• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
মঙ্গলবার, আগস্ট 4, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

বেগম মেরী বিশ্বাস – বিমল মিত্র

Begum Meri Biswas by Bimal Mitra

আচারো বিনয়ো বিদ্যা প্রতিষ্ঠা তীর্থদর্শনম।
নিষ্ঠাবৃত্তিস্তপো দানং নবধা কুললক্ষণম ॥

কিন্তু ক্লাইভ সাহেব ঘুমোবার জন্যে ইন্ডিয়ায় আসেনি। আওয়াজ কানে যেতেই চেঁচিয়ে উঠেছে। কে?

আমি হরিচরণ, সাহেব!

তাড়াতাড়ি দরজা খুলেই হরিচরণকে দেখে অবাক হয়ে গেল।

তুমি? ওরা কোথায়?

আজ্ঞে, ওঁরাও এসেছেন। খবর পেলাম লড়াই থেমে গেছে, তাই আবার ওঁদের নিয়ে এখানেই ফিরে এলাম

পেরিন সাহেবের বাগানের তখন একেবারে অন্য চেহারা। সেই বড় বড় দেবদারু গাছগুলোর পাতা আগুনের ঝলসানি লেগে শুকিয়ে গেছে। নবাবের কামানের যে-গোলাটা এসে বাগানের কাছাকাছি পড়েছিল সেখানে সেটা একটা বিরাট গর্ত তৈরি করে দিয়েছে। কোথায় হালসিবাগানের উমিচাঁদের বাগান, সেখান থেকে ফৌজের গোলন্দাজরা গোলা ছুঁড়েছিল এখানে। তারপর যে কাণ্ডটা ঘটল তা যেমন আকস্মিক তেমনই ভয়াবহ। রাত পোয়াল কোনওরকমে, কিন্তু যখন ভোর হল তখন চারদিকে আর কিছু দেখা যায় না। কেবল সাদা ধবধবে কুয়াশা আর কুয়াশা। ভিজে সঁতসেঁতে জমির ওপর থেকে আকাশের মাথা পর্যন্ত সবকিছু কুয়াশায় ঢাকা।

যখন কুয়াশা কাটল তখন বেশ বেলা হয়ে গেছে।

কিন্তু চোখ চাইতেই দেখা গেল নবাবের ছাউনির মুখোমুখি দাঁড়িয়ে ফিরিঙ্গি ফৌজ। তখন আর ফিরে আসা যায় না। ক্লাইভ তখন পাগলের মতন হয়ে গিয়েছে। সেখান থেকে আর ফেরবার উপায় নেই। তাড়াতাড়ি সকলকে চমকে দিয়ে অর্ডার দিলে ব্যাটালিয়ান, ফায়ার

কিন্তু যাকে ধরবার জন্যে এত আয়োজন, সেই নবাব তার আগেই হালসিবাগান ছেড়ে পালিয়েছে।

নবাবের সঙ্গের লোকজন তখন ধরে বসেছে–এখান থেকে সরে যেতেই হবে–

সমস্ত ঘটনাটা কান্ত নিজের চোখে দেখলে। কেউ যুদ্ধ করতে চায় না। শুধু শশী প্রাণপণে লড়ছিল। যখন পালিয়ে গিয়ে আবার ছাউনি গেড়েছিল দক্ষিণের জলাজমির পাশে, তখনও শশীর দুঃখ যায়নি।

যুদ্ধটা মিটে যেতে তারই বড় কষ্ট হয়েছিল।

বললে–তা হলে কী হবে ভাই কান্তবাবু, নবাব কেন মিটমাট করে নিলে?

যেন কান্ত মালিক। সেই কবে একদিন বেভারিজ সাহেবের গদিতে চাকরিতে ঢুকেছিল, তারপর নিজামতের চরের চাকরি থেকে কেমন করে এই নবাবের খিদমদগারের চাকরিতে ঢুকে পড়েছে! কে তার ভাগ্যকে নিয়ে এমন করে ঘুরিয়ে বেড়াচ্ছে?

আমরা কি লড়াই করতে পারি না? আমাদের গায়ে কি জোর নেই ভাই? তুমিই বলো।

কান্ত বললে–নবাব যা ভাল বুঝেছে তাই করেছে, তুমি আমি তার বিচার করব?

তা তুমি নবাবকে বুঝিয়ে বলতে পারো না? আর তুমি না বুঝিয়ে বলতে পারো, আর কেউ নেই? আমাদের ফেীজ আর ওদের ফৌজ? ওরা তো পেট ভরে খেতেই পাচ্ছে না

খেতে পাচ্ছে না?

আরে না। আমাদের চরেরা খবর এনেছে যে! আর দুটো দিন যদি চেপে থাকতে পারত তো ওরা সুড়সুড় করে পগার পার হয়ে যেত।

তুমি ঠিক জানো?

শশী বললে–আরে হ্যাঁ, আমাদের বকশিসাহেব জানে সব। ফিরিঙ্গিদের গোস্ত না হলে তো চলে, ওরা আজ পনেরো দিন গোস্ত খেতে পায়নি

কী করে তা হলে চালিয়েছে?

