• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
সোমবার, জুন 29, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

কেরী সাহেবের মুন্সী – প্রমথনাথ বিশী

Keri Saheber Munshi by Pramathanath Bishi

.

৪.০৯ শক্ত সরাব

কাদির আলীর প্রতিশ্রুতিকে জন গতানুগতিক প্রবোধবাক্য মাত্র মনে করেছিল তাই তার উপরে বিশেষ আস্থা স্থাপন করে নি। সত্য বলতে কি, কথাটা ভুলেই গিয়েছিল সে। এ কয়দিন সে অফিসেই রাত্রিযাপন করেছে, দিনমান তো বটেই। লিজা তাকে ফিরিয়ে নিয়ে যেতে দু-তিন দিন এসেছে, ক্ষমা প্রার্থনা করেছে, বাড়ি ফিরে যেতে অনুরোধ করেছে, কিন্তু জন সে কথায় কর্ণপাত করে নি।

লিজা বলেছে, জন, তুমি আমার কথা ভুল বুঝেছ।

জন বলেছে, লিজা, আমার ভাষাজ্ঞান মোটামুটি রকম সাধারণের মত, অতএব ভুল বোঝবার সম্ভাবনা কোথায়?

লিজা বলেছে, ভাষাজ্ঞানের অভাবে নয়, তোমার মনটা বিকল্প ছিল বলে ভুল বুঝেই।

মন বিকল থাকবার কথায় তার মনটা অধিকতর বিকল হয়ে গিয়েছে, বলেছে, মন বিকল কেন হতে যাবে, আর কি করেই বা তা বুঝতে তুমি?

লিজা বুঝেছে এ পথে তর্ক চললে আবার তা কলহে পরিণত হবে। তাই সে নিজের ত্রুটি স্বীকার করে বলেছে, স্বীকার করছি আমি ভুলে বুঝছিলাম, এখন বাড়ি ফিরে চল, বাড়ি তোমার।

বাড়ি আমার!

বিক্ষুব্ধ হয়ে জন বলে ওঠে, যে বাড়িতে আমি অপম্মনিত হই সে বাড়ি আমার!

লিজা বলে, ধর তুমি যদি অপমানিত হয়েই থাক, বাড়ির কি দোষ?

কি মুশকিল, বাড়ির দোষ দিচ্ছে কে? বাড়ি কি কথা বলে?

আমার যদি দোষ হয়েই থাকে, আমি তো বারংবার ক্ষমাপ্রার্থনা করেছি।

জন তার ক্ষমাপ্রার্থনার উপর জোর না দিয়ে বলে ওঠে, যদি তুমি দ র থাক।

নিশ্বাসের সবটা জোর গিয়ে পড়ে ‘যদি’ শব্দটার উপরে। তার পরে সে একটা সিগারেট ধরায়। জ্বলন্ত সিগারেট অনেক সমস্যাকে চাপা দিতে পারে।

সেদিন ঐ পর্যন্ত।

পরে আরও দুইদিন ভাইবোনে এইভাবের কথাবার্তা হয়েছে কিছু জনের মন টলে নি।

জনের মন সত্যই বিকল হয়ে গিয়েছিল, নইলে সে এমন কঠোর প্রকৃতির নয়। জন অব্যবস্থিতচিত্ত যুবক। ও গুণটার প্রকৃতি এই যে যখন কঠোর হয় অস্বাভাবিক ভাবেই

নিরুপায় লিজা মেরিডিথের কাছে গিয়ে পরামর্শ চেয়েছে। মেরিডিথ সব শুনে বলেছে, থাকতে দাও না, দু-চার দিন থাকুক, সে তো আর জলে পড়ে নি।

তাই বলে বাড়ি ছেড়ে থাকবে?

ক্ষতি কি, অফিসে আরামের সব ব্যবস্থাই তো আছে।

তা অবশ্য আছে। কিন্তু বাড়িছাড়া হয়ে থাকলে লোকে আমাকে বলবে কি?

জনকে লোকে যা বলছে তার চেয়ে খারাপ বলবে না।

লিজা শুধায়, লোকে জনকে নিয়ে বলাবালি শুরু করেছে?

করবে না? এমন একটা সুযোগ পেয়েছে!

কি বলছে বল, এ কদিন আমি কোথাও যেতে পারি নি।

মেরিডিথ বলে, আর গেলেও কি তোমার সম্মুখে কিছু বলত!

তোমার সম্মুখে তো বলেছে। এখন বল আমাকে।

লোকে বলেছে, মেরিডিথ আর লিজা মিলে চক্রান্ত করে জনকে বাড়ি থেকে বিদায় করে দিয়েছে।

চমকে ওঠে লিজা। তোমার সঙ্গে চক্রান্ত করে? কিন্তু তোমার সঙ্গে চক্রান্ত করতে যাব কেন?

