• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
সোমবার, আগস্ট 3, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

বেগম মেরী বিশ্বাস – বিমল মিত্র

Begum Meri Biswas by Bimal Mitra

নজর মহম্মদ না?

নজর মহম্মদও দেখতে পেয়েছে তাকে।

আপনার কাছেই যাচ্ছিলাম কান্তবাবু! আজকে চেহেল্‌-সুতুনে যাবেন না? নবাব তো ফৌজ নিয়ে পূর্ণিয়ায় লড়াই করতে গেছে।

মেহেদি নেসার সাহেব?

মেহেদি নেসার সাহেব ভি গেছে। চলিয়ে।

আমার কাছে তো এখন মোহর নেই নজর মহম্মদ, চলো, সারাফত আলি সাহেবের খুশবু তেলের দোকানে চলো।

নজর মহম্মদ বললে–সে আমি পরে মোহর নিয়ে নেব, আপনি সেজন্য ভাববেন না। আমি মিঞাসাহেবের পুরনো খদ্দের

অনেক আশা নিয়ে সেদিন কান্ত চেহেল্-সুতুনে গিয়েছিল। কিন্তু তখন কি জানত সেখানে গিয়ে সে আর এক অদৃশ্যপূর্ব নাটকের মধ্যে জড়িয়ে পড়বে।

মরালী তার একটু আগেই চলে গেছে। পেশমন বেগম তখন সবে একটু বিশ্রাম নিচ্ছে। পেশমন বেগম একদিন নাচতে এসেছিল, গান গাইতে এসেছিল। একদিন অনেক আশা নিয়ে দিল্লির বাদশার দরবারে মার সঙ্গে যাতায়াত শুরু করেছিল। সে অনেকদিন আগের কথা। পেশমনের মা বলেছিল আখের চিনে জিন্দগির পথে চলবি মা, নইলে দুনিয়া থেকে একেবারে বরবাদ হয়ে যাবি

সেই বরবাদই শেষ পর্যন্ত হয়ে গেছে পেশমন বেগম। আজ আর তার ডাক পড়ে না। আজ মতিঝিলের দরবারে গুলসনের ডাক আসে। অথচ একদিন পেশমন না হলে মহফিলের আসরই বসতে পারত না। সে-সব দিন আর নেই। সেসব দিন আর আসবেও না।

বাইরে থেকে গুলসনের গান ভেসে আসছিল তখনও। গুলসন আজ নিজের ঘরে বসেই সন্ধে থেকে গানের তালিম দিচ্ছে। যো হোনেকা থি, উও তো হো গয়ি, আভি উসকো ক্যা পরোয়া। যা হবার ছিল তা তো হয়েই গেছে, এখন আর তা নিয়ে ভেবে কী লাভ! সমস্ত চেহেলসুতুনটাই যেন ওই কথা বলে চলেছে। গুলসন যেন সকলের হয়েই সকলের মনের কথা বলে চলেছে। কী হবে এই জীবন। রেখে! কী হবে রোজ রাত্তিরে এই সেজেগুজে, কী হবে এই রূপ-যৌবন-মোহর প্রশংসা নিয়ে। সবই তো নিরর্থক। সবই তো মিথ্যে! তাই শুধু ফুর্তি করে যাও। যা হবার তা হবেই। একদিন ছিল যখন নবাব। মির্জা মহম্মদ পেশমনের পায়ে মাথা বিকিয়ে দিতে পারলে ধন্য হয়ে যেত। একদিন ছিল যখন মেহেদি নেসার, ইয়ারজান, সফিউল্লা সাহেব পেশমনকে খোশামোদ করে গান শুনতে চাইত। একদিন ছিল যখন এই চেহেল্-সুতুন পেশমনের সেবার জন্যে উন্মুখ হয়ে থাকত। আজ তাকে নিজের ঘরে একলা কাটাতে হচ্ছে। পেশমন বেগমের হাসি পেল সেদিনের কথা ভেবে।

এতক্ষণ বোধহয় মরিয়ম বেগম চকবাজারে পৌঁছে গেছে। চুস্ত পায়জামা সেরোয়ানি আর তাজ মাথায় দিয়ে নিজের বালমের সঙ্গে দেখা করছে।

একদিন পেশমন বেগমও খোজাদের সঙ্গে নিয়ে তাঞ্জামে করে চকবাজারে গিয়ে লুকিয়ে লুকিয়ে রাত কাটিয়ে এসেছে। তারপর আজ আর তার কোথাও ডাক পড়ে না। এখন গুলসনের পালা। কিন্তু একদিন গুলসনেরও দিন চলে যাবে। তখন মরিয়ম বেগমের পালা শুরু হবে। এমনি করেই অনাদি অনন্তকাল ধরে চেহেল্‌-সুতুন চলবে, ইতিহাস গড়িয়ে গড়িয়ে সামনে এগিয়ে যাবে। আর তারপর একদিন পেশমনের মতো মরিয়ম বেগমও মুছে যাবে চেহেল্-সুতুন থেকে। তখন আবার আসবে নতুন একজন। সেই নতুনকে নিয়েই আবার কাড়াকাড়ি পড়ে যাবে তখন!

