• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
সোমবার, আগস্ট 10, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

ঘনাদা সমগ্র – প্রেমেন্দ্র মিত্র

Ghanada Samagra by Premendra Mitra

দুনিয়া যাঁর নখের টেলিভিশনে, কোথায় কী হচ্ছে তা তো আর তাঁর জানতে বাকি থাকে না। দ্বারকায় বসেই তিনি টের পেলেন, ব্যাসদেব তাঁর কপট নিদ্রার বৃত্তান্ত এবার বলতে শুরু করছেন। গড়গড় করে বলে যাচ্ছেন ব্যাসদেব, সড়সড় করে কলম চলছে গণেশ ঠাকুরের, এমন সময় লেখার চৌকির ওপরই গড়িয়ে রাখা গণেশ ঠাকুরের গুঁড়টা সুড়সুড়িয়ে উঠল। অনেক চেষ্টা করেও সামলাতে পারলেন না গণেশ ঠাকুর। দুর্দান্ত একটি হ্যাঁচ্চোতে পুঁথির পাতা উড়ল, কলমও থামল ক-টি পলকের জন্য। আবার যখন চলল ব্যাসদেবের ডিকটেশন, তখন কেষ্টঠাকুরের কারসাজি পার হয়ে গেছে।

 তেল দেবেন না ঘনাদা (উপন্যাস)

 

০১. জানেন আর মাত্র উনিশ বছর বাদে কী হবে

 

জানেন আর মাত্র উনিশ বছর বাদে কী হবে? সারা দুনিয়ার তেল নিয়ে নবাবি আর উনিশ বছর বাদেই শেষ, তারপর খনির গ্যাস পাবেন মেরে কেটে আর একটা বছর মাত্র!

জানেন, আমাদের যা শেষ ভরসা, সেই কয়লার একটা গুঁড়োও একশো দশ বছর বাদে কোথাও খুঁজে পাবেন না?

কথাগুলোর নমুনা দেখেই কোথায় কাকে উদ্দেশ করে সেগুলো বলা, তা অনুমান করতে কারওর ভুল হয়নি বলেই বুঝতে পারছি।

হ্যাঁ, কথাগুলো বাহাত্তর নম্বর বনমালি নস্কর লেনের টঙের ঘরের সেই একমেবাদ্বিতীয় ঘনাদাকে উদ্দেশ করেই বলা।

অনুমান ওইটুকু পর্যন্ত ঠিক হলেও তারপরই একেবারে ভুল।

না, এ সব কথা তাঁর টঙের ঘরে নিজের তক্তপোশে আসীন ঘনাদাকে তাতিয়ে একটা গল্পের ফুলকি বার করবার জন্য ভান করা মেজাজ দেখিয়ে খোঁচানো নয়।

রাগটা আমাদের যথার্থ, আর সত্যিই ঘনাদার ওপর একেবারে খাপ্পা হয়ে সবাই মিলে তাঁকে আমরা টঙের ঘরে পৌঁছবার আগেই সেই ন্যাড়া সিঁড়ির ওপর থেকে আক্রমণ শুরু করেছি।

স্বীকার করছি যে রাগটা আমাদের মাত্রা ছাড়া, আর ঘনাদার ওপর ওরকম সত্যিকার তর্জন-গর্জনও প্রায় কল্পনাতীত।

কিন্তু এমন একটা অভাবিত ব্যাপারের মূল কারণটা শোনালে আমাদের এই অবিশ্বাস্য বেয়াদবির জন্য অনেকের কাছে হয়তো ক্ষমার সঙ্গে কিঞ্চিত সহানুভূতিও পেতে পারি, এই আশাতেই সমস্ত ঘটানাটা গোড়া থেকে জানাচ্ছি।

ব্যাপারটা সেই সকালবেলাতেই শুরু। ছুটির দিন। আমরা সবাই একটু দেরি করেই আড্ডাঘরে এসে একে একে জমায়েত হতে শুরু করেছি। টঙের ঘর থেকে ন্যাড়া সিঁড়ি দিয়ে ঘনাদার ধীরে সুস্থে নেমে আসার শব্দও সবে পাওয়া যাচ্ছে, এমন সময় নীচে থেকে অচেনা গলার হাঁক, শিবু, শিবু আছ তো?

গলাটা খুব বাজখাঁই নয়, কিন্তু ডাকটায় বেশ একটু মাতব্বরি সুর আছে।

এই সক্কালবেলা এই গলায় শিবুকে ডাকতে এল কে এবং কেন?

