• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
সোমবার, আগস্ট 3, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

বেগম মেরী বিশ্বাস – বিমল মিত্র

Begum Meri Biswas by Bimal Mitra

এবার হাতিয়াগড়ের রাজার পালা এসেছে।

জনার্দনটা উজবুগ। শালার না আছে বুদ্ধি না আছে দিমাগ। শুধু নিজের সংসারের কথা ভাবতে ভাবতেই হয়রান হয়ে গেল। অত যদি মেয়েদের কথাই ভাববি তা হলে নোকরি করতে এসেছিলি কেন? নোকরিতে যদি উন্নতি করতে চাস তো নোকরির কথাই ভাব কেবল। কীসে ডিহিদার রেজা আলি খুশি থাকে সেই চেষ্টা কর। তা নয়, কেবল মেয়ে মেয়ে আর মেয়ে।

শেষপর্যন্ত লোক হাসিয়ে গেল জনার্দনটা। বেটা জান দিয়ে দিলে নোকরি করতে এসে। সাধে কি বেটাকে উজবুগ বলি!

শেষকালে এল বশির মিঞা। কানুনগো কাছারির মনসুর আলি মেহের সাহেবের রিস্তাদার। মুর্শিদাবাদের নিজামতি-চর। পাকা লোক। সব খবরাখবর মন দিয়ে শুনলে। তারপর বললে–কুছ পরোয়া নেই, আমি এর ফয়সালা করে দেব

রেজা আলি জিজ্ঞেস করেছিল–ঠিক পারবি তো রে? তোকেও জনার্দনটার মতো বাণ মেরে দেবে না তো আবার?

বশির মিঞা বলেছিল–কী বলছেন আপনি ডিহিদার সাহাব, এ যদি না ফয়সালা করতে পারি তো নোকরিই ছেড়ে দেব

দেখ তা হলে, কোশিস করে দেখ! ওদের বাড়িতে যে নোকরানিটা আছে, ওটাই আসলি হারামজাদি! ওকে কবজা করতে পারবি?

খুব পারব খাঁ সাহেব, খুব পারব। মেহেদি নেসার সাহেব আমাকে আচ্ছা করে গালাগালি দিয়েছে, আপনাকেও ভি গালাগালি দিয়েছে

রেজা আলি খাঁ সে কথায় বিশেষ গা করেনি। মেহেদি নেসার সাহেব গালাগালি দিলেই আর গা কিছু পচে যায় না। বললে–ঠিক আছে, তুই কাফের সেজে ওদের অতিথিশালায় গিয়ে ওঠ, কাফের নাম নিয়ে ওখানে দিন কতক থাক, হালচাল দেখ। তারপর আমাকে সব বলে যাবি।

সব ব্যবস্থা রেজা আলি সাহেবই বলে ঠিক করে দিয়েছিল। বশির মিঞাই কার্তিক পাল সেজে গিয়ে উঠেছিল রাজবাড়ির অতিথিশালায়। খেত আর ঘুমোেত। কিন্তু তালে ঠিক থাকত। কেবল ভাব করত গোকুলের সঙ্গে। রান্নাবাড়ির লোকদের সঙ্গে বসে বসে গল্প করত। বিশু পরামানিকের সঙ্গে কথা বলত, আর ছোটমশাইকে দেখলেই পালিয়ে চলে আসত!

জগা খাজাঞ্চিবাবু একদিন জিজ্ঞেস করেছিল–কী নাম তোমার?

আজ্ঞে কার্তিক পাল, আমরা কুমোর—

তোমার বাড়ি কোথায়?

আজ্ঞে মগরা। সরকার সাতগাঁ

সন্দেহ করছে নাকি? বশির মিঞা সেদিন থেকে আরও সাবধান হয়ে গেল। খেয়েদেয়ে নিয়ে ঘুমটা আরও বাড়িয়ে দিলে। যেন কোনও কিছুতেই তার মন নেই, এমনি ভাবখানা। দু-তিন দিন আরও থাকল, আরও মিশল, আরও দেখল। কিন্তু না, সব ঝুট। সব বাজে কথা। রেজা আলি খাঁ সাহেবের দফতরে এসে বললে–না খাঁ সাহেব, জনার্দনটা আপনাকে ঝুট খবর দিয়েছিল, বেটা চাকরি বাগাবার জন্য আপনাকে ওসব কথা বলেছে–

তা হলে দুসরি রানিবিবি কুঠিতে নেই?

না খাঁ সাহেব, না। তাকে চেহেল্‌-সুতুনে পাঠিয়ে দিয়েছে। মরিয়ম বেগম খুদ নিজে কবুল করেছে সে হাতিয়াগড়ের রানিবিবি!

