• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
সোমবার, আগস্ট 3, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

বেগম মেরী বিশ্বাস – বিমল মিত্র

Begum Meri Biswas by Bimal Mitra

সবে ফটকের কাছে এসেছে, হঠাৎ বশির মিঞার সঙ্গে দেখা। একেবারে হন্তদন্ত হয়ে ছুটছে। কান্তকে দেখতেই পায়নি। তারপর কান্তই ধরলে গিয়ে কী রে, কোথায় যাচ্ছিস?

বশির বিরক্ত হয়ে উঠল–আরে তোর জন্যেই তো যত গণ্ডগোল, তুই একেবারে সকলকে বিপদে ফেলেছিস।

আমি? বিপদে ফেলেছি? কাকে?

আবার কাকে? সক্কলকে। মেহেদি নেসার সাহেব ভীষণ গোঁসা করেছে আমার ওপর। যাকে-তাকে নোকরি দিয়েছি বলে আমাকে মুখখিস্তি করে গালমন্দ করলে। আমার ফুপা মনসুর আলি সাহেব পর্যন্ত আমাকে খামোখা যা-তা বললে–তোর জন্যে আমার পর্যন্ত বদনাম হয়ে গেল। আমি এত তকলিফ করে জাফর আলি সাহেবের চিঠি বেহাত করে নিয়ে এলুম, তবু সাবাস পেলুম না কারও কাছ থেকে। তুই আমার কী সব্বনাশ করলি বল তো!

তবু কান্ত কিছু বুঝতে পারলে না কী তার অপরাধ।

বশির বললে–এখন তোর জন্যে আমাকে আবার হাতিয়াগড় যেতে হচ্ছে—

হাতিয়াগড়? কেন?

আরে রেজা আলি যে ধরে ফেলেছে সব।

কী রকম?

আরে হাতিয়াগড়ের জমিদারসাহেব বিলকুল সব ঠকিয়ে দিয়েছে মেহেদি নেসার সাহেবকে। রানিবিবি বলে যাকে চেহেল্‌-সুতুনে পাঠিয়েছে, ও তো আসলি রানিবিবি নয়! আসলি রানিবিবিকে তো নিজের বাড়িতে লুকিয়ে রেখেছে। আর নিজের একটা নফর ছিল, তার লেড়কিকে রানিবিবি বলে চালিয়ে দিয়েছে। রেজা আলির চর সব খোঁজখবর নিয়ে জানিয়ে দিয়েছে নিজামতে। শালা মেহেদি নেসার সাহেব আমার ফুপাকে তলব দিয়েছিল, আমাকেও তলব দিয়েছিল। দু’জনকেই আচ্ছা করে গালাগালি দিলে, আমাকে জিজ্ঞেস করলে কে সঙ্গে করে নিয়ে এসেছে, আমি বললুম তোর নাম

আমার নাম বলে দিলি?

বশির মিঞা বললে–হ্যাঁ, বলে দিলুম, শুনে তোকেও খুব আচ্ছা করে গালাগাল দিলে। এখন আমি যাচ্ছি হাতিয়াগড়ে, দেখি কী হয়–

বলে আর দাঁড়াল না। হনহন করে সোজা বাইরে বেরিয়ে গেল বশির মিঞা। আর ফিরেও একবার তাকাল না, দাঁড়াল না, থামল না।

*

রেজা আলির কাছে সব খবরই পৌঁছোয়। হাতিয়াগড়ের ডিহিদার বটে, কিন্তু খবর রাখতে হয় মুর্শিদাবাদের। মাঝে মাঝে মুর্শিদাবাদের কানুনগো কাছারি থেকে চিঠি আসে। তার ফয়সালা করতে হয়। ডিহিদারের দায়-ই কি কিছু কম? এক-এক সময় চাকরি রাখাই দায় হয়ে ওঠে রেজা আলির। বিটকেল সব হুকুম আসে নিজামতকাছারি থেকে। কখনও হুকুম আসে নানিবেগমের জন্যে পঞ্চাশ হুঁড়ি ঘি পাঠাও, ভাল আম তিন হাজার, কিংবা দশ কুড়ি মুরগি! বেশ ভালরকম জানে রেজা আলি, এ-জিনিস নানিবেগম চেয়েও দেখবে না, সমস্ত ভোগ করবে মেহেদি নেসার সাহেব। রাগে গরগর করে রেজা আলি, কিন্তু কিছু বলতেও পারে না। হুকুমমতো সব জিনিসই পাঠিয়ে দিয়ে হয় নৌকো বোঝাই করে।

