• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
শুক্রবার, জুলাই 31, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

বেগম মেরী বিশ্বাস – বিমল মিত্র

Begum Meri Biswas by Bimal Mitra

মরিয়ম বেগমসাহেবাকে নবাব ভোররাত্রেই কলকাতায় পাঠিয়ে দিয়েছে।

সেকী? বেগমসাহেবা যে আমার বাড়িতেই রাত্রে এসেছিল। আমার সামনে অনেক কান্নাকাটি করলে। আমি তাই শুনে তখনই হাতিয়াগড়ে লোক পাঠিয়ে দিলুম।

সে-লোক চলে গেছে নাকি?

হ্যাঁ, তাকে হাতিয়াগড়ের ছোটমশাইয়ের কাছে পাঠিয়ে দিয়েই তো আমি ঘুমোতে গেলুম। বলে দিলুম যত তাড়াতাড়ি পারো ছোটমশাইকে গিয়ে খবরটা দেবে।

মেহেদি নেসার সাহেব বললে–আপনি এত সহজে শয়তানির ধাপ্পাবাজিতে ভুললেন জগৎশেঠজি! ওদিকে উমিচাঁদ আর ওয়াটস্ সাহেবও কাশিমবাজার কুঠি ছেড়ে পালিয়েছে। সে-খবর নবাবের কানে উঠে গেছে।

কী করে কানে গেল? তোমাদের চর বেইমানি করেনি তো?

না শেঠজি, আমার লোক বেইমানি করবে না।

তা হলে নবাব টের পেলে কী করে? নবাবকে কে খবর দিলে?

মেহেদি নেসার বললে–আবার কে? মরিয়ম বেগমসাহেবা!

তা হলে কি ক্লাইভসাহেব এখনও কলকাতায় আছে? ক্লাইভসাহেবের তত ১২ জুন তারিখে মুর্শিদাবাদে রওনা দেবার কথা!

মেহেদি নেসার সাহেব বললে–কী জানি, আর তো কোনও খবর পাবার উপায়ই নেই, কাশিমবাজার কুঠিতে যে-লোক খবরাখবর আনত সে তো আর এখানে আসবে না!

তা হলে মিরজাফরসাহেব কোথায়?

তার হাবেলিতে!

মিরজাফরসাহেব কি জানে যে, মরিয়ম বেগমসাহেবা কলকাতায় পালিয়ে গেছে?

মেহেদি নেসার বললে–তা জানি না। বোধহয় খবর পাননি!

তা হলে তুমি এখনই গিয়ে তাকে খবরটা দিয়ে দাও। ক্লাইভসাহেবের সঙ্গে মিরজাফরসাহেবের যে-চিঠি চলছে তা যদি বেগমসাহেবার হাতে পড়ে তা হলে যে সব ফাঁস হয়ে যাবে! তা হলে যে একসঙ্গে সকলের কোতল হয়ে যাবে! ইয়ার লুৎফ খাঁ-কেও খবরটা দিয়ে এসো–সকলের সাবধান হওয়া দরকার

বড় সন্দেহের, বড় সাবধানের, বড় সতর্কতার সেই দিনগুলো। আর সেই রাতগুলো। মেহেদি নেসার সাহেবের চলে যাওয়ার পরও জগৎশেঠজি কিছুক্ষণের জন্যে চুপ করে বসে রইলেন। শুথু তো মসনদের পরিবর্তন নয়, মসনদের সঙ্গে সঙ্গে যে সমস্ত মুর্শিদাবাদে ওলোটপালোট হয়ে যাবে। সরফরাজ খা’র মৃত্যুর পর যেমন করেছিল আলিবর্দি খাঁ, তেমনি করে কড়া হাতে সমস্ত কিছুর দখল নিতে হবে। ফৌজের লোকেরা এখনও কিছু জানে না। তারা জানবার আগেই সব হাসিল করতে হবে। সেখানে মিরবকশি হয়ে মোহনলাল এখনও নবাবের দলে রয়েছে। কিন্তু আর কতদিন! একদিন-না-একদিন খবর আসবেই। খবর ঠিক এসে পৌঁছোবে যে ক্লাইভ আর অ্যাডমিরাল ওয়াটসন সাহেব মুর্শিদাবাদের দিকে সেপাই কামান-জাহাজ নিয়ে এগোচ্ছে, তখন নবাবের ঘুম ভাঙবে! তখন নবাব জগৎশেঠজিকে ডেকে পাঠাবে।

