• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
শুক্রবার, সেপ্টেম্বর 25, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

ঘনাদা সমগ্র – প্রেমেন্দ্র মিত্র

Ghanada Samagra by Premendra Mitra

গৌর সঙ্গে সঙ্গে যেন আমার বেয়াদপির জন্য মাপ-চাওয়া মিহি গলায় জিজ্ঞাসা করেছিল, সত্যি বেড়ানোটা বন্ধ করলেন কেন বলুন তো?

কেন করলাম? ঘনাদা আমাদের আর সেই সঙ্গে সমস্ত কলকাতা শহরের ওপর বীতশ্রদ্ধ হয়ে বিষোদগার করে বলেছিলেন, এ শহরে বেড়াবার জায়গা আছে কোথাও? ওই তো তোমাদের গড়ের মাঠের উঠোন থেকে লেকের খিড়কি পুকুর! তাও গিজগিজ করছে যত বেতো, হাঁপানি আর অম্বুলে রুগিতে। বুক ভরে দম নেবার, পায়ের খিল ছাড়িয়ে ছোটবার, আকাশ ছাড়িয়ে চোখ মেলবার আছে কোনও জায়গা?

ব্যস! আর কিছু শোনার দরকার হয়নি। ওইটুকু ইশারাই আমাদের যথেষ্ট।

তৎক্ষণাৎ কাজে লেগে গেছি। দুজনে এক কামরারই বোর্ডার বলে প্রথমে গৌরের সঙ্গেই পরামর্শটা হয়েছে। শিশির শিবুকে তারপর জানাতে গিয়ে খুঁজে পাইনি। না পেলেও ভাবনা হয়নি কিছু। এমন একটা মতলব শোনামাত্র তারা যে লুফে নেবে এ বিষয়ে কোনও সন্দেহ তখন আমাদের নেই।

পছন্দমতো জায়গার নামটাও জলদি মাথায় এসে গেছে খবরের কাগজের পাতা ওলটাতে ওলটাতে, সেই ঝাউগাছ মার্কা ছবিটা দেখে।

দিঘা! এর চেয়ে জুতসই জায়গা আর হতে পারে না। শুধু ঘনাদাকে নিয়ে গিয়ে ছেড়ে দেবার জন্যই যেন জায়গাটা এতদিন ধরে তৈরি হয়ে আছে।

বুক ভরে নিশ্বাস নেবেন ঘনাদা? তা নিন না! সমস্ত বে অফ বেঙ্গলের হাওয়াই তিনি ভরে নিন না ফুসফসে!

পায়ের খিল ছাড়িয়ে ছুটবেন? তা কেয়া আর ঝাউ ঝোপ বাঁচিয়ে ছুটুন না বালির চড়া ধরে সেই কন্যাকুমারী অবধি।

আর দিগন্ত ছাড়িয়ে চোখ মেলতে চান? তা বঙ্গোপসাগর ছাড়িয়ে প্রশান্ত মহাসাগরই পার হয়ে যাক না তাঁর দৃষ্টি।

না, দিঘা যেন আমাদের ওপর দৈবের দয়া!

টুরিস্ট অফিসের পুস্তিকা-টুস্তিকা জোগাড় করে টাইম টেবল দেখে-টেখে প্রথমেই টঙের ঘরে উঠে ঘনাদাকে সুসংবাদটা জানিয়েছি।

গড়গড়ার টান দেওয়ার ফাঁকে ফাঁকে ঘনাদা বেশ মনোযোগ দিয়েই প্রস্তাবটা শুনেছেন। শুনে হুঁ হাঁ কিছু করেননি। অবশ্য তা করবেন-ই বা কেন? আনন্দ যতই হোক, তাতে ধেই-নৃত্য করা তো আর তাঁর সাজে না!

কবে কোন গাড়িতে রওনা হব তাঁকে জানিয়ে সঙ্গে কী কী নেওয়া হবে তারই একটা ফিরিস্তি করতে আমরা নীচে নেমে গেছি।

সেই নীচে নামতেই শিশির শিবুর সঙ্গে দেখা আর তারপর থেকেই গৃহযুদ্ধ শুরু—দার্জিলিঙ, না দিঘা!

শিশির-শিবু ঘনাদাকে নিয়ে যাবে-ই দার্জিলিঙ।

আমরাও নাছোড়বান্দা। তাঁকে দিঘায় না নিয়ে ছাড়ব না।

প্রথমে তর্কাতর্কি ঠাট্টা টিটকিরি, তারপর বাক্যালাপই বন্ধ।

দিঘা ছেড়ে যারা দার্জিলিঙ যেতে চায় তারা কি কথা বলার যোগ্য!

পারতপক্ষে এক জায়গায় এক সঙ্গে থাকি না। খাবারঘরে মাঝে মাঝে যা বাধ্য হয়ে পরস্পরের সঙ্গ সহ্য করতে হয়। ঠারেঠোরে ঠোকাঠুকিটা তখনই বাধে।

তা না হলে এ জোট ও জোটের ছায়াই মাড়ায় না। আসরঘরে ওরা ঢেকে তো আমরা বেরিয়ে যাই। টঙের ঘরের সিঁড়ি দিয়ে ওরা নামে তো আমরা উঠি।

হ্যাঁ, টঙের ঘরে সুবিধা পেলেই গিয়ে হাজিরা দিতে হয় বই কী!

