• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
সোমবার, জুলাই 27, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

ঘনাদা সমগ্র – প্রেমেন্দ্র মিত্র

Ghanada Samagra by Premendra Mitra

আর শোনো। তুমি যেখানে থাকো সে বাড়িতে আর থেকো না। ওই শিশির গোরা শিবুরা তোমায় রোজ রোজ বড় জ্বালাতন করে। তোমায় দিয়ে গলপো বলাবে বলে ভালো ভালো খাবার আনালে কি হবে, তোমার ভালো লাগা খারাপ লাগার কথা ভাবে না। যখন তখন ওদের আবদার তুমি শুনবে কেন? তার চেয়ে তুমি আমাদের বাড়ি চলে এসো। আমাদের বাড়ির তেতলায় একটা খুব ভালো ঘর আছে। সে ঘরে কেউ থাকে না। তুমি খুব আরামে থাকবে। তুমি যখন যে রকম খাবার চাইবে দামু তোমায় কিনে এনে দেবে। দামু রোজ সকালে আমাকে কে জি টু-তে নিয়ে যায় আবার ছুটি হলে নিয়ে আসে। সে সব ভালো খাবারের দোকান চেনে। দীনু মালির লেংচা, রতন ফেরিওয়ালার আলু-কাবলি আর ফুচকা খেলে তুমি বুঝবে তোমাদের ওই বনমালী লেনের কেউ ওরকম খাবার চোখেও দেখেনি। এসব কেনবার পয়সার কথাও তোমায় ভাবতে হবে না। সব পয়সা আমার বড় দাদু দেবে। বড় দাদু খু-উ-ব ভালো। আমি কিছু চাইলে না করে না। বড় দাদুকে সকালে বিকেলে তুমি ছাদে দেখতে পাবে। তোমাদের ঠিক ভাব হয়ে যাবে, দেখো। বড় দাদুও তোমার নামের সব লেখা পড়ে কিনা? পড়ে মুচকে মুচকে হাসে শুধু। বড় দাদু থাকলে তোমার কথা টুকে রাখারও ভাবনা নেই। ওই তোমার সুধীর যার নাম সে তো ভালো করে তোমার সব কথা বোধ হয় বুঝতেই পারে না। যা লেখে তার চেয়ে অনেক কথা বোধ হয় বাদ-ই পড়ে যায়। বড় দাদু থাকলে সেটি আর হবে না। বড় দাদুর খুব ভালো একটা মজার কল আছে। বানানটা ঠিক লিখতে পারি না বলে মজার কল বললাম। সে কলে তুমি যা বলবে দাদু ঠিক ঠিক তুলে রেখে দেবে। তা ফিরে ফিরতি বাজালে যে কেউ তা থেকে তোমার সব কথা নতুন করে শুনে শুনে লিখে নিতে পারবে।

তাই বলছি তুমি এখনি আমাদের বাড়ি চলে এসো। আমাদের বাড়ির ঠিকানা হল—দাঁড়াও, দাঁড়াও, তুমি তো খুব চালাক! ঠিকানাটা পুরোপুরি তোমায় বলব না। শুধু একটু আধটু ইশারা জানাব। দেখি তা থেকে ঠিকানা বার করে তুমি কেমন আমাদের বাড়ি আসতে পারো।

নদী না খাল?

তাব ওপারে শুরু

লম্বা লাল দেওয়াল।

দেওয়ালের ওখানে কারা?

ওখানে রইল ইশারা।

এখন খুঁজলে বাড়ি

পাবে তাড়াতাড়ি।

ধাঁধার ছড়াটা সব আমি লিখিনি। বড় দাদু লিখে দিয়েছে। এবার দেখি কত তুমি চালাক।

–পিকলু।

শুধু ধাঁধার ছড়াটাই নয়, পিকলুর চিঠিটাও সাজানো আর লেখার মধ্যে পিকলুর বড় দাদুর বেশ একটু হাত আছে বলে সন্দেহ হয়।

এ তো গেল ছোটদের বা তাদের বলে চালাবার মতো করে লেখা চিঠি।

এ সব ছাড়া অন্যরকম চিঠিও আসে—বেশ চোখ কপালে তোলবার মতো চিঠি।

সেরকম একটি চিঠির ঠিকানা লেখার বুদ্ধিটাই তারিফ করবার। পত্র-লেখক চিঠিটাকে যথাস্থানে পৌঁছনো নিশ্চিত করবার জন্য ওসব বাহাত্তর নম্বর-টম্বরের গোলমালে যাননি। শ্রীঘনশ্যাম দাস বলে ঘনাদার নামটা ওপরে লিখে তারপরে প্রযত্নে ঘনাদার সব লেখার নামী এক প্রকাশকের নাম-ঠিকানা বসিয়ে দিয়েছেন।

চিঠিটি তারপর ঠিকমতই আমাদের হাতে যে পৌঁছেছে তা বলাই বাহুল্য।

চিঠির ঠিকানা যেমন পড়ে যত মজা পেয়েছি, আসল চিঠিটা পড়ে পেয়েছি তার অনেক বেশি। চিঠিটা পুরোপুরি এখানে তুলেই দিচ্ছি—