আস্তে আস্তে দিন হল। জগৎশেঠজি সকাল থেকেই অপেক্ষা করতে লাগলেন। কোনও খবর এল না। সারাটা দিন বড় অস্বস্তিতে কাটল। জগৎশেঠজির দফতরে কানুনগো আর সেরেস্তা আর গোমস্তার দল আবার যথারীতি কাজ করতে এল। জগৎশেঠজিও সকালবেলা দফতরে গেলেন। চোখের সামনে হিসেবের খাতা। খাতার পাতায় অঙ্কের অক্ষরগুলো অনেকগুলো শূন্য বুকে করে তার দিকে হা করে চেয়ে রইল। অঙ্ক নয় যেন, অঙ্কের পাহাড়। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি শূন্যের অঙ্ক যেন হঠাৎ চোখের সামনে নিশ্চিহ্ন হয়ে গেল। একদিন নবাব বাদশার প্রয়োজনেই জগৎশেঠের সৃষ্টি হয়েছিল, এখন যেন আবার নবাববাদশার সৃষ্টি হল জগৎশেঠের জন্যে! সুদের অঙ্ক যেন নিয়ম করে বাড়ছেনা। সুদ কমে গিয়ে যেন আসলে গিয়ে ঠেকতে চাইছে। তবে আর কীসের জন্যে জগৎশেঠগিরি! তিনিই যদি জগৎশেঠ তো নবাব কেন তাকে হুকুম করে। হঠাৎ পাতার ওপর অঙ্কের শূন্যগুলো যেন তাঁকে চড় কষাতে লাগল। যেন অঙ্ক নয়, নবাব। নবাব যেন খাতার পাতায় কামানের গুলি ছুঁড়ে দিয়েছে। অথচ এই অঙ্কগুলো যদি না থাকত তো কোথা থেকে নবাবিনা আসত। কোথা থেকে চেহেল-সুতুন আসত। কোথা থেকে মতিঝিল-বেগম-মসনদ-তাঞ্জাম-হাতি কামান-গোলাগুলি আসত!

সমস্ত রাস্তাটা তিনি কান পেতে রইলেন। কই, কেউ তো কিছু বলছে না। কেউ কি জানে না যে, ক্লাইভ সাহেব ফৌজ নিয়ে মুর্শিদাবাদে আসছে! কেউ কি জানে না যে, এবার থেকে মিরজাফর খাঁই নিজের বিছানা পাতবে চেহেল্‌-সুতুনে, নিজের দরবার বসাবে মতিঝিলে।

প্রতিদিন এমনি করেই এই রাস্তা দিয়েই জগৎশেঠজি দফতরে যান। জগৎশেঠজির পালকি দেখলেই মুর্শিদাবাদের লোক তাকে উদ্দেশ করে মাথা নিচু করে হাত জোড় করে প্রণাম করে। রাস্তার লোক সসম্ভ্রমে দু’পাশে সরে দাঁড়ায়। অঙ্কের শূন্যগুলো তার বাড়ির লোহার সিন্দুকের ভেতরে থাকে, শুধ তিনি যান দফতরে। দফতরের হিসেবের খাতার পাতায় নিজের চোখে সেই শূন্যগুলোকে দেখেন আর নিশ্চিন্ত মনে স্বস্তির নিশ্বাস ফেলেন। সব ঠিক আছে। টাকা-পয়সা কড়া-ক্রান্তির কূট ভগ্নাংশটা পর্যন্ত তাঁর খাতায় ঠিক লেখা থাকে। নবাব যাই বলুক, ওই হিসেবের খাতার শূন্যগুলোর জন্যে নবাব মুর্শিদাবাদের নবাব আর বাদশা দিল্লির বাদশা। একটা শূন্যও যদি খাতা থেকে কম পড়ে তো নবাবের মতিঝিলের একটা মশাল সঙ্গে সঙ্গে নিবে যাবে, চেহেল সুতুনের খাবার থালায় সঙ্গে সঙ্গে একটা পদ কমে যাবে। যতক্ষণ জগৎশেঠজি আছেন ততক্ষণ নবাবও আছে। শুধু আছে নয়, সগৌরবে সবিক্রমে আছে।

হঠাৎ বাজারের মধ্য দিয়ে যেতে যেতে একটা গুঞ্জন কানে এল। ওটা কীসের গুঞ্জন? ওটা কীসের কোলাহল?

Page 293 of 439
Prev1...292293294...439Next
Previous Post

বিমল মিত্রের গল্পসমগ্র – বিমল মিত্র

Next Post

বঙ্গসুন্দরী- বিহারীলাল চক্রবর্তী

Next Post

বঙ্গসুন্দরী- বিহারীলাল চক্রবর্তী

সারদামঙ্গল - বিহারীলাল চক্রবর্তী

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In