কে?

হঠাৎ মনে হল যেন ঘরের বাইরে কার ছায়া নড়ে উঠল।

আমি বেগমসাহেবা, আমি নজর মহম্মদ!

নজর মহম্মদকে দেখেই পেশমন উঠে বসল। এমন তো হয় না কখনও। নজর মহম্মদ তো এমন সন্ধেবেলা কখনও আসে না তার ঘরে।

একজন জওয়ান এসেছে বেগমসাহেবা। খুব খুবসুরত জওয়ান, আপনার ঘরে আনব?

এমন ঘটনাও যেন অনেকদিন তার জীবনে ঘটেনি। একটু অবাক হয়ে গেল পেশমন।

আমার ঘরে?

হ্যাঁ বেগমসাহেবা, সারাফত আলির খুশবু তেলওয়ালার আদমি। বহুত খুবসুরত!

পেশমন তবু বললে–আমার ঘরে? ঠিক জানিস তুই? অন্য দুসরি কোনও বেগম নয়, আমি?

নজর মহম্মদ তাড়াতাড়ি গিয়ে কান্তকে ঘরে ডেকে নিয়ে এসেছে। কান্তও কম অবাক হয়নি। এ কার ঘরে আজ নজর মহম্মদ তাকে নিয়ে এল। এ তো রানিবিবি নয়। এ তো মরিয়ম বেগম নয়। এ তো মরালী নয়।

কান্ত চুপ করেই দাঁড়িয়ে ছিল। নজর মহম্মদ এ কার ঘরে পৌঁছিয়ে দিয়ে গেল তাকে। পেশমন বেগমও যতখানি অবাক, কান্তও ততখানি।

বাইরের পৃথিবীতে যখন পূর্ণিয়ায় শওকত জঙ-এর সঙ্গে নবাব মির্জা মহম্মদের লড়াই চলছে আর যখন মানিকচাঁদ বজবজের কেল্লার ওপর থেকে ফিরিঙ্গিদের পল্টনদের ওপর কামানের গোলা ছুড়ছে, যখন হাতিয়াগড়ের রানিবিবিকে নিয়ে দুর্গা গঙ্গার বুকের ওপর বজরার ছইয়ের ভেতরে বসে দুর্গানাম জপ করছে, তখন এখানে এই চেহেল্‌-সুতুনের ভেতরে পেশমন আর এক স্বপ্ন দেখতে লাগল।

স্বপ্নই বটে।

এতদিন তো নজর মহম্মদ কাউকে তার ঘরে আনেনি! হঠাৎ কি আবার তার ভাগ্য ফিরে গেল। কিন্তু নিজের ওপরেই মায়া হতে লাগল পেশমন বেগমের। এখন তো সে বাতিল হয়ে গেছে। এখন কেন একে তার ঘরে নিয়ে এল নজর মহম্মদ!

বৈঠিয়ে;

একটা গদিমোড়া বসবার জায়গা দেখিয়ে দিয়ে পেশমন বেগম তাকে আদর-অভ্যর্থনা করবার জন্যে ব্যস্ত হয়ে পড়ল।

বসুন আপনি

কান্ত বসল না। বললে–আমি কিছু বুঝতে পারছি না,নজর মহম্মদ আমাকে এ কোথায় নিয়ে এল!

পেশমন বেগম বললে–আপনি কিছু ভাববেন না জনাব, আমি তো আছি, আমার নাম পেশমন বেগম। আপনি আরাম করে বসুন–

তারপর পাশের কামরায় গিয়ে নিজের বাঁদিকে ডেকে নিয়ে এল। ঘাগরা-পরা মেয়ে একটা হাসি হাসি মুখ। হাতে কাঁচের একটা পাত্রে শরবত এনেছে।

Page 152 of 439
Prev1...151152153...439Next
Previous Post

বিমল মিত্রের গল্পসমগ্র – বিমল মিত্র

Next Post

বঙ্গসুন্দরী- বিহারীলাল চক্রবর্তী

Next Post

বঙ্গসুন্দরী- বিহারীলাল চক্রবর্তী

সারদামঙ্গল - বিহারীলাল চক্রবর্তী

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In