শ্রীঘনশ্যাম দাস মাননীয়েষু,

আপনার মেসবাড়ির যে ঠিকানা আপনার গল্পগুলিতে পাই তাহা সম্পূর্ণ সঠিক না-ও হইতে পারে সন্দেহ করিয়া আপনার এক প্রকাশকের ঠিকানায় এ পত্র পাঠাইতেছি। আশা করি এ পত্র আপনি ঠিক মতোই প্রাপ্ত হইবেন।

বাগবিস্তার না করিয়া সংক্ষেপে এ চিঠির বক্তব্য জানাইতেছি। আপনাকে প্রতি নিয়ত বহু গল্প বানাইতে হয়। আপনার গল্পের পুঁজি ফুরাইয়া গিয়াছে, আপনার উদ্ভাবনী শক্তি তাহাতে ক্রমশ ক্ষীণ হইতে বাধ্য। আপনার মতো লেখকের সাহায্যার্থে মৌ-কা-সা-বি-স বা মৌলিক কাহিনী-সার বিপণন সংস্থা স্থাপিত হইয়াছে। সামান্য ব্যয়ে লেখক-লেখিকাদের নিজ নিজ ক্ষেত্রে মৌলিক কাহিনী-সার এখান হইতে নিয়মিত পাওয়া যায়। গ্রাহক যাঁহারা হন সে সব লেখক-লেখিকার নাম সম্পূর্ণ গোপন রাখা হয়। এইটুকু শুধু জানিয়া রাখুন বহু খ্যাতিমান লেখক-লেখিকা-ই মৌ-কা-সা-বি-স হইতে তাঁহাদের কাহিনীর সার সংগ্রহ করেন।

আমাদের সংস্থা হইতে কী ধরনের কাজ আশা করিতে পারেন তাহার একটু নমুনা বিনামূল্যে এখানে প্রদত্ত হইল।

ধরুন, জাপানের সমুদ্র উপকূলস্থ কয়েকটি বন্দরে এক মহাসংকট দেখা দিয়াছে। উপকূলস্থ সে সমস্ত বন্দর-নগর মুক্তার চাষের জন্য বিখ্যাত। সমুদ্রের অগভীর তলায় রক্ষিত নির্বাচিত বহু শুক্তির মধ্যে কৃত্রিম উপায়ে মুক্তা প্রজাত করিয়া সেখানে লালন করা হয়। যথা সময়ে কৃত্রিম উপায়ে সৃষ্ট ও বর্ধিত হইলেও এসব মুক্তা সকল দিক দিয়া আসল স্বাভাবিক মুক্তার সঙ্গে পাল্লা দেয়। এই কৃত্রিম মুক্তার কারবারে কিন্তু দারুণ বিপদ দেখা দিয়াছে। সমুদ্রতল হইতে পরিণত অবস্থায় সংগ্রহ করিবার সময় হইতে না হইতে মুক্তাগুলি কেমন করিয়া অদৃশ্য হইয়া যাইতেছে। অনেক পাহারা বসাইয়াও এ মুক্তা বিলোপ বন্ধ করা যাইতেছে না।

এ সমস্যা সমাধানে ঘনশ্যাম দাসের ডাক পড়িল। তিনি সমস্যার সমাধান করিয়া দিলেন।

কেমন করিয়া? মুক্তা-চোরদের হাতেনাতে ধরিয়া।

কাহারা মুক্তা-চোর?

চোর আসলে এক অ্যাকোয়েরিয়াম অর্থাৎ সামুদ্রিক চিড়িয়াখানার মালিক। সে তাহার শিক্ষিত কয়েকটি ডলফিন মানে সাগর-শুশুকদের দিয়া সমুদ্রের তলা থেকে মুক্তাগুলি ঠিক পরিণত হইবার সময় চুরি করিয়া আনে। ডলফিন অত্যন্ত বুদ্ধিমান প্রাণী। বৈজ্ঞানিকদের মতে বুদ্ধিতে মানুষের পরেই তাহাদের স্থান। তাহাদের শিক্ষা দেওয়াও খুব কঠিন নয়। সেই অ্যাকোয়েরিয়ামের মালিক এতদিন তাই করিতেছিল। ঘনশ্যাম দাস মানে ঘনাদা-ই তাহাকে ধরিয়া ফেলিলেন।

Page 104 of 593
Prev1...103104105...593Next
Previous Post

প্রেমের প্রান্তে পরাশর – প্রেমেন্দ্র মিত্র

Next Post

প্রেমেন্দ্র মিত্রের গল্পসমগ্র – প্রেমেন্দ্র মিত্র

Next Post

প্রেমেন্দ্র মিত্রের গল্পসমগ্র – প্রেমেন্দ্র মিত্র

সাত সাগরের মাঝি - ফররুখ আহমদ

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In