তা হলে সেই হারামজাদি নোকরানিটা কোথায় গেল? তার সঙ্গে মুলাকাত হয়েছে তোর?

না খাঁ সাহেব, সে এখন নেই ওখানে।

নেই ওখানে?

রেজা আলি খাঁ সাহেব যেন খবরটা শুনে চমকে উঠল। নেই?

না, খাঁ সাহেব, আমি খুব তালাস করেছি, সে নেই। রানিবিবি চলে যাবার পর সেও ভি চলে গেছে। কোথায় চলে গেছে? এই তো সেদিন পর্যন্ত ছিল এখানে।

ছিল, লেকন এখন চলে গেছে, এখন কাশী চলে গেছে। এখন তো কোনও কাম নেই তার, কাশী গিয়ে খোদাতালার নাম করছে।

কবে গেল?

তা জানি না খাঁ সাহেব, লে রানিবিবি ও-কুঠিতে নেই, আমি হলফ করে বলছি, রানিবিবি গেছে চেহেল-সুতুনে, মিছিমিছি আপনি ভি তকলিফ পেলেন, আমার ভি তকলিফ হল–

তারপর হাতিয়াগড় থেকে একদিন ভোররাত্তিরে বেরিয়ে পড়ল বশির মিঞা। যখন মুর্শিদাবাদে এল তখন শহর ফাঁকা। নবাব নেই, জাফর আলি সাহেব নেই, কেউ নেই। মতিঝিলের দরবার-ঘরও ফাঁকা। নবাব পূর্ণিয়ায় যাবার সঙ্গে সঙ্গে সমস্ত শহরটা যেন আবার ঝিমিয়ে পড়েছে। তবু নিজামতে গিয়ে দেখা করে সব খবর পেশ করতে হবে। এরকম অনেকবার হয়েছে। বশির মিঞা এতে মুষড়ে পড়ে না। ফিরিঙ্গিদের সঙ্গে লড়াই হবার আগে বশির মিঞা অনেকবার উমিচাঁদ সাহেবের বাড়ির দরোয়ান জগমন্ত সিংয়ের সঙ্গে ভাব করবার চেষ্টা করেছে। শেঠবাবুদের মুনশিবাবুর সঙ্গে কথা বলেছে, বেভারিজ সাহেবের সোরার গদির মালবাবু কান্তর সঙ্গে কাত কাটিয়েছে, তবে লড়াই ফতে হয়েছে শেষপর্যন্ত। এমন হয়। এমন হয়ে থাকে। একাজে বেকার ঘোরাঘুরি করতে হয় অনেক।

দফতর থেকে বেরিয়ে সোজা নিজের হাবেলিতে যাচ্ছিল। হঠাৎ মনে পড়ল কান্তর কথা। সে বোধহয় ভাবছে। যাবার আগে অনেক খারাপ কথা বলে গিয়েছিল কান্তকে। বেচারা বোধহয় খুব মুষড়ে পড়েছে। সারাফত আলির দোকানের দিকে চলতে লাগল বশির মিঞা।

খুশবু তেলের দোকানের পেছন দিকে থাকে কান্ত।

বাইরে থেকে বশির মিঞা ডাকতে লাগলকান্ত, এই কান্ত

ডাকাডাকিতেও কোনও সাড়া নেই। তখন বেশ ভোর-ভোর। এখনও ঘুম থেকে ওঠেনি নাকি!

আবার ডাকলে–এই কান্ত, কান্ত

ভেতর থেকে বাদশা বেরিয়ে এল। বশির মিঞা বাদশার দিকে চেয়ে দেখলে। আগে বাদশাটার চেহারা ভাল ছিল। বদমায়েশি করে করে একেবারে জাহান্নমে গেছে।

বাদশা বললে–নেহি হ্যায় কান্তবাবু–ঘরমে নেহি হ্যায়—

এত ভোরে কোথায় গেল? রাত্তিরে বাড়িতে আসেনি?

বাদশা বললে–না–

অবাক হয়ে গেল বশির মিঞা। রাত্রে বাড়ি আসেনি! তা হলে কোথায় গেল! কান্তবাবু তো জাহান্নমে যাবার ছেলে নয়। কোথায় গেল তা হলে?

Page 143 of 439
Prev1...142143144...439Next
Previous Post

বিমল মিত্রের গল্পসমগ্র – বিমল মিত্র

Next Post

বঙ্গসুন্দরী- বিহারীলাল চক্রবর্তী

Next Post

বঙ্গসুন্দরী- বিহারীলাল চক্রবর্তী

সারদামঙ্গল - বিহারীলাল চক্রবর্তী

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In