল্পসমগ্র – বিমল মিত্র

Next Post

বঙ্গসুন্দরী- বিহারীলাল চক্রবর্তী

Next Post

বঙ্গসুন্দরী- বিহারীলাল চক্রবর্তী

সারদামঙ্গল - বিহারীলাল চক্রবর্তী

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In