• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
শুক্রবার, জুলাই 24, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

ঘনাদা সমগ্র – প্রেমেন্দ্র মিত্র

Ghanada Samagra by Premendra Mitra

আপনার অসীম দয়া, আদেলানতাদো, বলেছে গানাদো।

গানাদো তারপর থেকে আতাহুয়ালপার কাছে নিয়মিতভাবে যাতায়াত যে করেছে। পিজারো তা জানেন।

আতাহুয়ালপা জ্যোতিষের বিষয়ে আর উচ্চবাচ্য করায় এইটুকু তিনি ধরে নিয়েছেন যে, ইংকা নরেশকে খুশি করতে না পারুক, একেবারে হতাশ সে করেনি।

আতাহুয়ালপার গোপন কোনও খবর সে এখনও আনতে পারে এইরকম একটু ক্ষীণ আশার বেশি পিজারোর মনে আর কিছু ছিল না।

হঠাৎ আতাহুয়ালপার অবিশ্বাস্য প্রস্তাব শুনে আর সে প্রস্তাবের মূলে সেই গানাদোই আছে জেনে প্রথমটা পিজারো সত্যিই তাই রীতিমতো অভিভূত বিহ্বল হয়ে যান।

আতাহুয়ালপা যা বলেছেন, তা বিশ্বাস করা সত্যিই কঠিন। বন্দিনিবাসে আতাহুয়ালপার দরবার ঘরটির মাপ ছিল লম্বায় প্রায় চল্লিশ আর চওড়ায় বারো হাত। পিজারোর সঙ্গে পুরস্কারের কথাটা আলাপ করতে করতে আতাহুয়ালপা প্রথমে ঘরের মেঝেটার দিকে আঙুল দেখিয়ে বলেছেন, এই মেঝের মাপটা ভাল করে দেখে রাখুন, সাগরপারের বীর।

পিজারো অবাক হয়ে মেঝের দিকে তাকাবার পরই আতাহুয়ালপা হঠাৎ তাঁর রাজাসন থেকে উঠে পড়ে প্রশস্ত ঘরটির দেয়ালের কাছে চলে গিয়েছেন। পিজারোকে রীতিমতো চমকে দিয়ে তারপর পায়ের বুড়ো আঙুলে ভর দিয়ে দাঁড়িয়ে একটা হাত যতদূর সম্ভব ওপরে তুলে আঙুলের ডগা দিয়ে দেওয়ালে একটা দাগ টেনে বলেছেন, আমার হাতটা কতদূর পৌঁছোয় তা-ও লক্ষ করুন।

দেওয়ালের কাছ থেকে আবার ঘরের মাঝখানে নিজের রাজাসনে এসে বসে আতাহুয়ালপা তারপর যা বলেছেন তা উন্মাদের প্রলাপ বলে মনে হয়েছে। পিজারোর।

মেঝে থেকে যতদূর পর্যন্ত হাত তুলে দাগ দিয়েছেন দরবার-ঘরের সেই সমস্ত জায়গা আতাহুয়ালপা উপহার হিসেবে সোনায় যদি ভরে দেবেন বলেন তাহলে তা প্রলাপ ছাড়া আর কী ভাবা যায়?

প্রলাপ কিংবা পরিহাস!

প্রলাপ নয়, পরিহাস নয়, পিজারোর নিজেরই দলের এক দৈবজ্ঞ গানাদোর মুখ দিয়ে পেরুর আদিম দেবতা ভীরাকোচার নাকি এই আদেশ!

আতাহুয়ালপার মুখে এই পর্যন্ত শোনবার পর দে সটো আর দে কান্ডিয়া এসে পড়ায় গুরুতর সমস্যার মীমাংসার জন্যে পিজারোকে আলোচনায় ছেদ টেনে চলে যেতে হয়েছিল।

দ্বিতীয়বার এ বিষয়ে আলাপ করতে পেরেছিলেন তার পরের দিন।

যা ভয় করেছিলেন তা অমূলক বলে বোঝা গেছে। আতাহুয়ালপার ইতিমধ্যে মতিগতি বদলায়নি। আগের দিন যা বলেছিলেন এখনও তাঁর মুখে সেই এক কথা। ভীরাকোচার আদেশে শ্বেতবাহিনীর সেনাপতিকে পুরস্কৃত তাঁকে করতেই হবে, আর সে পুরস্কার কী তা তিনি আগেই দেখিয়ে দিয়েছেন।

কিন্তু এত সোনা আপনার আছে কোথায়? এবার লুব্ধভাবে প্রশ্ন করেছেন পিজারো, এই কামালকা শহরে?