শুধু হাতের হাজিরা নয়, সঙ্গে থাকে এবেলা ওবেলা হরেক রকম প্রণামী। সকালে যদি হিঙের কচুরির থালা হয় তো বিকেলে জিরের জলের বাটি বসানো ফুচকার কাঁসি।

প্রণামী আবার বাজারের হাওয়া বুঝে বদলাতেও হয়। ওরা কড়া পাক আমদানি করেছে বলে যদি আঁচ পাই তো আমরা তালশাঁসের রেকাবি সাজিয়ে তার ওপর টেক্কা দিই। ওদের কবিরাজি কাটলেটকে কানা করতে আমরা খোদ পার্ক স্ট্রিটের সেরা দোকানের সসেজ-রোল না আনিয়ে ছাড়ি না।

তা, এমন তোয়াজ না পেলে ঘনাদা ঘাড় কাত করবেন কেন? বাজিমাত আমরা তাইতে এক রকম করেই ফেলেছি। শনিবার সকালে শুধু তাঁকে স্টেশনে নিয়ে গিয়ে তোলার অপেক্ষা।

শিশির-শিবুর মুখজোড়ায় তখন কেমন ছাই মেড়ে দেয় শুধু তাই দেখবার আশাতেই প্রহর গুনছি।

দার্জিলিঙ! দিঘা ছেড়ে ঘনাদাকে কেমন দার্জিলিঙে নিয়ে যেতে পারে এবার দেখব! দার্জিলিঙ লে দূর, শিয়ালদাতেই নয়, ট্যাক্সি যখন যাবে সোজা হাওড়ায় তখনই ওদের চক্ষু সব কী চড়কগাছ-ই না হবে!

ঘনাদাকে সমস্ত প্রোগ্রামটা ক-দিন ধরেই শুনিয়ে দিয়েছি। প্রোগ্রাম আর সেই সঙ্গে দিঘা-প্রশস্তি।

একেবারে স্বপ্নের রাজ্য, বুঝেছেন ঘনাদা! গৌর নিজেই মধুর আবেশে চোখ বন্ধ করে ফেলেছে বর্ণনা করতে গিয়ে, ঝাউ বনগুলো যেন কোনও রূপকথার দেশের নার্শারি থেকে স্পেশ্যাল অর্ডার দিয়ে আনানো। আর সমুদ্রের তীরের বালি? সে তো বালি নয়, যেন পরীদের হাসি-গুড়োনো ট্যালকম পাউডার।

হুঁ-উ? ঘনাদা বনোয়ারির সযত্নে বয়ে আনা চায়ের ট্রের রং-বেরং-এর পেষ্ট্রি সাজানো প্লেট থেকে পুরুষ্টু ক্রিম রোলটিই প্রথম তুলে অর্ধেক মুখে পুরে গৌরের দিকে যেন সবিস্ময়ে তাকিয়েছেন।

উৎসাহিত হয়ে গৌর আরও অনেক কিছুই বলে গেছে তারপর। জন্মে কখনও দিঘার ধারে কাছে যায়নি বলে তার কল্পনাকে হোঁচট খেতে হয়নি কোথাও।

ক্রিম রোলের পর প্লেটের অর্ধেক পেস্ট্রি সাবাড় করে চায়ের পেয়ালায় চুমুক দিতে দিতে ঘনাদা কোনওবার হয়তো বলেছেন, কিন্তু দীঘার জল নাকি ভাল নয়!

জল ভাল নয়! আমরা একেবারে আকাশ থেকে পড়েছি। তারপর উঠেছি। চিড়বিড়িয়ে, কে বলেছে? ওই ওরা বুঝি? ওই দার্জিলিঙওয়ালারা?

খানিকক্ষণ ঘনাদার কোনও জবাব পাওয়া যায়নি। প্লেটের বাকি পেষ্ট্রিগুলোর সদগতি করে চায়ের পেয়ালাটিতে শেষ চুমুক দিয়ে যেন নেহাত বৈরাগ্যের সঙ্গে ট্রে-টা একটু সরিয়ে রেখে তিনি বলেছেন, হ্যাঁ। ওরা বলছিল দার্জিলিংঙের পাহাড়ি ঝরনার গলানো রুপোর মতো জল যেন স্বর্গের অমৃত!

Page 413 of 593
Prev1...412413414...593Next
Previous Post

প্রেমের প্রান্তে পরাশর – প্রেমেন্দ্র মিত্র

Next Post

প্রেমেন্দ্র মিত্রের গল্পসমগ্র – প্রেমেন্দ্র মিত্র

Next Post

প্রেমেন্দ্র মিত্রের গল্পসমগ্র – প্রেমেন্দ্র মিত্র

সাত সাগরের মাঝি - ফররুখ আহমদ

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In