শুধু নুন দিয়ে ভাত খেয়েছে বেটারা! ওদের রসদও ফুরিয়ে গিয়েছে, টাকাও ফুরিয়ে গিয়েছে—

কান্ত অবাক হয়ে গেল কথাগুলো শুনে। তবে কেন নবাব এমন কাজ করতে গেল।

শশী বললে–আর আমরা তো লড়াইতে জিতেই গিয়েছিলুম ভাই

সত্যিই নবাবের ফৌজ জিতেই গিয়েছিল। কুয়াশাটা কেটে যেতেই যেন একেবারে হাজার হাজার কামানের মুখোমুখি দাঁড়িয়ে পড়েছিল ক্লাইভের সেপাইরা। তখন এগোবারও উপায় নেই, পেছোবারও উপায় চলে গিয়েছে।

ক্লাইভ সাহেব সে-গল্প করেছে উদ্ধব দাসের কাছে। সে অনেক পরের কথা। তখন নবাব সিরাজ-উ-দ্দৌলা মারা গেছে, মুর্শিদাবাদের মসনদেরও হাতবদল হয়েছে। উদ্ধব দাস গল্প শুনত, বেগম মেরী বিশ্বাস গল্প শুনত। আর শুনত ক্লাইভ সাহেবের খানসামা চাপরাশিরা।

ক্লাইভ বলত–তুমি লাক মানো পোয়েট? ভাগ্য? ভাগ্যলিপি?

উদ্ধব দাস বলত–না সায়েব, আমি হরি ছাড়া কাউকেই মানি না

ক্লাইভ বলত–ড্যাম ইয়োর হরি। আমি গড মানি না, আমি মানি শুধু লাক, আমি মানি শুধু চান্স। আর মানি কেবল এইটেকে–

বলে নিজের বন্দুকটা তুলে ধরে দেখাত।

বলত–এই বন্দুকটা দেখছ তো, এইটে আমাকে ক্লার্ক থেকে কম্যান্ডার করেছে, আবার হয়তো একদিন কম্যান্ডার থেকে ক্লার্ক করে দেবে! আই বিলিভ ইন হিম। হি ইজ মাই গ্রেটেট ফ্রেন্ড এ-ই আমার সবচেয়ে বিশ্বাসী বন্ধু

তারপর একটু থেমে আবার বলত-পলাশির লড়াইতে আমার যে ক্ষতি না হয়েছে, সেদিনের সেই মারহাট্টা ডিচের যুদ্ধে তার বেশি ক্ষতি হয়েছিল। সেদিন আমার সাতান্নজন ব্রিটিশ সোলজার মারা গিয়েছিল আর একশো সাঁইত্রিশজন উল্ডেড হয়েছিল–তা ছাড়া দুটো কামান আমার হাতছাড়া হয়ে গিয়েছিল। আমি ভেবেছিলুম এবার আমার লাস্ট চান্স। আমি শেষ হয়ে গিয়েছি। কিন্তু এই বন্দুকটাই আমাকে সাহস দিলে–আই ফট, অ্যান্ড আই ফট টু দি লাস্ট!

তারপর?

তারপর? তার পরের কথা হয়তো আমার কান্ট্রিম্যানরাও ভুলে যাবে, তোমরাও ভুলে যাবে। আমি জানি আমি মারা যাবার পর আমার দেশের লোকরা আমাকে গালাগালি দেবে, তোমাদের হিস্টোরিয়ানরাও আমার নামে ব্ল্যাকম্পট দেবে। তারা বলবে আমি গুন্ডা, আমি ডাকাত, আমি তোমাদের নবাবকে খুন করেছি, আমি তোমাদের দেশ কনকার করেছি, কিন্তু বিলিভ মি, আজ যে আমি তোমাদের ভালবেসেছি, তার কারণ, আই লাভ ইউ, আমি নবাব সিরাজ-উ-দ্দৌলাকে ঘৃণা করিনি, তার এগেনস্টে আমার কোনও গ্রাজ ছিল না। আমার ঘৃণা ছিল আমার নিজের ওপর, আমার গ্রাজ ছিল আমার নিজের ওপর। কেন আমি কিছু করতে পারিনা, কেন আমাকে সবাই ওয়ালেস মনে করে, কেন আমার নিজের ফাদার আমাকে হেট করে, কেন আমাকে কেউ ভালবাসে না! আমাকে জীবনে কেউ ভালবাসেনি পোয়েট, নোবডি লাভড মি, আমি একলা, আই অ্যাম অ্যালোন ইন দিস ওয়ার্ল্ড; সেই জন্যেই তোমাদের নবাবকে খুন করে আমি আমার লোনলিনেসের প্রতিশোধ নিয়েছি। তাই তোমাদের কাস্ট্রিকে কনকার করে আমি সকলের তাচ্ছিল্যের রিভেঞ্জ নিয়েছি

Page 226 of 439
Prev1...225226227...439Next
Previous Post

বিমল মিত্রের গল্পসমগ্র – বিমল মিত্র

Next Post

বঙ্গসুন্দরী- বিহারীলাল চক্রবর্তী

Next Post

বঙ্গসুন্দরী- বিহারীলাল চক্রবর্তী

সারদামঙ্গল - বিহারীলাল চক্রবর্তী

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In