আমি নাকি তোমাকে বিয়ে করতে উদ্যত হয়েছি, এখন জনকে তাড়াতে পারলেই সম্পত্তিটা দুজনে মিলে ভোগ করতে পারব।

লিজা রাগের মাথায় বলে, যারা এমন বলে তারা নরকস্থ হক।

বিয়ের কথাটা সুদ্ধ?

লিজা বলে, তুমি তাদের প্রশ্রয় দিয়েই।

বিয়ের কথায় অবশ্যই প্রশ্রয় দিই নি।

তবে সম্পত্তি ভোগ করবার কথায় দিয়েছ।

বিয়ে না হলে সম্পত্তি ভোগ করবার কথাই ওঠে না।

মেরিডিথ, এখন লঘু পরিহাস রাখ।

পরিহাস কোনটা?

সবটাই।

বিয়ের কথাটা সুদ্ধ? ও মাই গড!

হেসে ফেলে লিজা বলে, তবু ভাল যে, তোমার মুখে গড় শব্দটা বের হল!

জান তো লিজা, প্রয়োজনকালে শয়তানও শাস্ত্র আওড়ায়।

তুমি কি শয়তান?

সে যোগ্যতা কই! তবে তার চেলা হওয়ার আকাঙ্ক্ষা রাখি বটে!

বিস্মিত লিজা বলে ওঠে, কি বলছ মেরিডিথ?

মেরিডিথ বলে, শয়নানের চেলারা তোমার ধর্মধজীদের চেয়ে অনেক ভাল।

কেন?

সবাই জানে তারা মিথ্যা কথা বলে। কিন্তু ধর্মধ্বজীদের মত সময়ে সত্য সময়ে মিথ্যা কথা বলে লোককে বিভ্রান্ত করে না।

যে যা বলে বলুক, এখন জনকে নিয়ে কি করি বল?

কিছুই কর না, সময়বিশেষে সেইটেই শ্রেষ্ঠ পন্থা।

সাময়িক ভাবে মেরিডিথের পরামর্শ লিজা মেনে নিয়েছিল, কিন্তু আবার দিন কয়েক পরেই জনের কাছে গিয়ে উপস্থিত হয়েছিল।

তাতেও কোন ফলোদয় হয় নি।

জন রেশমীকে খুঁজে পাওয়ার আশা ছেড়ে দিয়েছিল। তার ধারণা হয়েছিল যে রেশমী হয় মারা গিয়েছে নয় এমন স্থানে যেতে বাধ্য হয়েছে যেখান থেকে ফিরে আসা সম্ভব নয়। জন বুঝল যে, সে এখন কলকাতার শ্বেতাঙ্গ সমাজের উপহাসের পাত্র; বুঝল যে, এমন কৃপার পাত্র হয়ে তার কলকাতায় থাকা সম্ভব নয়। কি করা যায়, ভাবতে ভাবতে তার চোখে পরিত্রাণের একটা উপায় পড়ল। আর্থার ওয়েলেসলির হস্তক্ষেপে মহীশূর যুদ্ধ শেষ হয়ে গিয়েছিল বটে কিন্তু পেশবার সঙ্গে শীঘ্রই যুদ্ধ বেধে উঠবে এমন সম্ভাবনা দেখা দিয়েছিল। যুদ্ধ সত্যই বেধে উঠলে ননকমিশন্ড অফিসার হিসাবে যোগদান করা যায় কি না সেই চেষ্টায় সে নিযুক্ত হল। তার মনে হল যুদ্ধ উপলক্ষে কিছুদিন অন্যত্র ঘুরে এলে গ্লানি দুর হতে পারে। আর যুদ্ধে যদি মৃত্যু হয় তবে তো সব আপদ চুকে যায়। তখন তার মনে জীবনের চেয়ে মৃত্যু বাঞ্ছনীয়।

সেদিন সরকারী অফিস থেকে সবে তদ্বির করে সে ফিরেছে, তার প্রার্থনা পূরণ হওয়া অসম্ভব নয় আশ্বাস পাওয়ায় তার মন অনেকটা সুস্থ, এমন সময়ে গঙ্গারামকে নিয়ে কাদির আলী এসে সেলাম করে দাঁড়াল।

Page 119 of 152
Prev1...118119120...152Next
Previous Post

প্রমথনাথ বিশীর গল্পসমগ্র – প্রমথনাথ বিশী

Next Post

ডুগডুগির আসর – প্রশান্ত মৃধা

Next Post

ডুগডুগির আসর - প্রশান্ত মৃধা

দারোগার দপ্তর - প্রিয়নাথ মুখোপাধ্যায়

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In