• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
শনিবার, আগস্ট 8, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

ঘনাদা সমগ্র – প্রেমেন্দ্র মিত্র

Ghanada Samagra by Premendra Mitra

সবে সেদিন সকালবেলা সেই ইন্দ্রলুপ্ত নিবারণী আধারটি এনে স্নানের ঘরে রেখে সে বাইরে শুকোতে দেওয়া পরিষ্কার কাচা ভোয়ালেটা আনতে গেছল।

এরই মধ্যে স্নানের ঘরে ঢুকে কে দরজা বন্ধ করেছে। কে ঢুকেছে, কে? আর কে, স্বয়ং ঘনাদা।

এত সাত সকালে তাঁর স্নানের কী এমন গরজ পড়ল? নীচে আমাদের পাঁচকঠাকুর রামভুজের কাছে রান্না প্রায় শেষ হবার খবর না নিয়ে তিনি তো স্নান করতে নামেন না।

তা ঠিক, তবে আজ তাঁর জরুরি দরকার পড়েছে।

আচ্ছা তা-ই মানা গেল। কিন্তু অন্যদিন যেখানে পাঁচ মিনিটে তাঁর স্নান সারা হয়ে যায়, সেখানে আজ প্রায় পুরো একটি ঘন্টা লাগাবার মানে কী?

তাও ঘণ্টা পার করছেন করুন, কিন্তু দরজা খুলে বার হবার সঙ্গে সঙ্গে একী সৌরভে দশদিক আমোদিত!

এ তো সেই ইন্দ্রলুপ্ত নিবারণীই মনে হচ্ছে।

গৌর ব্যস্ত হয়ে স্নানের ঘরে ঢুকেছে।

তারপর বনমালি নস্কর লেন থেকে বোধহয় উত্তরে বরানগর আর দক্ষিণে বড়িশা পর্যন্ত তার আর্তনাদ শোনা গেছে।

কী ব্যাপার, কী! এক ঘনাদা বাদে আমরা যে যেখানে ছিলাম শশব্যস্ত হয়ে ছুটে গেছি। এই বুকফাটা চিৎকার গৌর ছাড়ল কোন দারুণ দুঃখে।

আর কোন দুঃখে! সেই ইন্দ্রলুপ্ত নিবারণীর শোকেই এ হাহাকার।

কী হল সেই ইন্দ্রলুপ্ত নিবারণীর?

ঘনাদা পরমানন্দে তার সদ্ব্যবহার করেছেন। তা করেছেন বেশ করেছেন। কিন্তু স্নানের ঘরের মেঝেতে ব্যবহারের পর অবশিষ্টটুকু এমনই করে ছড়িয়ে নষ্ট করতে হয়?

সব কিছুতেই তো পরস্মৈপদী, তবু পরের জিনিস ব্যবহার করতে একটু সাবধান হতে নেই? আর জিনিস বলে জিনিস। ইন্দ্রলুপ্ত নিবারণী।

গৌর আর এক মুহূর্ত স্নানের ঘরে দাঁড়ায়নি।

সে যে আর আমাদের গৌর নয়, বিগড়ি হাঁসে যে আমাদের অরুচি ধরিয়ে গেছে সেই দ্বিতীয় বাপি দত্ত হয়ে সিঁড়ি কাঁপিয়ে তেতলায় উঠেছে। আমরাও তার পিছু পিছু তাকে অনুনয় বিনয় করেছি রোখবার চেষ্টায়।

শোন, গৌর শোন!

অত অস্থির হোসনি! গৌরকে প্রায় শারীরিক বলে থামাতে হয়েছে।

অস্থির হব না? গৌর দোতলার বারান্দার কাছে ফিরে দাঁড়িয়ে খিঁচিয়ে উঠেছে, কত বড় অন্যায় উনি করেছেন তা বুঝেছ?

আহা তা তো বুঝছিই! আমরা প্রায় একবাক্যে বলেছি, কিন্তু তোর সেই ধন্বন্তরী কবিরাজ তো তোকে তাঁর শেষ কীর্তি গছিয়েই ফেরারি হননি। তাঁকে দিয়ে আর একটা তৈরি করে নিলেই হবে।

তৈরি করে নিলেই হবে! তার পরম ভক্তিভাজন কবিরাজকে মুখ ফসকে একটু তুচ্ছ করায় দ্বিগুণ চটে গৌর বলেছে, এ তোমার অ্যালোপ্যাথি পেটেন্ট ওষুধ পেয়েছ! গলাকাটা দাম দিলে যখন খুশি কিনতে পারো। এ-জিনিসের এমন সব অনুপান আছে যা বছরের সব সময়ে পাওয়াই যায় না।