না। জানিয়েছেন আতাহুয়ালপা, আছে আমার সমস্ত রাজ্যের নানা জায়গায় লুকোনো। সেখান থেকে সে সব আনার ব্যবস্থা করতে হবে।

কিন্তু যদি নিজের কথা আপনি না রাখতে পারেন, পিজারোর গলা লুকোবার চেষ্টা সত্ত্বেও তীক্ষ্ণ কঠিন হয়ে উঠেছে, যদি মিথ্যে আশ্বাস দিয়েছেন বলে জানা যায় শেষ পর্যন্ত?

তাহলে ভীরাকোচা আমায় ক্ষমা করবেন না, একটু হেসে বলেছেন আতাহুয়ালপা।

তার বেশি কোনও ভয় আপনার নেই? পিজারোর গলায় ব্যঙ্গের সুরটা খুব অস্পষ্ট থাকেনি এবার।

না, তার চেয়ে বড় ভয় কিছু আমার নেই। পিজারোর প্রচ্ছন্ন ব্যঙ্গটুকু গ্রাহ্য না করে দৃঢ়স্বরে বলেছেন আতাহুয়ালপা, যেমন বড় সৌভাগ্য কিছু নেই তাঁকে প্রসন্ন করার চেয়ে।

ভীরাকোচা প্রসন্ন হলে কী সৌভাগ্য আপনার হবে বলে আশা করেন? পিজারোর মুখে আপনা থেকেই প্রশ্নটা যেন উঠে এসেছে।

আশা কেন করব, কী সৌভাগ্য আমার হবে আমি জানি। আগের মতোই গভীর। বিশ্বাসের সঙ্গে বলেছেন আতাহুয়ালপা, সমস্ত অভিশাপের মেঘ কাটিয়ে উঠে আমার আরাধ্য সূৰ্য্যদেবের মতোই আমি আবার দীপ্ত হয়ে উঠব।

তা-ই যেন হতে পারেন। ব্যঙ্গ ভরে নয়, পরম আন্তরিকতার সঙ্গেই পিজারো এ শুভকামনা জানিয়েছেন মনে হয়েছে।

পরের দিন থেকেই আতাহুয়ালপার নির্দেশ মতো পিজারোর হুকুম নিয়ে সমস্ত পেরু রাজ্যের দূরদূরান্তরে পাইক-পেয়াদারা ছুটে গেছে যেখানে যত সোনা সঞ্চিত আছে সব কামালকায় বয়ে নিয়ে আসবার জন্যে। দেখা গেছে এসপানিওলদের হাতে বন্দি হওয়া সত্ত্বেও কী আশ্চর্য আতাহুয়ালপার প্রতাপ প্রতিপত্তি! দূরদুর্গম পথে ভারে ভারে সোনা এসে পৌঁছেছে প্রতিদিন কাক্সামালকা শহরে। দেখতে দেখতে দরবার ঘর সত্যিই সোনায় ভরে উঠেছে।

সমস্ত এসপানিওল বাহিনীর মধ্যে তীব্র হয়ে উঠেছে এই সোনার স্তুপ জমা হওয়ার উত্তেজনা।

কল্পনাতীত দুর্ভোগ, যন্ত্রণা আর বিপদ মৃত্যু সব কিছু তুচ্ছ করে তাদের এ দুঃসাহসী অভিযানের পরম সার্থকতা এবার তারা নিজেদের চোখে দেখতে পাচ্ছে, স্পর্শ করতে পারছে নিজেদের হাতে ওই সোনার স্কুপের মধ্যে।

তাঁর বাহিনীর আর সবাইকার মতোই পিজারোর উল্লাসের আর সীমা নেই। এমন আশাতীত সৌভাগ্যের জন্যে পরমেশ্বরকে ধন্যবাদ দেবার জন্য তিনি কামালকা শহরে নতুন এক গির্জা প্রতিষ্ঠিত করেছেন। গির্জার জন্যে নতুন আয়তন তাঁকে তৈরি করাতে হয়নি। অতিথি-মহল্লার একটি জমকালো বাড়িই একটু-আধটু অদলবদল করে তিনি গির্জা বানিয়েছেন।

পিজারো একেবারে অকৃতজ্ঞ নয়। দেবতাকে সন্তুষ্ট করতে গিয়ে মানুষের কথা।

এবার তাঁর মনে হয়েছে।

গানাদোর অবশ্য নিজে থেকেই তাঁর কাছে আসবার কথা। এত বড় একটা বাহাদুরি দেখাবার পর কেন যে সে নিজের তারিফ শুনতে আর বখরা চাইতে আসেনি সেইটেই একটু আশ্চর্য লেগেছে পিজারোর।

Page 533 of 593
Prev1...532533534...593Next
Previous Post

প্রেমের প্রান্তে পরাশর – প্রেমেন্দ্র মিত্র

Next Post

প্রেমেন্দ্র মিত্রের গল্পসমগ্র – প্রেমেন্দ্র মিত্র

Next Post

প্রেমেন্দ্র মিত্রের গল্পসমগ্র – প্রেমেন্দ্র মিত্র

সাত সাগরের মাঝি - ফররুখ আহমদ

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In