শিবুও প্রথমটায় বুঝি একটু হকচকিয়ে গিয়েছিল। তারপর তার মুখোনার লোডশেডিং যেন কেটে গেল।

আরে, এ তো পন্টু! সত্যি এসেছে তা হলে! গাড়িও এনেছে নিশ্চয়। চলো, চলো।

নিজের উৎসাহে আমাদের সকলকে ঢালাও নিমন্ত্রণ জানিয়ে শিবু যে রকম হন্তদন্ত হয়ে নীচে নেমে গেল তাতে তার সঙ্গে পাল্লা দেওয়া শক্ত। তবু যথাসাধ্য সে চেষ্টা করতে করতে নিজেদের কৌতূহলগুলো যথাসাধ্য মেটাবার চেষ্টা করলাম, কে পন্টু? কোথা থেকে কেন এসেছে? গাড়ি আবার এনেছে কী?

প্রথম দুটো প্রশ্নের অত্যন্ত সংক্ষিপ্ত যে জবাব পেলাম তাতে জানা গেল, পন্টু শিবুর একরকম মামাতো ভাই। তাকে কথা দিয়েছিল বলে এমন সাতসকালে দেখা করতে এসেছে।

আর গাড়ি যা এনেছে, তা নিজের চোখেই দেখলাম বাহাত্তর নম্বরের বাইরের গলিতে।

না, রদ্দি ঝরঝরে মল্লিক বাজারের জোড়াতালি-দেওয়া মাল নয়, সত্যি সত্যি নতুন। মডেলের নামকরা কোম্পানির গাড়ি। ঝকঝক চকচক করছে এমন, যেন সবে মোড়ক খুলে বার করা হয়েছে।

শিবুর মামাতো পিসতুতো মাসতুতো ভাইয়েদের লিস্ট বেশ লম্বা। বাহাত্তর নম্বরে কিছুদিন থাকলে তাদের সকলের সঙ্গে এক-আধবার পরিচয় না হয়ে পারে না।

পল্টুবাবু তাদের মধ্যে নতুন। প্রথমে শুধু গলাটা শুনে আওয়াজটা একটু ভারী আর সুরটা বেশ মাতব্বরি ধরনের লাগলেও মানুষটা দেখলাম, আমাদেরই বয়সি, ছোটখাটো নরম নরম চেহারার।

আমাদের সকলকে একসঙ্গে দেখে একটু যেন লাজুক লাজুক ভাবেই শিবুকে। বললেন, কেমন, নিয়ে এলাম কিনা? এখন কোথায় যেতে চাও বলো!

এরপর শিবুর কাছে সমস্ত ব্যাপারটার ব্যাখ্যা শুনতে আমাদের দেরি হল না। ব্যাপারটা হল এই যে, শিবুর কী রকম মামাতো ভাই পল্টুবাবু কিছুদিন হল এক বড় কোম্পানির মোটর-বিক্রির দালালির কাজ পেয়েছেন। শিবুর সঙ্গে এর মধ্যে কবে দেখা হতে পল্টুবাবু তাকে নতুন মোটর চড়াবেন কথা দিয়েছিলেন। সেটা যে মিথ্যে চালবাজি নয়, তাই প্রমাণ করতেই পল্টুবাবু আজ সকালে সত্যি সত্যি গাড়ি নিয়ে হাজির হয়েছেন বাহাত্তর নম্বরে।

একটা কথা বলতে পারি?

সবাই যে চমকে উঠে আমাদের পেছনে ঘনাদাকে লক্ষ করে এবার রীতিমত লজ্জিত হয়েছি, তা বলাই বাহুল্য। শিবু-পন্টু-সংবাদ শুনতে শুনতে আর ছুটির দিনের সকালের এই সুবর্ণ সুযোগের সার্থক সদ্ব্যবহারটা কীভাবে হতে পারে ভাবতে ভাবতে ঘনাদার কথাটা এতক্ষণ ভুলেই গিয়েছিলাম।

নিজেদের ত্রুটিটা শোধরাবার জন্যে শশব্যস্ত হয়ে উঠলাম তাই। প্রায় সমস্বরে সবাই বললাম, হ্যাঁ, হ্যাঁ, বলুন না, বলুন না।

ঘনাদা বললেন। বিশেষ কিছু নয়, জানালেন যৎসামান্য একটা অনুরোধ। আমরা যতক্ষণ গাড়ি নিয়ে কোথায় যাব ঠিক করছি, তার মধ্যে তাঁকে যদি এ গাড়ি নিয়ে দু-পা একটু পৌঁছে দেওয়া হয়।

Page 305 of 593
Prev1...304305306...593Next
Previous Post

প্রেমের প্রান্তে পরাশর – প্রেমেন্দ্র মিত্র

Next Post

প্রেমেন্দ্র মিত্রের গল্পসমগ্র – প্রেমেন্দ্র মিত্র

Next Post

প্রেমেন্দ্র মিত্রের গল্পসমগ্র – প্রেমেন্দ্র মিত্র

সাত সাগরের মাঝি - ফররুখ আহমদ

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In