বলতে গিয়ে যেন নতুন করে শোক উথলে উঠেছে গৌরের, আর সেই সঙ্গে রাগ।

এবার আর তাকে রোখা যায়নি।

গৌর আর তার পিছু পিছু আমরা তেতলার টঙের ঘরের দরজায় গিয়ে দাঁড়াবার পর যা হয়েছে তা শোনবার আগে গৌরের রাগের রহস্যটা একটু বোধ হয় খোলসা করে দেওয়া উচিত।

ইন্দ্রলুপ্ত নিবারণীই যে সবকিছুর মূল তা নিশ্চয়ই এতক্ষণে বোঝা গেছে। এখন এই বস্তুটি কী জানলেই সব ধাঁধা আপনা থেকেই পরিষ্কার হয়ে যাবে।

ইন্দ্রলুপ্ত নিবারণী শুনে ভড়কে যাওয়ার কথা। গৌর প্রথম আমাদেরও বেশ ভড়কে দিয়েছিল।

গৌরের জন্য আমরা সবাই তখন রীতিমতো উদ্বিগ্ন হয়ে উঠেছি। কলির চরক না সুশ্রুত কাকে খুঁজে বার করে ইন্দ্রলুপ্ত নিবারণীর মতো দাওয়াই আনবার মতো কী হয়েছে গৌরের?

লিগের গোড়ায় মোহনবাগানের একটু বরাত ভাল থাকার দরুন বাইরে থেকে তো চেকনাই-ই দেখা গেছে তার চেহারায়।

তা সত্ত্বেও কী যে হয়েছে ইন্দ্রলুপ্ত নিবারণী নামটার অর্থ জানবার পর বোঝ গেছল।

ইন্দ্রলুপ্ত নিবারণী হল স্রেফ টাকের ওষুধ, মানে টাকপড়া বন্ধ করার ভরসা দেওয়া কবিরাজি মাথার তেল।

কিন্তু তোর টাকের ওষুধ কী দরকার? জিজ্ঞেস করেছিলাম আমরা, মাথায় তো পরচুলা নয় ওগুলো।

টাক নেই, কিন্তু হতে কতক্ষণ! গৌর তার যুক্তি দেখিয়েছিল, প্রত্যেক দিন চুল আঁচড়াতে কতগুলো করে চুল উঠছে জানিস?

জানব না কেন, শিবু তাচ্ছিল্যভরে বলেছিল, ও তো সকলেরই ওঠে! বিশেষ বর্ষাকালে।

হ্যাঁ, ওঠে। গৌর মুখটা করুণ করে বলেছিল, কিন্তু কেউ তবু সাবধান কি হয়? তাই জন্যই তো দুনিয়ায় টাক এত বেড়ে যাচ্ছে। কবিরাজমশাই বলেছেন, স্নানের পর মাথা আঁচড়াবার সময় চিরুনিতে রোজ কতগুলো করে চুল ওঠে গুণতে। তুই তাই গুণিস নাকি? আমরা হতভম্ব হয়ে জিজ্ঞাসা করলাম।

তা না গুণলে চলবে কেন। গৌর কর্তব্যনিষ্ঠা দেখিয়েছিল, এই আজই তো উঠেছে সতেরোটা। কাল উঠেছিল বারোটা। কবিরাজমশাই তাই বলেছেন— এরকমভাবে গুণলেই বোঝা যাবে মাথার চুল শেষ হতে আর কতদিন।

কিন্তু চুল উঠছে যেমন, তেমনই গজাচ্ছেও তো! আমরা তাকে আশ্বাস দেবার চেষ্টা করেছিলাম।

কিন্তু ফল কিছু হয়নি।

এ তো আর গাছের পাতা নয়,দৃঢ় বিশ্বাসের সঙ্গে কবিরাজমশাই-এর যুক্তিটাই গৌর আমাদের শোনাচ্ছে মনে হয়েছিল, যে যত ঝরবে তত গজাবে। মানুষের মাথায় যত ঝরে তত আর ঝরে না যদি না ইন্দ্রলুপ্ত নিবারণীর মতো তেল থাকে সার দিতে।

একথা শোনবার পর গৌরকে কোনও যুক্তি শোনানো বৃথা বুঝেই সে চেষ্টা আর করিনি।

কিন্তু এই ইন্দ্রলুপ্ত নিবারণী অমন বিপদ ঘনিয়ে তুলবে আমাদের ভাগ্যে তা-ও পারিনি ভাবতে।

Page 254 of 593
Prev1...253254255...593Next
Previous Post

প্রেমের প্রান্তে পরাশর – প্রেমেন্দ্র মিত্র

Next Post

প্রেমেন্দ্র মিত্রের গল্পসমগ্র – প্রেমেন্দ্র মিত্র

Next Post

প্রেমেন্দ্র মিত্রের গল্পসমগ্র – প্রেমেন্দ্র মিত্র

সাত সাগরের মাঝি - ফররুখ আহমদ

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In