আর মেহেদি নেসার সাহেবও জানে, রেজা আলি নিজের ঘর থেকে কিছু পাঠাবে না। পাঠাবে হাতিয়াগড়ের জমিদারের ঘর থেকে, কিংবা গাঁয়ের প্রজা-পাঠকদের কাছ থেকে জোর করে কেড়ে নিয়ে।

সেদিনও তেমনি হুকুম এসেছে নিজামতকাছারি থেকে।

যথারীতি ডিহিদারের লোক গেছে ছোটমশাইয়ের কাছারিতে। জগা খাজাঞ্চিবাবু তেলেবেগুনে জ্বলে উঠেছে। নবাবের জ্বালায় কি মানুষ পাগল হয়ে যাবে? এই সেদিন ক’টা পাঁটি চাইতে এলে, দিলাম। তারপর আবার সেদিন গাছের গুড় চাইতে এলে, তাও দিলাম। তা আমরা কি নবাবের খাস প্ৰজা হে বাপু! যে যা চাইবে একেবারে দানছত্তর খুলে বসেছি? আমরা আবওয়াব দিইনে? আমরা মাথ পিলখানা দিইনে?

হঠাৎ যে জগা খাজাঞ্চিবাবু কেন এমন রেগে উঠল কে জানে। ডিহিদারের লোক বললে–তা হলে ডিহিদার সাহেবকে গিয়ে সেই কথা বলি গে?

জগা খাজাঞ্চিবাবুও বলে ফেললে–হ্যাঁ যাও, বলো গিয়ে ভয় করিনে আমরা

ঘটনাটা এমন কিছু নয়। যখন বড়মশাই এখানে ছিলেন তখন এমন অনেকবার কথা কাটাকাটি হয়েছে। যখন-তখন যা-তা আবদার করতে সাহস করেনি ডিহিদারের লোক। তখনকার ডিহিদারের সঙ্গে বড়মশাইয়ের বেশ ভাবসাব ছিল। একসঙ্গে ওঠা-বসা ছিল। এখন সে বড়মশাইও নেই, সেই ডিহিদারও নেই। এখন যেন আবদার দিনের-পর-দিন বেড়েই চলেছে। এমন করলে আর কদিন চালাতে পারবে জগা খাজাঞ্চিবাবু।

সব শুনে বড় বউরানি বললেন–তুমি ঠিক করেছ খাজাঞ্চিমশাই, কোনও অন্যায় করোনি—

আবার যদি আসে তো আবার আমি ওই কথাই বলব তো?

বড় বউরানি বললেন–হ্যাঁ, তাই বোলো

জগা খাজাঞ্চিবাবু কথাটা বলে চলেই যাচ্ছিল। কিন্তু বড় বউরানি আবার ডাকলেন। বললেন–আর একটা কথা শোনো, আমি যে চিঠি পাঠিয়েছিলাম নানিবেগমের কাছে, তার কোনও উত্তর আসেনি?

আজ্ঞে না, বড় বউরানি!

চিঠিটা বেগমসাহেবার হাতে ঠিক পৌঁছেছিল তো?

আজ্ঞে হ্যাঁ, নিজামতের উঁকি মশাইয়ের হাত দিয়ে খোজাদের ঘুষ দিয়ে একেবারে চেহেল্‌-সুতুনে নানিবেগমসাহেবার হাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা হয়েছিল।

সে-চিঠির উত্তর আসেনি তাতে এমন কিছু ক্ষতি হয়নি হাতিয়াগড়ের। এখন দু’কূল বজায় আছে এইটেই শুভলক্ষণ! বউ বউরানি রোজ বুড়োশিবের মন্দিরে পুজো দিতে গিয়ে আরও অনেকক্ষণ ধরে জপতপ করেন। আর দুর্গা অনেক রাত্রে এসে চোরকুঠুরির ঘরের শেকলটা খুলে চুপিচুপি ঘরে ঢোকে। ছোট বউরানি জিজ্ঞেস করে–হা রে দুগ্যা এলি?

দুর্গা এসে ছোট বউরানির গা-গতর টিপে দেয়, পায়ে তেল মাখিয়ে দেয়। চুল আঁচড়ে দিয়ে চুড়ো করে খোঁপা বেঁধে দেয়। মিষ্টিমিষ্টি কথা শোনায়। বলে–আর দুটো দিন সবুর করো না ছোট বউরানি, আর দুটো তো মাত্তোর দিন

Page 137 of 439
Prev1...136137138...439Next
Previous Post

বিমল মিত্রের গল্পসমগ্র – বিমল মিত্র

Next Post

বঙ্গসুন্দরী- বিহারীলাল চক্রবর্তী

Next Post

বঙ্গসুন্দরী- বিহারীলাল চক্রবর্তী

সারদামঙ্গল - বিহারীলাল চক্রবর্তী

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In